না চাইতেও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হতে হলো। লেখিকা, আমার পরিচিত। অতি উচ্চমাত্রায় উৎসাহ এবং নিম্ন মানের সৃজনশীলতা নিয়ে লেখেন। কিছু বলা যায় না, সহ্য করে যাই। অনেক সময় বই পড়ে তাকে জানাতে হয় কতটা ভালো হয়েছে। সে প্রশ্নই করে এভাবে- বেশি ভালো, না কম ভালো? আরে জিজ্ঞাসা কর- বেশি কুৎসিত, না সহ্য করার মতো কুৎসিত? তার লেখার মান বুঝাতে আরেকদিন বসা যাবে; মোড়ক খোলার অনুষ্ঠানে ফিরে যাই। অনুষ্ঠনের সভাপতি দেশের খ্যাতিমান লেখক। তাকেও বোধ হয় অনুরোধের ঢেঁকি গিলতে হয়েছে। একসময় তাকে নাঙ্গা (মোড়ক উন্মোচন যেহেতু হয়েছে) বইটি সম্পর্কে বলতে বলা হলো। বইটি আগে পড়িনি, অনুষ্ঠানে এসে কয়েক পাতায় চোখ বুলিয়েছি। বিশ্বাস করুন- ওই কয়েক পাতা নিয়ে কয়েক ফর্মা গালাগাল করা যাবে। যাইহোক- খ্যাতিমান পড়লেন মহা-ফাঁপরে। তিনি বলেই ফেললেন, ‘আমি বইটি পড়ার সুযোগ পাইনি’। এ বিস্ফোরণের সঙ্গে সান্ত্বনা হিসেবে দু-একটি বানানো কথা জুড়ে দিলেন। বইয়ের জননীকে তিনি সাধুবাদ জানালেন, কেননা তার তুলনায় এই লেখিকা দ্বিগুণ বই প্রসব করেছেন। আমি মনে মনে বললাম, দ্বিগুণে যদি কিছু গুণ থাকতো। অনুষ্ঠান শেষে আমি হাসতে হাসতে নাঙ্গা বইয়ের লেখিকাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো বইয়ের জননী, বইটির বাবা কে? তার হাসি চুপসে গেলো। বুঝে উঠতে পারলেন না। আমি হাসতে হাসতে বললাম, কি বাবা নেই? তাহলে কি... এবার যেন বুঝলেন, রাগ করার বদলে অট্টহাসিতে ফেটে পড়লেন। আমার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। (এটি নিছকই একটি রম্য রচনা)
মন্তব্য
_____________________
ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।
এক প্রবাসী মহিলা শুনলাম বইমেলায় প্রতিদিন একটা করে বই প্রকাশ করছেন ! আসলেই বইমেলায় দেখা যায় কতো কিছিমের প্রতিভা
-----------------------
The road to success is always under construction....
এই প্রবাসী মহিলার সাথে নিশ্চিত মাহমুদুল হাসান রুবেল নামের এক বালকের পরিচয় আছে।
------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই
আপনি তো মনে হয় খাল কেটে কুমির ডাকলেন।
আপনার এই শস্তা রসিকতা ভর করে আমার ধারনা উনি এই মেলাতেই আরেক বই নামিয়ে দেবেন, আপনাকেই বাবা হিসেবে প্রধান অতিথি করা হবে।
------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই
আদিল ভাই@@
...................................................
**************************************
বরং দ্বিমত হও আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
****************
????????????
--------------------