Home » মানবতা

ফয়সালকে বাচাঁতে এগিয়ে আসুন………….

লিখেছেন: নকীব

বৃহঃ, ১৩/১১/০৮ – ৯:৩১ পুর্বাহ্ন75 টি মন্তব্য

ফয়সাল (সিভিল ইন্জীনিয়ারিং, বুয়েট), আমার বন্ধু ও ক্লাস মেট। গত ৬ই নভেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় এসিড ভর্তি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ঘে সে মারাত্বক ভাবে আহত হয়। ওই এক্সিডেন্টে এখন পর্যন্ত ১৪ জন মারা গিয়েছে। এসিডে ফয়সালের পুরো শরীর ঝলছে গ্যাছে। চামড়ার প্রায় ৬০% বার্ন। যেখানে ৫০-৫৫% বার্ন হলেই অবস্থা সিভিয়ার হয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হয়েছিলো। গতকালকে তাকে সিটি হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। তাকে বাঁচাতে হলে এখন ইমিডিয়েটলি ১০-১৫ লাখ টাকার প্রয়োজন। তাই সবার কাছে সাহায্য কামনা করছি। টার্ম শেষের গত দুই দিন বুয়েট থেকে ফান্ডিং তোলার ব্যাপারে ব্যাস্ত ছিলাম।

আজ ১৩ই নভেম্বর দুপুর একটায় বুয়েট শহীদ মিনারে ফয়সালকে বাঁচাও শিরোনামে মানব বন্ধন করা হবে।

সাংবাদিক ভাইদের এই মানব বন্ধনের খবরটা কাভার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আরো বিস্তারিত তথ্য জন্য যোগাযোগ
নকীব:০১৭১৬৪৪৯৬৪০
শামস:০১৭১৫২৬১৭৩১
মনসুরুল হুদা:০১৯১১১৩০৩৬২


সরাসরি সাহায্য করুন:
ড: আতাউর রহমান
সোনালী ব্যাংক, বুয়েট শাখা
একাউন্ট নং: #৩৩০০০৪৫৭

ফেসবুক গ্রুপ: SAVE AHMED AL FOYSAL

প্রবাসী ভাইয়েরা যদি সাহায্যে এগিয়ে আসেন তাহলে আমারব্লগ এর ONLINE DONATION LINK ব্যবহার করতে পারেন। ONLINE DONATION এর আপডেট প্রতিদিন একবার আপডেট করা হবে এবং পরে একসাথে বুয়েটের সোনালী ব্যাংক এর একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।


VN:F [1.5.0_759]
Rating: 2.5/5 (3 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
75 টি মন্তব্য | 573 বার পঠিত | |

  • মুকুল ১৩/১১/০৮ ৯:৩৮ পুর্বাহ্ন 1
    মুকুল

    দু:খজনক ঘটনা…
    আমারব্লগের ব্লগারদের যারা ঢাকায় আছেন, তারা জরুরি একটা মিটিং এ বসতে পারেন ফান্ড কালেকশন নিয়ে।
    ওয়েবমাস্টারকে অনুরোধ করছি পোস্টটি ফিচার পোস্টে রাখার জন্য।

  • বাউল ১৩/১১/০৮ ৯:৪০ পুর্বাহ্ন 2
    বাউল

    ফিচার পোষ্টে দিন @ ওয়াব মাষ্টার

  • নকীব (লেখক) ১৩/১১/০৮ ৯:৪৪ পুর্বাহ্ন 3
    নকীব

    ইমিডিয়েটলি ৫ টা সার্জারী লাগবে…………….প্রায় ১০-১৫ লাখ টাকা।
    ফিচার পোষ্টে দিলে বড়ই কৃতজ্ঞ থাকবো……………
    আমি কোনদিন চিন্তাও করি নাই আমার কোন প্রিয়জনকে নিয়ে এ ধরনের পোষ্ট দিতে হবে।

    আজকে সাহায্যের অ্যাকাউন্ট নং টা কনফার্ম হবার পরেই পোষ্টটা দিলাম।

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন ১৩/১১/০৮ ১১:৪৮ পুর্বাহ্ন

    নকীব, আইইবিতে একটা নোটিশ দিলে কি কাজ হবে। আপনি যদি সম্ভব হয় আমার মেইলে একটা মেইল দেন। আমি কয়েকজনের রেফারেন্স দেবো। আশা করি কাজ হবে। ১৫ লাখ টাকা তেমন বড় কোন এমাউন্ট না। একটা চেষ্টা করেন – আশা করি হয়ে যাবে।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৩:৫৯ অপরাহ্ন

    বলতে পারছি না। আমি আমার সহযোগী বন্ধুদের সাথে আলাপ করে আপনাকে জানাবো……

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৪:০৪ অপরাহ্ন

    আমাদের এক ফ্রেন্ডের বাবা রোডস এন্ড হাইওয়ের চিফ ইন্জিনিয়ার……উনি ইন্জিনিয়ারস ইনিষ্টিউট অফ বাংলাদেশের হতে ফান্ডিং-এর ব্যাপারটা দেখবেন।

  • গেদু চাচা ১৩/১১/০৮ ৯:৪৪ পুর্বাহ্ন 4

    মুকুল ভাইয়ের সাথে আমি একমত। অত্যন্ত দু:খজনক ঘটনা।
    ফয়সল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।

    ফিচার পোস্ট করা হোক।

  • বাতিঘর ১৩/১১/০৮ ১০:১২ পুর্বাহ্ন 5
    বাতিঘর

    দুঃখজনক খবর! দ্রুত ফয়সাল ভাই সুস্হ হয়ে উঠুন । সবার সাথে আমিও অনুরোধ করছি এটাকে ফিচার পোষ্ট করা হোক ।

  • DevilPoet ১৩/১১/০৮ ১০:৩৪ পুর্বাহ্ন 6

    হাসপাতালকে বলুন চিকিত্সা চালিয়ে যেতে। ইতোমধ্যে টাকা যোগাড় করুন। আজকালের মধ্যেই ফেডারেশন চেম্বারের সভাপতি আনিসুল হকের সাথে দেখা করুন।
    বিজেএমইএ, বিকেএমইএ সবাই একসাথ হলে টাকা যোগাড় হয়ে যাবে। সময় নস্ট করবেন না। জাতীয় প্রেসক্লাবের নোটিশ বোর্ডে খবরটি দিন।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৩:৫৮ অপরাহ্ন

    অফিসিয়াল ফরমালিটিসগুলা কমপ্লিট করতেই দেরি হয়ে যাচ্ছে………

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৪:২৮ অপরাহ্ন

    প্রেসক্লাবে নোটিশ বোর্ডে খরব দেয়ার চেষ্টা করবো………..বিজেএমইএ, বিকেএমইএ এদের ব্যাপারে বলতে পারছি না।

  • মুকুট ১৩/১১/০৮ ১০:৫২ পুর্বাহ্ন 7
    মুকুট

    শুভকামনা ফয়সালের জন্য! খুবই দূর্ভাগ্যজনক ঘটনা!

  • তুষার আহাসান ১৩/১১/০৮ ১১:০৭ পুর্বাহ্ন 8
    তুষার আহাসান

    (F)দুঃখদায়ক ঘটনা,ফয়সালের আরোগ্য তথা বিপদমুক্তি কামনা করি। (F)

  • সৌরভ ১৩/১১/০৮ ১১:১১ পুর্বাহ্ন 9
    সৌরভ

    ফয়সালের জন্য শুভ কামনা…..খবরট পড়ে খুবই খারাপ লাগছে…ফিচার পোষ্ট করার অনুরোধ করছি……….

  • নীড় সন্ধানী ১৩/১১/০৮ ১১:২৩ পুর্বাহ্ন 10
    নীড় সন্ধানী

    খুব কষ্ট লাগছে ফয়সালের জন্য। দুর্ঘটনাটা শুনেই শিউরে উঠেছিলাম। নকীবের বন্ধু জেনে আরো খারাপ লাগছে। অ্যাকাউন্ট নাম্বার দেয়ার জন্য ধন্যবাদ।

  • হিমেল ১৩/১১/০৮ ১১:২৮ পুর্বাহ্ন 11
    হিমেল

    প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টাকা তোলার ব্যবস্হা করা উচিৎ। আর দেশেতো কোটিপতি অনেক আছেন, দান করতে না চাইলে ধার হিসেবেও তারা টাকাটা সহজেই দিতে পারেন। কেননা দ্রুত টাকা প্রয়োজন। ফয়সাল মেধাবী সন্তান, তার চিকিৎসা টাকার অভাবে ঠিকমত হবে না, এটা মানা যায় না। আশা রাখি সে দ্রুত সুস্থ হয়ে আমাদেরকে আনন্দিত করবে।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৪:০৫ অপরাহ্ন

    ডি এস ডাব্লিউ হতে অনুমতি লাগবে। শনিবারে পাবো অনুমতি।

  • নরকের প্রহরী ১৩/১১/০৮ ১১:৪২ পুর্বাহ্ন 12
    নরকের প্রহরী

    ফয়সল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি। যতটুকু সম্ভব করার চেষ্টা করব, ব্যাক্তিগত ভাবে যতজনকে জানানো সম্ভব, জানিয়ে দেব। অনলাইনে একটা ডোনেশনের লিঙ্ক থাকলে ভাল হত। বুয়েটের গ্রুপ গুলোতে মেইল দিয়ে দেখুন। দেশে- বিদেশে বুয়েটের প্রচুর ছাত্র আছেন- তারা সহ সবাই অবশ্যই এগিয়ে আসবেন। চিন্তা করবেননা, ফয়সল অবশ্যই সুস্হ হয়ে উঠবে।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৪:২৬ অপরাহ্ন

    আমার জানা সব জায়গায় মেইল দিচ্ছি। ব্যাক্তিগত ভাবেও যোগাযোগ করছি।

  • আবু সাঈদ জিয়াউদ্দিন ১৩/১১/০৮ ১১:৪৬ পুর্বাহ্ন 13
    আবু সাঈদ জিয়াউদ্দিন

    সুশান্ত – পেপ্যাল কি ব্যবহার করা যাবে? যদি সম্ভব হয় তাহলে একটা ঘোষনা দিয়ে ওপেন করেন। ছেলেটার জন্যে কিছু করা দরকার।

    সুশান্ত ১৩/১১/০৮ ২:৪৮ অপরাহ্ন

    জনির জন্য তো আর টাকা লাগছে না। সো, যে ২২ হাজার টাকা উঠেছিলো সেটা কি এই ফয়সালের জন্য আমরা দিতে পারি? জনির জন্য মোট ১২ জন অনলাইনে ডোনেট করেছিলো , তাদের মতামত পেলে সুবিধা হতো।

    সুশান্ত ১৩/১১/০৮ ২:৫৫ অপরাহ্ন

    অবশ্য দুইতিন জন ছাড়া বাকিদের সাথে আমার যোগাযোগ আছে ব্যক্তিগত ভাবে। তাদের কাছ থেকে মতামত পাওয়া যাবে ইজ়িলি।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৩:৫৭ অপরাহ্ন

    অনলাইন ডোনেট যদি হয়, তবে তা কিভাবে আমরা সংগ্রহ করবো এব্যাপারে সাহায্য চাচ্ছি

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন ১৩/১১/০৮ ৯:১৯ অপরাহ্ন

    একমত।

  • behongo_07 ১৩/১১/০৮ ১১:৫৪ পুর্বাহ্ন 14
    বিহঙ্গ

    আজকে দিনটাই শুরু হইছে প্রচন্ড খারাপ একটি দুঃসংবাদ দিয়ে। অনেক মন খারাপ নিয়ে আমার ব্লগ এ ঢুকেও দেখলাম মন খারাপ করা একটি দুসংবাদ। যাই হোক ফয়সালের জন্য শুভকামনা ও প্রাথর্না করছি যেন খুব শীঘ্রই সুস্থতা লাভ করে।

  • টুটুল ১৩/১১/০৮ ১:০৪ অপরাহ্ন 15

    নকিবের সাথে মাত্র কথা বললাম… মানব বন্ধন শুরু হচ্ছে এখন…
    সফলতা কামনা করছি।

    আমরা কি ব্লগ থেকে কোন উদ্যোগ নেব?
    নাকি যার যার মত একাউন্টে জমা দিয়ে দিব?

    শ্বাশত আর জনির পর সাহস হয় না :(

    মুকুল

    মুকুল ১৩/১১/০৮ ১:০৯ অপরাহ্ন

    টুটুল ভাই, উদ্যোগ নেই। সাথে আছি। (Y)

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৩:৫৬ অপরাহ্ন

    আমার ব্লগ কি উদ্যেগ নেবেন জানালে ভালো হয়। যিনি যেভাবে পারেন সাহায্য করতে পারেন………….
    ব্যক্তিগত ভাবে আমার সাথে যোগাযোগ অথবা বুয়েটে এসে দিয়ে যেতে পারেন আমাদের বুথে।
    অথবা সরাসরি আমাদের একাউন্টে দিয়ে দিতে পারেন।

    সুশান্ত ১৩/১১/০৮ ৫:০২ অপরাহ্ন

    we added the online donation link in your post. we shall be updating once a day if there is any incoming donation. And when you will ask to send them, we shall remitt them into the nominatted acct in Bangladesh.

    রাশেদ

    রাশেদ ১৩/১১/০৮ ৫:১৯ অপরাহ্ন

    (Y)

    রাশেদ

    রাশেদ ১৩/১১/০৮ ৫:২৮ অপরাহ্ন

    নাম পাব্লিশ কইরেন না কারো।

    শুধু ইনিশিয়াল।

    সুশান্ত ১৩/১১/০৮ ৯:৪১ অপরাহ্ন

    অবশ্যই।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ১০:৫৬ অপরাহ্ন

    ধন্যবাদ, আমি ডোনেট লিংকটা আমার প্রবাসী বন্ধুদের কাছে পাঠায় দিবো………
    কোন জরুরী প্রয়োজন হলে মেইল করবেন,
    naquib.bd@gmail.com
    সময় হলে আমি আপনাদেরকে টাকাটা পাঠাতে বলবো। এর জন্য মনে হয় কি যেন একটা কোড নাম্বার লাগে। পুরো সিষ্টেমটা জেনে জানাবো।
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • akm_ashraf ১৩/১১/০৮ ১:৫৮ অপরাহ্ন 16
    akm_ashraf

    ফয়সল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।

  • মলিকিউল ১৩/১১/০৮ ২:২২ অপরাহ্ন 17
    মলিকিউল

    মন খারাপ করা খবর।

    টাকা যোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ! দুরে আছি..। নৈতিক সমর্থনটাই দিতে পারলাম শুধু।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৪:২৪ অপরাহ্ন

    অসংখ্য ধন্যবাদ

  • মানচুমাহারা ১৩/১১/০৮ ২:৩১ অপরাহ্ন 18

    ফয়সালের কথা শুনে মনটা খুবই খারাপ লেগেছে। ও আমার রুমেও অনেক বার এসেছে। আসলে যে কারোই এই ধরনের দূর্ঘটনা হলেই খারাপ লাগে শুনে। দূর্ভাগ্য কিন্তু এমনটা কেন হয় বুঝি না। সাধারণ বাস দূর্ঘটনা এক রকম, কিন্তু এসিড ভর্তী ট্রাকে সাথেই সংঘর্ষ হবে তাই বলে। :(

  • এস.এ.বাকী ১৩/১১/০৮ ২:৫৪ অপরাহ্ন 19

    নকিব ভাইয়ের বর্ননা থেকে বুঝতে পারছি কত কষ্ট পাচ্ছেন ফয়সাল ভাই। ফয়সাল ভাইয়ের জন্য প্রার্থনা করছি। একাউন্ট নম্বরটির জন্য ধন্যবাদ।

  • সুশান্ত ১৩/১১/০৮ ৩:০০ অপরাহ্ন 20

    আমারব্লগ সাথে আছে। ঘরপোড়া গরু সিদুর দেখলে ভয় পেলেও আমারব্লগ পায় না। সো, সাথে আছি।

    সুশান্ত ১৩/১১/০৮ ৩:০৪ অপরাহ্ন

    অনলাইন ডোনেশন লিঙ্ক এ কাজ করছি। এড করে দিবো।

    রাশেদ

    রাশেদ ১৩/১১/০৮ ৩:২১ অপরাহ্ন

    চালু করে দিন।

  • রাশেদ ১৩/১১/০৮ ৩:২২ অপরাহ্ন 21
    রাশেদ

    @ নকীব… অনলাইন ডোনেশন এর লিঙ্ক সহ মেইল বিভিন্ন গ্রুপে পাঠান। বাইরে যারা আছে, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বিশেষ উৎসাহী থাকবে না ঝামেলার কারনে।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৩:৫২ অপরাহ্ন

    ওকে…..আমি ইতিমধ্যেই বাইরের বন্ধুদের মেইল করেছি। পরবর্তীতে আবার করবো

  • নকীব (লেখক) ১৩/১১/০৮ ৩:৫১ অপরাহ্ন 22
    নকীব

    এই মাত্র ফিরলাম……..মানব বন্ধন সফলভাবেই সম্পন্ন হয়েছে……….ফয়সালের ইমিডিয়েটলি ৫টি সার্জারী প্রয়োজন। এরই মধ্যে ডাক্তাররা দু বার চেষ্টা করেছেন কিন্তু অপারেশন করতে গেলেই ব্লিডিং হচ্ছে. তাই অপারেশন করা যাচ্ছে না। ফয়সালের এসিড বার্ন ও ফেইম বার্ন দুটোই হয়েছে। আজ শুনলাম শ্বাস নালী এফেক্টেড হয়েছে। মাঝে মাঝে শ্বাস কষ্ট হচ্ছে। হার্ট আর কিডনী সেফ আছে।

    আমার ব্লগকে ধন্যবাদ। বুয়েটের ডি এস ডাব্লিউ এই সাহায্যের ব্যাপারে তদারকী করছে। এবং প্রতিটি সাহায্যের তথ্য ও প্রমান রাখা হচ্ছে। যারা সাহায্য করতে চান তারা বুয়েটে এসে ব্যাক্তিগত ভাবে আমাদের বুথে দিয়ে যেতে পারেন । অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যাক্তিগত ভাবে আপনাদের সাথে দেখা করবো।

    ড: আতাউর রহমান
    সোনালী ব্যাংক, বুয়েট শাখা
    একাউন্ট নং: #৩৩০০০৪৫৭

    এই একাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিন এবং টাকার পরিমান এ জমা হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কে দিন।

    প্রবাসীদের ব্যাপারে বলতে পারছি না কারণ প্রবাসীদের সাহায্য আমরা কিভাবে পাবো সে ব্যাপারে অভিজ্ঞতা নাই। কিভাবে তাদের সাহায্য আমাদের কাছে পৌছাবে সে ব্যাপারে একটু হেল্প চাই।

    বুয়েট অ্যালামনাই-এ যোগাযোগ করা হবে।

    বুয়েটের বাইরে সাহায়্যের ক্যাম্পেইন চালাতে হলে ডি এস ডাব্লউ থেকে অনুমতি নিতে হবে। শনিবারে সে ব্যাপারে ডি এস ডাব্লউ স্যার জানাবেন। অফিসিয়াল ফরমালিটিস মেইনটেইন করতে আসলে দেরী হয়ে যাচ্ছে।

    ফয়সালের জন্য দোয়া করবেন। ধণ্যবাদ

  • সুমনা ১৩/১১/০৮ ৪:১০ অপরাহ্ন 23
    সুমনা

    ফয়সল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।

  • Arafath ১৩/১১/০৮ ৪:৩৬ অপরাহ্ন 24
    আরাফাত

    আমি আমার মন প্রাণ দিয়ে দোয়া করি , আল্লাহ যেন ফয়সাল ভাইকে ভাল করেন ।

  • Maverick ১৩/১১/০৮ ৪:৫৪ অপরাহ্ন 25
    মাভেরিক

    শুক্র, শনি বার বুয়েটের কোথায় বুথের সাথে যোগাযোগ করা যাবে?

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৫:০৭ অপরাহ্ন

    শুক্রবার বুথ বসবে , বুয়েট ক্যাম্পাসে, সেন্ট্রাল ক্যাফের সামনে। আসলে বুয়েটে ক্লাস শেষ গতকাল থেকেই। আজ রাত দশটা পর্যন্ত বুথ খোলা থাকবে । শনিবারে বুত বসবে কিনা বলতে পারছি না। সিওর হয়ে জানাবো। তবে শনিবারে ঢাকা ভার্সিটিতে বুথ বসানোর পরিকল্পনা আছে।
    আপনি সাহায্য করতে চাইলে উপোল্লিখিত একাউন্টে টাকাটা জমা দিতে পারেন।

  • সুশান্ত ১৩/১১/০৮ ৯:৪০ অপরাহ্ন 26

    40 Dollar দিয়েছেন HR. শুরু করে দেওয়ার জন্য উনাকে ধন্যবাদ।

  • নকীব (লেখক) ১৩/১১/০৮ ১১:০৬ অপরাহ্ন 27
    নকীব

    আজকে ATN Bangla, Chanel I, NTV মানব বন্ধনের খবর দেখাইছে। কালকে প্রতম আলোতে নিউজ আসবে মনে হয়

  • নাসরিন ১৩/১১/০৮ ৬:২৩ পুর্বাহ্ন 28
    নাসরিন

    ফয়সালের সুস্থতা কামনা করছি। উদ্যোগ নেয়ার জন্য নকীবকে ধন্যবাদ।

  • সুশান্ত ১৩/১১/০৮ ৯:০২ পুর্বাহ্ন 29

    NS 25 Dollar

  • নকীব (লেখক) ১৩/১১/০৮ ৯:১২ পুর্বাহ্ন 30
    নকীব

    প্রথম আলোর প্রথম ও ২য় পেজে সংবাদ প্রকাশিত হইছে।
    http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MjAwMzU=

    ২য় পাতায় আমাদের মানব বন্ধনের সংবাদ আছে……প্রথম আলোর অনলাইন ভার্সনটা-এ সংবাদটা খুজে পেলাম না।

    গেদু চাচা ১৩/১১/০৮ ৮:৩৮ পুর্বাহ্ন

    ভাইরে নিউজটা পড়ে খুব খারাপ লাগছে। এরকম নিউজ দেখলে আমার খুব কান্না পায়। ফয়সলের বোনটা নাকি এবার মেডিকেলে চান্স পেয়েছে। বিধার নির্মম পরিহাস বোধহয় এটাকেই বলে। সে নাকি তার বোনের মেডিকেলের পরীক্ষা উপলক্ষেই চিটাগাং যাচ্ছিলো।

    খুব কষ্ট লাগছে। খুব!!!

  • nibrito ১৩/১১/০৮ ১১:১৮ পুর্বাহ্ন 31
    nibrito

    allah help u

  • সুশান্ত ১৩/১১/০৮ ১:০২ অপরাহ্ন 32

    আরো দুজন ডোনেট করেছেন

    RR 20 Dollar
    MAM 20 Dollar

  • সুশান্ত ১৩/১১/০৮ ৪:২৬ অপরাহ্ন 33

    SI 20 Dollar

  • rakibul ১৩/১১/০৮ ৫:৫৬ অপরাহ্ন 34

    চেষ্টা করেন হবে ইনশাল্লাহ।

  • moin ১৩/১১/০৮ ৬:০৬ অপরাহ্ন 35
    moin

    ami foisal er ek friend, moin ctg theke likhchi.
    ami akhono bishwas korte parchi na je o avabe injured. allah tumi ato nishtur keno?
    money porey, foisal, ami & amar r ek friend buet er e student sanjoy, ctg tey akshatey eid-ul-fitre e ghurey bariechi.
    nokib key dhonnobad, avabe try korar jonno.
    asha korchi allah foisal key druto shusto korey deben..
    (amin)

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ৮:২৭ অপরাহ্ন

    মইন, টিটাগং থেকে ফান্ডিং করার চেষ্টা করা যাবে কি? চুয়েট. চিটাগং মেডিকেল, চিটাগং ভার্সিটি থেকে……….

  • দাদু ভাই ১৩/১১/০৮ ৮:৩১ অপরাহ্ন 36
    দাদু ভাই

    ফয়সালের সুস্থ্যতা কামনা করছি আর নকীবকে পোষ্ট ও সকল উদ্যোগের জন্য অকৃত্রিম ধন্যবাদ।

  • পুরানপাপী ১৩/১১/০৮ ৯:২৩ অপরাহ্ন 37
    পুরানপাপী

    আজ বাংলাভিশনে দেখলাম রিপোর্ট টা। ওর পুরো শরীর তো ঝলসে গেছে। এখন অপারেশন করা ঠিক না। ঘা শুকিয়ে নিক। ওর চেহারা ফিরে পেতে কসমেটিক সার্জারী করতে হবে। অনেক টাকার তো অবশ্যই প্রয়োজন। আমি পুরানো ঢাকায় থাকি । ভিক্টোরিয়া পার্কে এ ব্যাপারে কোন ডোনেশনের বক্স খুলতে পারেন দুপুর থেকে গভীর রাত্র পর্যন্ত অনেক লোক সেখানে আসে। উঠতে পারে ভাল পারিমান টাকা। যে কোম্পানির এসিড ছিল সেই কোম্পানি কেন কোন টাকা পয়সা দিবে না আক্রান্ত লোক দের। এভাবে অরক্ষিত অবস্থায় কি কেউ বিপদজনক জিনিস নিয়ে যায়। এসব সাধারনত টর্ট আইনে মামলা হয় উন্নত দেশে । আমাদের দেশে এই আইন একে বারে অচল। এই আইনের প্রয়োগ থাকলে ঐ এসিড কোম্পানির পুরো টাকা বহন করতে হোত। ভগবানের কাছে ওর আরোগ্য লাভের প্রার্থনা করি। পাশাপাশি যারা অাহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদেরও অরোগ্য কামনা করি।

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ১০:০৬ অপরাহ্ন

    এসিড কোম্পানী বা দূর্ঘটনার জন্য যারা দায়ী তাদের থেকে ক্ষতিপুরন আদায় করতে হলে তো আইনানুগ ব্যাবস্থা নেয়া দরকার। সে ব্যাপারে কতদূর কি হয়েছে আমি জানি না।

    ভিক্টোরিয়া পার্ক -এ খুলবো। মাথায় থাকলো। আরো অনেক জায়গায় খুলবো…….যেমন বসুন্ধরা সিটি, আই ডি বি ভবন বিভিন্ন শপিং মল ইত্যাদি।
    আপাতত খুব দ্রুত ঢাকা ভার্সিটিতে ফান্ড কালেকশন শুরু করবো। কাল স্যারের কাছ থেকে কিছু অফিসিয়াল কাগজপত্র নিতে হবে।

  • টুটুল ১৩/১১/০৮ ৯:৪৩ অপরাহ্ন 38

    পুরো উদ্যোর সামনে নকিব থাকুক… আমরা ঢাকায় যারা আছি তার সার্বিক সাহায্য করতে পারবো… আর তোমাদের টাকার সংগ্রহ কতদিন চলবে? একটা ডেডলাইন থাকা উচিত ফান্ড কালেকশনের।

    নকিব, একটা বড় কনসার্ট আয়োজন করা যায় কিনা? এর মাধ্যমে ভাল টাকা আসবে।

    আগামী শুক্রবার আমার ব্লগের ব্লগারগন ঢাকায় কোথাও বসতে পারি… রায়হান ভাই কি বলেন?

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ১০:০০ অপরাহ্ন

    আমরা কেউ কি সামনে নেই। বরং পাশাপাশী আছি।
    আমার সাথে আমার বুয়েটের সকল বন্ধুরা আছে।
    ফান্ড কালেকশনের ডেডলাইনটা নাই।
    আমাদের নেক্সট উদ্দ্যেগ আপাতত ঢাকা ভার্সিটি থেকে ফান্ড কালেকশনের।
    কারন ডাকা ভার্সিটি বন্ধ হয়ে যাবে শীঘ্রই।
    আগামী শুক্রবার আমার ব্লগের ব্লগারগন ঢাকায় কোথাও বসতে পারি………………….আমাকে জানাবেন আমি থাকবো।

    কনসার্ট ব্যাপারে আপাতত বলতে পারছি না।

    টুটুল ১৩/১১/০৮ ১০:০৮ অপরাহ্ন

    হা.. হা… হা…
    ঠিকাছে… পাশে আছি…

    ব্যক্তিগত ঝামেলায় পূর্ণমনোযোগে ব্যাঘাত ঘটছে… সরি …
    সাধ্যমত চেষ্টা থাকবে…

    সন্ধ্যায় / বিকেলে আজিজে বসতে পারি…

    নকীব

    নকীব ১৩/১১/০৮ ১০:৪১ অপরাহ্ন

    অনেক অনেক ধন্যবাদ

  • সুশান্ত ১৩/১১/০৮ ২:৩৭ পুর্বাহ্ন 39

    N A 100 Dollar

  • সুশান্ত ১৩/১১/০৮ ৪:২৮ পুর্বাহ্ন 40

    M, L. A. 10 Dollar

  • সুশান্ত ১৩/১১/০৮ ৪:৩৫ পুর্বাহ্ন 41

    আজকে পর্যন্ত আপডেটঃ

  • সুশান্ত ১৩/১১/০৮ ৭:৫০ পুর্বাহ্ন 42

    joni কে দেওয়া সাহায্য তহবিল থেকে ইতোমধ্যে দুইজন ডোনেসন ফেরত নিয়েছেন, দুইজন MH 20 Dollar and ALOK 20 Dollar এটা ফয়সলকে দিতে বলেছেন।

    A B M B দিয়েছেন একটু আগে ৫০ ডলার।

  • মাহবুব সুমন ১৩/১১/০৮ ৯:৩২ পুর্বাহ্ন 43

    @সুশান্ত,
    জনির জন্য আমি খুবই সামান্য কিছু দিয়েছিলাম। সেটা ফয়সালের জন্য দিলে আমি খুশি হবো।
    আশা করি জনির ক্ষেত্রে যা হয়েছে সেকম এবারটি হবে না। কোনো একজন “সাহায্যের উদ্যোগ প্রত্যাহার করলাম” জাতীয় বাক্য দিলে সেটা অতীতের মতো এবারো আমার কাছে গ্রহনযোগ্য হবে না।

    আমার ব্লগের যেকোনো ভালো উদ্যোগের সাথে আমাকে পাশে পাবেন।

    সুশান্ত ১৩/১১/০৮ ২:৪০ অপরাহ্ন

    অনেক ধন্যবাদ। অবশ্যই চেষ্টা করবো সুন্দর ভাবে এইবার ফিনিসিং দিতে। আপনার ডোনেশন ফয়সল কে দেয়া হবে।

  • মুকুল ১৩/১১/০৮ ৩:৩২ অপরাহ্ন 44
    মুকুল

    ফয়সাল মৃত্যু সংবাদ এইমাত্র পেলাম। খুব অসময়ে চলে গেলো….

  • টুটুল ১৩/১১/০৮ ৪:১৬ অপরাহ্ন 45

    কিছুই করতে পারলামনা :( আই এম সরি :((

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!