Home » অর্থনীতি, গণমাধ্যম, মানবতা

বস্তির আগুন এবং “দুর্ঘটনা”র মিথ

লিখেছেন: সুমন রহমান

রবি, ১২/১০/০৮ – ১:৩২ পুর্বাহ্ন20 টি মন্তব্য

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এক বছর পূর্তির দিনটি আর কারো মনে না থাকলেও নিমতলী বালুর মাঠ বস্তির হতভাগ্য মানুষদের আজীবন মনে থাকবে। কারণ ঐ দিনটিতেই এক “রহস্যজনক” আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে এই বস্তির দুহাজার ঘর। পত্রপত্রিকায় সেই লতিয়ে-ওঠা ইনফার্নোর ছবি দেখতে দেখতে মনে পড়ল মাত্র কিছুদিন আগে এমনি এক আগুনে বেগুনবাড়ি বস্তির পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। মনে পড়ল: মহাখালি, কমলাপুর, মোহাম্মদপুরসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেকগুলো বস্তিতে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটেছে গত এক বছরে। বস্তিলোভী আগুনের কি অদ্ভূত ডিসিপ্লিনড ধারাবাহিকতা, এই সরকারের আমলে!

বস্তিতে আগুন লাগে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুব সহজেই দেন অনেকে, চুলা থেকে! চুলার আগুন নাকি কাচা ঘরবাড়িতে নিমেষেই ছড়িয়ে পড়ে! আর আমাদের মাননীয় ফায়ার ব্রিগেডের মহান দমকল গাড়ি বস্তির চিপাগলিতে ঢোকার রাস্তা পায় না! এত এত প্রশিক্ষণ তাদের দেয়া হয়, কিন্তু বস্তিতে গিয়ে আগুন নেভানোর কোন প্রশিক্ষণ পান না তারা! অথচ কিছুদিন আগেও জীবনবাজি রেখে তাদের আমরা এনটিভি ভবনের আগুনে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। আশ্চর্য লাগে, যেখানে ঢাকা শহরের প্রায় অর্ধেক লোক (পরিসংখ্যান ব্যুরোর ২০০৩ সালের প্রতিবেদন অনুযায়ী ৩৭.৪%) বস্তিতে বসবাস করে, সেখানে বস্তিতে কাজ করার মত প্রস্তুতি ফায়ার ব্রিগেড-এর মত এমন একটা সংস্থার নেই!

তবে বস্তিতে আগুন নেভানোর জন্য বিশেষ প্রস্তুতি নেয়ার কী দরকার, তারাও বলতে পারেন, যেখানে ঢাকা শহরের ৯৬ ভাগ বস্তিতে কোনোদিন নাকি আগুনই লাগেনি (সেন্টার ফর আরবান স্টাডিজের ২০০৫ এর প্রতিবেদন)! চমকে ওঠার মত তথ্য, বিশেষত যারা পত্রিকা পড়েন বা আমার মত যারা দাতাসংস্থার শাদা ছাতা ছাড়াই বস্তিতে ঘোরাঘুরি করেন। মাত্র ৪ভাগ বস্তিতে যদি আগুন লাগার ঘটনা ঘটে থাকে, তবে এই সংখ্যা নিশ্চয়ই ঢাকা শহরের অন্যান্য জায়গায় (যথা অফিস আদালত, রাজপথ, বিশ্ববিদ্যালয় অঙ্গন, উচ্চ/মধ্যবিত্ত আবাসন) আগুন লাগার ঘটনা থেকেও কম।

কিন্তু আসলে কি তাই? কড়াইল বস্তির আগুনের হলকা এখনো আমার গা থেকে বেরয়, নিমতলী বালুর মাঠ বস্তি এই নিয়ে তিনবার পুড়ল, মোহাম্মদপুর বেড়িবাঁধের বস্তি কিংবা বেগুনবাড়ি বস্তি তো আগুনে পুড়ে ছাই হয়েই গেছে। এভাবে বলতে থাকলে এক পৃষ্ঠা শুধু নিশ্চিহ্ন বস্তির নামই লিখতে হবে। জানতে ইচ্ছা হয়, সেন্টার ফর আরবান স্টাডিজের প্রতিবেদন কি পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বস্তিগুলোকে হিসাবে ধরেছে? পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বস্তির হিসাব কি রাখেন কেউ? সরকার, এনজিও, বা দাতাসংস্থা? তারা না লিখলে কারা লিখবেন সেসবের ইতিহাস?

বস্তি নিয়ে কাজ করার স্বল্প অভিজ্ঞতায় দেখেছি, সব বস্তিই পোড়ে না। প্রথমত, যেসব বস্তি আকারে বড় এবং প্রকারে সংগঠিত, বুলডোজার ঢুকলে লোকজন একে প্রতিহত করতে দাঁড়িয়ে যায়, আগুন লাগে সেসবেই। দ্বিতীয়ত, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ক্ষেত্রেই ফায়ার ব্রিগেড সময়মত অকুস্থলে পৌঁছাতে পারে না, কিংবা পৌঁছালেও কাজ করতে পারে না, আর কাজ করতে পারলেও বস্তির সবগুলো ঘর পুড়ে ছাই হওয়ার আগে আগুন নেভাতেও পারে না! তৃতীয়ত, বেশির ভাগ ক্ষেত্রেই সরকারী সংস্থাগুলো এটাকে বলে “দুর্ঘটনা”, বস্তিবাসী বলে “নাশকতা”, আর পত্রপত্রিকা লেখে “রহস্যজনক”। লিখেই তারা খালাস, কোনো অনুসন্ধানী সাংবাদিকতা চোখে পড়েনি কখনও, বস্তির অগ্নিকাণ্ডের “রহস্যভেদ” করেন নি কেউ, না সাংবাদিক, না তদন্ত কমিটি। চতুর্থত, উচ্ছেদ করলে সরকার তবু পুনর্বাসনের আশ্বাস দেয়, আগুনে পোড়া মানুষের কপালে পুনর্বাসনের বিবৃতিও জোটে না। আমাদের আপামর বধিরতার সৌজন্যে এভাবেই তলিয়ে যায় তাদের দুর্বল গলার হাহাকার!

তৃতীয় বিশ্বে, বিশেষত ট্রপিক্যাল দেশগুলোতে পরিকল্পিত নগরায়ন আর পরিকল্পিত বস্তি উচ্ছেদ সমার্থক হয়ে দাঁড়িয়েছে। আর এর পেছনে মদদ আছে নব্য-উদারনৈতিক অর্থনীতির প্রবক্তা বিশ্বব্যাংক এবং আইএমএফ-এর মত সংস্থার। বস্তিবাসী গরিব মানুষ নগর অর্থনীতিতে কি ভূমিকা রাখছে সেটা নিয়ে তাদের মাথাব্যথা নেই। তারা ঠেকাতে চায় অ-প্রাতিষ্ঠানিক অর্থনীতিকে। ফলে তাদের নানারকম ফর্মুলা। সরকারের ধরন গণতান্ত্রিক না হলে এই ফর্মুলাগুলো ঘাড়ে চেপে বসে। এরকম দৃষ্টান্ত কম্পুচিয়া, কেনিয়া, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় বিস্তর দেখা গেছে। সেসব দেশের অভিজ্ঞতা নিয়ে যারা লিখেছেন, তাদের প্রায় সবাই একমত যে, বস্তি উচ্ছেদের সবচেয়ে নির্মম কিন্তু ধন্বন্তরী পদ্ধতি হল আগুন লাগিয়ে দেয়া। শারীরিকভাবে উচ্ছেদ করা হলে আপনি হয়ত মহাখালির সাততলা বস্তি থেকে সহায় সম্পদ নিয়ে খিলক্ষেত বস্তিতে গিয়ে উঠতে পারবেন, “পরিকল্পিত” নগরায়নের স্বার্থে আপনাকে আপনার ভুখা পেটসমেত শহরের বাইরে তো পাঠানো যাবে না! কিন্তু আগুনের শক্তি অনেক! সে শুধু আপনার ঘরই পোড়ায় না, কপালও পোড়ায়, সংগ্রাম করার দুর্মর ইচ্ছাকেও পুড়িয়ে দেয়। পোস্ট ট্রম্যাটিক ডিসঅর্ডার নিয়ে লেখা একটি নিবন্ধে দেখেছি কিভাবে, ঢাকা শহরের বস্তিপোড়া মানুষেরা এই রোগের শিকার হয়ে থাকেন। এভাবে, বছরের পর বছর হাড়ভাঙ্গা পরিশ্রমে জীবনকে যে কয়েক ইঞ্চি ওপরে তুলতে পেরেছিলেন আপনি, এক আগুনে ওখান থেকে আবার সেই পুরনো জায়গায়। কিংবা তার চেয়েও আরো গভীর তিমিরে। এই শহরের আগ্রাসী চাহিদাকে দু’দিন ঠেকিয়ে রেখে সংগ্রামে নামার মত সামর্থও বাকি থাকে না তখন। জয়তু, পরিকল্পিত নগরায়ন! লাগে রাহো, দুর্ঘটনার মিথ!

বলছিলাম, পুড়ে ছাই হয়ে যাওয়া বস্তির ইতিহাস কোথায় লেখা হয়? সেই ইতিহাস লেখা হয় হতভাগ্য নগর গরিবের বোবা বেদনায়, তার ভাগ্যবদলের সংগ্রামে নিদারুণ পরাজয়ে, আর প্রফেসর ইউনুসের নির্মীয়মান জাদুঘরের দরজা ভেঙ্গে বেরিয়ে আসা দারিদ্র্যের ঠা ঠা অট্টহাসির মাঝে। সেই ইতিহাস আর এই পরিহাস সরকার ও তার উন্নয়ন সহযোগী এবং সামাজিক ব্যবসায়ীদের তুলার প্যাড-পরা কান পর্যন্ত পৌঁছাবে কবে?

VN:F [1.5.0_759]
Rating: 2.5/5 (6 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
20 টি মন্তব্য | 146 বার পঠিত | |

  • V ১২/১০/০৮ ২:০৪ পুর্বাহ্ন 1

    জয়তু, পরিকল্পিত নগরায়ন! লাগে রাহো, দুর্ঘটনার মিথ! (Y)

    সুমন রহমান ১২/১০/০৮ ১১:০৭ পুর্বাহ্ন

    ধন্যবাদ। লাগে রাহো!

  • হিডেন স্ট্রিট ১২/১০/০৮ ২:০৯ পুর্বাহ্ন 2

    এই লেখাতে সুমন রহমানের আসল লেখনি শক্তির পরিচয় পাওয়া যায়। চিন্তার উদ্রেককারী পোস্টে তাঁরা পাঁচ।

    সুমন রহমান ১২/১০/০৮ ১১:০৮ পুর্বাহ্ন

    হা হা হা… আসল লেখনি শক্তি…. ১ নং খাঁটি!!

  • হোসেইন ১২/১০/০৮ ২:২২ পুর্বাহ্ন 3

    বস্তিতে লাগা এই আগুন চিরকালই রহস্যজনক রবে ।
    গ্রাম থাইকা আসা মানুষ গ্রামে ফিরতে পারে না আর । গ্রামে যাইয়া খাবে কী ?
    সুতরাং তারা রান্নাবান্না করুক আর চুলার আগুনে (!) কপাল পুড়ায়া যাক ।

    আসেন সকলে , উচ্চ আর মধ্যবিত্তের নগরায়নরে হাততালি দেই ।
    নোংরা মানুষের প্রবেশ বন্ধ করি সগলে ।

    সুমন রহমান ১২/১০/০৮ ১১:০৯ পুর্বাহ্ন

    নোংরা মানুষের প্রবেশ বন্ধ করলে তো উচ্চবিত্তের নগরায়ন কমপ্লিট হয় না। তাইলে বুয়ার কাম কে করবে, রিক্সা কে চালাবে? সর্বোপরি, চোখের সামনে দুইচাইরটা ফকির না থাকলে নিজের বড়লোক হওয়ার মাজেজাটাও পুরা হয় না যে!!

  • নাসরিন ১২/১০/০৮ ৭:৩৩ পুর্বাহ্ন 4
    নাসরিন

    “এভাবে, বছরের পর বছর হাড়ভাঙ্গা পরিশ্রমে জীবনকে যে কয়েক ইঞ্চি ওপরে তুলতে পেরেছিলেন আপনি, এক আগুনে ওখান থেকে আবার সেই পুরনো জায়গায়। কিংবা তার চেয়েও আরো গভীর তিমিরে। এই শহরের আগ্রাসী চাহিদাকে দু’দিন ঠেকিয়ে রেখে সংগ্রামে নামার মত সামর্থও বাকি থাকে না তখন। জয়তু, পরিকল্পিত নগরায়ন! লাগে রাহো, দুর্ঘটনার মিথ!” (*) (*) (*) (*) (*)

    সুমন রহমান ১২/১০/০৮ ১১:১০ পুর্বাহ্ন

    ধন্যবাদ। (C)

  • কেমিকেল আলী ১২/১০/০৮ ৯:২১ পুর্বাহ্ন 5

    বস্তির আগুন রহস্যজনক থাকাই ভাল। আসল খবর জানতে গেলে আবার কার পাছার কাপড় খুলে পরে……।

    সুমন রহমান ১২/১০/০৮ ১১:১১ পুর্বাহ্ন

    সেই।

  • নীড় সন্ধানী ১২/১০/০৮ ১:৫৫ অপরাহ্ন 6
    নীড় সন্ধানী

    বস্তির এই রহস্যময় আগুনের সাথে কিসের যেন মিল মিল পাই…….মমম…..মমমম….পাইছি, এটার নাম ক্রসফায়ার।

    অসাধারন লিখেছেন সুমন। (Y) (Y) (Y) (Y) (Y)

    সুমন রহমান ১২/১০/০৮ ২:১৫ অপরাহ্ন

    কিন্তু অদ্ভূত বিষয় কি জানেন, বর্তমানে বস্তিবাসীরা র‌্যাবের কর্মকান্ড নিয়ে খুব অখুশি নয়। তারা বলছে যে র‌্যাব আসার পরে নাকি তারা ভালো আছে! বিষয়টি নিয়ে আমি বেশ ভাবনায় পড়ে গেছি।

    নীড় সন্ধানী

    নীড় সন্ধানী ১২/১০/০৮ ২:৩৪ অপরাহ্ন

    কথাটা ঠিক। কারন বেশীরভাগ ক্রিমিনাল বস্তিতেই শেলটার নেয়। বস্তির পরিবেশ দুষিত করে। অথচ বেশীরভাগ বস্তিবাসী হলো নিরীহ খেটে খাওয়া মানুষ। অল্পকিছু ক্যাডারের জন্য ভার্সিটির হলের পরিবেশ দুষিত হয়। অল্পকজন অপরাধীর জন্য পুরো বস্তিকে মূল্য দিতে হয়। র‌্যাবের অভিযানে ক্রিমিনালের উৎপাত কোন কোন বস্তিতে কমেছে বলেই তাদের খুশী মনে হয়েছে। তাছাড়া র‌্যাবের সবগুলো ক্রসফায়ারকে খারাপ বলা যায় না।

  • হাসান রায়হান ১২/১০/০৮ ২:০২ অপরাহ্ন 7
    হাসান রায়হান

    (Y)

    গল্প চাই দিতে হবে।

    সুমন রহমান ১২/১০/০৮ ২:১৮ অপরাহ্ন

    হা হা হা… ধন্যবাদ হাসান রায়হান। কিন্তু গল্প তো লিখি না অনেকদিন। ভাবছি… আমার একটা গল্প আছে বস্তিবাসীদের জীবন নিয়ে। রিলেভেন্টও… এই পোস্টের সাথে। আপনার অনুরোধ রাখতে হলে বোধহয় আপাতত এটাকেই ছাড়তে হবে।

    হাসান রায়হান

    হাসান রায়হান ১২/১০/০৮ ২:৩৫ অপরাহ্ন

    অগ্রিম কৃতজ্ঞতা।

  • মলিকিউল ১২/১০/০৮ ৪:৫৯ অপরাহ্ন 8
    মলিকিউল

    তারা ঠেকাতে চায় অ-প্রাতিষ্ঠানিক অর্থনীতিকে।

    কথা ওটাই। সাথে আছে নব্য ধনিকদের জাতে উঠার চেষ্টা।

    আগুন পোষ্ট। তারায়া গেলাম। (Y)

    সুমন রহমান ১২/১০/০৮ ৭:০০ অপরাহ্ন

    শুকরিয়া, মলিকিউল!

  • নকীব ১২/১০/০৮ ৭:৪৮ অপরাহ্ন 9
    নকীব

    পরিকল্পিত নগরায়ন………ও সব শ্রেণীর নাগরিকদের জন্য আবাসন সৃষ্টি করা একটা চ্যালেন্জ……লেখাটি চমৎকার…ভাবনা সৃষ্টি করে……

    সুমন রহমান ১২/১০/০৮ ১০:০৫ অপরাহ্ন

    চ্যালেঞ্জ তো বটেই। অনেক উন্নত দেশও এই চ্যালেঞ্জ খুব সাফল্যের সাথে মোকাবেলা করতে পারে নি।…. ধন্যবাদ নকীব।

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!