Home » আলোচনা, গণমাধ্যম, দেশ, রাজনীতি

পীর যদি কামেল হয় মাজার যেখানেই হোক, জমবেই।

লিখেছেন: স্বাধীনতা তুমি

শুক্র, ১০/১০/০৮ – ৬:০২ অপরাহ্ন17 টি মন্তব্য

আমার এই লিখাটা হচ্ছে ফকির ইলিয়াছের পোস্টের কয়েকটি ”নতুন অফিসে যাত্রা শুরু করেছে বিএনপির রাজনীতি। হাওয়া ভবনের আদলেই অনেকটা। এখন শুধু তারেক জিয়া নেই।” বাক্যকে নিয়ে। এই কটা বাক্য পড়তে গিয়ে অনেক গুলো কথা মনে মাঝে তোলপাড় শুরু করলো। তাই আর না পেরে উগলিয়ে দিলাম এই পোস্টা লিখে।

তারেক জিয়া নেই বলে কি বিএনপির নুতন অফিসে আবার সেই আগের মত হাওয়া ভবনের আদলে এখানে কাজ কারবার হবে না? পীররা ওফাত হওয়ার পরেই তো মাজার হয়। পীররে তো মাজারে আসন গেড়ে বসতে হয়না। শাহ আলীর মাজারে শাহ আলী নাই তো কি হয়েছে, সেখানে কি ভক্তরা আসে না? সেখানে কি তবারক আসে না? সেখানে কি মানতের পয়সা কড়ি আসে না? যদি কখনো কোন ভক্ত স্বপ্ন যোগে জানতে পারে যে মাজার মিরপুরে না রেখে মোহাম্মদ পুরে নিয়ে যেতে হবে, তাহলে কি সেখানে মাজার জমবে না। হাই কোর্টে মাজার আছে, সেটা কি জমেনি? কামেল পীর হলে তার মাজার যেখানেই লাগনো যাক না কেন, সেখানেই চলে ভাল। ভক্তের অভাব হয় না। কারণ মাজরে যায় কারা? মাজারে যায়ই পাপীরা। হাওয়া ভবনে যেত কারা? ঐ পাপীরা। শুধু পার্থক্য একটুকু তবারক আর মানতের অর্থ বা উপঢৌকন নিয়ে হাওয়া ভবনে যেত পাপ করার জন্যে, আর শাহ আলীর মাজারে যায় পাপ মোচনের জন্যে। অতএব জায়গা পরিবর্তন হলেইবা পাপীর জন্যে অসুবিধা কি। পাপীর যদি পাপ করার ইচ্ছে হয় আর তদবিরকারী পীর যদি কামেল হয় তাহলে হাওয়া ভবন যেখানেই থাকুক সে খুঁজে বের করবে। যেমন পাপীরা পাপ মোচনের জন্যে শাহ আলী বা হাই কোর্টেও মাজার খুঁজে বের করে।

VN:F [1.5.0_759]
Rating: 2.5/5 (4 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
17 টি মন্তব্য | 60 বার পঠিত | |

  • গেদু চাচা ১০/১০/০৮ ৬:৫১ অপরাহ্ন 1

    হাহহাহাহা,
    স্বাতু ভাই হাসাইলেন। আপনি পারেনও।

    তা আপনি কি ১০ নম্বরে থাকেন নাকি?

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ৭:১২ অপরাহ্ন

    মিরপুর এলাকার মধ্যেই তবে ১০ নং-এ না।

    গেদু চাচা ১০/১০/০৮ ৭:৪৪ অপরাহ্ন

    হুমম, বুঝতারছি কারন শাহ আলীর কথা কইলেন তো,তাই মনে করলাম।

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ৭:৫৬ অপরাহ্ন

    তবে শাহ আলীর মাজারটা মিরপুর এক নম্বরে।

  • বাউল ১০/১০/০৮ ৭:৪৫ অপরাহ্ন 2
    বাউল

    =D> =D> =D> =D> =D>

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ৭:৫৫ অপরাহ্ন

    (F)

  • মুকুল ১০/১০/০৮ ৯:৩৮ অপরাহ্ন 3
    মুকুল

    যে যায় লংকায় সে হয় রাবণ! :|

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ১:২৪ অপরাহ্ন

    রাবনেরও পতনের ইতিহাস আছে, কারণ সে নীতির বিরুদ্ধে নীতিহীনতার জন্যে লড়াই করতো। আর এরা নীতির আবরনে নিজেকে ঢেকে রেখে নীতিহীনতার কাজ করে। রাবনকে ইতিহাসে সেজন্যে একজন বীরের মর্যাদা দেয়া হয়। কিন্তু এরা তো বেহায়া। এদের সাথে রাবনের তুলনা হয় না।

  • তুহিন ১০/১০/০৮ ১১:১৮ অপরাহ্ন 4
    তুহিন

    হাছা কইছেন মিয়া,জব্বর হইছে (F)

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ১:২৪ অপরাহ্ন

    ধন্যবাদ।

  • V ১০/১০/০৮ ১১:১৮ অপরাহ্ন 5

    (Y)

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ১:২৫ অপরাহ্ন

    (Y) (Y)

  • নকীব ১০/১০/০৮ ১১:২০ অপরাহ্ন 6
    নকীব

    =D> =D> হাসাইলেন…………………….

    নকীব

    নকীব ১০/১০/০৮ ১১:২১ অপরাহ্ন

    পাপীর যদি পাপ করার(ধরেন অলরেডি কইরাই ফেলছে বা করার বৈধ লাইসেন্স চায়) ইচ্ছে হয় আর তদবিরকারী পীর যদি কামেল হয় তাহলে হাওয়া ভবন যেখানেই থাকুক সে খুঁজে বের করবে। :]

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ১:২৫ অপরাহ্ন

    :D :D :D

  • মলিকিউল ১০/১০/০৮ ১১:২৭ অপরাহ্ন 7
    মলিকিউল

    :D খাটি কতা স্বাতু ভাইজান। হাহাহাহা। নয়া বোতলে পুরাতন মদই হইবো।

    স্বাধীনতা তুমি ১০/১০/০৮ ১:২৬ অপরাহ্ন

    এটা একই লেবেলে চলে। দেশী।

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!