Skip to content

স্বপ্ন উড়াই

ব্লগারের প্রোফাইল ছবি

স্বপ্ন আমার লুকোচুরি
স্বপ্ন আমার গোল্লাছুট,
মেঘের ডানায় পাড়ি দিয়ে
আকাশ টাকে করবো লুট ।

স্বপ্ন আমার জলকণা
স্বপ্ন আমার পাতার রঙ ,
স্বপ্ন আমার মুঠোয় ভরা
তোদের করা হাজার ঢং ।

স্বপ্ন আমার সাগর বেলা
স্বপ্ন আমার কবিতা...
মনের কোনে আগলে রাখা
স্বপ্ন... তোমার ছবিটা... ।

স্বপ্ন আমার লালন ফকির
স্বপ্ন আমার নজরুল,
বুকের ভেতর রবীন্দ্রনাথ
স্বপ্ন নিয়ে নয়কো ভুল ।

স্বপ্ন আমার একলা বনে
ঘুঘু পাখির ছড়া গান...
স্বপ্ন আঁকি... স্বপ্ন বুনি...
স্বপ্ন ছাড়া কাঁদে প্রান ।।

মন্তব্য


ব্লগারের প্রোফাইল ছবি

ভালো লেগেছে।

*************************************************************************************
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) ধন্যবাদ আপনাকে ।


ব্লগারের প্রোফাইল ছবি

সুন্দর সব স্বপ্ন আপনার।
ধন্যবাদ।

-----------------------------------------------------------------
অমৃতের পুত্র আমি পঞ্চম, ক্ষয়ের আনন্দে চাইনা অমরত্ব।
দেহধাম ছেড়ে পাবো হয়তো স্বর্গ বা নরক; হাহ হাহ হাহ:
দেখো! মহাকাশ ডেকেছে লং-মার্চ, কেনা-বেচার ধরাধামে আমি আজন্ম এক ফুটপাথ।


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) স্বপ্নহীন মানুষ হতে পারেনা , স্বপ্নই মানুষ কে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে পারে, এ আমার বিশ্বাস ।
অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।


ব্লগারের প্রোফাইল ছবি

কবিতা ভাল হয়েছে।
তবে, আমার ব্যাক্তিগত অভিমত, একই শব্দ বার বার ব্যবহার করার ফলে কবিতার আকর্ষণ নষ্ট হয়ে যায়।

স্বপ্ন আমার জলকণা
স্বপ্ন আমার পাতার রঙ ,
স্বপ্ন আমার মুঠোয় ভরা
তোদের করা হাজার ঢং ।


এসব ক্ষেত্রে এরকম করলে আমার কাছে ভাল লাগেঃ
স্বপ্ন আমার জলকণা
সুগন্ধি ফুল, পাতার রঙ
যত্ন করে মুঠোয় ভরা
তোদের করা হাজার ঢং ।

মোট কথা, একই শব্দ যত কম ব্যবহার করে বিকল্প শব্দ দিয়ে বৈচিত্রময় করা যায়।

আগ বাড়িয়ে উপদেশ বিতরনের জন্য দুঃখিত। smile :) :-)

~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) আপনি সত্যি কথাটাই বলেছেন । আমারও এটা মনে হচ্ছিলো । শব্দ সংকটে ভুগছি । অনেক ভালো লাগলো, লেখাটা বা এর ভুল ত্রুটি আপনার চোখে পরেছে , এই রকম উপদেশ আমার লেখার পথ কে আরও বেশি মসৃণ করবে । অবশ্যই বলার অপেক্ষা রাখে না, আপনার জুড়ে দেয়া শব্দ গুলো প্রশংসনীয় । অনেক অনেক ধন্যবাদ ।


ব্লগারের প্রোফাইল ছবি

স্বপ্ন আমার একলা বনে
ঘুঘু পাখির ছড়া গান...
স্বপ্ন আঁকি... স্বপ্ন বুনি...
স্বপ্ন ছাড়া কাঁদে প্রান
আমরা স্বপ্ন পরিবার।

'স্বপ্ন পরিবার' নামে ১০০ মেম্বারের একটি সমিতি গঠন করেছিলাম। যা কালের প্রবাহে বাস্তবের মুখ দ্যাখে নাই। smile :) :-)

--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........


ব্লগারের প্রোফাইল ছবি

@জিনিয়াস, এটা আপনার জন্য।

~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!


ব্লগারের প্রোফাইল ছবি

Laughing out loud Laughing out loud আবার স্বপ্ন পরিবার গঠন করুন, আমাকে অবশ্যই পাবেন সাথে । কষ্টে থাকি, বা সুখে থাকি যে ভাবেই বাঁচি না কেন , স্বপ্ন নিয়ে বাঁচি । ধন্যবাদ আপনাকেও ।


ব্লগারের প্রোফাইল ছবি

অপরের টাকা হাতে পেলে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়। ভেজাল।

--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) কথাটার মানে বুঝলাম না ।


ব্লগারের প্রোফাইল ছবি

আমার স্বপ্ন গুলো
প্রজাপতি দ্যাখে
দ্যাখে চাঁদ
জানি তা আকাশের সমান।

আমার স্বপ্ন গুলো
অকারণে নিরবতায়
সাত রঙের রংধনুর আকাশ
তুমি হাসলেই হাসে।

------------------------------------------------------------------------------------------------------
এ জীবন, জীবন নয়
শুধুই বৃথা স্বপ্নের কারাগার ।


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) বাহ, ভালো বলেছেন। ধন্যবাদ।


ব্লগারের প্রোফাইল ছবি

কবিতা ভালো লাগলো।

..................................................................

মেরুদণ্ড-ব্যাক্তিত্ববোধ-মান সম্মান-সৃজনক্ষুধা সমস্ত কিছু জলাজ্ঞলি দিয়া গায়ে ‘তোষামোদী’র চাদর জড়াইয়্যা মিলিটারি স্টাইলে ‘ইয়েস স্যার’ বইল্যা- বিরাট “দায়িত্বশীল” আচরণের মধ্যে আছি।


ব্লগারের প্রোফাইল ছবি

Laughing out loud Laughing out loud অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগার জন্য।


ব্লগারের প্রোফাইল ছবি

সুনদর হৈছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি ঘরে ফিরবো, কিন্তু ফিরতে গিয়ে দেখলাম আমি বাড়ি ফিরেছি। আমার ঘরে ফেরা আর হল না...(সংগৃহীত)


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) ধন্যবাদ ।


ব্লগারের প্রোফাইল ছবি

অনেক ভাল লাগল


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) অনেক ধন্যবাদ আপনাকেও ।


ব্লগারের প্রোফাইল ছবি

'স্বপ্ন ছাড়া কাঁদে প্রাণ' হুম কাঁদে প্রাণ।


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) তাই তো স্বপ্ন দেখি । ধন্যবাদ ।


ব্লগারের প্রোফাইল ছবি

আমি স্বপ্নের কারিগর। স্বপ্ন দেখতে ভালবাসি। বেশ ভাল লেগেছে আপনার কবিতা। উড়ুক স্বপ্ন, উড়ুক স্বপ্নের কবিতা।

‍‍‌‍‍‍‍**********
স্বপ্নের কারিগর


ব্লগারের প্রোফাইল ছবি

smile :) :-) smile :) :-) অনেক ধন্যবাদ । আপনাদের ভালো লাগলে আরও লিখতে ইচ্ছে করে ।

glqxz9283 sfy39587p07