Skip to content

বদলে যাওয়া

ব্লগারের প্রোফাইল ছবি




কতখানি বদলে গেছে সে?
কতটা বদলাতে পারে মানুষ?
শরীরের ঘ্রাণ, আনত আবিষ্ট চোখ
অধরের কাঁপন, লজ্জার আভা,
অথবা কোমল কন্ঠের মোহ
এসবই কি বদলায়?
না কি বদলায় দৃষ্টি?
দিন আসে, দিন চলে যায়;
দিন কি তবে বদলায়,
নাকি বদলায় চাওয়া?
স্বপ্ন কি বদলে যায়,
নাকি পুরনো হয় পাওয়া?
চামড়ায় ভাঁজ কি পড়ে,
না কি বদলায় ছোঁয়া
ভাললাগা বদলে কি যায়,
না কি বদলায় প্রয়োজন?
আটপৌরে হয় কি মানুষ, সম্পর্ক?
না কি আটপৌরে হয় ভালবাসা?
ভালবাসা কি বদলায়,
বদলায় কি তবে মানুষ?

না কি শুধুই বদলে যায় সময়?

এটা উদাসী পথিকের জন্য

মন্তব্য


ব্লগারের প্রোফাইল ছবি

পড়লাম। এক কথায় দূর্দান্তিস।

কেন নিয়মিত লিখেন না বলেন তো ? Sad

Star Star Star Star Star

অনেক অনেক ধন্যবাদ।

*************************************************************************************
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।


ব্লগারের প্রোফাইল ছবি

অনেক ধন্যবাদ! ভাল লেগেছে জেনে খুশি হলাম।

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

.....

(স্বাক্ষরঃ দিশাহারা পূটকি লাল)


ব্লগারের প্রোফাইল ছবি

কি?

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

.....

----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে


ব্লগারের প্রোফাইল ছবি

চমৎকার!!

~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!


ব্লগারের প্রোফাইল ছবি

অনেক ধন্যবাদ!

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

..........


ব্লগারের প্রোফাইল ছবি

দারুন

======================
শিশু অপরাধ করে না ভুল করে


ব্লগারের প্রোফাইল ছবি

ধন্যবাদ অনেক।

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

সুন্দর !!

:]


ব্লগারের প্রোফাইল ছবি

ধন্যবাদ।

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

আমার মনে হয় সবাই ভাবে আমি বদলাইনি, বাকি সব বদলে গেছে.......

______________________________________
নিজেকে কখনও একা ভাবতে নেই......


ব্লগারের প্রোফাইল ছবি

আমার মনে হয় মানুষগুলো বদলায়, ভালোবাসা নিরীহ। সে নিজে বদলায় না, বদলে যেতে পারে না।


ব্লগারের প্রোফাইল ছবি

সবাই বদলে যায়, বদলাতে বাধ্য হয়। আমিও বদলে গেছি। পোষ্টে Star Star Star Star Star

_________________________________________________________________________________

ঢিল মারি তোর টিনের চালে...


ব্লগারের প্রোফাইল ছবি

এটা একটা ভালো প্রশ্ন। মানুষ বদলায়? নাকি সময়ই বদলে গিয়ে মানুষকে বদলে দেয়?

_________________________________________________________________________________

ঢিল মারি তোর টিনের চালে...


ব্লগারের প্রোফাইল ছবি

দারুন

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""

কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........


ব্লগারের প্রোফাইল ছবি

ভাল লাগল

‍‍‌‍‍‍‍**********
স্বপ্নের কারিগর


ব্লগারের প্রোফাইল ছবি

অনেক ধন্যবাদ!

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

"মানুষ মরে গেলে পঁচে যায়।বেঁচে থাকলে বদলায়।কারণে-অকারণে বদলায়। সকালে বিকালে বদলায় "

___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।


ব্লগারের প্রোফাইল ছবি

হুম! পড়ার জন্য ধন্যবাদ।

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

মানুষ বেঁচে থাকলেই বদলায় ! কারণে অকারণে বদলায় !!

:]


ব্লগারের প্রোফাইল ছবি

বদলাবদলির খেলা চলতেই থাকে। শুধুশুধু আমরা ভেবেই মরি।


ব্লগারের প্রোফাইল ছবি

আসলেই ঠিক কোনটা বদলে যায়?


ব্লগারের প্রোফাইল ছবি

আমারও প্রশ্ন।

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

ভালোবাসা বদলায়না।

_____________________

ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।


ব্লগারের প্রোফাইল ছবি

তাই?

........................................................................
"আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি
বলি আমি এই হৃদয়েরে
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়!"


ব্লগারের প্রোফাইল ছবি

"মানুষ মরে গেলে পঁচে যায়।বেঁচে থাকলে বদলায়।কারণে-অকারণে বদলায়। সকালে বিকালে বদলায় "

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট। -রবীন্দ্রনাথ

glqxz9283 sfy39587p07