মনের ভেলায় কিছু রঙ ভাসে
হ্রদয়ে দোলা দেয় কিছু ভাবনা
অবাক চেয়ে থাকি বিস্মিত চোখে
দেখি প্রানের জোয়ার
লাখো মানুষের ঢল
ছুটে চলা কি এক গভীর ভাবাবেগে
ওই ভাষা শহীদের স্তম্ভ পানে
একুশেরো প্রাতে
একুশেরো দিনে
একুশেরো রাতে
স্রদ্ধার ফুলোমালা হাতে।
আহ কি সুখ
আমি লিখছি বাংলায়
মনের কথাগুলিকে তুলে ধরছি
বাংলা তুলির আচরে
বাংলা ক্যানভাসে
বাংলা মায়ের বুকে বসে।
লক্ষ কোটি সালাম জানাই
আজ ভাষা শহীদদের
যারা আমাদের দিয়ে গিয়েছিল
প্রানখুলে বাংলায় লেখার
অবাধ স্বাধীনতা
তাদের রক্তের বিনিময়ে।
আসলে কি তারা শহীদ হয়েছে
নাকি বেচে আছে আজো হ্রদয় মাঝে
১৫কোটি বাংগালীর হ্রদয় জুড়ে।
মন্তব্য
ভালো লিখেছেন।
*********************************
আমি তাদের দলে যারা নিকৃষ্টকে ভালবাসে
নিকৃষ্ট থেকেই উৎকৃষ্টের সৃষ্টি....
তাই চেয়ে থাকে অবিরত অপলক দৃষ্টি......।।