এক অযাচিত ঘোড়া-নামের সার্থকতা বিষয়ক আলোচনা(সাময়িক পোস্ট)
লিখেছেন: তুষার আহাসান

(উৎসর্গ: আলোচক-বন্ধু বাতিঘর-কে)
আমারব্লগে লিখে বেশ পরিচিতি পেয়ে গেছি,দেখছি।
কি-রকম সেটা আগে বলি তারপর আসল কথায় আসব।
আমার ই-মেলে দেখছি সেদিন–আপনি কি আমার ব্লগের তুষার আহাসান?
পাঠিয়েছেন মাজেদুল ইসলাম।
বিস্মিত আমি বাউল-বন্ধুকে মেল করলাম।তিনি বললেন–হ্যাঁ জানিয়ে দিন,আপনিই সেই তুষার
আহাসান।
জানালাম।দেখলাম,আমার মত তিনিও একজন ফেসবুকের সদস্য।বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম।তিনিও আমার ব্লগে লেখেন।
সেদিন প্রথম আলো ব্লগে,আমার দৈনন্দিন লেখাটিতে মন্তব্য দেখলাম—
রিসাত বলেছেন ২০০৮/১১/১৩ ০৬:৪৫:৩৫
আপনাকে ঢাকার তুষার ভেবেছিলাম। আপনার নামে আমার এক ক্লাসমেট আছে। ও ফান করে বলেছিলো যে তুষার আহাসান ওর আই ডি। আমি সরল মনে বিশ্বাস করেছিলাম। কমেন্টটা পড়া শেষে মুছে ফেলুন।
ধন্যবাদ রিসাত-ভাই।সেইসাথে দুঃখিত,আপনার মন্তব্য মুছতে পারিনি।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: অফটপিক- আপনাকে ব্লগে দেখছি বেশকিছুদিন থেকেই। তারপর ব্লগে তুষার নামটা দেখলেই চমকে যাই.। তারপর যখন আহসান শব্দটা চোখে পড়ে তখন হতাশ হই.। পুরান এক দোস্তের কথা মনে পড়ে তো তাই… হ্যাপি ব্লগিং
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
সা-ইনে আমার একটি লেখা প্রসঙ্গে লিখেছেন ব্লগার-বন্ধু ইন্ডিয়ানা জোন্স।
গিন্নী যদি কোনদিন প্রশ্ন করে,সারাজীবন লেখে কি পেলে এই মন্তব্য গুলোই আমার সহায় হবে।
যাই হোক ,মাজেদুল ইসলাম এক অযাচিত ঘোড়ার শেষপর্বে মন্তব্য করেছেন—
# Mazedul Islam
Mazedul Islam ১১ নভেম্বর ২০০৮ ৪:৪৩ অপরাহ্ন১১
তুষার ভাই “এক অযাচিত ঘোড়া” নামকরনের সার্থকতাটা একটু বিশ্লেষন করবেন কি?
ভাবছি আর ভাবছি,যা বলার তা তো গল্পটিতেই বলে দিয়েছি।নামটা উপয়ুক্ত হয়েছে কিনা তা
না হয় আমার ব্লগার বন্ধুরা বলুন।অন্য কোন নামের প্রস্তাবও দিন।
নইলে যে আমার নতুন ধারাবাহিক- অন্তরালের মুখ-এগিয়ে নিয়ে যেতে পারছি না।ব্লগার-বন্ধুরা
আওয়াজ দিন।






দু-ঘন্টা হয়ে গেল পোস্ট দেওয়া,কোন মন্তব্য নেই!
তারমানে,নিজের কথা বলা বন্ধ এখন থেকে
কিন্ত কাল রাত বারোটা অব্দি জেগে যা পারিনি,আজ সকালে সেই কালো
ঘোড়ার ছবি সেট করতে পেরেছি,এটা আমার কাছে আনন্দের।
কালো ঘোড়া মানে কি সত্যিই তাই,যাকে কেউ চায় না,তাই সে হয়ে ওঠে,
অযাচিত ঘোড়া
বাউল ১৬/১১/০৮ ১২:৩২ অপরাহ্ন
(F)ধন্যবাদ
বাউল
ভাই আমি সামহয়ারে একটা জামাত বিরোধী লেখা নিয়ে ব্যাস্ত ছিলাম তাই এদিকে আসা হয় নাই।নামকরন ঠিকি আছে,অন্য কোন নামের দরকার নেই তবে আসল কারনটা হল আমার ইচ্ছা লেখকের মুখ থেকে একটা আলোচনা শোনা।
(F)ধন্যবাদ
মাজেদুল-ভাই
আমি তো অনেক কথা বললাম,এখন মনে হচ্ছে নিজের ঢাক বেশী-ই
পেটালাম বুঝি,এবার আপনি বলুন,আপনারা মানে আমার বন্ধুরা
বলুন।আমি শুনি।
শুভেচ্ছা।
মলিকিউল-ভাই
ঘোড়াটা কেমন দিয়েছি বললেন না-তো?
শুভ-সাঁঝ।
তুষার লজ্জা দিলে:blush:! সত্যি উৎসর্গে ‘বাতিঘরের’ নাম দেখে কেমন ভ্যাবাচাঁকা খেলাম…ঋণী করে ফেললে ভাই!
আন্তরিক ধন্যবাদ তুষার

) না লিখে ‘কালোচোখ’ লিখতে!
কারণ আমি তোমার খুউব ভুল ধরে ধরে জ্বালিয়ে মেরেছি ভাই ! অথচ তুমি এতোটাই অমায়িক কোনদিন একটুও বিরক্ত হওনি !
…..’কালো ঘোড়ার’ ফটুক অতি সুন্দর হয়েছে । ” এক অযাচিত ঘোড়া” র রঙটা কালোই ছিলো । কিন্তু এখানে তো রঙটাই মুখ্য ছিলোনা ভাই ! ‘অযাচিত’ ছিলো ঘোড়াটি আর সেটাই তার বৈশিষ্ট্য ।
….একটু ভুল হয়ে গিয়েছে তোমার ‘আলোচক’( আমার কী যে হাসি পাচ্ছে তুষার
এসব আমি ভালবাসার সাথেই মনে রাখবো
আমি আমার স্বল্প বুদ্ধিতে যা বুঝেছি, তা হলো এই ‘পার্থিব’ জগতে এই ঘোড়াটি ছিলো ‘অপার্থিব’ মানে ‘অলৌকিক’ তাই সবার দৃষ্টিগোচরে সে পড়েনি সহসাই! মুশকিল থেকে মুক্তির জন্য আমরা ‘অপার্থিব’ শক্তির যাচ্ঞনা করি , যা আমাদের বিপদমুক্তিতে এগিয়ে আসে । তোমার গল্পেও তাই দেখেছি । তনুজা কে উদ্ধার থেকে শুরু করে সব রহস্যের অবসান ঘটাতে এই ‘অযাচিত ঘোড়া’ মুখ্য ভূমিকা রেখেছে । ‘ব্লাকজ্যাক’ কিন্তু শক্তিরই প্রতীক ! আর শক্তির বন্দনা কে না করে ভাই ! কী আউল-ফাউল বললাম ভাই । এটা শুধুই আমার ধারণা । তুমি মন্তব্য টা মুছে দিও পরে । আমি শুধু আমার কৃতজ্ঞতা জানাবার চ্ছলে ফাউ কিছু বকে গেলাম
আবারও ধন্যবাদ । সুন্দর হোক তোমার প্রত্যেকটা মুহুর্ত ! ভালো থেকো
বাতিঘর
তোমার মন্তব্যটি আবারও আমাকে মুগ্ধ করল।যে কারণে আমি তোমাকে
সমালোচক নয়,আলোচক বলেছি।আর কালো চোখ,সে তো কবিগুরুরও প্রিয়
ছিল,দেখেছি তার কালো হরিণ চোখ!
আর ভুল ধরেছো তো সংশোধনের আশায়,আসলে তখন একটা নেশার ঘোরে
ছিলাম,ভাবছিলাম কখন টানতে পারব সমাপ্তির রেখা।ভুল গুলো থেকেই গেছে
এখনও সময় হয়ে উঠছে না।
শীত পড়ে গেছে রাত জাগতে পারছি না,তাই ছোট লেখা নিয়ে বারবার
তোমাদের কাছে হাজির হচ্ছি,আড়ালেই থাকছে অন্তরালের মুখ।
দেখি কতটা কি পারি,
ভাল থাকো,ভাল লেখো,শুভেচ্ছা।
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
তুষার আহাসান
এই পর্যন্ত 233 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ