বাংলায় নাম
ㄱউদভ্রান্তㄴ
পরিচিতি
সদর দরজা
কবি ও কবিতা বিষয়ক ব্লগর ব্লগর।
বাঙ্গালী মানেই বাঙালী। বাঙালীর ভেতরে যেসব বৈশিষ্ট্য বিদ্যমান, তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, বাঙালী মাত্রেই কবি। জীবনে কখনো জীবনানন্দ থেকে এক লাইন আবৃত্তি করেনি, এমন বাঙ্গালী পাওয়া যেমন দুরহ, কৈশোর বা যৌবনের প্রারম্ভে খাতার পাতায় দুলাইন কবিতা লেখেনি, এমন বাঙালী পাওয়া ও তেমনই দুরহ।
তবে সমস্যা হল; আমরা অন্যের কবিতা পড়তে যতটুকু পছন্দ করি, তারচেয়ে নিজের লেখা কবিতা অন্যকে পড়াতে বা গেলাতে বেশি পছন্দ করি। তো, সেটা "কবিতা মান" উত্তির্ন হোক অথবা পাগলের প্রলাপ হোক, নিজের লেখার প্রতি আমাদের ভয়ানক উচ্চ ধারনা থাকে। "কিছু একটা লিখে ফেলেছি, যাই সব্বাইকে পড়িয়ে আসি" ধরনের একটা উদ্দীপনা কাজ করে। এধরনের কবিদের প্রধান সমস্যা, এরা কবিতার বই একদমই পড়েনা। ভাল লেখকদের লেখা পড়লে কবিতা সম্পর্কে কিছুটা অন্তত ধারনা জন্মানোর কথা।
তবে, ভাল কবি দের সব লেখাই যে কবিতা হয়ে ওঠে, তেমনটা ভাবার কারন নেই, আমার সংগ্রহে "জীবনানন্দ দাসের অপ্রকাশিত কবিতা" নামে নামে একটা বই ছিল, সেটা পড়লে লেখাগুলো "জীবনানন্দ দাস" এর, একথা ভাবতে কষ্ট হত।
ইদানিং ব্লগে নব কবিদের উচ্ছাস বাড়াবাড়ি রকমের বেড়ে গেছে। যা "একটাকিছু" লিখে ফেল্লেই নো মডারেশন এর সুযোগ কাজে লাগিয়ে ছাপিয়ে দিচ্ছেন। আমি নিজেও তার ব্যতিক্রম নই। উপরে আলোচ্য তালিকায় আমিও পড়ি। তবে তফাত টা হল; দীর্ঘদিন নিয়মিত ব্লগিং এর কারনে এখানে আমার অনেক পরিচিত ব্লগার তৈরি হয়েছেন, আমি হাবিজাবি যাই লিখি না কেন, তাদের কাছে কিছু এডভান্টেজ পাই। আর আমিও সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিদিন ভুল বানানে ভরা কবিতা নামের অখাদ্য পেশ করে যাচ্ছি নিয়মিত। গতকালও ভাষা দিবস নিয়ে একটা অখাদ্য রচনা করেছিলাম, এবং যথারীতি পোস্ট ও করেছিলাম। অতঃপর, খেয়াল করলাম, ব্লগের প্রথম পাতায় কবিতা নামক পদার্থ/অপদার্থ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, তাই পোস্ট টা আবার তুলে নিয়েছিলাম। আজ মনে হচ্ছে আবহাওয়া কিছুটা অনুকুল, তাই আবার ঝেড়ে দিলাম
বুকের ভেতরে
যে রগচটা মানুষটি তার শখের ফুলক্ষেত
পাড়ার ছেলেদের হাতে তছনছ হতে দেখেও
নিয়ম ভেঙ্গে গোপনে, ঠোঁটে ঝুলিয়েছে প্রশ্রয়ের হাসি
আমি তার ক্ষমা করেছি আজন্ম অপরাধ।
কারন, সেটা ছিল বিশে ফেব্রুয়ারি মধ্যরাত।
যে ভ্রাম্যমান পতিতাটি খেয়ালের বশে
খদ্দেরের মন ভোলানোর নিমিত্তে রাখা একটি গোলাপ
খোঁপা থেকে খুলে ছুঁড়ে দিয়েছে শহীদমিনারে,
আমি তাকে সহোদরা বোন বলে ডেকেছি।
যে নিতান্ত অ-কবিটি হৃদয়ের সবটুকু আবেগকে
ছন্দবদ্ধ করে সাজাতে চেয়েছিল একছত্র শ্রদ্ধাঞ্জলি,
আমি তাকে কবি খেতাব দেবার জন্য সুপারিশ করতে চাই
বাংলা একাডেমী, এবং সমস্ত বাংলাভাষীর কাছে।
যে মামুলি রিকশাওয়ালা কিশোর নিতান্ত বেসুরো গলায়
অথচ অনুভবের সবটুকু একাগ্র করে গভীর বেদনায়
গেয়েছিল প্রভাতফেরীর গান, আমি চাই তার কণ্ঠ
ভেসে উঠুক উচ্চকিত বাতাসের প্রতিটি কম্পনে।
আমি চাই, সেই মুদী দোকানি কথক কবি শামসুদ্দিন
অথবা আলতাফ মাহমুদ, রথীন্দ্রনাথেরা
আবারো জন্ম নিক কোন এক একুশের ভোরে।
আমার সমস্ত অনুভব, চেতন ও অ-চেতন আত্মারা , আমি চাই
ধারন করুক একুশের সবটুকু অহংকার,
বুকের ভেতরে।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
সাথে গতকালের কমেন্ট গুলোঃ
- ক্যাটেগরি:
- ㄱউদভ্রান্তㄴ-এর ব্লগ
- মন্তব্য প্রদানের জন্য লগইন অথবা রেজিস্টার করুন
- ২৬০ বার পঠিত
Twitter-এ প্রকাশ করুন


মন্তব্য
কবিতার খুব কাছে বসে থাকি অনেকটা সময়, তাই আনন্দে উৎফুল্ল হই, বিমর্ষে হই বেদনাহত;
তবু বারবার ফিরে আমি কবিতার কাছে, বেহায়া আমি। হয়ত তোমার আছে মনন উদ্ভাসের মন্ত্র, তাই প্রদাহ জুড়াতে পারো যেমন খুশি। তবু প্রশ্ন; কি করে নেভাও বিরহ? বিরহ অঙ্গার জ্বলনে শুদ্ধ হয় খাঁটি সোনার অমল প্রনয়; সৃস্টিবীজে বাড়ে পাতার বিস্তারে সবুজ দিগন্তমুখি বৃক্ষ। বোধিবৃক্ষে তবে কি রয়েছে ঈশ্বরের সান্নিধ্য? হবে হয়তো।
চমৎকার আপনার ভুমিকা প্লাস কবিতা।
ধন্যবাদ।
-----------------------------------------------------------------
অমৃতের পুত্র আমি পঞ্চম, ক্ষয়ের আনন্দে চাইনা অমরত্ব।
দেহধাম ছেড়ে পাবো হয়তো স্বর্গ বা নরক; হাহ হাহ হাহ:
দেখো! মহাকাশ ডেকেছে লং-মার্চ, কেনা-বেচার ধরাধামে আমি আজন্ম এক ফুটপাথ।
দারুন কথামালা, পঞ্চম। ধন্যবাদ, এবং শুভকামনা জানবেন।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
কবি হইতে কার না ইচ্ছা করে তাই সুযোগ পাইলেই ঝেড়ে দেই
কবি সাহেব মন খারাপ কইরেননা
১০০% হালাল কমেন্ট
( বিএসটিআই অনুমোদিত )
BSTI : BDS 0103:2010
রয়েসয়ে ঝাড়া ভাল
নাহলে নিজেই ঝাড়ি খেতে হয়
কিরাম আছেন ?
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
"তুমি আমার পদ্য লেখার খাতা" বইটা একবার পড়ছি;বুঝছি আরো পড়তে হবে।.
.
__________________
অপণা মাংশেঁ হরিণা বৈরী।
কি যে বলেন বস। বই বের করে বড়ই লজ্জায় আছি
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
আমি ও কবিতার বই পড়িনা ---- তাই কবিতা আসেনা
তুই খালি রান্নার বই পড়, কাজে দেবে
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
কেউ কেউ থাকে স্বভাব কবি ---- যাদের ভেতরে শুধু কবিত্বের-ই বসবাস ---- তুমি হলে স্বভাবকবি -----
অসাধারণ কবিতা
পরিচিতির সূত্র ধরে নয় কবিতার সূত্র ধরেই মন্তব্য করলাম
হাহাহা, গবিতা,
যাই হোক, ধুনে পাতা দিলাম তোকে
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
মাশাল্লাহ!
------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
আলহামদুলিল্লাহ
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
আমি ব্লগে রেজিঃ করি ৯ই জানুয়ারী,২০১০ এ। এরপর মানুষ কি লিখে কি বলে এইসব দেখতাম,ভাবতাম আমি কি জীবনে লিখতে পারবো? ২৩ শে জানুয়ারী আমি কমেন্টে বিরক্ত হয়ে জাস্ট দুইলাইনে একটা পোস্ট দেই।
নাহ প্রসব বেদনা ওঠে যায় ব্লগে আসলেই
:star:
আর বালের দলগুলা আইস্যাই কোতাইতে থাকে। বাপ,একটু পর কে কি বলে না বলে,এই ব্লগ কোন ধারার
কবিতাতে ব্যাপক
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
আমিও কিন্তু অনেকদিন ধরে শুধু ব্লগের গতিবিধি দেখেছি, আমি মূলত কবিতা লিখলেও, প্রথমদিকে কিন্তু কবিতা পোস্ট তেমন দেইনি।
ধন্যবাদ বেঁকা ভাই
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
বেলের কাঁটা আর হাদা রাম কি একই শামুকের? মুরুব্বীরা জানাবেন কি ?
_______________________________________
বাঘ গুলো মরেছে স্বাধীনতার কালে
বিলাইরা বেচেঁ আছে গণতন্ত্রের কালে
হতে পারে একই লোকের দুইটা নিক
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ধুনেপাতা
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
কবিতায়
--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........
হেহে, অনেকে রিভিউ জানার জন্য পোষ্টায়
ধন্যবাদ তারা খোঁচানর জন্য
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ভাল।
____________________
ঘর ছেড়ে ধন খুঁজিস কেন বনে বনে?
ধুনেপাতা জাগো ভাই
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
দূর মিয়া, ব্লগর ব্লগর করতে করতে বিরক্ত হয়ে আসলাম রোমান্টিক কিছু প্রসব করছেন কি না দেখতে। এসে দেখি খাটখোট্টা।
-----
বয়সটা বেড়ে গেছে! চাঁদকে দেখে নির্জীব পাথরই মনে হয়। ফুলকে দেখে মনে হয় মৃত কাগুজে শরীরে লেখা শেষ কিছু কথা। কারও কোমল হাত, কারও অধর, এগিয়ে এলে মনে হয় কোষ বিভাজনের কথা। অথচ কতবার ইতিহাসের পাতায় লেখা আছে আমার ধূপ হয়ে জ্বলার গল্প। ...
-----
কবি কুদ্দুস রে নামায়ে দেন সজল দা
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ভাবছিলাম আজকে আবার নামাব। এখন মন বিগড়ে গেছে। দেখি কালকে কিছু করা যায় কি না। উমরাওকে বেলকাঁটা ভ্রাতার বেলতলায় পাঠানোরও কথা ছিল আজ।
-----
বয়সটা বেড়ে গেছে! চাঁদকে দেখে নির্জীব পাথরই মনে হয়। ফুলকে দেখে মনে হয় মৃত কাগুজে শরীরে লেখা শেষ কিছু কথা। কারও কোমল হাত, কারও অধর, এগিয়ে এলে মনে হয় কোষ বিভাজনের কথা। অথচ কতবার ইতিহাসের পাতায় লেখা আছে আমার ধূপ হয়ে জ্বলার গল্প। ...
-----
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
দারুন। হৃদয় ছুয়ে যাওয়া পক্তিমালা।
.....................................
মায়ের লাঞ্ছিত বুকে শকুন নখের দাগ... কে পেরেছে ভুলে যেতে কবে? ধর্ষিতা বোনটির বিভীষিকা মাখা চোখ আমায় জাগিয়ে রাখে, ডেকে বলে,
মনে রেখো এদিনের শোধ নিতে হবে!! , যদি বল ঘৃনাবাদী, দ্বিধাহীন মেনে নেব তাও
ধুনে পাতা
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ম্যঁ-উ
_______________________________________
বাঘ গুলো মরেছে স্বাধীনতার কালে
বিলাইরা বেচেঁ আছে গণতন্ত্রের কালে
হালুম!!
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
Star Star Star Star Star
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
আমার কবিতা একেবারেই ধাতে সইত না । আমার ব্লগ এ এসে এখন কিছুটা কবিতা বুঝি । কবিতা পড়ার চেষ্টা করে যাচ্ছি ।
একুশের কবিতায়
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
কে জানে, কার অন্তরে একজন পুরোদস্তুর কবি বাস করে একান্ত অচেতনে
ধন্যবাদ জানবেন।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ভাই, কবিতা পড়তে ইচ্ছে করে না, খালি লিখতে ইচ্ছে করে। আমার কি হবে? ??
______________________________________
নিজেকে কখনও একা ভাবতে নেই......
আমার মত দশা হপে
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
'' সব কবি, কবি নয়; কেউ কেউ কবি''
বলেছেন জীবনানন্দ দাস,
কবিরা বিরানীর পান্তা খায় আর নীল দুঃখের ঘাস;
এবং আনন্দের ঝিলে কষ্ট ছড়ায় বার মাস।
---------------------------------------
জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
চমৎকার
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
কালকে মনটা খারাপ হয়ে গিয়াছিল
আজ ফুরফুরা
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........
ধন্যবাদ করিম ভাই, কালকে অনিমেষ দা ও একটা কবিতা দিয়ে আবার ড্রাফ্ট করেছিল।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ধুনেপাতা দিতে দিতে কবির ক্ষেতে কি আর পাতা থাকবে? একশত গ্রাম ধুনে পাতা আমি দিলাম।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ধনেপাতা গুলো বড্ড কঁচি!
আপনার কবিতার মুল ভাষ্য মনের অব্যক্ত কথাগুলির সাথে মিলে যায়। সহজ ভাষায় লেখা কবিতাগুলি পাঠককে কবিতা মুখি করেছে।
বাংলা ভাষার একজন লেখক তার উপন্যাসে এই কাজটি করেছেন বলেই আজ অনেক বাংঙ্গালি বই পড়ে। অনেক লেখক তার মত করে সহজ ভাষায় লিখতে চায়। আপনি কি সেই লেখকের নাম জানেন? তিনি হুমায়ুন আহমেদ।
______________________________________
'বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব'
সেই প্রমথ চৌধুরী থেকে শুরু করে সোমেন চন্দ, বনফুল, মুজতবা আলী, আবু ইসহাক, জগদীশ গুপ্ত, প্রভাতকুমার মুখোপাধ্যায়, তারাশংকর, মানিকবাবু, নরেন মিত্র, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত ওসমান সবাই ব্যার্থ হয়েছে ? হুমায়ূন আহমেদের আগে কেউ তাহলে সহজ ভাষায় বই লেখে নি ?
___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।
আধুনিক বাংলাদেশের মানুষকে পুনরায় বইমুখি করার জন্য হুমায়ুন আহমেদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা ঠিক।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ধন্যবাদ পাভেল ভাই, যদি কোনোদিন সেরকম হতে পারি, আপনাদের কথাই আগে বলব নিশ্চই
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
অতি অতি অসাধারণ
___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।
অনেক ধন্যবাদ
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
রথীন্দ্রনাথ!
aparajita
অবাক হলেন, নাকি অন্য কিছু?
উনি বেঁচে আছেন জানি।
আপনি কেমন আছেন?
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
আছি বেশ। তবে ব্যস্ত। কর্মস্থল পরিবর্তিত হল।
রথীন্দ্রনাথকে চিনতে একটু সময় লাগল। এবার বুঝেছি।
aparajita
ধোঁয়া ওড়ানো এক কাপ চা ছিল সামনে। আপনার পোস্ট টা পড়তে পড়তে শীতল হয়ে গেল। ধুর! আপনি এত ভাল লেখেন ক্যামনে???
**********
স্বপ্নের কারিগর
এই নেন আরেক কাপ
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
হুম
_________________________________________________________________________________
ঢিল মারি তোর টিনের চালে...
-----------------------------------------------------
আমি পথ চেয়ে আছি মুক্তির আশায়...