বাংলায় নাম
অরীত্র আহমেদ
পরিচিতি
সদর দরজা
নিত্য নতুন ধোঁকাবাজি
আজ হটাৎ এক ফ্রেন্ড আমাকে চ্যাটে একটা ওয়েবসাইটের এ্যাড্রেস দিয়ে বলল এখানে নাকি কিছু অল্প কাজ করে দিলেই মোবাইলে ৩০০ টাকা ফ্লেক্সি করা হয়।অবাক হলাম।আচ্ছা চেখে দেখি। সাইটের লিঙ্কঃ http://bdearn.xtgem.com/
দেখুন সাইটে কি বলছেঃ


রহস্য উদ্ধারে নেমে আমি নিজের পেঁচিয়ে গেলাম।মার্ক করা পয়েন্ট গুলো খেয়াল করবেন।অতঃপর আমি নামলাম সাইটের সোর্স কোড নিয়ে গবেষনায়।
সেখানে পেলাম কিছু মজার জিনিসঃ

যে দুইটা পেজের লাইক বাটন দেয়া হয়েছে সেই দুইটা পেজ এর খোঁজ।
https://www.facebook.com/pages/Night-club/231303330273714
http://www.facebook.com/grotesque.fun.fuss
সেখানে গিয়ে আরো এক দফা অবাক হবার পালা

পেজের নাম নাইট ক্লাব।পেজের নামের নিচে তিনটা ছবি দেখা যাচ্ছে।তিন নম্বরটা দেখেই বুঝলাম কি পেজ এটা
অপর পেজ টা নিছক হাস্যরস বলে মনে হলো।
খুঁজে বের করলাম অ্যাডমিন মহাদয় কে

নাইট ক্লাবের মালিকঃ সানি বয়(???) সুলতান

ফান পেজের মালিকঃ কুমার কুন্ডু
দুইজনেই বগুড়া ক্যান্ট পাবলিকে পড়ে।একজন আরেকজনের বন্ধু।
আমি মোবাইল রিচার্জের রহস্য খূঁজতে গিয়েছিলাম।কিন্তু সেখানে কেঁচো খূড়তে গিয়ে সাপ বেড়িয়ে গেলো।নাইট ক্লাব যে আসলেও নাইট ক্লাব তখন বুঝলাম।পেজে এমন কিছু ছবি পেলাম যেটাকে অশ্লীলতার শেষ ধাপ বলা যায়।লিঙ্কটা দেয়া ঠিক হবে কিনা জানি না।তাই দিলাম না।তবে আমি সেটার স্ক্রিনশট রেখেছি।
দেখলাম নাইট ক্লাবে কিছু মেয়ের ছবি অনুমোদন ছাড়াই দেয়া হয়েছে।ছিলাম কোথায় এলাম কোথায়।
ফিরে আসি মূল কথায়।আমি টাকার রহস্য জানার চেষ্টা করতে গিয়ে মূল সাইটের সোর্স কোডে অন্য একটা সাইটের লিঙ্ক পেলাম http://scsoft.tk/
মূল পেজের নিচের দিকে একটা লোডিং বার দেয়া আছে।সেখানে বলা হচ্ছে সব টাস্ক কমপ্লিট করা হলে টাকা দেয়া হবে।লোডিং বার এর চলমান অবস্থা বোঝাচ্ছে কাজ হয়নি।কিন্তু বারটা যে কখনোই থামবে না সেটা অনেকেই জানেন না কারন এটা ডায়নামিক ইমেজ নয়।সাধারন একটা ইমেজ ফাইল।এটা এভাবেই থাকবে সারাজীবন।
সাইট টা ফ্রী সাইট বিল্ডার থেকে বানানো হয়েছে বলে তেমন কোন ইনফো পাওয়া গেলো না।মজার কাহিনি হলো মেইন সাইটের দুই কর্তাব্যাক্তি মানে দুই পেজের মালিকের একজন যিনি নাইট ক্লাবের মালিক উনি উনার ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছেন

উনি লিখেছেন উনি ৬২০ টাকা উপার্জন করেছেন।কথা হলো সাইটে লেখা আছে ৩০০ টাকা দেয়া হবে।আমি যতো টুকু অংক জানি তাতে ৩০০ র দ্বিগুন ৬০০ এবং তিনগুন ৯০০।মাঝখানে ৬২০ কোথা থেকে আসলো জানি না।বোঝা বড় দায়।সাইটের কোথাও লেখা নেই সর্বোচ্চ্ ৩০০ টাকা কিংবা সর্বনিম্ন ৩০০ টাকা।তাহলে সেটার এমন ভগ্নাংশ কিংবা বলা যায় ভগ্ন দশা হলো কিভাবে?কঠিন প্রশ্ন।
আরো কিছু জিনিস পেলাম এদের মাদার সাইট অর্থাৎ http://scsoft.tk/ তে গিয়ে।তাদের ফোরামে একজন লিখেছে

তিনি আনন্দের সহিত কথা গুলো বলেছেন বলে অন্তত আমার মনে হয়না।
আমি এখনো পর্যন্ত একজন ও পেলাম না যিনি বললেন আমি টাকা পেয়েছি।সবাই এ্যাড দিয়ে যাচ্ছেন।কিন্তু কেই টাকা পাননি।আমার ফ্রেন্ডলিষ্টের মধ্যেও বেশ কয়েকজনকে পেলাম যারা অ্যাড দিয়ে যাচ্ছে এই সেইম টাইপের কিছু সাইটের।সব গুলোর ডিজাইন এবং কাজের থিম একই।কিন্তু পেজ এবং মালিক আলাদা।
এরকম করে মানুষ কে বোকা বানানোর কোন দরকার আছে?সত্যিই অবাক হয়েছি এদের নিত্য নতুন পলিসি দেখে।
- ক্যাটেগরি:
- অরীত্র আহমেদ-এর ব্লগ
- মন্তব্য প্রদানের জন্য লগইন অথবা রেজিস্টার করুন
- ৬৬২ বার পঠিত
Twitter-এ প্রকাশ করুন


মন্তব্য
__________________________________________________
__________________________________________________
মানুষ হিসেবে আমার নিজস্ব মতামত আমি সবার হতে নিকৃষ্ট
ভাই এই জাতের পাব্লিক অনেক আছে দু এক জন না যারা মানুষের অযথা সময় নষ্ট করাতে ব্যস্ত।নতুন নতুন এগুলা বুঝতাম না এখন টেকা ইনকাম নিয়া কোন লেখা দেখলেই না দেখার বান করে চুপচাপ কেটে পরি।
Masud Rana...
..........................
দারুণ পোস্ট। আপনার অনুসন্ধান চমৎকার হয়েছে। তবে তারচেয়ে চমৎকার হলো অনুসন্ধানের প্রক্রিয়া। পোস্ট থেকে দুই নাম্বারী সাইটের লিংকগুলা লিংক না রেখে জাস্ট টেক্সট হিসেবে দেন, যাতে কেউ হুদা ক্লিক করে তাদের হিট না বাড়ায়।
আগে ইমেইলে এই ধরনের আকাম বেশি হতো। অমুক ইমেইল ৫০ জনকে ফরোয়ার্ড করলে ডেলের ল্যাপটপ পাওয়া যাবে টাইপ স্প্যাম। এগুলা উচ্চশিক্ষিত অনেক লোকজনের কাছ থেকেও পেয়েছি। সবই মানুষের লোভকে কাজে লাগিয়ে ব্যবসায়।
--------------------------------------
আলু কইছে, পাকিরা হলো বাংপাকিগো মায়েদের কামজ প্রেমের নাগর।
আমার মেইন মেইল এক মাইয়া মেইল কইরা কয় আমার ৫ মিলিয়ন ডলার আটকে আছে ব্যাংকে।আমি তুলতে পারছি না।তুমি ৫০০ ডলার জমা দিয়ে টাকাটা তুললে অর্ধেক তোমার।আমি কইলাম আমার অর্ধেক থেকে ৫০০ ডলার কাইটা নিয়ো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তান আমাদের ভাই হইতে পারে না, বড়জোর চুদির ভাই - ডক্টর আইজু
_____________________
হতাশাবাদী নই,
তবে আশাবাদী হবার মত কিছুওতো দেখছি না
সামনে পিছে ডাইনে বাঁয়ে!
ভালই করেছেন। কিন্তু তবু তাদের কি লজ্জা হবে?
...................................................
**************************************
বরং দ্বিমত হও আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
মনে হয়না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তান আমাদের ভাই হইতে পারে না, বড়জোর চুদির ভাই - ডক্টর আইজু
ভালো একটি কাজ করিয়াছেন।
হু পড়লাম
ব্যাস?আর কিছু না?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তান আমাদের ভাই হইতে পারে না, বড়জোর চুদির ভাই - ডক্টর আইজু
সব বাটপার...এগুলোর ভীরে অাসল সাইট খুজে পাওয়া দুষ্কর।
*****************************************************************
"মানুষ মানুষের জন্য"
নেটে বিশস্ত এমন কোন সাইট পাইনি যেখান থেকে বাংলাদেশে ফোনে রিচার্জা করা যাবে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তান আমাদের ভাই হইতে পারে না, বড়জোর চুদির ভাই - ডক্টর আইজু
আমি প্রায়ই যে কথা গুলো শুনি সেগুলো হল,
" দুনিয়ায় ফ্রি বলে কিছু নেই"
এবং
" অন্যের টাকা নিজের পকেটে আনতে গেলে অবশ্যই প্রচুর কষ্ট কত্রে হবে"
কথা গুলো আমি বিশ্বাস করি।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
মানুষের খাইয়া দাইয়া আর কোনো কাম নাই নাকি বুঝি না! মানুষরে বোকে বানানোর এত আইডিয়া পায় কোত্থেকে কে জানে! আর মানুষজন ও বোকা হওয়ার জন্য এক পায়ে খাড়া!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
"ভয় কি মরণে রাখিতে সন্তানে,
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।
তাথৈ তাথৈ থৈ দ্রিমী দ্রিমী দং দং
ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে।
দানব দলনী হয়ে উন্মাদিনী,
আর কি দানব থাকিবে বঙ্গে।।"
এইগুলা আমার চোখেও পড়ছে। তবে এত ভিতরে যাই নাই।