Home » ব্লগরব্লগর

নতুন সাজে আমারব্লগ (আপডেটেড)

লিখেছেন: ওয়েবমাস্টার

মঙ্গল, ২/০৯/০৮ – ৪:০৫ পুর্বাহ্ন187 টি মন্তব্য

আমারব্লগ এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

১. থিম পরিবর্তন করা হয়েছে।

২. নিজ ব্লগ দেখার ব্যবস্থা (আমার মেনু তে) করা হয়েছে।

৩. নেভিগ্যাশন প্যানেল যোগ করা হয়েছে।

৪. কমেন্ট নাম্বারিং এর ব্যবস্থা হয়েছে।

৫. ছোট একটি টুলবার দেয়া হয়েছে কমেণ্ট ফরম্যাটিং করার জন্য। সেখানে ইউটিউবের লিঙ্ক দেয়ারও ব্যবস্থা করা হয়েছে। ইউটিউব এর বাটনে ক্লিক করলে দেখবেন “httpv://www.youtube.com/watch?v=” সেখানে বোল্ড করা অংশটুকু কপি করে বসিয়ে দিন (http://www.youtube.com/watch?v=9-2Xx74syXI)। ছবি দেয়ার জন্য ছবি তে ক্লিক করে লিঙ্ক দিয়ে দিন। সহজে লিঙ্ক দেয়ার জন্য লিঙ্ক এ ক্লিক করুন।

৬. একটি পোস্ট কতবার পঠিত হয়েছে, সেই সুবিধাও যোগ করা হয়েছে।

৭. আগে ফ্রন্ট পেইজে ফরম্যাটিং দেখা যেত না, এখন থেকে দেখা যাবে। ফলে কবিতা ভেঙ্গে যাবে না আগের মত।

৮. এখন থেকে কম্পিউটারে বাংলা ফন্ট না থাকলেও সমস্যা হবে না আমারব্লগ দেখতে।

৯. কমেন্টে পোস্টের টাইটেলে ক্লিক করলে পোস্টের শুরুতে নিয়ে যাবে। >> তে বা টাইমে ক্লিক করলে লাস্ট কমেন্টে নিয়ে যাবে। আর কমেন্টারের নামে ক্লিক করলে ঐ কমেন্টারের ব্লগে নিয়ে যাবে।

১০. এডিট করুন বাটন দেয়া হয়েছে প্রতি পোস্টের নীচে। ফলে এডিটিং এখন অনেক সহজ হবে।

১১. ট্র্যাকব্যাকগুলো কমেন্টের শেষে থাকবে একসাথে।

১২. লগইন স্ক্রিনের উন্নতি সাধন করা হয়েছে।

১৩. ফন্ট সমস্যার সমাধান করা হয়েছে।

১৪. পোস্ট প্রিন্ট ও ইমেইল ফাংশন অ্যাড করা হয়েছে। ফলে সহজে পেইজ প্রিন্ট বা ইমেইল করতে পারবেন।

১৫. মেম্বারলিস্ট দেয়া হয়েছে উপরে।

১৬. পরিসংখ্যান সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ফলে এই সাইটের হিট সহ সব ইনফো সবাই দেখতে পারবেন।

১৭. যে কোন পোস্টের কমেন্টের আপডেইট জানার জন্য ইমেইল সাবসস্ক্রিপশন যোগ করা হয়েছে সব পোস্টে। যে কেউ তার সাবস্ক্রাইবারদের ইমেইল অ্যাড্রেস দেখতে পারবেন ও ম্যানেজ সাবস্ক্রিপশন থেকে কোন পোস্টের সাবস্ক্রিপশন রিমুভও করতে পারবেন।

১৮. প্রথম পাতায় হতে কোন পোস্ট সরাতে চাইলে বা কোন পোস্ট প্রথম পাতায় দিতে না চাইলে এডিটে গিয়ে অ্যাড কাস্টম ফিল্ডে ফিয়ে চাবির ঘরে stealth-publish আর মানের ঘরে 1 লিখে দিলেই হবে।

এখন থেকে ফিচার পোস্টে দৈনিক একটি পোস্ট স্টিকি করা হবে। এছাড়া ডানে নির্বাচিত কলামে তিনটি নির্বাচিত পোস্ট সব সময়ে থাকবে। ধারাবাহিক লেখা অনেকেই লিখছেন, তাদের সুবিধার জন্য লাস্ট ধারাবাহিক পোস্টটিও স্টিকি থাকবে ডানের সাইডবারে। তার নীচে অপশন রয়েছে সবগুলো ধারাবাহিক লেখাগুলো একাসাথে পড়ার।

ফন্ট সাইজ সহ কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো শীঘ্রই ঠিক করে দেয়া হবে।

এরপর প্রায়োরিটি হচ্ছে প্রোফাইল পেইজ যোগ করা।

টেকনিক্যাল অনেক সমস্যা থাকা সত্ত্বেও আপনাদের নিয়মিত অংশগ্রহণকে স্বাগত জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি।

ধন্যবাদ সবাইকে।

বাই দি ওয়ে, কেউ যদি ফন্টে সমস্যা দেখেন তাইলে ব্রাঊসারের ফন্ট সেটিং চেক করুন। মজিলা তে নিচের মতো করে BNG অথবা Siyam Rupali অথবা Sulayman Lipi সেট করুন।

যদি ফন্ট সাইজ উলটাপালটা দেখায় তাহলে ফন্ট ফিক্সার দিয়ে ফন্ট চেঞ্জ করে নিন সোলায়মানলিপি বা সিয়ামরুপালিতে। তাহলে নেটে যে কোন কিছুতে বাংলা সবসময়ে ভালো দেখবেন। ফন্ট ফিক্সার ডাউনলোড এর লিঙ্ক টিউটোরিয়ালে দেখুন

VN:F [1.5.0_759]
Rating: 2.5/5 (6 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
187 টি মন্তব্য | 941 বার পঠিত | |

  • সুশান্ত ২/০৯/০৮ ৪:১২ পুর্বাহ্ন 1

    ঠিক আছে ওস্তাদ।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৪:১৪ পুর্বাহ্ন

    :-P

    সুশান্ত ২/০৯/০৮ ৪:১৫ পুর্বাহ্ন

    বুক মার্ক ফ্রণ্ট পেইজে দুইটা দেখায় , একটু দেইখেন।

    তনয় হোসনেয়ারা

    Tonoy husneara ২/০৯/০৮ ২:৫০ অপরাহ্ন

    ওস্তাদতো দেখি নিজেই

  • মুন ২/০৯/০৮ ৫:২৭ পুর্বাহ্ন 2
    মুন

    সুন্দর থিম। :-)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৭:২২ পুর্বাহ্ন

    (H) (Y)

  • মলিকিউল ২/০৯/০৮ ৬:২৫ পুর্বাহ্ন 3
    মলিকিউল

    সকালে ব্লগে ঢুকেই দেখি কেমন অচেনা লাগে। পরিবর্তন গুলো ভালোই লাগছে। তবে টুলবার গুলোর কালার টা কি চেন্জ করা যায়? কালো দেখতে ভালো লাগে না। লাল সবুজের কম্বিনেশন করলে কেমন হয়? এটা স্রেফ আমার মতামত।
    ধারাবাহিক শুধু কি একটাই হাইলাইট করা হবে? আর ধারাবাহিক এর তুলনায় সাম্প্রতিক মন্তব্যের ফন্ট সাইজ ছোট হওয়ায় কেমন অগোছালো লাগে।

    পরিবর্তন হোক। পরিবর্তনে নতুন কিছু আসুক। (Y) (Y)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৭:১৬ পুর্বাহ্ন

    সাইডবারের কালার চেঞ্জ করা হবে।

    ধারাবাহিক শুধু লাস্টেরটা দেখানো হবে। তবে “More Articles” এ ক্লিক করে বাকিগুলোও পড়তে পারবেন।

    ফন্ট সাইজ চেক করছি। শীঘ্রই বড় করা হবে।

    থ্যাঙ্কস কমেন্টের জন্য। :-)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৭:২২ পুর্বাহ্ন

    চেঞ্জ করা হয়েছে সাইজ। :-)

    মলিকিউল

    মলিকিউল ২/০৯/০৮ ১১:৩৭ পুর্বাহ্ন

    থ্যাংক্যু।

  • গেদু চাচা ২/০৯/০৮ ৭:৩৩ পুর্বাহ্ন 4

    মনটা খারাপ হয়ে গেলো। চারিদিকে আধার নেমেছে কেনো? ডানে বামে উপরে নিচে করেছেন ভালো ছিলো কিন্তু কালারের এই অবস্থা কেনো? আমি কিছু খুজে পাচ্ছিনা। তাছাড়া কোন লেখা বড় আবার কোনটা একেবারে ছোট যা পড়তে খুব কষ্ট হচ্ছে আমার। যদি এটাই আপনাদের ফাইনাল পরিবর্তন না হয়ে থাকে I mean this site is under construction হয়ে থাকে তবে কাজ করেন সমস্যা নাই।

    কিন্তু এটাই ফাইনাল পরিবর্তন হয়ে থাকলে খাইছে মোরে। আমার ভালো লাগছে না। কালো রং টা আমি এক দম সহ্য করতে পারি না। তাছাড়া সব কিছু মিলিয়ে সাইট টা কেমন যেনো হিবিজিবি অবস্থায় আছে। সেটা আপ গেট আপ একটু ঠিক করেন প্লিজ।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৭:৩৭ পুর্বাহ্ন

    থিম বসানো শেষ। এখন কালার সহ সাইজগুলো ওকে করা হচ্ছে। একদিনের মাথায় সব ঠিক হয়ে যাবে।

    আরো কোন ইচ্ছে থাকলে জানাতে পারেন, যথাসম্বব রাখার ট্রাই করবো।

    গেদু চাচা ২/০৯/০৮ ৮:৩৬ পুর্বাহ্ন

    ইতোমধ্যে বলেফেলেছি তার পরও একটু স্পেসিফাই করে বলি।
    ১। সাইটে গাঢ় কালো কালার রাখবেন না।পারলে কালো রং টাই রাখবেন না। আগে কিন্তু ভালোই ছিলো। সিম্পল ছিলো।
    ২। সব লেখার ফন্ট সাইজে একটু সমতা আনুন। কোন লেখা বড় আবার কোনটা একেবারে ছোট যা পড়তে খুব কষ্ট হচ্ছে আমার।
    ৩।সাইট টা কেমন যেনো হিবিজিবি অবস্থায় আছে। সেটা আপ গেট আপ একটু ঠিক করেন প্লিজ।
    ৪। ধারাবাহিকের কেবল প্রথমটা রাখলেই বোধহয় চলে কারণ যিনি প্রথমটা পড়বেন তিনি ঐ খান থেকেই পরেরটাও পেতে পারেন।
    ৫। সাম-ইনে দেখেছি এত হিবিজিবি যে লেখা খুজে পাওয়াই কষ্টকর। আশা করি এখানে এমন হবে না।
    ৬। আগে যেমনটা ছিলো পোস্টকেই মুলত ফোকাস করবেন, যেনো একজন পাঠক স্বাচ্ছন্দে পড়তে পারেন। এখন পোস্ট খোজে পা্ওয়া যায় না।
    ৭। সাম্প্রতিক মন্তব্যের কলামটা আরেকটু বড় করুন,আর বোল্ড করার দরকার আছে বলে মনে হয় না।
    ৮। নট নাও, সব রেজিস্টার্ড ব্লগারের একটা তালিকা সাইটের কোন এক জায়গায় রেখে দিবেন ( রেজি: লিস্ট)
    ৯। এই যে এখন আমি মন্তব্য লিখছি এখানে পোস্টের অংশ যতটা জায়গা নিয়েছে, কমেন্টের জায়গা কিন্তু সেই অনুপাতে কম। কমেন্ট বক্সের হাইট বেড়েছে কিন্তু উইড্থ কমেছে।
    ১০।বাউল যেমনটা বলেছেন,’যারা অনলাইনে আছেন তাদের নামের উপর ক্লীক করলে, প্রোফাইল ওপেন হবে এমন ব্যবস্থা করা যায়।

    অনেক কথা বলে ফেললাম কারণ আমার ব্লগ আমার ঠিকানা হয়েগেছে এত দিনে। আমি যে খানে আছি বাংলায় কথা বলবো দুরে থাক, ইংরেজীতেও দুটো কথা বলার মানুষ আমি পাইনা। তাই ব্লগটা এই কয় দিন আমাকে বেশ সংগ দিয়েছে।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৮:৫২ পুর্বাহ্ন

    ১. কালো অ্যাভয়েড করা হচ্ছে। এখন কোন কালো রঙ নেই, চোখে পড়লে জানাইয়েন।

    ২. সাইডবারে একটু ছোট রাখা হচ্ছে। আর মেটা ইনফো যেমন কে লিখেছে পোস্ট ইত্যাদি ছোট রাখা হয়েছে। ঐগুলোও আরো একটু বড় করা হবে।

    ৩. আচ্ছা।

    ৫. ফ্রন্ট পেইজ খুব সিম্পলই রাখা হবে। সাইডবার থেকে আরো কমানো হবে জিনিসপত্র।

    ৬. একমত। পোস্টই ফোকাসড থাকবে সবসময়ে।

    ৭. আচ্ছা।

    ৮. হু, মেম্বার লিস্ট দেয়া হবে কিছুদিনের মাঝেই।

    ৯. নোট করে রাখলাম।

    ১০. এইটা সময় লাগবে বেশ কিছুদিন। :(

    অনেক ধন্যবাদ জানানোর জন্য। (Y)

  • বাউল ২/০৯/০৮ ৭:৩৭ পুর্বাহ্ন 5
    বাউল

    পছন্দ হয়নাই! (N)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৭:৩৮ পুর্বাহ্ন

    পুরাটাই? :-(

    বাউল

    বাউল ২/০৯/০৮ ৭:৫০ পুর্বাহ্ন

    না পুরোটাই না। ফিচার পোষ্টটা দিছেন কালোর মইধ্যে, কেমন জানি শোক শোক ভাব! সাম্প্রতিক মন্তব্যর সাইজ বেশী ছোট হয় গেছে। যারা অনলাইন আছেন তাদের নামের উপর ক্লীক করলে, প্রোফাইল ওপেন হবে এমন ব্যবস্থা করা যায়?

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৭:৫৭ পুর্বাহ্ন

    থ্যাঙ্কস আপনাকে। ফিচার পোস্টের কালার চেঞ্জ করতেছি। :)
    সাম্প্রতিক মন্তব্যও আরো বড় করছি এখন।

    অনলাইন ইউজারের নামের উপরে ক্লিক করে প্রোফাইলে যাওয়ার সিস্টেমটা এখনো করা যায় নাই। যেই প্লাগইন ব্যবহার করা হইছে এইটার জন্য, সেখানে এইরকম কোন সিস্টেম নাই, এইটা কাস্টম মেইডের ব্যবস্থা করা হয়েছে। সময় লাগবে কিছুদিন। :(

    বাউল

    বাউল ২/০৯/০৮ ১:০৪ অপরাহ্ন

    থ্যাঙ্ক্যু, এবার ভালোই লাগছে। ব্লগের হেডিং এর কালার অন্য দেওয়া যায়? নেভী ব্লু হলে ভালো হতো মনে হয়। হেডিং কালো, মেইন স্টোরিও কালো, খবরের কাগজের মত দেখায়।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১৫ অপরাহ্ন

    চেঞ্জ করা হইছে এখন।

    বাউল

    বাউল ২/০৯/০৮ ১০:৪১ পুর্বাহ্ন

    (F) (F) (F) এখন ভালো লাগছে! থ্যাঙ্ক্যু!

  • আফলাতুন ২/০৯/০৮ ৮:৩৬ পুর্বাহ্ন 6
    আফলাতুন

    > ফন্ট ঠিক করেন।
    >নতুন কিছু ইমো যোগ করেন
    > কালার আগের টাই ভাল লাগতো , আমি ধরে নিয়েছিলাম অই কালার আমার ব্লগের রিপ্রেজেনন্টেটিভ।
    > ২০ টার স্থলে ১৫ টা মন্তব্য প্রদর্শন করা হোক
    > এ সপ্তাহের গল্প , কবিতা এর সংখ্যা ৫ এ আনেন।

    থিম কি সকল ইউজারের কথা মাথায় রেখে ঠিক করা ? আমি না হয় ১৭” মনিটর ব্যবহার করি অনেকে ১৫” ব্যাবহার করেন তাদের স্বাভাবিক ভাবেই পেজ ডিসপ্লেতে সমস্যা হতে পারে।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৮:৪৭ পুর্বাহ্ন

    ফন্ট সাইজে সমতা আনা হবে শীঘ্রই।

    কালার মানে কি হেডারের কালারের কথা বলছেন? ঐটাও আসবে।

    মন্তব্য কমানো হবে।

    নেক্সটবার থেকে ঐগুলাও কমিয়া ৫ বা আরো কমে নিয়ে আসা হবে।

    থিমে সমস্যা হবার কথা না কারো। সমস্যা জানালে ব্যবস্থা আশা করি নিতে পারবো।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৮:৫২ পুর্বাহ্ন

    ইমো দেয়া হবে।

    আফলাতুন

    আফলাতুন ২/০৯/০৮ ১১:৩৭ পুর্বাহ্ন

    যে সব ইমো অতি আবশ্যক দরকার
    Yahoo এর Rolling on floor laughing , suck, big grin, clown, yawn, big hug

    দেশি ইমো
    লাথি , জুতা , রামদা , বাশ ,

    যে ইমো গুলা সরান দরকার ( ব্যাবহার হয়না বললেই চলে )
    ক্যামেরা, চিঠি , ফ্লিম, কিস,

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১৪ অপরাহ্ন

    আচ্ছা। :-)

  • গেদু চাচা ২/০৯/০৮ ৮:৪৭ পুর্বাহ্ন 7

    আরেকটা কথা বলতে ভুলে গেছি , সাইটের নির্বাছিত কলাম এর লিস্টিটা এত ছোট হয়ে গেছে যে লেখা বুঝাই যায় না। তাছাড়া বোল্ড করায় একটা বর্ণ আরেকটা বর্ণের উপর কেমন যেনো অভারলেপ করে ফেলেছে।

    লেখক এর নামেরও তো দেখি একই অবস্থা।

    তাড়াহুড়ার দরকার নাই। আপনারা তো আমাদের জন্যই কাজ করেন, সো আস্টে আস্তে করেন সমস্যা নাই।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৮:৫৪ পুর্বাহ্ন

    হু, এক সপ্তাহের মধ্যে সব সাইজ করে ফেলা হবে।

    আসলে নেভিগেশন প্যানেলের কারনেই থিম চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এখন খুব সহজে পরের পেইজে যেতে পারবেন।

    সবাই না চাইলে আগের থিম ফিরিয়ে আনা যাবে অবশ্য।

    গেদু চাচা ২/০৯/০৮ ৮:৫৯ পুর্বাহ্ন

    ধন্যবাদ ওয়েবমাস্টার।

    থিম সিম্পলই ভালো লাগে।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৮:৫৯ পুর্বাহ্ন

    আমারো। (Y)

  • রেডিআন্ট ২/০৯/০৮ ৯:১২ পুর্বাহ্ন 8
    রেডিআন্ট

    আমার কাছে পূর্বের সবকিছুই ভাল লাগতো। কেমন যেন মনের সাথে মিলে গেছিল। বর্তমানে কিছু সিষ্টেম ভাল লাগে তবে কেমন যেন এলোমেলো হিজিবিজি অবস্থায়।।।

    গেদু চাচা ২/০৯/০৮ ৯:২৩ পুর্বাহ্ন

    রেডিয়ান্ট ঠিক বলেছেন। আগের গুলো রেখে কিছু যোগ করা যেতে পারে।

    রেডিআন্ট

    রেডিআন্ট ২/০৯/০৮ ৯:৩৭ পুর্বাহ্ন

    ধন্যবাদ গেদু চাচা ,,,, আমার মনের সাথে আপনার মনের যথেষ্ট নয় সম্পুর্ন মিল আছে।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১৪ অপরাহ্ন

    এখনো হিজিবিজি? :-(

  • অনিশ্চিত ২/০৯/০৮ ৯:১৪ পুর্বাহ্ন 9
    অনিশ্চিত

    ফন্ট তো ঝাপসা দেখাইতেছে। সামহোয়্যার বা সচলায়তনে ফন্ট যেইভাবে স্পষ্ট দেখায়, এইখানে সেইরকম দেখাইতেছে না। এইটা ঠিক করুন প্লিজ।

    সুশান্ত ২/০৯/০৮ ১২:৫০ অপরাহ্ন

    ব্রাঊসারে সিয়াম রুপালী এড করেন, তাইলে তো সমস্যা হবে না। কোন ব্রাউসারে আছেন? দুই ব্রাঊসারে চেক করে দেখুন।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১৪ অপরাহ্ন

    চেঞ্জ করা হয়েছে সবকিছু।

  • মলিকিউল ২/০৯/০৮ ৯:১৯ পুর্বাহ্ন 10
    মলিকিউল

    হেডারের কালার পরিবর্তন করা হোক।

    লাথি, থুতুর ইমো দেয়া হোক।

    তবে সিম্পল থিম ভালো লাগে।

    গেদু চাচা ২/০৯/০৮ ১০:১৪ পুর্বাহ্ন

    ভাইস্তা আমার একটা জুতা দরকার। আমি জুটাইতে ভালবাসি। তাই জুতারও একটা ইমো থাকলে আমার জন্য ভালো হয়।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১৩ অপরাহ্ন

    ইমো দেয়া হবে আরো। :-)

  • গেদু চাচা ২/০৯/০৮ ৯:৩২ পুর্বাহ্ন 11

    ট্র‍্যাক বেক টা কি এখন কমেন্টের মাঝখানে চলে আসে? আগে তো সব কমেন্টের নিচে থাকতো।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১৩ অপরাহ্ন

    হু, মাঝে আস্তেছে। ঠিক করা হবে।

  • গৌতম ২/০৯/০৮ ৯:৪১ পুর্বাহ্ন 12
    গৌতম

    কালো না দিয়ে ছাই রঙের ফন্ট দিয়েছেন কেন?

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১৩ অপরাহ্ন

    চেঞ্জ করা হয়েছে। ধন্যবাদ জানানোর জন্য।

  • রেডিআন্ট ২/০৯/০৮ ৯:৪৮ পুর্বাহ্ন 13
    রেডিআন্ট

    অচিরে ই পরিবর্তন করা হোক …….. আমার ভাললাগেনা এই থিম।।।।।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১২ অপরাহ্ন

    ;-( ;-(

  • আবুল হাসনাত ২/০৯/০৮ ১০:৫০ পুর্বাহ্ন 14
    আবুল হাসনাত

    হঠাৎ কালো ব্যাজ ধারন কার শোকে ? :-)
    শোকের না শান্তির প্রতিচ্ছবি হোক আমার ব্লগ । (Y)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১২ অপরাহ্ন

    চেঞ্জ হবে। এখন অনেক চেঞ্জ হয়েছে। :-)

  • গেদু চাচা ২/০৯/০৮ ১১:০২ পুর্বাহ্ন 15

    কালারের ব্যাপারে আমার মত হচ্ছে কালো তো অবশ্যই না তা ছাড়া যে কোন কালারই গাঢ় না দিয়ে হালকা দেয়া হোক।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১২ অপরাহ্ন

    ওকে।

  • নিরক্ষর ২/০৯/০৮ ১১:৩৪ পুর্বাহ্ন 16
    নিরক্ষর

    অপেরা ব্রাউজারে হোম পেজের কিছু লেখা উল্টাপুল্টা দেখাচ্ছে কেন? এইটা ঠিক করেন। থিম চেন্জ ভাল হইছে।

  • মুকুল ২/০৯/০৮ ১২:৪২ অপরাহ্ন 17
    মুকুল

    কালার স্কীম আগেরটাই ভালো ছিলো। কালো ভালো লাগছে না। আগের কালারটাই আনা হোক।

    ফ্রন্টপেজে ফন্ট সাইজ এলোমেলো। সবগুলো ফন্ট সাইজ সমান করা হোক।

    ন্যাভিগেশন প্যানেলর জন্য বিশেষ ধন্যবাদ। (Y)

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা ২/০৯/০৮ ১১:৫৬ অপরাহ্ন

    পুরোপুরি একমত……………….আগের কালার স্কীম টা জোশ ছিল……………one of the bests i’ve ever seen

  • বিবর্তন ২/০৯/০৮ ১২:৪৪ অপরাহ্ন 18
    বিবর্তনবাদী

    এমনিই একসময় এই ব্লগ আরো সুন্দর হবে। পরবর্তিতে গ্রাফিক্স অর্থাৎ রঙ চঙের দিকে একটু খেয়াল কইরেন। নিজের লেখা আকর্ষণীয় সাইটে দেখতে সবারই ভাল লাগবে।

  • মুকুল ২/০৯/০৮ ১২:৫০ অপরাহ্ন 19
    মুকুল

    পোস্ট ম্যানেজ অপশনে সবার পোস্ট দেখা যায়। এতে করে অন্যের পোস্টের ভীড়ে নিজের কোন পোস্ট এডিট করার জন্য খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য। তাই আমার প্রস্তাব হলো,
    পোস্ট ম্যানেজ অপশনে শুধু নিজের পোস্টগুলোই দেখানোর ব্যাবস্থা হোক।

    তানভীর

    তানভীর ২/০৯/০৮ ১২:৫৯ অপরাহ্ন

    পোস্ট ম্যানেজ অপশনে শুধু নিজের পোস্টগুলোই দেখানোর ব্যাবস্থা হোক। সহ্মত।

    To WEBMASTER:
    কিন্তু ovro keyboard দিয়ে ovro phonetic এ লিখতে গিয়ে দেখি, লিখার সময় আ – কার, এ কার পরে দেখাচ্ছে। ্যদিও পোস্টে ঠিক দেখাচ্ছে। কারন কি ।আগে এরকম ছিলনা।

    তানভীর

    তানভীর ২/০৯/০৮ ১:০০ অপরাহ্ন

    সহ্মত > সহমত

    ইহাব

    ইহাব ২/০৯/০৮ ১২:০৭ অপরাহ্ন

    এটা আপনার কম্পু এর সমস্যা । আমার ঠিক আসছে

    সুশান্ত ২/০৯/০৮ ১:০০ অপরাহ্ন

    এক্টা ইজী ওয়ে আছে। পোস্ট মেনেজে পেনেলে আপনার আইডি এর উপর ক্লিক করুন। তখন সব পোস্ট এক সাথে চলে আসবে আপনার। আরো ইজ়ী হয়ে আছে সার্চ এ আপনার আইডী দিয়ে ওর ই-মেইল দিয়ে সার্চ মারলে ও সব এক সাথে আসবে আপনার পোস্ট।

  • বিবর্তন ২/০৯/০৮ ১২:৫৪ অপরাহ্ন 20
    বিবর্তনবাদী

    একটা সাজেশন। প্রযুক্তি ট্যাবের পরিবর্তে বিজ্ঞান ট্যাব থাকলে ভাল হত। বিজ্ঞান ট্যাবের ভেতর প্রযুক্তি, আলোচনা, তথ্যপ্রযুক্তি; জীববিজ্ঞান প্রভৃতি থাকলে সুন্দর হয়।

    একটু ভেবে দেখতে পারেন।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১২ অপরাহ্ন

    করা হচ্ছে।। (Y)

    বিবর্তনবাদী

    বিবর্তন ২/০৯/০৮ ১:১২ পুর্বাহ্ন

    ধন্যবাদ। এইব্লগটারে আপন আপন লাগতেছে। আসলেই এটা এখন আমারব্লগে পরিনত হচ্ছে।

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা ২/০৯/০৮ ১১:৫৮ অপরাহ্ন

    একমত………………….আসলেই আমারব্লগ মনে হয়………………..সামইনে দেখেছে মনে হচ্ছে………এখানে স্বাগতম (F)

  • মুকুল ২/০৯/০৮ ১২:৫৫ অপরাহ্ন 21
    মুকুল

    ফ্রন্ট পেজে পোস্টের শিরোনামের ফন্ট ছোট হয়ে গেছে। এটা বড় করা হোক।

    সুশান্ত ২/০৯/০৮ ১২:৫৮ অপরাহ্ন

    আমার এখানে ঠিক দেখাচ্ছে। ব্রাউসারের সিয়াম রুপালী ফন্ট সেট করুন।

    মুকুল

    মুকুল ২/০৯/০৮ ১:০৫ অপরাহ্ন

    সুশান্ত দা, আমার কাছে সোলাইমানলিপিই ভালো লাগে। শিরোনামের ফন্ট ছোট। এটা বড় করা দরকার। ফন্ট সমস্যা না।

    সুশান্ত ২/০৯/০৮ ১:০৬ অপরাহ্ন

    একটা স্ক্রিন শট ছাড়েন তো , আমার কাছে ও একটু ছোট লাগে। ফিক্স করা যাইবো, অসুবিধা নাই।

    মুকুল

    মুকুল ২/০৯/০৮ ১:১৫ অপরাহ্ন

    স্ক্রীণশট ফাইল আপলোড করতে পারছি না। এরর দেখাচ্ছে।

    Unable to create directory /var/www/vhosts/amarblog.com/httpdocs/wp-content/uploads/2008/09. Is its parent directory writable by the server?

    সুশান্ত ২/০৯/০৮ ৪:১২ অপরাহ্ন

    আবার এই সমস্যা!
    চিন্তার কিছু নাই, ব্যবস্থা নেওয়ার জন্য বলতেছি।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১১ অপরাহ্ন

    সল্ভড।

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা ২/০৯/০৮ ১১:৫৯ অপরাহ্ন

    আমার কাছে “লিখন” ফন্ট টা সবচেয়ে ভাল লাগে…………

  • সুশান্ত ২/০৯/০৮ ১:০৪ অপরাহ্ন 22

    মাস্টর ঘুমে আছে, সবার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যার যার মতামত জানানোর অনুরোধ রইলো (O)

    ধিকিধিকি ২/০৯/০৮ ৮:২৪ অপরাহ্ন

    পাইছি বিকল্প মাস্টার।

  • স্বাধীনতা তুমি ২/০৯/০৮ ১:২৪ অপরাহ্ন 23

    @ওয়েবমাস্টার

    ১। ফেস কালার পছন্দ হয় নাই।
    ২। সাইডবাবের লেখার সাইজ এতই ছোট পড়া যায় না।
    ৩। পোস্ট বা মন্তব্য লেখার সময় লেখার যে সাইজ হয় তাও ঠিক মত পড়া যায় না, ফলে ভুল শুদ্ধ বুঝা যায় না। পোস্ট বা মন্তব্য পোস্ট করার পরে দেখা যায় অনেক বানান ভুল থেকে যায়। অতএব পোস্ট বা মন্তব্য লেখার সময় রৈখার ফ্রন্ট ষাইজ বড় করা হোক। বর্তমানে আগের চেয়ে সামান্য বড় হয়েছে, তবে এটা যথেষ্ট নয়। আরও একটু বড় করা হোক। ব্লগে আমরা পড়তে এবং লিখতে আসি, কিন্তু সেই জায়গাটাতে যদি আমরে কমফোর্ট ফিল না করি তাহলে কি আগ্রহ পাওয়া যায়? আশাকরি এই দিকটা বিশেষ ভাবে লক্ষ্য রাখবেন। এই বিষয়ে সাম এব সচলকে ফলো করতে পারেন।
    ৪। লেখার ফ্রন্ট বিজয় শ্রুতনি হলে ভাল হয়।
    ৫। সাইডবাবে উপস্থিত সদস্যদের নামটিকে একটিভ করুন তাহলে সেখানে ক্লিক করে যেন সদস্যের প্রফাইলে য্‌োয়া যায়।
    ৬। চেঞ্জ যখন হলো তবে সদস্য প্রফাইল কেন নয়? সেখানে সাইডবারে সদস্যদের নিজেস্য পোস্ট আর্কাইভ, মন্তব্য আর্কাইভ, ভিজিটর আর্কাভ সহ আরও কিছু অপশন যোগ করা যায় তাহলে খুব ভাল হয়।
    ৭। সদস্য প্রফাইলে সদস্য পরিচিতির কিছু অপশন থাকলে ভাল হয়, যেমন: বয়স, পুরুষ/মহিলা আইকন, শহর, দেশ, মোট পোস্ট সংখ্যা, মোট মন্তব্য সংখ্যা ইত্যাদি।
    ৮। পোস্টকে বারবার যেন ফ্রন্ট পেজে নেয়া যায় তার অপশন রাখা যেতে পারে।

    এছাড়াও আরও নতুন কিছু সংযোগ করা যেতে পারে বলে আমি মেন করি। তবে এই মুহুর্তে লেখার ফ্রন্ট সাইজকে বড় করার চেষ্টা করুন যেন পড়তে এবং লিখতে আমাদের সুবিধা হয়। একটি কথা আবারএ বলছি, “আমরা ব্লগে আসি পড়তে এবং লিখতে, অতএব এই দুটো বিষয়কে আগে প্রধান্য দেয়ার চেষ্টা করুন আগে।” ধন্যবাদ।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১১ অপরাহ্ন

    উপরে ফন্ট ফিক্সার ডাউনলোড এর লিঙ্ক দেয়া আছে ও টিউটোরিয়ালের লিঙ্ক দেয়া আছে। পোস্ট লেখার সময়ের ফন্টের সমস্যা আর হবে না তাইলে।

    প্রোফাইলসহ বাকিগুলো আসবে তবে সময় লাগবে।

    বিজয় এর জিনিস ইউনিকোড সাপোর্টেড না মনে হয়।

    আফলাতুন

    আফলাতুন ২/০৯/০৮ ৮:১২ অপরাহ্ন

    ছাতুর ৪ ৭ ৮ প্রস্তাবনার সাথে দ্বিমত করছি । ৪ ইউনিকোড না হবার জন্য । ৭ নারী-পুরুষের / বয়স বৈষম্য হতে পারে বলে । ৮ কোন লেখা বার বার ফ্রন্ট পেজে যাওয়া মানে ফ্লাডিং এর সম্ভাবনা ।

  • বিবর্তন ২/০৯/০৮ ১:৪৮ অপরাহ্ন 24
    বিবর্তনবাদী

    সরাসরি যেকোন পেইজ হতে নিজের ব্লগে যাবার ব্যবস্থা এখনও হল না। ব্যাপারটা কি খুব কঠিন কিছু??

    প্লিজ এই ব্যাপারটা একটু দেখুন। আর ব্লগে একটু রংচং থাকা উচিত। একদম সাদামাটা ভাল লাগে না।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:১০ অপরাহ্ন

    এইটা আর প্রোফাইলটা এখন প্রায়োরিটি।

    কালার দিলে তো অনেকে পছন্দ করবে না। :(

    বিবর্তনবাদী

    বিবর্তন ২/০৯/০৮ ১:১৩ পুর্বাহ্ন

    (Y)

    ইহাব

    ইহাব ২/০৯/০৮ ১২:১৪ অপরাহ্ন

    বিবর্তন

    সরাসরি যেকোন পেইজ হতে নিজের ব্লগে যাবার ব্যবস্থা এখনও হল না। ব্যাপারটা কি খুব কঠিন কিছু??

    আপনার এভাটার এ কি ছাগলের ছবি মানিয়েছে না বললেই নয়।

    amarblog.com/ram-chagol-habla

    or

    amarblog.com/kabab

    এই একটি লাইন লেখেই আপনি নিজের ব্লগ দেখতে পারার কথা।

    এখনকার ব্রাউযার গুলতে “বুকমার্ক” বলে একটি ফিচার আছে। চেস্টা করে দেখুন, আপনিও পারবেন বুকমার্ক করতে !

  • সুশান্ত ২/০৯/০৮ ৪:১৪ অপরাহ্ন 25

    মাস্টর, অফিসের পিসি তে দেখলাম, ফ্রন্ট পেইজের পোস্টের হেডিং এর ফন্ট ছোট। আর্কাইভ পেইজেও হেডিং ছোট দেখায়।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:০৯ অপরাহ্ন

    চেঞ্জ করা হইছে।

  • মাহবুব মোর্শেদ ২/০৯/০৮ ৫:১৬ অপরাহ্ন 26
    মাহবুব মোর্শেদ

    ভাল হইছে। কোন ফন্ট ইউজ করছেন?

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৬:০৯ অপরাহ্ন

    এখনো কোন ফিক্সড ফন্ট ইউজ করা হয় নাই।

  • জেনারেল ২/০৯/০৮ ৭:৩৬ অপরাহ্ন 27
    জেনারেল

    ভাল লাগেছ

  • নকীব ২/০৯/০৮ ৯:৪৩ অপরাহ্ন 28
    নকীব

    ফ্রন্ট েছট েদখায়……যুক্তবরনন আসতােস না

    নকীব

    নকীব ২/০৯/০৮ ৯:৪৫ অপরাহ্ন

    লেখার সময় দেখায় না কিন্তু পোষ্ট হইলে দেখায়………….

    সুশান্ত ২/০৯/০৮ ৯:৪৯ অপরাহ্ন

    যদি ফন্ট সাইজ উলটাপালটা দেখায় তাহলে ফন্ট ফিক্সার দিয়ে ফন্ট চেঞ্জ করে নিন সোলায়মানলিপি বা সিয়ামরুপালিতে। তাহলে নেটে যে কোন কিছুতে বাংলা সবসময়ে ভালো দেখবেন। ফন্ট ফিক্সার ডাউনলোড এর লিঙ্ক http://www.vistaarc.com/downloads/font-fixer/ । টিউটোরিয়ালে দেখুন http://amarblog.com/classroom#s1changedefault

  • হিডেন স্ট্রিট ২/০৯/০৮ ১১:১২ অপরাহ্ন 29

    ওরে রে, সাইট তো কঠিন থেকে কঠিন তম হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় (Y)

    ইহাব

    ইহাব ২/০৯/০৮ ১২:১৬ অপরাহ্ন

    মোল্লা মানুষ !

  • সুশান্ত ২/০৯/০৮ ১২:১৫ পুর্বাহ্ন 30

    কাস্টম ইমেজ কাজ করে না মনে হয় ।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ১২:২৫ পুর্বাহ্ন

    হু। :-(

    সুশান্ত ২/০৯/০৮ ১২:২৯ পুর্বাহ্ন

    বসু দা পোস্টে ট্রাই মারছিলাম :-(

  • Ranadipam Basu (রণদীপম বসু) ২/০৯/০৮ ১২:৩১ পুর্বাহ্ন 31
    Ranadipam Basu (রণদীপম বসু)

    মন্তব্যো যত প্রস্তাব আইছে, সবগুলার সাথে আমি হাত তুইলা রাখছি । তয় নিজের ব্লগে ঢুকার রাস্তাটা এখনো পাইতেছি না। আর অনলাইনে যারা আছে,তাদেরকে লিংক করা দরকার । আর এখন মন্তব্য লেখতে গিয়া এইটা কোন্ ফণ্ট ভাসতেছে বুঝতে পারতেছি না।খাইস্টা খাইস্টা মনে হইতেছে ।
    তয় থিম খারাপ লাগতেছে না । ডানপাশে সাম্প্রতিক মন্তব্যের ফণ্ট আরেকটু বড় করা দরকার।ঐ এলাকার সবগুলার ফণ্টই বাড়ানো দরকার মনে হইতেছে।

    আসল কথা হইতেছে, বৈচিত্র্য মন্দ লাগছে না। অভিনন্দন।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ১২:৩৫ পুর্বাহ্ন

    http://amarblog.com/classroom#s1changedefault

    এইটা ফলো করে ফন্ট ফিক্সার দিয়ে সিয়ামরুপালি বা সোলায়মানলিপি সিলেক্ট করে নিন। সমস্যা হবে না আশা করি কোন।

  • বিষাক্ত মানুষ ২/০৯/০৮ ১২:৪৩ পুর্বাহ্ন 32

    (Y)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ২:১০ পুর্বাহ্ন

    :-)

  • রাহা ২/০৯/০৮ ১:৫৮ পুর্বাহ্ন 33
    রাহা

    মাস্টর বেশি হিজিবিজি হইয়া গেল না ??

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ২:১০ পুর্বাহ্ন

    কোনটা কোনটা, স্পেসিফিক্যালি বললে কাজ করার সময়ে মাথায় রাখা যাবে।

  • আরাশি ২/০৯/০৮ ২:০৬ পুর্বাহ্ন 34

    নতুন সংযোজন গুলা ভালো লেগেছে । বেশ ভালো ।
    তবে রঙ্গের বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইলো ।
    আর ফন্ট কি আরেকটু বড় করা যায় । ছোডু ছোডু ফন্ট দেখতে চশমা লাগে (H)

    ধন্যবাদ ভালো কিছু উপহার দেবার ক্রমশ প্রয়াসের জন্য ।

    আরাশি ২/০৯/০৮ ২:০৭ পুর্বাহ্ন

    আমার কমেন্ট নাম্বার ১ দেখাচ্ছে । এর মানে কি ?

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ২:০৯ পুর্বাহ্ন

    কই! আমি তো ৩৪ নাম্বার দেখি।

    সুশান্ত ২/০৯/০৮ ২:১০ পুর্বাহ্ন

    কই? এক দুই সেকেন্ড লাগে তো সিস্টেমের কাঊন্ট করতে :-P

    আরাশি ২/০৯/০৮ ২:১৭ পুর্বাহ্ন

    এখন দেখি ঠিকই আছে

    সুশান্ত ২/০৯/০৮ ২:১৬ পুর্বাহ্ন

    যদি ফন্ট সাইজ উলটাপালটা দেখায় তাহলে ফন্ট ফিক্সার দিয়ে ফন্ট চেঞ্জ করে নিন সোলায়মানলিপি বা সিয়ামরুপালিতে। তাহলে নেটে যে কোন কিছুতে বাংলা সবসময়ে ভালো দেখবেন। ফন্ট ফিক্সার ডাউনলোড এর লিঙ্ক http://www.vistaarc.com/downloads/font-fixer/ । টিউটোরিয়ালে দেখুন http://amarblog.com/classroom#s1changedefault

    আরাশি ২/০৯/০৮ ২:২২ পুর্বাহ্ন

    ধন্যাবদা, ভাইজান ।

    আরাশি ২/০৯/০৮ ২:২৩ পুর্বাহ্ন

    শব্দটা ‘ধন্যাবদ ‘ হবে ।

  • মইনউদ্দিন১০২ ২/০৯/০৮ ২:৪৪ পুর্বাহ্ন 35

    Matro compu install korlam, bangla nai. tai banglish lekhte hoitase.

    ami firefox babohar kori. kisu sotokhato somossa ase deisgn-a.

    1rst: “page-bar” (akdom top-a প্রথম পাতা link jeikhane) abong “navbar” namok (jekhane খেলা link ase) id gulote image Y-okkhe repeat hoitase. amar suggestion, “page-bar” ta Green & “navbar” ta Red koira den r bgimage ar repeat bondho koira den y-okkho borabor.

    2nd: apner logo te amarblog.com – o ta baad porse.
    ar main background ta red ba green diya den.

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ২:৫৬ পুর্বাহ্ন

    খাইছে! রেড কালার কই পাইলেন। :-(

    মইনউদ্দিন১০২ ২/০৯/০৮ ৩:০২ পুর্বাহ্ন

    oi miya, ami koilam red othoba green dibar. toi green dile bala oi.

    ইহাব

    ইহাব ২/০৯/০৮ ১২:১৯ অপরাহ্ন

    পিছে লাল রঙ দিলে আমি ইন্টারনেট ছাইরা সনি তে কিউ কি সাস ভি কাভি বাহু থি দেখুম !

  • সুশান্ত ২/০৯/০৮ ২:৫৮ পুর্বাহ্ন 36

    ফেভিকন কি চেইঞ্জ হইছে? :-)

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ৩:০০ পুর্বাহ্ন

    হু, পুরানটাই তো দেখি।

    মইনউদ্দিন১০২ ২/০৯/০৮ ৩:০২ পুর্বাহ্ন

    heidai to mone oitase.

    সুশান্ত ২/০৯/০৮ ৪:০০ পুর্বাহ্ন

    আমার কোন জায়গায় কেফ্রা লাগছে তাইলে :-(

  • ওয়েবমাস্টার (লেখক) ২/০৯/০৮ ৪:৫০ পুর্বাহ্ন 37

    ব্লগ দেখার ব্যবস্থা যোগ হয়েছে আমার মেনু তে।

    সুশান্ত ২/০৯/০৮ ৪:৫৭ পুর্বাহ্ন

    (Y)

    সুশান্ত ২/০৯/০৮ ৪:৫৮ পুর্বাহ্ন

    মুল পোস্টে লিখে দেন।

  • অনুপম সৈকত শান্ত ২/০৯/০৮ ১০:৫৬ পুর্বাহ্ন 38
    অনুপম সৈকত শান্ত

    আমার মেন্যুতে নিজের ব্লগ দেখার ব্যবস্থা করা হয়েছে এবং প্রথম পাতা থেকে পুরাতন পোস্ট দেখার সুবিধা যুক্ত হয়েছে- এ দুটির জন্য ওয়েবমাস্টারকে অনেক অনেক ধন্যবাদ। আসলেই অনেক ধন্যবাদ। (Y) (Y) (Y) (Y) (Y) (Y) (Y)

    আর দুএকটি সুবিধা যুক্ত করা যায় কি না ভেবে দেখবেন…..

    ১। নিজ ব্লগে লাস্ট ১০/১৫ জন ভিজিটরের নাম
    ২। প্রথম পাতা থেকে যেকোন ব্লগারের পাতায় যাওয়ার সুবিধা- ব্লগার খুজুন অপশন টাইপের
    ৩। এখন অনলাইনে আছেন- এই লিস্টে ব্লগারের নামে ক্লিক করে তার ব্লগে ঢুকার সুবিধা

  • মুকুল ২/০৯/০৮ ১১:৪৯ পুর্বাহ্ন 39
    মুকুল

    আরেকটা সুবিধা খুব দরকার। সেটা হলো, অদেখা মন্তব্য জানার সুবিধা। এখন পুরোনো অনেক পোস্টেই জবাব না দেয়া মন্তব্য পড়ে থাকে। টেরও পাই না। সব পোস্টতো ঘেঁটে ঘেঁটে প্রতিদিন দেখা সম্ভব না! :-(

  • আশিক ২/০৯/০৮ ১২:৪৭ অপরাহ্ন 40

    মুকুল ভাই এর সাথে একমত । আরেকটি বিষয় হোমপেইজটা রংএর দিক থেকে আরেকটু আকর্ষনীয় করা যায় কিনা । আমার কাছে একটু নিষ্প্রাভ মনে হচ্ছে । অবশ্য আমার দেখায় ভুল ও হতে পারে।
    তবে সবদিক থেকে আমার পক্ষ থেকে মডারেটর যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।ব্লগকে আরো আকর্ষনীয় করে তোলার জন্য ।

    (F) (F) (F)

  • আফলাতুন ২/০৯/০৮ ১:১৮ অপরাহ্ন 41
    আফলাতুন

    দুটা সার্চ বস্কের কি দরকার । একটা আছে উপরে ডান কোনায় , আর আরেক টা আছে ব্লগারদের লিস্টির উপরে ।

    কমেন্ট লেখার বক্সের যে “ মন্তব্য করুন ” বাটন , সেটা কেমন ম্যারম্যারে ওটা কালো করে দেন।

    প্রথাম পেজের নিচের দিকের “Most commented” “most popular” লেখা দুটা কালো রঙ করে দেন ।

  • নগর বাউল ২/০৯/০৮ ২:০৮ অপরাহ্ন 42
    নগর বাউল

    Submitted by ওয়েবমাস্টার on মঙ্গলবার, 2 সেপ্টেম্বর 2008115 টি মন্তব্য

    সব ইংরেজী বাদ দিতে হবে । বাংলা করতে হবে ।

    নতুন সুবিধাগুলো ভাল হয়েছে । (F)

  • বিবর্তন ২/০৯/০৮ ৪:৪৮ অপরাহ্ন 43
    বিবর্তনবাদী

    ২. নিজ ব্লগ দেখার ব্যবস্থা (আমার মেনু তে) করা হয়েছে।

    এই সুবিধার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। অনেক ধন্যবাদ।

    ইহাব

    ইহাব ২/০৯/০৮ ১২:২১ অপরাহ্ন

    আল্লা বাচাইসে আপনার ঘিলু আর উনজিপ করতে হয়নাই :-D

  • বিবর্তন ২/০৯/০৮ ৪:৫১ অপরাহ্ন 44
    বিবর্তনবাদী

    বিজ্ঞান ট্যাবের ভেতর একটা জীববিজ্ঞান সাবট্যাব দিলে ভাল লাগত। :-( :-(

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৫:০০ অপরাহ্ন

    দেয়া হইছে। আপনি কোণ পোস্টে এই ক্যাটাগরি ইউজ করলে মেনুবারে দেখতে পারবেন।

  • Ranadipam Basu (রণদীপম বসু) ২/০৯/০৮ ৮:১৮ অপরাহ্ন 45
    Ranadipam Basu (রণদীপম বসু)

    পুরাতন পোস্ট থাইকা যেসব ছবি গায়েব কইরা দিছেন, সেইগুলা ফিরাইয়া দিবেন কবে ?

    সুশান্ত ২/০৯/০৮ ৮:১৯ অপরাহ্ন

    এগুলা ও আছে। কাস্টম ফিল্ডের মধ্যে। থাম্বনেইল কেন আসত্তেছে না সেটা নিয়ে কাজ করতেছে মাস্টর।

    Ranadipam Basu (রণদীপম বসু)

    Ranadipam Basu (রণদীপম বসু) ২/০৯/০৮ ৮:৩১ অপরাহ্ন

    ধন্যব%

  • হাসিব ২/০৯/০৮ ১০:১৪ অপরাহ্ন 46

    ১০০/১০০

    হিডেন স্ট্রিট ২/০৯/০৮ ১০:১৫ অপরাহ্ন

    আপনার কমেন্টের অপেশক্ষা করতেছিলাম, তাই বলে হাতে কিছু রাখবেন না :-D

    হাসিব ২/০৯/০৮ ১০:২৬ অপরাহ্ন

    আপাতত বিযি আছি । নেক্সট উইকে দেখা হবে ।

  • বিবর্তন ২/০৯/০৮ ২:৪০ পুর্বাহ্ন 47
    বিবর্তনবাদী

    মানুষ অতি ফালতু জীব, যেমন আমি। যত পায় ততই চায়। সবই পাইলাম, তবুও সামহোয়ারের মত কালারফুল একক্ষান “আমারব্লগ” দেখতাম মনে লয়।

  • প্রলয় হাসান ২/০৯/০৮ ৪:২৩ পুর্বাহ্ন 48

    নতুন থিম মুটামুটি ভাল লাগছে। তবে আগেরটাকে খুব আপন মনে হত। একটা প্রস্তাবঃ কোন পোস্ট বা কমেন্টে দেয়া কোন ওয়েব সাইটের লিংকে ক্লিক করলে আলাদা ইউন্ডো না খুলে একই ইউন্ডো থেকে সাইটটি খুলে। এর ফলে ব্যাকে গিয়ে আমার ব্লগের পেইজটিতে আসতে হয়। ব্যাপারটি খুব বিরক্তিকর। একটু দেখবেন কি প্লিজ?

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ৬:৪১ পুর্বাহ্ন

    মাউসের স্ক্রলে ক্লিক করে নয়া ট্যাব খুললে ঝামেলা থাকবে না।

    ইহাব

    ইহাব ২/০৯/০৮ ১২:২৪ অপরাহ্ন

    কন্ট্রল + ক্লিক !

    প্রলয় হাসান ২/০৯/০৮ ৯:৪৬ অপরাহ্ন

    ভাল কথা বলছো। এই কথাটা তো আমার মনে হয় নাই! তোমারে টেনকু রাশুদা। :-)

  • গেদু চাচা ২/০৯/০৮ ৬:৩৮ পুর্বাহ্ন 49

    কি ব্যাপার?

    আজকে দেখি সাইটের অবস্থা এককেবারে চিপা লাগানো। ঘটনা কি?

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ৬:৪১ পুর্বাহ্ন

    খাইছে! এইবার আবার খারাপ কি ঘটলো! :-P

    গেদু চাচা ২/০৯/০৮ ৮:৫৪ পুর্বাহ্ন

    চিপা এখন কিছু বড় হইছে তয় শিরোনামের কালি বাইড়া গিয়ে লেপ্টে গেছে মনে হচ্ছে, কাল শিরোনাম মোটামুটি ভালো ছিলো।

  • ইহাব ২/০৯/০৮ ১২:২৭ অপরাহ্ন 50
    ইহাব

    ১ – আগের পোস্ট দেখতে পারার বিষয় টি খুব ভাল।
    ২ – কাস্টম ফিল্ড ছারা ছবি দেওয়া গেলে সব থেকে ভাল। অলস সব লেখক গন শান্তি পাবে (যেমন আমি :-D )

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ১১:২২ পুর্বাহ্ন

    আপনি ছাড়া গতি নাই এইসব বিষয়ে। :)

  • নীড় সন্ধানী ২/০৯/০৮ ১:১১ অপরাহ্ন 51
    নীড় সন্ধানী

    পুরো সাইটটা এখন মনে হচ্ছে নির্মানাধীন। এখানে ওখানে ছড়ানো ছিটানো বস্তুকনা।
    নানান রকম ফন্ট সাইজ একটা সমস্যা। কোনটা বেশী ছোট, কোনটা বেশী বড়। জুম ইন, জুম আউট করে পড়তে লিখতে হয়। user friendly site বলা যায়না। লে আউটটাও ভালো হয়নি। সামহোয়্যার বা সচলায়তনের সাথে তুলনা করা যায়না। তবে যেটা আগেই বললাম “সাইটটা এখন মনে হচ্ছে নির্মানাধীন”। নির্মানকাজ শেষ হলে ভালো লাগবে আশাকরি। পুরো ওয়েব ডিজাইনেরই উন্নতি করা উচিত। উপরে অনেকে ভালো ভালো সুপারিশ দিয়েছে। আমার সুপারিশটা বউকে দেয়া ভালো রান্নার উপদেশের মতো। নিজে রান্না করতে জানিনা ঠিকই, কিন্তু কোনটা খেতে মজা সেটা বুঝি।

  • মুকুল ২/০৯/০৮ ৮:০৯ অপরাহ্ন 52
    মুকুল

    বালের ওয়ার্ডপ্রেস! একঘন্টা চেষ্টা কইরাও একটা পোস্ট দিতে পারলাম না। ৪/৫ লাইন আসে। পুরাটা আসে না। আজ শালা লগইন করমু না!!! :-[

    সুশান্ত ২/০৯/০৮ ৮:১৩ অপরাহ্ন

    ওয়ার্ডপ্রেস কি করলো?

    মলিকিউল

    মলিকিউল ২/০৯/০৮ ৮:১৬ অপরাহ্ন

    মুকুল বাই, কবতে দিলেন দেখলাম। কিন্তু:
    ১। দুলাইনের
    ২। পুরা বুইঝা উঠতে পারি নাই
    ৩। কমেন্ট দিতে চাইছিলাম, দেখলাম হেইটার সুযোগ রাখেন নাই।

    কারন টা কি?

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা ২/০৯/০৮ ৭:৫৭ অপরাহ্ন

    ভাই, ওয়ার্ডপ্রেস কি দোষ করল? আমার কাছে তো ভালই লাগে……………..রাগ কইরেন না। মাঝে মাঝে সব জায়গাতেই একটু আধটু সমস্যা হয়………………ব্যাপার না।

  • আসল ট্রাপ ২/০৯/০৮ ৯:২৪ অপরাহ্ন 53

    এডিটরটা এতো স্লো ক্যান?

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৯:২৬ অপরাহ্ন

    হু। একমত।

    সুশান্ত ২/০৯/০৮ ৯:২৬ অপরাহ্ন

    আসলে সাইট আপ রেখে কাজ চালাইতেছে মাস্টর। তাই মাঝে মধ্যে স্লো হতে পারে।

  • রক্তাক্ত যোদ্ধা ২/০৯/০৮ ৭:৫৬ অপরাহ্ন 54
    রক্তাক্ত যোদ্ধা

    কিন্তু যাই হোক, আগের থিমটার গ্রাফিক্যাল লুক অসাধারণ ছিল :-(

    সুশান্ত ২/০৯/০৮ ৭:৫৭ অপরাহ্ন

    হুম, কিন্তু কিছু ফিচার যোগ করা যাচ্ছিলো না যেমন নেভিগেসন প্যানেল। এই প্যানেল ছাড়া ব্লগিং কষ্টকর ছিলো।

  • প্রলয় হাসান ২/০৯/০৮ ১০:০৪ অপরাহ্ন 55

    ইউজার ইন্টারফেস এখনও অনেক জটিল জটিল লাগে। ছামোয়ারিনের মত সাধাসিধা করা যায় না? ঐখানে এখন দেখলাম ৯২ জন ব্লগার সাইনড ইন! অফলাইনে প্রায় দেড়শ!

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা ২/০৯/০৮ ১২:০১ পুর্বাহ্ন

    আমার ব্লগ তুলনামূলকভাবে নতুন…………..আর আমার কাছে সবকিছু মিলিয়ে সামইনের চেয়ে এটা অনেক বেশী ক্লাসিফাইড লাগে…………..আরো কিছুদিন যাক………..এখানেও ইউজার বাড়বে।

    প্রলয় হাসান ২/০৯/০৮ ১:১৪ পুর্বাহ্ন

    এইটা ঠিক বলছেন। আমার মনে হইছিলো একবছরের মাথায় ছামোয়ারিনরে একটা ব্যাম্বো গিভ কর্তে পার্বে আমারব্লগ। (H)

    সুশান্ত ২/০৯/০৮ ১:২১ পুর্বাহ্ন

    সামইন যতোদিন পাড় করেছে ততোদিনে আমারব্লগ পাড় করলে অবশ্যই ভালো লাগবে সাইট।

    প্রলয় হাসান ২/০৯/০৮ ১:৫৪ পুর্বাহ্ন

    একমত। প্রথম দিকে ছামোয়ারিনের অবস্থাও ছেড়া বেড়া ছিলো। সাড়ে তিনবছর ধইরা ইকটু ইকটু কইরা এই পর্যায়ে আসছে। :-[

  • গেদু চাচা ২/০৯/০৮ ৯:২০ পুর্বাহ্ন 56

    সাম্প্রতিক মন্ত্য দেখার জন্য তীর চিন্হ ভালো লাগছে না।আগের মত মন্তব্যকারীর উপর ক্লিক করে সর্বশেষ মন্তব্য দেখতে চাই।

    ফ্রন্ট পেইজ এর লেখাগুলো কে আরো স্বচ্ছ করা যায় না?

    লেখাগুলো কেমন যেনো কালি ছড়াচ্ছে মনে হচ্ছে।

    লেখার কালারটাও চেন্জ করা দরকার।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৯:৪১ পুর্বাহ্ন

    আচ্ছা। করা যাবে। কিন্তু তাহলে ডাইরেক্ট ঐ ব্লগারের ব্লগে যাওয়া যাবে না। যেহেতু লগড ইন ব্লগারের নিকে ক্লিক করে তার ব্লগে যাওয়া যাচ্ছে না, তাই এই সুবিধাটা রাখা হয়েছে আপাতত।

    ফ্রণ্ট পেইজের লেখা বিভিন্ন ব্রাউজার ও অপারেটিং সিস্টেমে চেক করা হয়েছে। ফিডব্যাক সবার ভালো পাইছি। লেখার কালারো এখন পুরো ব্ল্যাক। আপনি পোস্টের একদম নীচে যে ফন্ট ফিক্সারের কথা বলা হয়েছে সেইটা একটু ট্রাই করে দেখেন। :)

    গেদু চাচা ২/০৯/০৮ ১১:০২ পুর্বাহ্ন

    ধন্যবাদ।

    আপনার কথা বুঝতে পারছি। কিন্তু আপনাকে দেখতে হবে কোনটা আমি আগে চাই। নতুন কমেন্টটা কি সেটাই তো আমি আগে দেখতে চাই। নাকি?

    আপনি কমেন্ট দাতা ব্লগারের কথা বলছেন? সেটা তো আমি কমেন্ট থেকেই নিকের উপর ক্লিক করলেই যেতে পারছি। মাত্র এক ক্লিক দুরে হয়ে যায় আরকি। :-D :-D :-D

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ১১:১৮ পুর্বাহ্ন

    এই এক্সট্রা ক্লিক করতেই তো কেউ রাজি হয় না। এইখানেই তো সমস্যা। :(
    তবে কমেন্টের স্টাইল পালটানো হবে। তখন পোস্টের নামে ক্লিক করে লাস্ট কমেন্টে চলে যেতে পারবেন। অ্যারোতে ক্লিক করতে যেয়ে ভুল হওয়াটা স্বাভাবিক। আমি নিজেও অনেকবার করতেছি ভুল। :-S :-(

  • গেদু চাচা ২/০৯/০৮ ১১:০৯ পুর্বাহ্ন 57

    আগে যে এ সপ্তাহের কবিতা, ধারাবাহিক, কলাম ইত্যাদি ছিলো ঐগুলার ব্যাপারে কি ভাবছেন?

    এখন তো এগুলো নাই দেখতেছি।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ১১:২১ পুর্বাহ্ন

    ধারাবাহিকটা সম্ভবত দেয়া হবে।

    সাইটটাকে আপাতত টেক্সট কমানো হচ্ছে। কিছুদিন চেক করে তারপর আবার আনা হবে। তবে সংখ্যা কমিয়ে দেয়া হবে। অটোমেটেড সিস্টেম করা যায় এইগুলোর জন্য। কিন্তু লোডিং টাইম বেড়ে যাচ্ছে তাইলে। সেজন্য আপাতত বন্ধ করে রাখা হয়েছে।

  • ওয়েবমাস্টার (লেখক) ২/০৯/০৮ ৬:৪৪ অপরাহ্ন 58

    ১৮. প্রথম পাতায় হতে আপনার কোন পোস্ট সরাতে চাইলে বা কোন পোস্ট প্রথম পাতায় দিতে না চাইলে এডিটে গিয়ে অ্যাড কাস্টম ফিল্ডে ফিয়ে চাবির ঘরে stealth-publish আর মানের ঘরে 1 লিখে দিলেই হবে।

  • ওয়েবমাস্টার (লেখক) ২/০৯/০৮ ৩:০৬ পুর্বাহ্ন 59

    ১৯. এখন থেকে প্রথম ছবি অটোমেটিক্যালি ফ্রন্ট পেইজে দেখা যাবে। আলাদা করে কিছু করতে হবে না।

    সুশান্ত ২/০৯/০৮ ৩:০৮ পুর্বাহ্ন

    (Y) (Y)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৩:০৯ পুর্বাহ্ন

    ২০. প্রতি পোস্টের প্রথম বর্নে একটু ডিজাইন আনা হয়েছে।

    ২১. ছবি দেখার জন্য অন্য পেইজে যেতে হবে না।

    ২২. রেজিস্ট্রেশন সিস্টেমের পরিবর্তন করা হয়েছে।

    সুশান্ত ২/০৯/০৮ ৫:১৫ পুর্বাহ্ন

    দেখতাছি।

    সুশান্ত ২/০৯/০৮ ৫:২৮ পুর্বাহ্ন

    গুড, তবে লাইসেন্স এগ্রিমেন্ট এর ২ন্ড লাইন টা উঠাইয়া দেওয়াই ভালো :-)

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৫:৩২ পুর্বাহ্ন

    (Y)

  • প্রলয় হাসান ২/০৯/০৮ ৫:১৪ পুর্বাহ্ন 60

    পোস্ট শোকেসে রাখা আর সাম্প্রতীক মন্তব্য দেখার অপশন দুইটারে খুব মিস কতার্ছি মাস্টর ভাই। ;-(

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ৫:১৬ পুর্বাহ্ন

    সময় দাও, দেখা যাক কি হয়। গত কিছুদিনে বেশ পরিবর্তন আসছে। শোনা যাচ্ছে আরো আসবে। :-)

  • প্রলয় হাসান ২/০৯/০৮ ৫:২১ পুর্বাহ্ন 61

    অার বইল না রাশুদা, সেদিন কার ব্লেগ যেন কমেন্টাইলাম, কি রিপ্লাই দিলো সেটা দেখতে গিয়ে ব্লগই অার খুজেঁ পেলাম না।

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ৫:২২ পুর্বাহ্ন

    :-D :-D

  • নীড় সন্ধানী ২/০৯/০৮ ১০:৩৬ পুর্বাহ্ন 62
    নীড় সন্ধানী

    ১. আমার ব্লগের আভ্যন্তরীন অনুসন্ধান যোগ করা যায় কি? থাকলে পুরোনো ব্লগ খুজতে সুবিধা হতো।
    ২. কতগুলো হেডিং, শব্দ, কলামের অক্ষর লেপ্টানো কেনো? যেমন, ইউজার নাম, ট্র্যাকব্যাক, মন্তব্য করুন, সাম্প্রতিক মন্তব্য ইত্যাদি। দেখতে দৃষ্টিকটু লাগে। সচলায়তনের লেআউট, ফন্ট সবচে ভালো লাগে। ওই রকম পরিষ্কার ফন্ট দেয়া যায়না? এখানে কোথাও পরিষ্কার ফন্ট কোথাও ভাংগা বা লেপ্টানো। বোঝানোর জন্য স্ক্রীনশট দিতে পারলে ভালো হতো, কিন্তু কমেন্টে ছবি দেয়া যায় কি?

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ১০:৪৬ পুর্বাহ্ন

    নতুন ব্লগ লিখুন এ ক্লিক করে আপলোড করে কমেন্টের উপরে দেখুন টুলবার আছে ছবি। সেখানে লিঙ্কটা দিয়ে দিন।

    বা যে কোন হোস্টীং সিট ইউজ করতে পারেন যেমন http://www.imageshack.us/

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ১০:৪৮ পুর্বাহ্ন

    আমার ব্লগ বলতে কি আপনার ব্লগ নাকি আমারব্লগ এর কথা বলছেন?

    আমারব্লগ হলে সার্চ আছে তো। সেখানে সার্চ করতে পারেন।

    নীড় সন্ধানী

    নীড় সন্ধানী ২/০৯/০৮ ১:৪১ অপরাহ্ন

    সার্চ যেটা আছে সেটা গুগলের। আমি চাই আমারব্লগ আর্কাইভ ইত্যাদি সার্চ করতে।

    রাশেদ

    রাশেদ ২/০৯/০৮ ৭:১৫ পুর্বাহ্ন

    আর্কাইভ পেইজ ছিলো, আবার দিলে সেইটা দিয়ে মাসওয়ারী সার্চ করতে পারবেন। এইটার কথাই মনে হয় বলছেন?

    নীড় সন্ধানী

    নীড় সন্ধানী ২/০৯/০৮ ৮:১৭ পুর্বাহ্ন

    না, আমি বোঝাতে চাইছি, ধরেন আমি কয়েকমাস আগে কাপ্তাই লেক নিয়ে একটা লেখা পড়েছি। কিন্তু তারিখ মনে নেই। এখন আমি ‘কাপ্তাই লেক’ লিখে সার্চ দিলে ওটা খুঁজে পাবো।

    ওয়েবমাস্টার ২/০৯/০৮ ৮:২০ পুর্বাহ্ন

    আচ্ছা। লিস্টে রাখলাম। (Y)

  • ওয়েবমাস্টার (লেখক) ২/০৯/০৮ ৭:২৭ অপরাহ্ন 63

    অনলাইন ইউজার এর লিঙ্ক দেয়া হয়েছে।

    ক্যাডেট কলেজ ব্লগ এর জিহাদকে অসংখ্য ধন্যবাদ সাহায্যের জন্য। >:D<> :D < আ বেটা গালে লাগ যা! > :D <>:D<

    সুশান্ত ২/০৯/০৮ ৭:৩০ অপরাহ্ন

    একটা পোস্ট দিয়ে দেন (Y)

  • নাসরিন ২/০৯/০৮ ৮:৪৪ অপরাহ্ন 64
    নাসরিন

    আমার ব্লগের নতুন সাজটা ভাল লাগছে। আমার ব্লগ পরিবারের সবাইকে ঈদ শুভেচ্ছা। (F)

  • shekhar ২/০৯/০৮ ৫:০৩ অপরাহ্ন 65

    আমি নতুন একটা ভিডিও লোড করেছি।আপনাদের ভালো লাগবে।httpv://www.youtube.com/watch?v=TQc_kP7n4pY

  • Rafiq ২/০৯/০৮ ৯:৩৬ পুর্বাহ্ন 66
    Rafiq

    ধন্যবাদ

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!