ফন্ট বিষয়ক সমস্যা!
লিখেছেন: রাশেদ
আমারব্লগ এর নতুন লেআউট আসার পরে ব্লগ আপনি কিরকম দেখতেছেন? মানে ফন্ট সাইজ বা ফন্ট কালার কি রকম দেখা যাচ্ছে? আমি ফায়ারফক্সের কিছু স্ক্রিনশট দিলাম। হুবহু এইরকম দেখা যাওয়ার কথা আমারব্লগ আপনার পিসিতে।
যদি এইরকম না দেখেন তাহলে নীচের স্টেপগুলো ফলো করতে পারেন। সুবিধাটা হলো তাহলে যে কোন কিছুতেই আপনি বাংলা খুব ভালো দেখবেন সবসময়ে।
- স্মুথ ফন্ট এজেসঃ
উইন্ডোজ এক্সপি ইউজ করলে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজে যান। তারপর Appearance>Effects এ ক্লিক করে Smooth Edges of Screen Fonts এর নীচের মেনু থেকে ClearType সিলেক্ট করে দিন। ফন্ট অনেক সুন্দর দেখাবে।
- ফন্ট ফিক্সার ইউজ করুন
ফন্ট ফিক্সার ইউজ করে ডিফল্ট বাংলা ফন্ট চেঞ্জ করে নিন। নীচের স্টেপগুলো ফলো করুন।
১. ফন্ট ফিক্সার ডাউনলোড করুন। সাইজ মাত্র ৭২ কেবি।
২. সিয়ামরুপালি বা সোলায়মানলিপি ফন্ট ডাউনলোড করুন।
Windows/Fonts ফোল্ডারে সিয়ামরুপালি কপি পেইস্ট করুন। সোলায়মানলিপি ফন্টটি ইন্সটলের জন্য Windows/Fonts ফোল্ডারে থাকা অবস্থায় File মেনুতে ক্লিক করে Install New Font এ ক্লিক করে যেখানে সোলায়মানলিপি ফন্টটি ডাউনলোড করেছিলেন সেই জায়গাটা দেখিয়ে দিন ও ফন্টটি সিলেক্ট করে Ok তে ক্লিক করুন। ফন্টটি ইন্সটল হয়ে যাবে।
৩. এবার ফন্টফিক্সার রান করুন। মেনু থেকে সিয়ামরুপালি বা সোলায়মানলিপি সিলেক্ট করে Fix It এ ক্লিক করুন।
সবচেয়ে বড় কথা, ল্যাঙ্গুয়েজ সেটিংস এ বাংলা এনাবল করে রাখলে ভালো। তবে এইটা ছাড়াও আমি আজকে বেশ ভালো বাংলা ফন্ট দেখতে পারছি! এইটার জন্য নীচের স্টেপগুলো ফলো করুন।
কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language Options সিলেক্ট করুন। তারপর সেকেন্ড ট্যাব Language এ ক্লিক করে “Install files for complex script and right-to-left languages (including Thai)” সিলেক্ট করুন। আপনার উইন্ডোজ এক্সপির সিডিটি লাগবে। যদি সিডি সাথে না থাকে, তাহলে IComplex ডাউনলোড করে নিন (৪.৪৩ এমবি) আর রান করুন। সবকিছুই অটোমেটিক্যালি করে দিবে।
»» এখানে শুধু উইন্ডোজ এক্সপির কথা বলা হয়েছে। অন্য অপারেটিং সিস্টেম হলে টিউটোরিয়াল দেখুন।
- ফায়ারফক্স
আরেকটা ব্যাপার। ইন্টারনেট ব্রাউজ করার জন্য ফায়ারফক্স ব্যবহার করুন। হালকা, দ্রুত লোড হয়, ব্যবহার করে আরাম পাওয়া যায়। ডাউনলোড লিঙ্ক।
ফায়ারফক্সে বাংলা সেটআপ সুন্দর মত করার জন্য Tools থেকে Options সিলেক্ট করুন আর নীচের ছবির মত করে কনফিগার করে নিন।











আমি একজন নতুন ইউসার। মন্তব্যে নিক বাংলায় দেখানোর জন্যে কী করতে হবে জানালে উপকৃত হতাম। ধণ্যবাদ।।
রাশেদ ১২/০৯/০৮ ৬:৪০ পুর্বাহ্ন
স্বাগতম আপনাকে।
এইটা দেখুন।
http://amarblog.com/classroom#banglanick
৩.৬. বাংলাতে আপনার নিক ↑
ক্লিক করুনঃ আমার মেনু>প্রোফাইল>ডাকনাম এ নাম লিখুন। তারপর একদম নীচে দেখুন আপডেট প্রোফাইল আছে। সেখানে ক্লিক করে Display name publicly as থেকে যেই নামটি লিখেছেন সেইটা সিলেক্ট করুন।
আমার কাছে এখনো বেশ হাবিজাবি মনে হচ্ছে ফ্রন্টপেজ। ফিচার পোস্টের নিচের বিতর্ক-মুক্তিযু্দ্ধ-রাজনীতি-ফটোব্লগ এই ট্যাব রাখার দরকার নাই। অন্যকোথাও অন্যভাবে রাখা যেতে পারে।
তারপর পাশাপাশি দুইটা পোস্টের হেডিং ভালো করে খেয়াল না করলে দূর থেকে একই পোস্টের শিরোনাম মনে হয়। শিরোনামের নিচের তারিখ, টাইম, মন্তব্য, ক্যাটাগরি সব মিলিয়ে হিজিবিজি লাগে। দুইটা পোস্টের মাঝখানের গ্যাপ আরো বাড়াতে হবে। অথবা চিকন একটা দাগ দিয়ে দিতে হবে। পোস্টের কন্টেন্টের চেয়ে শিরোনামের ফন্ট সাইজ বড় করতে হবে।
নির্বাচিত কলাম উঠিয়ে দিয়ে ট্যাব হিসেবে দেয়া যেতে পারে। ওইখানে মাউস নিলে সর্বশেষ দুইটি পোস্ট দেখাবে। পাঠকের যেইটা ইচ্ছা হয় ক্লিক করে পড়ে দেখবে।
সাম্প্রতিক মন্তব্য, মেনু, সার্চ ইত্যাদিতে যে প্রকারের নীল রং ইউজ করা হয়েছে সেটা আমারব্লগের কর্পরেট কালার হোক। এবং আমারব্লগের যে ব্যানার আছে সেটাতেও ব্যবহার করা হোক।
রাশেদ ১২/০৯/০৮ ৬:৫০ পুর্বাহ্ন
এই ট্যাব সরানো যাবে মনে হয়।
দুই কলামের মাঝে বেশ ফাঁকা আছে তো! শিরোনামের ফন্ট আর লেখার ফন্টে তো ৩ সাইজ পার্থক্য আছে। আরো মনে হয় করা যাবে। কিন্তু তাহলে শিরোনাম দেখা যাবে তিন লাইনে চলে গেছে।
আর গ্যাপ বাড়ালে সাইডবারও সরাতে হবে। ফলে অনেক পিসিতে দেখতে সমস্যা হতে পারে। হরাইজন্টাল স্ক্রলবার ইউজ করা লাগতে পারে অনেকের ক্ষেত্রে, যাদের পিসির রেজুলেশন কম, বিশেষ করে বাংলাদেশে যারা থাকে তাদের সমস্যা হতে পারে।
ভালো আইডিয়া।
নির্বাচিত কলাম উঠিয়ে ট্যাব বসালেও লাভ হবে বলে মনে হয় না কারন ফিচার পোস্টের কারনে ঐ অংশটুকু ফাঁকা থেকে যাচ্ছে।
এই নীল রংটা কিন্তু ব্যানারে ভালো লাগবে না মনে হয়। অনেক ডার্ক রঙ এইটা। লোগোটা সুন্দর করা দরকার। ইন্টারনেট এক্সপ্লোরারে ভালো দেখায় না।
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৬ পুর্বাহ্ন
প্রয়োজনীয় পোস্ট।
কিন্তু একটা প্রশ্ন,- আপনারা সিয়াম রুপালিকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছেন কেন? আদর্শলিপিকে আমার অনেক বেশি প্রফেশনাল লুক বলে মনে হয় (বিজয়ের সুতন্বীর মতো)।
হাসিব ১২/০৯/০৮ ১০:১৮ অপরাহ্ন
সিয়াম রূপালি ভালো ফন্ট । মাগার স্টান্ডার্ড না ।
বাংলায় সবচেয়ে ভালো ও দৃষ্টিনন্দন ও সবচেয়ে ব্যবহৃত ফন্ট
হৈলো সুতন্বী এমজে । এখন যেই ফন্টটা আছে সেইটা সুতন্বী এমজের কাছাকাছি
যায় ।
রাশেদ ১২/০৯/০৮ ১২:০৬ পুর্বাহ্ন
স্টানডার্ড নেয়া হোয় নাই, আমারবলগে তো সোলায়মানলিপি। এইটা আমার পিসির কোনফিগারেশন। আমার সিয়ামরুপালি খুব ভালো লাগে।
আমার সমস্যা হচ্ছে না…….চমৎকার দেখতে পাচ্ছি………Yooooooo!!!
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৪ পুর্বাহ্ন
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৪ পুর্বাহ্ন
থ্যাঙ্কু।
আমার সমস্যা হচ্ছে না…….চমৎকার দেখতে পাচ্ছি, পোস্টের জন্যে রাশেদ আপনাকে ধন্যবাদ ।
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৫ পুর্বাহ্ন
আপনাকেও ধন্যবাদ।
এইবার পিটায়া হৈলেও সবাইর ফন্ট ঠিক করাইতে হৈবো । :-[
সুশান্ত ১২/০৯/০৮ ১০:২২ অপরাহ্ন
ইচ্ছে হয় যাদের ফন্টের সমস্যা তাদের বাসায় গিয়ে ফন্ট ঠিক কইরা দিয়ে আসি
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৪ পুর্বাহ্ন
পুরা একমত। ফকফকে দেখা যাওয়ার কথা তাও আইলসামি করে কেউ ঠিক করে না!
ফন্ট ফিক্সার আর সোলায়মানলিপি।
বেস্ট কম্বিনেশন!
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৩ পুর্বাহ্ন
ফন্ট ফিক্সার আর সিয়ামরূপালি।
বেস্ট কম্বিনেশন!
(H) (H)
মলিকিউল ১২/০৯/০৮ ৮:৪৭ পুর্বাহ্ন
রাশেদ ১২/০৯/০৮ ৯:০৭ অপরাহ্ন
হা হা! সিয়ামরূপালি আমার প্রিয় ফন্ট। এইটা ছাড়ুম না আমি। হে হে! (H) (H)
এখন পিসিটে ফায়ার ফক্স তাই উপায় ফলো করে অনেক ভালো দেখি আমার ব্লগ।কিন্তু ফায়ার ফক্স ইউজের পর থেকে সা.ইন ভালো দেখি না
রাশেদ ১২/০৯/০৮ ১২:০৫ পুর্বাহ্ন
আহারে!
নরমালি অবশ্য আমিও সবকিছু স্বাভাবিক দেখছি। সিয়াম রূপালি খারাপ না। কর্ণফুলি ফন্টের মত এই ফন্টটা আমার খুব প্রিয় একটা ফন্ট। কিন্তু আমি প্রফেশনাল লুক এর কথা বলেছিলাম। যেটা আমার মনে হয় শুধুমাত্র সুতন্বী / সুতন্বী এমজে তেই আছে। আর এটার মত ফন্ট হল আদর্শলিপি। সোলায়মান লিপি তো একই সাইজের অন্য ফন্টের তুলনামূলকভাবে ছোট দেখায়। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে এটা বোঝা যাবে।
রাশেদ ১২/০৯/০৮ ১২:০৫ পুর্বাহ্ন
আদর্শলিপি ভালো ফনট। কিন্তু স্ট্যানডার্ড হিসেবে নেয়া যায় নাই বুঝটেছি না।
ধন্যবাদ সবাইকে।
ইফ্তেখার মোহাম্মদ ১২/০৯/০৮ ১:০৩ পুর্বাহ্ন
আপনাকেও ধন্যবাদ।
অামার তো মনে হয়, অামার পিসিতে পোস্টে দেয়া ছবির চে ভাল দেখা যাচ্ছে!
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪২ পুর্বাহ্ন
ভিস্তা আর লিনাক্সে খুব ভালো আসবে।
ডইন্যবাড..কিংবদন্তী
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৬ পুর্বাহ্ন
আগের থিকাই ঠিক আছে । আপ্নেরে ধন্যবাদ
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৩ পুর্বাহ্ন
হে হে!
এম্মা, তাইলেত আমার মরা ধরা পি সি ও ভালা কাম দিতেছে
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪৩ পুর্বাহ্ন
ম্যা হু না!
রাশুভাই, থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু

আমার দঃুখের দিন শেষ হইলো।
এই ক’দিন কি যে কষ্ট করেছি এই ফন্টের জন্য।
রাশেদ ১২/০৯/০৮ ৭:৩৯ পুর্বাহ্ন
রাশেদ খুবই ভাল ছেলে। ধন্যবাদ।
রাশেদ ১২/০৯/০৮ ৭:৪০ পুর্বাহ্ন
খিক খিক।
কমেন্ট না হয় করা গেল – কিন্তু পোস্ট লিখি কিভাবে? এই জন্যে কি অভ্র ছাড়া উপায় নাই, মানে কমেন্টের মতো লেখা যায় না?
রাশেদ ১২/০৯/০৮ ৭:৫৩ পুর্বাহ্ন
আছে তো। HTML এ ক্লিক করেন।
http://amarblog.com/classroom#banglatype
৩.২. বাংলা টাইপ ↑
পোস্ট লেখার সময়ে দেখুন টুলবারের ডানে Visual ও HTML দুইটি অংশ রয়েছে। HTML এ ক্লিক করলে বাংলা লেখার বেশ কয়েকটি কিবোর্ড পাবেন (UniJoy, Phonetic, Probhat)। পছন্দনীয়টা সিলেক্ট করে লেখা শুরু করে দিতে পারেন এখুনি। ডিটেইলস দেখুন সেকশন ৩.১৩ তে।
আবু সাঈদ জিয়াউদ্দিন ১২/০৯/০৮ ৮:৪২ পুর্বাহ্ন
ধন্যবাদ।
রাশেদ Google Chrome এ ফ্রন্ট পেইজ পুরা ভাইঙ্গা যাইতেছে।
রাশেদ ১২/০৯/০৮ ৯:০৬ অপরাহ্ন
হু, ছেড়াবেড়া আসতেছে একদম।
রাশেদ ১২/০৯/০৮ ৫:২৯ পুর্বাহ্ন
এখন ওকে আছে।
সুতন্বী এমজে বা আদর্শলিপি কি ইউনিকোড সমর্থিত ফন্ট? রাশেদ কই? তাড়াতাড়ি উত্তর চাই।
সুশান্ত ১২/০৯/০৮ ৩:৪৫ অপরাহ্ন
না মনে হয়।
রাশেদ ১২/০৯/০৮ ৯:২০ অপরাহ্ন
আদর্শলিপি ইউনিকোড ফন্ট। ইউজ করতে পারেন। সুন্দর আছে।
নিউ এরাইভেল নাই
রাশেদ ১২/০৯/০৮ ২:৪৫ পুর্বাহ্ন
(H) (H)
এই জন্যই তো বলি….
মাথাটা পুরা আমার ব্লগে হান্দায়া দিছেন..
পুরা ব্লগ ভতি আপনার লেখা….
আমার ব্লগ ডেভেলপার হিসাবে আপনাকে নিয়োগ দিচ্ছে কবে??
সা,ইন কি বাদ??
রাশেদ ১২/০৯/০৮ ১০:৪৩ অপরাহ্ন
হা হা!
নাহ, সা.ইনেও আছি। তয় কম কম আর কি!
ফন্টের পুরা দরকার নাই!
না হলেও চলে তুমি তো আছোই
রাশেদ ১২/০৯/০৮ ১০:৪৩ অপরাহ্ন
ঐদিন মেলা উপকার করছিলা। থ্যাঙ্কু।
নতুন পোস্ট কই
রাশেদ ১২/০৯/০৮ ১০:৪৩ অপরাহ্ন
লেখার এনার্জি নাই! (H)
জরুরী পোস্ট।
কি খবর আপনার?
hello buddy rashed !
howdy?
notun layout mochotkar
but
unicode na thakai amar compose somossa hoi
রাশেদ ১২/০৯/০৮ ১১:৩৫ অপরাহ্ন
আছি ভালোই।
বুঝলাম না ঠিক। ইউনিজয় সিলেক্ট করে লিখা শুরু করে দিন। ঐটা ইউনিকোড জিনিস।
আর পুরানো লেখা ইউনিকোড করতে চাইলে এখানে দেখুন।
সারওয়ার চৌধুরী ১২/০৯/০৮ ১১:৪০ অপরাহ্ন
এই েদখুন ইউিনজয় িসেলক্ট কের িলখলাম।
মাঝখােন একার হ্রস্ব ইকার এমন হয় েকন?
রাশেদ ১২/০৯/০৮ ১১:৪৯ অপরাহ্ন
আকার উকার পরে দিয়ে দেখেন তো! আমি ইউজ করি না এই জিনিস, তাই ঠিক বলতে পারতেছি না।
সারওয়ার চৌধুরী ১২/০৯/০৮ ১২:১০ পুর্বাহ্ন
আচ্ছা দেখি ট্রাই করি
আরে রে রে রে হয়ে গেছে !!!!!
কিন্তু টাইপ স্পিড থেমে যায়। তবু ভালো।
ধইন্যাপাতা
রাশেদ ১২/০৯/০৮ ১২:১১ পুর্বাহ্ন
রাশেদ ১২/০৯/০৮ ১২:১২ পুর্বাহ্ন
অভ্র নামিয়ে নিন।
http://www.omicronlab.com
তাহলে আপনার আগের মত করে ইউনিজয়ে লিখতে পারবেন।
থ্যান্কু বস । পুরাই ফাটানি হইছে
রাশেদ ১২/০৯/০৮ ১২:২৩ পুর্বাহ্ন
@জাবির, :blush:
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
রাশেদ
এই পর্যন্ত 102 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ