ছড়া লিখে উজ্জল ফিউচার অন্ধ!
ছড়া কাটে ছড়াকার
বই কাটে উঁইয়ে
ছড়াকার বই করে
টাকা কড়ি খুইয়ে।
কোনমতে এক দুই
কপি হয় কাটতি
পকেটের টাকা যায়
কাটে নাতো ঘাটতি।
ছড়া লিখে উজ্জল
ফিউচার অন্ধ!
ছড়াকার বনে যাব
স্বপ্নটা বন্ধ!
যদিও ছড়ায় ফোটে
সমাজের চিত্র-
ছড়াকার দেশ জাতি
মাটি মা'র মিত্র।
হুজোগি মানুষ তবু
ছড়া গান বুঝে না
গল্পেই মজে থাকে
রিয়ালিটি বুঝে না।
মন্তব্য
সুন্দর হয়েছে
শেষের প্যারাটা একটু খটকা লেগেছে
এটাকে এভাবে বলতে পারেন
======================
শিশু অপরাধ করে না ভুল করে
ভালো লিখেছেন।
_____________________
ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।
সুন্দর
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........