কম্পিউটারে বাংলা দেখা/লেখা বিষয়ক কিছু তথ্য
লিখেছেন: রাশেদ
এইটা একেবারে প্রাইমারী লেভেলের লেখা। অনেকের জানা থাকার কথা। তাও দিলাম। কারন কাউকে কাউকে দেখতেছি সমস্যায় পড়তেছেন। প্রথমে বাংলা সেটআপ করা, তারপর বাংলা ফন্ট সুন্দর/বড় দেখানোর উপায়, বাংলা টাইপিং আর ব্রাউজার সেটিংস এর কথা আসছে।
ক. বাংলা ইন্সটল করা
১. উইন্ডোজ এক্সপি
প্রথমে কন্ট্রোল প্যানেল> রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনস এ যান। তারপর সেকেন্ড ট্যাব Languages এ ক্লিক করুন। সেখানে Install files for complex script and right-to-left languages (including Thai) এ ক্লিক করুন। আপনার কাছে এক্সপি এর ইন্সটলেশন সিডি ঢুকাতে বলবে। সিডিটি ইনসার্ট করুন। হয়তো কমপিউটার রিস্টার্ট করা লাগবে।
► যদি সিডিটি হাতের কাছে না থাকে তাহলে এই ফাইলটি ডাউনলোড করে নিন, আর রান করে ইন্সটল কমপ্লেক্স ফাইলস এ ক্লিক করুন। আপনাকে কিছুই করতে হবে না, এইটি অটোমেটিক্যালি সব করে দিবে।
২. উইন্ডোজ ২০০০
প্রথমে কন্ট্রোল প্যানেল>রিজিওনাল অপশনস>জেনারেল ট্যাবে যান। নীচের দিকে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটিংস ফর দ্য সিস্টেম আছে। সেখানে Indic সিলেক্ট করুন। উইন্ডোজ ২০০০ এর সিডিটি দরকার হবে।
৩. উইন্ডোজ ভিস্তা
কিছু করা লাগবে না। সব করা আছে।
৪. উইন্ডোজ ৯৫, ৯৭, ৯৮, এমই
উইন্ডোজ এক্সপির সিডি কিনুন!
খ. ডিফল্ট বাংলা ফন্ট চেঞ্জ করা
উইন্ডোজের ডিফল্ট বাংলা ফন্ট Vrinda তে লেখা তেমন ভালো দেখায় না। তাই এই ফন্টটি চেঞ্জ করে নিলে মেইল, ওয়েবসাইট, কম্পিউটারে বাংলাতে লেখা ফাইলনেইম, ইত্যাদি সবকিছুই ভালোভাবে দেখা যাবে।
► আমি প্রেফার করি সিয়ামরুপালি ফন্ট। এখান থেকে ডাউনলোড করে নিন ফন্টটি। তারপর তা /windows/fonts ফোল্ডারে কপি করে দিন।
► এবার ফন্ট ফিক্সার সফটওয়্যারটি ডাউনলোড করে রান করুন (মাত্র ৭২ কেবি)। রান করার পরে লিস্ট থেকে সিয়ামরুপালি সিলেক্ট করে দিন। আপনাকে হয়তো কমপিউটার রিস্টার্ট করতে বলবে।
গ. বাংলা টাইপিং
বাংলা টাইপ করার জন্য আমি প্রেফার করি অভ্র। এইটা দিয়ে শুধু ব্লগ সাইটে নয়, যে কোন জায়গায় যেমন মেইল, কমপিউটারের ফাইলনেইম, উইনঅ্যাম্প প্লেয়ারের আইডি৩ ট্যাগিং ইত্যাদি সব কাজ বাংলাতে করে নিতে পারবেন। এটাতে ফোনেটিক, ইউনিজয়সহ বেশ কিছু লেআউট রয়েছে। ডাউনলোড লিঙ্ক।
► অভ্র ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের একটা পোর্টেবল ভার্শন আছে। ফলে যাদের পিসিতে অ্যাডমিন অ্যাক্সেস নাই (যেমনঃ ল্যাব, সাইবার ক্যাফে, অফিস, ইত্যাদি) সেখানে অভ্রের পোর্টেবল ভার্শন কপি করে পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভের যে কোন যায়গাতে রেখে দিয়ে চালানো যাবে। ফলে ইন্সটল করার ঝামেলাতে যেতে হবে না।
ঘ. ব্রাউজার সেটিংস
► ইন্টারনেট এক্সপ্লোরারে কিছু করা লাগে না, ফন্ট ফিক্সার ইউজ করলে ওরাই সিয়ামরুপালি এইখানে দিয়ে দিবে। (এইটা নিয়ে একটু কনফিউশনে আছি, আমার আইই তে দেখলাম বাংলা কনফিগার করা আছে, যদিও আমি করি নাই, তাই ফন্ট ফিক্সার চেঞ্জ করছে ডিফল্ট ফন্ট হিসেবে বলে মনে হচ্ছে!)
► ফায়ারফক্স ইউজ করলে টুলস>অপশনস>কনটেন্ট>Fonts and Colours>advanced> Fonts for মেনু থেকে Bengali সিলেক্ট করুন। Proportional মেনুতে Sherif সিলেক্ট করুন আর বাকি সবগুলো সিয়ামরুপালি দিন। ফন্ট সাইজ ১৬ করে দিন (কম বেশি হইতে পারে আপনার কমপিউটারের resolution এর উপর ভিত্তি করে)।
☼ ফায়ারফক্স ব্যবহার করাটাই ভালো ইন্টারনেট এক্সপ্লোরার এর চেয়ে। এখান থেকে ডাউনলোড করতে পারেন।
☼ পিডিএফ হিসেবে লেখাটা ডাউনলোড করতে পারেন এখান থেকে।






thank you রাশেদ ভাই
রাশেদ ১৫/০৬/০৮ ৮:২৬ পুর্বাহ্ন
ওয়েলকাম।
জরুরী পোস্ট
রাশেদ ১৫/০৬/০৮ ৮:৩১ পুর্বাহ্ন
থ্যাঙ্কু।
গুড পোষ্ট
রাশেদ ১৫/০৬/০৮ ১০:৪৫ পুর্বাহ্ন
থ্যাঙ্কু আপনাকে।
অনেক ধন্যবাদ।
কেমিকেল, ছবিটা কার?
রাশেদ ১৫/০৬/০৮ ৯:১৯ পুর্বাহ্ন
থ্যাঙ্কু।
ছবিটা ওনার ১১ মাসের পিচ্চির।
বাংলা লিখতে এতো প্যাচাল
রাশেদ ১৫/০৬/০৮ ১০:০২ অপরাহ্ন
এই স্টেপগুলো ফলো কর। কম্পুতে বাংলা দেখবা চমৎকার।
আউলা ১৫/০৬/০৮ ১০:০৬ অপরাহ্ন
ক্যানো আমি কি খারাপ দেখি নাকি!!
তাও ধন্যবাদ।
রাশেদ ১৫/০৬/০৮ ১০:০৭ অপরাহ্ন
ফন্ট ফিক্সারটা ইউজ কর, তাইলে আরো ভালো দেখবা। (রাগের ইমোটা জরুরি!)
আউলা ১৫/০৬/০৮ ১০:১৩ অপরাহ্ন
আমার ওইটা ১৬ ই ছিল (H)
রাশেদ ১৫/০৬/০৮ ১০:১৪ অপরাহ্ন
ঐটা না।
খ. ডিফল্ট বাংলা ফন্ট চেঞ্জ করা এইটা দেখো। (H)
রাশেদ ১৫/০৬/০৮ ১০:১৪ অপরাহ্ন
তুমি ফায়ারফক্স ইউজ কর! বাবারে! দেশ এগিয়ে যাচ্ছে!
আউলা ১৫/০৬/০৮ ১০:১৮ অপরাহ্ন
:-[ :-[
রাশেদ ১৫/০৬/০৮ ১০:১৯ অপরাহ্ন
ভুত হইয়া দেখলাম মাইর খাইছিলা বাপের, তাও শখ মিটে না!!
আউলা ১৫/০৬/০৮ ১০:২৫ অপরাহ্ন
ভূত সেজে এমন মাইর খাবা যে চোখেমুখে খালি ভূতই দেখবা সামনের ১০ দিন :-[ :-[
রাশেদ ১৫/০৬/০৮ ১০:২৬ অপরাহ্ন
হা হা! বেচারি মাইর খাইয়া খাটের তলায় লুকাই থাইকা এখন প্রলাপ বকা শুরু হইছে! মানুরে কইলা এইটা নিয়া প্রলাপ-২৬ লিখতে পারবে।
আউলা ১৫/০৬/০৮ ১০:৩১ অপরাহ্ন
আমি সত্যি কথা কই তো তাই আমার ভাত নাই ;-( ;-(
রাশেদ ১৫/০৬/০৮ ১০:৪১ অপরাহ্ন
তাইলে স্বীকার করলা মাইর দিছিলো!
আউলা ১৫/০৬/০৮ ১০:৫০ অপরাহ্ন
মাইর খাইছিলো তো পিংগুলি
রাশেদ ১৫/০৬/০৮ ৪:১১ পুর্বাহ্ন
পিংগুলি গেছে কই!
আউলা ১৫/০৬/০৮ ১০:১৭ অপরাহ্ন
করলাম তো?
রাশেদ ১৫/০৬/০৮ ১০:১৮ অপরাহ্ন
প্রসংশা করছি। (H)
রাশেদ ১৫/০৬/০৮ ১০:১৯ অপরাহ্ন
ও, আচ্ছা। করলে দেখবা ফন্ট সুন্দর দেখায় মেইল লেখার সময়ে বা ওয়ার্ডে বাংলা লেখার সময়ে।
আউলা ১৫/০৬/০৮ ১০:২৫ অপরাহ্ন
আইচ্ছা
রাশেদ ১৫/০৬/০৮ ১০:২৮ অপরাহ্ন
হরলিক্সের আছর মনে হয় গেছে!
আউলা ১৫/০৬/০৮ ১০:৩২ অপরাহ্ন
আজকে মাথাটার ঠিক নাই তাই কথাবার্তা ঠিকমত কইতে পারছি না
রাশেদ ১৫/০৬/০৮ ১০:৩৭ অপরাহ্ন
ভালো হইছে।
আউলা ১৫/০৬/০৮ ১০:৪৯ অপরাহ্ন
;-( ;-( অন্যকে নিয়ে এভাবে হাসো তুমি !! ;-( ;-(
রাশেদ ১৫/০৬/০৮ ১০:৫০ অপরাহ্ন
হরলিক্স আসলেই খায় নাই!
আউলা ১৫/০৬/০৮ ১১:০২ অপরাহ্ন
রাশেদ ১৫/০৬/০৮ ১১:০২ অপরাহ্ন
হা হা! চানাচুররে আইতে কইয়ো তো। ঐটারে একটু খেপান দরকার।
আউলা ১৫/০৬/০৮ ১১:২২ অপরাহ্ন
চানাচুর নাকি এইখানে আর আসবে না।
তাকে নাকি তুমি কি বলেছো?
রাশেদ ১৫/০৬/০৮ ১১:২৪ অপরাহ্ন
হাড্ডিগুট্টি ভাইঙ্গা দিমু পোলাডার। এইরকম কিছু একটা কইছিলাম। (H)
রাশেদ ১৫/০৬/০৮ ১০:৩০ অপরাহ্ন
থ্যাঙ্কু মুক্লা।
আরো একটি বাংলা বিষয়ক টিউটোরিয়াল দেখুন – http://techbangla.net/index.php?showtopic=19138
রাশেদ ১৫/০৬/০৮ ৯:০৭ অপরাহ্ন
@বাংলায় প্রযুক্তি, হু, দেখলাম। বেশ ভালো হয়েছে। তবে এতো ফন্টস তো DL করার দরকার নাই। দুই একটা ফন্টের লিঙ্ক দিলে মনে হয় ভালো হতো।
প্রিয়-তে নিলাম।
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
রাশেদ
এই পর্যন্ত 102 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ