Home » দেশ, মানবতা

সক্রেটিস এসেছিল মুচির বেশে

লিখেছেন: দাদু ভাই

রবি, ১২/১০/০৮ – ১১:৪৯ অপরাহ্ন22 টি মন্তব্য

আপনারা অনেকেই চট্টগ্রামের স্থানীয় একটি দৈনিক পত্রিকা আজাদি এর নাম শুনে থাকবেন। ঢাকার পত্রিকা অন্যান্ন বিভাগীয় অথবা জেলা শহরে পৌঁছতে দেরি হয় বলে স্থানীয় একটি ভাল পত্রিকা পেলে সবাই সেটা পড়ে। আমিও তার ব্যাতিক্রম ছিলাম না। সময়কাল ১৯৮৫ বা ১৯৮৬ সাল।যখন প্রখ্যাত স্বৈরশাসক এরশাদ চাচা ক্ষমতায় আসীন। সেই সময় একদিন পত্রিকাইয় সম্পাদকীয় অথবা উপ-সম্পাদকীয় অথবা কোন ফিচারে পড়েছিলাম এখন আর তাহা ঠিক মনে নাই। তবে লেখক সাহেব যাহা লিখে ছিলেন তাহা এখনও স্পষ্ট মনে আছে আর সেই কথাটাই বলার জন্য আজকের পোষ্ট। কারব গতকালের খবরে শুনলাম চাল সহ বেশ কিছু জিনিসের মুল্য আরো এক দফা বৃদ্ধি পেয়েছে।

তিনি লিখে ছিলেন যে, অফিস থেকে বাসায় ফেরার পর কাপড় বদলিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে চা পান করছিলেন। এমন সময় এক মুচি এসে হাক দিলেন, জুতা শেলাই, জুতা শেলাই বলে। লেখকের স্মরন হল তাঁর জুতা জোড়াও সেলাই করা প্রয়োজন। তাই মুচিকে ডেকে জুতা বেড় করে দিলন শেলাইয়ের জন্য। তিনি ইজি চেয়ারে বসে চা পান করছেন আর মুচি নিচে বসে জুতা শেলাই করছে। লেখক মূচিকে কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলেন তা দেশের অবস্থা কেমন বুঝ? মুচি মাথা তুলে জওয়াব দিল সাব আমরা মুখ্য সুখ্য মানুষ। আমরা দেশের আবস্থা কি বুঝুম? আপনেরা জ্ঞানী, গুনী, শিক্ষিত; আপনারাই ভাল বুঝেন। তয় বাজারে জিনিসের দাম ঠিক না থাকলে দেশের কোন কিছুই ঠিক থাকে না। দেশের মানুষ খেতে না পেয়ে অনাহারে মারা যায়। আর যারা বাঁইচা থাকে তাদের গায়ে জোড় থাকে না। সারা জীবন অপুষ্টিতে ভুগে। মুচির কথা শুনে মনে হল আজ আমার ঘরে মুচির বেশে সক্রেটিস এসে এই অমূল্য বানীটি শুনাইয়া গেলেন। কারণ আমাদের দেশে কখনই দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে ছিল না, এখনো নাই এবং কোন দিন থাকবে কিনা তা একমাত্র সৃষ্টি কর্তাই জানেন। আমার মত অধমের সে কথা বলা সম্ভব নয়।

তখন থেকে ২২/২৩ বছর পরও আমাদের দেশে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম কেউ ধরতে পারে নাই এবং কোন দিন ধরতে পারবে বলেও মনে হয় না। ১/১১ এর পর দ্রব্যমূল্য কত গুন বেড়েছে তাহা আমার আর বলার আর অপেক্ষা রাখে না। ১/১১ এর পূর্বেও দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু বর্তমান সমইয়ের মত নয়। সাধারন মানুষ কিছুটা হলেও ঐ মূল্যের সাথে খাপ খাওয়াতে পারত। কিন্তু ১/১১ এর পর সাধারন মানুষের আয় বেড়েছে কত শতাংশ তা আমার জানা নাই। তবে আমার বেড়েছে দশ শতাংশ। আর দ্রব্যমূল্য বেড়েছে কোন কোন ক্ষেত্রে একশত শতাংশেরও বেশী। তাই আমি আমার পরিবেরের সকলে খাদ্যের তালিকা হতে পরিমান কমাতে কমিয়েছি। তা না হলে আমাকে এমন কোন পথ অবলম্বন করতে হবে যাহা সমাজ স্বীকৃত নয়। আর সেই পথ অবলম্বন করতে পারি নাই বলেই খাদ্যের ঘাটতি করতে হয়েছে।

লেখক সাহেব আমাদের মত সাধারন মানুষ বিধায় মুচির বেশে সক্রেটিস তার ঘরে গিয়া সেই অমূল্য বানী শুনাতে পেরেছে। কারণ আমাদের সাধারন মানুষের আবাস স্থলে কোন পাহারাদার থাকেনা। আমরা কোন নিরাপত্তা বেষ্টনীর ভিতর বসবাস করি না। তাই যে কেউ অতি সহজেই আমাদের নিকটে এসে পরামর্শ দিতে পারে। কিন্তু আমাদের শাষকগন অর্থাৎ আমাদের ভাগ্য নির্ধারকগন বসবাস করেন বিশেষ নিরাপত্তা বেষ্টনীর ভিতর এবং সেখানে বিশেষ জ্ঞানি গুনী তথা সমাজের উচ্চ শ্রেনীর লোক ব্যাতীত কাহারও প্রবেশাধীকার নাই। তাহাদের পদচারনার স্থান সমূহ সংরক্ষিত এবং প্রবেশাধীকার সীমিত। আর সক্রেটিস সাহেব তথা কথিত জ্ঞানী গুনীদের ভন্ডামী পছন্দ করেন না বলেই তাদের বেশ ধারন করেন না এবং সেই অমূল্য বানীও তাদেরকে শুনতে পারেন না। তাই আমাদের ভাগ্য নির্ধারকগন বাজার দর সম্পর্কে অবগত হতেও পারেন না। আর সেজন্যই আমাদের দেশের দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম ধরার কথা তাদের মাথায় আসে না। আর আমরা পাবলিকরা এই পাগলা ঘোড়ার পদতলে প্রতিনিয়ত পদদলিত হচ্ছি এবং হবও যত দিন বেঁচে থাকব।

পরিশেষে সক্রেটিস সাহেবকে অনুরোধ করব তিনি যেন কোন এক উসিলায় আমাদের ভাগ্য নির্ধারকদের নিকট এসে অন্তত একটি বারের জন্য হলেও তাঁর অমূল্য বাণী শুনাইয়া আমাদেরকে ডাল ভাত খেয়ে বাঁচার সুযোগ করে দেন।

VN:F [1.5.0_759]
Rating: 2.5/5 (3 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
22 টি মন্তব্য | 66 বার পঠিত | |

  • নকীব ১২/১০/০৮ ১২:০৯ পুর্বাহ্ন 1
    নকীব

    দ্রব্যমূল্যের উর্ধগতি…………আমি শঙ্কিত……….

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:১৪ অপরাহ্ন

    নকীব শঙ্কিত বলেই পোষ্ট দিয়া সবাইকে জানাইলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

  • নাজনীন খলিল ১২/১০/০৮ ৩:০৬ পুর্বাহ্ন 2
    নাজনীন খলিল

    আগের নামটাইতো ভাল ছিল। কেমন আছেন?

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:১৭ অপরাহ্ন

    আমি দাদুভাই হইয়াই থাকতে চাই। সবাই যদি আপত্তি করেন তাহলে আবার ফিরে যাব।

    আমি ভাল আছি। আপনি কেমন আছেন?
    ধন্যবাদ মন্তবের জন্য।

  • সুশান্ত ১২/১০/০৮ ৪:৩২ পুর্বাহ্ন 3

    এই নামে ভালো লাগে না আপ্নারে, আগের নিকেই ভালো ছিলেন।

    সুশান্ত ১২/১০/০৮ ৪:৩৩ পুর্বাহ্ন

    তবে লেখা ভালো হইছে।

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:২৯ অপরাহ্ন

    ধন্যবাদ সুশান্ত (C)

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:১৮ অপরাহ্ন

    আমি আপনাদের মতামত নিয়াই নিক বদলাইছি।

    সবাই চাইলে আবার পুরানো নিকে চলে যাব।

    আপয়ান্র জন্য শুভকামনা রইল।

  • স্পাইডার ১২/১০/০৮ ৬:২৯ পুর্বাহ্ন 4
    নির্বাক হাসান

    5+

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:২৩ অপরাহ্ন

    পাঁচ+ মাকড়সার জালে আটকা পরে গেলাম।
    আপনার জন্য শুভকামনা।

  • নাসরিন ১২/১০/০৮ ৮:০০ পুর্বাহ্ন 5
    নাসরিন

    ভাল কথা বলেছেন। দ্রব্যমুল্য বেরেই যাচ্ছে। কে দেখবে এটা? পোস্টের জন্য (*) (*) (*) (*) (*)

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:২০ অপরাহ্ন

    হয়ত দেখার জন্য কেউ এগিয়ে আসবে।
    বোনের পাঁচ তারায় অনুপ্রানিত হইলাম।

    আমনার মেইল পেয়েছি। শুভকামনা (F)

  • zahid000 ১২/১০/০৮ ১১:০৭ পুর্বাহ্ন 6
    জাহিদ

    দন্যবাদ দাদাভাই ।
    জিনিস পত্রের দাম য়ে হারে বেড়ে চলছে
    তাতে মনে হচ্ছে ব্লগে আর লেখাও সম্ভব হবে না ।
    কারন ইন্টারনেট ব্যাবহার মতো ক্ষমতা আস্তে আস্তে
    লোপ পাচ্ছে ।

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:২১ অপরাহ্ন

    হ্যাঁ জাহিদ ঠিকই বলেছেন। আর আমি দাদাভাই না দাদুভাই।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • মলিকিউল ১২/১০/০৮ ৭:২৯ অপরাহ্ন 7
    মলিকিউল

    দাদু, এরশাদ কি প্রখ্যাত নাকি কুখ্যাত?

    পোষ্ট ভালা হইছে। (Y)

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৭:৩৫ অপরাহ্ন

    প্রখ্যাত কুখ্যাতর ব্যাঙ্গ রূপ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। (D)

  • বাউল ১২/১০/০৮ ৮:১৬ অপরাহ্ন 8
    বাউল

    দাদু ভাই সুলভ পোষ্ট, ভালো লেগেছে। (Y)

    দাদু ভাই

    দাদু ভাই ১২/১০/০৮ ৬:১৯ অপরাহ্ন

    ধন্যবাদ বাউল ভাই। কেমন আছেন ব্লগে বেশী বসতে পারি না।

  • Pothik ১২/১০/০৮ ১১:৩৯ পুর্বাহ্ন 9
    Pothik

    আমারতো মনে হয় সক্রেটিস সাহেবকে আমাদের ভাগ্য নির্ধারকদের নিকট পাঠিয়ে কোনো লাভ নেই। আমাদের ভাগ্য নির্ধারকগন সক্রেটিসের ভাগ্যটাও নির্ধারন করে দেবেন।

    ডাদু ভাই ১২/১০/০৮ ৬:১৮ অপরাহ্ন

    আপনার কথাও ফালাইয়া দেওয়ার মত না পথিক ভাই। ধন্যবাদ

  • তুষার আহাসান ১২/১০/০৮ ৬:৪৩ অপরাহ্ন 10
    তুষার আহাসান

    হেডলাইন দেখেই পড়ার ইচ্ছা হয়েছিল,সময়ে কুলিয়ে উঠতে পারিনি,পড়ে
    বুঝলাম,না পড়লে অনেককিছু মিস করতাম।দাদুভাইয়ের লগে আমার তরফ
    থেকে টাটকা ফুল। (F) (F) (F) (F) (F) (F) (F) (F) (F) (F) (F) (F) (F) (F) (F)

  • দাদু ভাই ১২/১০/০৮ ১০:৫২ পুর্বাহ্ন 11
    দাদু ভাই

    তুষার আহাসান এতো এতো ফুল পেয়ে সত্যিই আমি পুলকিত। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!