Home » ধর্ম

প্রবর্তন।

লিখেছেন: স্বাধীনতা তুমি

শুক্র, ১৫/০৮/০৮ – ১১:০৪ অপরাহ্ন13 টি মন্তব্য

১। হে স্বাধীনতা তুমি, আপনাকে আমার অভিনন্দন। আমিই আপনার একমাত্র এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল্লাহ। আমি সর্বময় ক্ষমতার অধিকারী এবং সম্পূর্ণ সৃষ্টিজগত আমারই অধীনস্ত। আপনি অবগত আছেন যে আমার আরও বহু নাম আছে যা আমার বিশেষনের উপর ভিত্তি করে রাখা হয়েছে। কিন্তু আমার এই “আল্লাহ” নামটি অত্যন্ত বিশুদ্ধ নাম। আল্লাহ শব্দটি কোন একটি বিশেষ ভাষার জন্যে নির্দিষ্ট নয়। আল্লাহ শব্দটি সকল ভাষার জন্যেই প্রযোজ্য। কোন ভাষাতেই এর কোন প্রতিশব্দ নেই। তাই “আল্লাহ” শব্দটি দ্বারা আমাকে যে ডাকে আমি তার প্রতি খুবই সন্তুষ্ট হই।

২। হে স্বাধীনতা তুমি, আপনার কাছে জিব্রাইলকে এই কারনে পাঠিয়েছি যে, সে আপনার কাছে আমার এই বিশেষ বার্তাগুলো পাঠাতে পারে। আপনার কাছে আমার বিশেষ বার্তাগুলো হলো এই যে, আমার পক্ষ থেকে আপনি বিশ্বাসীদের উদ্দেশ্যে যখন যা পাঠ করবেন বা আমার কোন নির্দেশ তাদের সামনে তুলে ধরবেন, তখন সর্ব প্রথম আপনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর নাম স্মরণ করুন। কারণ আপনি যখনই কোন কিছু শুরু করার আগে আপনার সৃষ্টিকর্তা আল্লাহর নাম উচ্চারণ করলে, আপনার সব কাজই সহজ সরল হয়ে যাবে। যখনই আমার কোন বার্তা আপনার কাছে এসে পৌঁছে তখন অত্যন্ত শান্ত এবং স্থির ভাবে মনোযোগ সহকারে তা শ্রবণ করবেন এবং জিব্রাইল চলে যাবার পরেও তা বারবার পাঠ করে আপনার স্মরণে রাখার চেষ্টা করবেন। যেন তা বিশ্বাসীদের সামনে পাঠ করতে আপনার কোন অসুবিধা না হয়।

৩। হে স্বাধীনতা তুমি, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন, তা শুধুই মানব কল্যাণে কাজে লাগানোর জন্যেই। আপনার সৃষ্টিকর্তা আল্লাহ এখন থেকে সারাজাহানে তাঁর প্রতিনিধিত্ব করার জন্যে আপনাকেই নির্বাচিত করেছেন। তিনিই এখন থেকে আপনাকে রক্ষা করবেন, সর্বক্ষন তিনি আপনার ঢাল সরূপ হয়ে থাকবেন। আপনে এখন থেকে নির্ভয়ে তাঁর পাঠানো বর্তা বিশ্বাসীদের সামনে উপস্থাপন করতে থাকুন। যারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অনুগত তারা সকলে অবশ্যই আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তারাই হবে সমগ্র জাহানের শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে আপনার সহযাত্রী অনুসারী।

৪। যখনই কেউ আপনাকে কিছু প্রশ্ন করবে, তখনই আমার পক্ষ থেকে বার্তা আপনার নিকট এসে পৌঁছাবে। আপনার সৃষ্টিকর্তা আপনাকে কখনই আপনার প্রতিপক্ষের কাছে হেয় করবেন না। অতএব আল্লাহ এখন থেকে আপনার সব অপমান হতে রক্ষ করবেন এবং সে কারনে জিব্রাইল সর্বদায় আপনার সেবায় নিয়োজিত থাকবে।

৫। আমি জানি জিব্রাইলকে নিয়ে আপনার মনে কিছুক্ষনের জন্যে সংশয় সৃষ্টি হয়েছিল, আমি বলছি আপনি জিব্রাইলকে নিয়ে কোন প্রকারের সংশয়ে থাকবেন না। এখন থেকে জিব্রাইলই সঠিক সময়ে আপনার নিকট আমার বার্তা নিয়ে উপস্থিত হবে। আপনি সে বার্তা গুলো আমার অনুগত বিশ্বাসীদের মাঝে পাঠ করে শুনান এবং তাদেরকে আমার মহিমার কথা বর্ণনা করুন।

৬। যারা আমার অনুগত বিশ্বাসী, তাদেরকে আমার প্রতি অনুগামী হবার যে পথ ও প্রার্থনা তা বর্ণনা করুন এবং আমার আহ্বান তাদের কাছে পৌঁছিয়ে দিন। তবে সাবধান, আপনি যখনই আমার এই বাণী নিয়ে আমার অনুগত বিশ্বাসীদের সামনে হাজির হবেন তখনই ঐসব ভণ্ডরা, যারা আমার অনুগত হবার ভান করে থাকে তারা আপনার চরম শত্রু হয়ে দাঁড়াবে। এরা ঐসব কবিদের মত যারা লম্বা লম্বা চুল, ঘাড়ে ব্যাগ এবং হাটু পর্যন্ত ঝোলানো পাঞ্জাবী পরিধান করে বুঝাতে চায় যে তারা কবি, অথচ তাদের মধ্যে কাব্য রচনার সৃজনশীল প্রতিভা বলে কিছুই নেই। এইসব কবিদের মত বর্তমানে পোষাকি ধর্ম ব্যবসায়ী ভণ্ডরাই আমারই নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদের কাছে এবং মোহামএদর পূর্বে যারা এসেছিল তাদের কাছে পাঠানো বাণীকে বিভিন্নভাবে বিক্রিত করে, ধর্ম প্রচারের নামে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। এই পোষাকি ধর্ম ব্যবসায়ী ভণ্ডরাই হচ্ছে আমার বিধানের প্রধান শত্রু। এরাই আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্যে প্রথমে ধেয়ে আসবে। তবে এতে আপনার কোনই ভয় নেই। তারা যতই ধেয়ে আসুক তাতে তারা সফল হতে পারবে না। কারণ আমি আপনাকে যে জ্ঞান দান করেছি, সে জ্ঞানের কাছে তারা পরাজিত হবেই হবে এবং লজ্জিত হয়ে তারা ফিরে যাবে।

৭। আর যারা অংশীবাদী তারা অন্যায়কে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত বিক্রিত বিধানকে একত্রিত করার চেষ্টা করবে। তারা বোঝানোর চেষ্টা করবে কোন বিধানই ভিন্ন নয়, সবই এক। আপনি তাদেরকে বলুন দুধ এবং ঘোল কি এক হতে পারে? দুধের কার্যাকারিতা কি ঘোলের মধ্যে পাওয়া যায়? কখনই না। তাদেরকে আরও বলুন, তোমরা আপনার সৃষ্টিকর্তার আল্লাহর সাথে অন্য কোন কিছুকে যেন তুলনা না করে। কারণ আল্লাহ অতুলনীয়, তাঁর সমতুল্য কোন কিছুই নয়।

৮। আর যারা অবিশ্বাসী, তারা সমাজে বিশৃংখলতা সৃষ্টির জন্যে সর্বক্ষন ভণ্ড এবং অংশিবাদীদের মধ্যে বিবাদ সৃষ্টি করার ইন্ধন জোগান দিয়ে থাকে। যেন এরা নিজেদের মধ্যে সারাক্ষন বিবাদ করতে থাকে, ফলে এই দ্বন্দ্ব এবং বিবাদ তাদেরকে এক সময় নিঃশেষ করে দেয়। বাধ্য হয়ে পরে তারাও অবিশ্বাসীদের দলে অর্ন্তভুক্ত হয় এবং অবিশ্বাসীদের ক্রীতদাস হয়ে চিরকাল তাদের অধীনস্ত হয়ে থাকে। এরা সকলেই আমার বিধানের শত্রু। এরা সাময়িক ভাবে লাভবান হবার জন্যে আমার বিধানকে অমান্য করে, কিন্তু তারা জানে না তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করছে। এরা সকলেই একই গোত্রীয় অর্থাৎ আল্লাহর বিধানের শত্রু, কিন্তু এরা আবার পরস্পরের বন্ধুও না। মুলত এরা এদের নিজ স্বার্থ ছাড়া আর কিছুই ভাবে না।

৯। হে স্বাধীনতা তুমি, আপনি এইসব ভণ্ড, অংশিবাদী এবং অবিশ্বাসীদের কোন ধমকিতে ভীত হবেন না। এরা আপনার কাজে বাঁধা প্রদান করার চেষ্টা চালাবে, আপনাকে অপমান করার চেষ্টা করবে। কিন্তু তারা জানে না তারা নিজেরাই অপমানিত হয়ে ফিরে যাবে। কারণ আমি নিজে আপনাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছি। আপনি আমার নির্দেশ মত আপনার কাজ চালিয়ে যান, আপনি আমার অনুগত বিশ্বাসীদের কাছে আমার বার্তা পৌঁছিয়ে দিন। তাদেরকে আমার পথ এবং প্রার্থনা সম্পর্কেকে বর্ণনা করুন, যেন তারা সহজেই সত্যের পথে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ আমার অনুগত বিশ্বাসীরা ঐসব ভণ্ড, অংশিবাদী এবং অবিশ্বাসীদের দ্বারা সৃষ্ট সমাজে সবচেয়ে বেশী অবহেলিত। তাদেরকে উদ্ধার করাই আপনার মূল কাজ।

VN:F [1.5.0_759]
Rating: 0.0/5 (0 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
13 টি মন্তব্য | 22 বার পঠিত | |

  • শান্তির দেবদূত ১৫/০৮/০৮ ১১:০৯ অপরাহ্ন 1
    শান্তির দেবদূত

    আমি আপনার আগের পোষ্টে একটা প্রশ্ন করেছিলাম ….. উত্তরের অপেক্ষায় আছি

  • নকীব ১৫/০৮/০৮ ৩:২২ অপরাহ্ন 2
    নকীব

    ????????

  • মলিকুল ১৫/০৮/০৮ ৫:২৬ অপরাহ্ন 3

    এইডা গেছে। চিকিতকা দরকার।

  • রাশেদ ১৫/০৮/০৮ ৭:৪২ অপরাহ্ন 4
    রাশেদ

    হা হা! পাবনা কতদূর!

  • আফলাতুন ১৫/০৮/০৮ ৮:৪৮ অপরাহ্ন 5
    আফলাতুন

    if i call you bustard then bustard would fill ashamed. (N)

    স্বাধীনতা তুমি ১৫/০৮/০৮ ২:১৮ পুর্বাহ্ন

    নিজেরে যে জন চিনতে পারে
    অমূল্য নিধি সে যে তুলে ঘরে,
    চোখ থাকিতে অন্ধ যে জন
    কেমনে করিবে সে বেশ্যার ভজন?

    জারজ জন্মালে তুমি বেশ্যার পেটে
    লজ্জা তোমার নয়, জারজের বটে!

  • বাউল ১৫/০৮/০৮ ৮:৫২ অপরাহ্ন 6
    বাউল

    আসলে কি কইতে চান?

    স্বাধীনতা তুমি ১৫/০৮/০৮ ২:৪৩ পুর্বাহ্ন

    দেখনা মন ঝাকমারি এই দুনিয়াদারি

  • মুকুল ১৫/০৮/০৮ ৯:২৪ অপরাহ্ন 7
    মুকুল

    সমস্যাটা কি আপনার???!!! :-O

    বাউল

    বাউল ১৫/০৮/০৮ ৯:২৭ অপরাহ্ন

    মুকুল, আমাকে বললেন?

    মুকুল

    মুকুল ১৫/০৮/০৮ ৯:৪০ অপরাহ্ন

    আরে না। আপনাকে বললে তো জবাব বাটন টিপে বলতাম! ;-)

    পোস্টদাতার উদ্দেশ্যে বলেছি।

    বাউল

    বাউল ১৫/০৮/০৮ ৯:৪৪ অপরাহ্ন

    সরি খেয়াল করি নাই। হ্যায়(পোষ্টদাতা) আসলে কি কইতে চায়?

    স্বাধীনতা তুমি ১৫/০৮/০৮ ৩:০৬ পুর্বাহ্ন

    @মুকুল
    আল্লাহর দুনিয়ায় বেশ্যা যদি কেউ হয়
    সমস্যা কোথায়? সমাজপতিরা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়।
    বেশ্যার কাজ বেশ্যায় করে
    সমাজপতি কিবা করিতে পারে?

    চেয়ে দেখার ওরা এক দর্শক
    বেশ্যাকে নিয়ে ভাবা শুধুই অনর্থক।
    তুলে ধরি যদি দুইটা আল্লাহর কধন
    সমস্যাটা বাঁধে সবার তখন।

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!