বাংলায় নাম
আমারব্লগ তথ্যকেন্দ্র
আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো প্রচারণা আমারব্লগ ডট কমে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আমারব্লগের সৌন্দর্য রক্ষার্থে নিম্নোক্ত পোস্ট গুলো প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে।
১। এডমিন যদি মনে করে কোন পোস্ট মেশিন-রাইট/অর্থহীন/বক্তব্যহীন , তাহলে সেই পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে।
২। যে কোন কপি পেস্ট/কপি রাইটেড ম্যাটেরিয়াল উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে সেটা ও প্রথম পাতা থেকে সরানো হবে।
৩। আমারব্লগ.কম এ স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট আমারব্লগ কর্তৃপক্ষ মুছে দেয়ার বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।
৪। আমারব্লগ.কম এ এক্সটার্নাল কোড ব্যবহার করে ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা করলে আপনার ইউজার আইডি ডিলিট এবং আপনার আইপি পার্মানেন্টলি ব্যান করে দেয়া হবে।
৫। যে কোন অশ্লীল ও বিভৎস নিক/ছবি/অডিও/ভিডিও/বক্তব্য প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে।
৬। যে কোন ইংরেজী লেখা প্রথম পাতা থেকে সরানো হবে।
৭। যে কোন ধরনের ফ্লাডিং কার্যকর পন্থায় প্রতিরোধ করা হবে।
আমরা নীতিতে বিশ্বাসী, চিন্তাহীন নিয়ন্ত্রণে নয়। আমাদের নীতি—মত প্রকাশের পক্ষে দাঁড়াবার, চিন্তাকে নিয়ন্ত্রণ না করার। নীতি সমতার, মানবতার, মানবাধিকারের। নীতি—একের নীতি অন্যের ওপর চাপিয়ে না দেবার; প্রত্যেককে যার যার মত বাড়তে দেবার। নীতি শান্তিপ্রিয়তার। আমরা শান্তিপ্রিয়; তবে চিরন্তন শ্মশানের শান্তির প্রতিজ্ঞা নিয়ে কেউ আসিনি এখানে। প্রয়োজনে আমরা গর্জে উঠতে জানি, ইতিহাস সাক্ষী। এখানে ততটুকুই নিয়ন্ত্রণ, যতটুকু হলে বাঁধ দেয়া নদী হয়ে ওঠে শক্তির আধার; যতটুকু হলে আগুন কিংবা গতিময়তা হয়ে ওঠে দরকারি হাতিয়ার।
সবাইকে আমারব্লগে স্বাগতম।
২০০৮ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আমারব্লগের, যার নেপথ্যে রয়েছে বাংলা ব্লগে স্বাধীনতাবিরোধী যে কোনো প্রচারণা ও প্রকাশনার বিরুদ্ধে সদাতৎপর ‘দ্য এ-টিম’ এর সদস্যরা। আন্তর্জালে বাংলায় বাক স্বাধীনতা রক্ষায় শুরু থেকেই দায়বদ্ধ আমারব্লগ। আর তা যে কোনো মূল্যে অক্ষুন্ন রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলো, আছে এবং থাকবে। যে কোন প্রয়োজনে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, এই ব্লগের কোন লেখা, কমেন্ট বা কন্টেন্টের স্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের। লেখক, মন্তব্যকারী বা ব্লগের অনুমতি ছাড়া ব্লগ পোস্ট ও মন্তব্যের সম্পূর্ণ বা আংশিক অন্য কোথাও প্রকাশ, সংকলন, গ্রন্থনা করা বেআইনি। কপিরাইট © ২০০৮-২০১১, আমারব্লগ ডট কম।

মন্তব্য
আমি নতুন পোষ্ট লিখতে পারছিনা কেন ? সমস্যা আছে ? দয়া করে একটু জানাবেন কি ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে, তাহাদের সবার সমান।"
অন্ধকার অথবা বন্ধ চোখে যে স্বপ্ন দেখি আমি জাগরনে
তার বর্ণ কেমন যেন ভয়ংকর
সেখানে রং থাকে কিছু কিন্তু সংজ্ঞাহীন
নিরন্তর আমি জাগরনে স্বপ্ন দেখি;
আমার চোখের অন্তরালে রয়েছে হাজারো চোখ
তোমার মনের আবডালে যেমনি থাকে সহস্র মন
বিনিময়ের বাজারে তুমি শূণ্য
কিন্তু আমার মজুদ আছে অসংখ্য
চাইলেই হাতে তুলে দিতে পারবো রাশি রাশি স্বপ্ন চোখ
আমাদের প্রতিটা মুহূর্ত যেন একেকটি চোখের হত্যা
অহর্নিশি হত্যায় লিপ্ত আমরা
A.H.tufan
অন্ধকার অথবা বন্ধ চোখে যে স্বপ্ন দেখি আমি জাগরনে
তার বর্ণ কেমন যেন ভয়ংকর
সেখানে রং থাকে কিছু কিন্তু সংজ্ঞাহীন
নিরন্তর আমি জাগরনে স্বপ্ন দেখি;
আমার চোখের অন্তরালে রয়েছে হাজারো চোখ
তোমার মনের আবডালে যেমনি থাকে সহস্র মন
বিনিময়ের বাজারে তুমি শূণ্য
কিন্তু আমার মজুদ আছে অসংখ্য
চাইলেই হাতে তুলে দিতে পারবো রাশি রাশি স্বপ্ন চোখ
আমাদের প্রতিটা মুহূর্ত যেন একেকটি চোখের হত্যা
অহর্নিশি হত্যায় লিপ্ত আমরা
A.H.tufan
‘আমাদের কথায়’ অনেক বিপ্লবী ডায়োলগ পড়ে লোভ জাগল। নিবন্ধিত হলাম। মাগার প্রথম দিনেই ধরা------------ ‘সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়’-------দেখাইল মুরগী খাওয়াইলো ডাইল-------------
আমিও ধরা খাইছি ভাই
সাইদুল পবন
আমি এই মাত্র ব্লগটিতে সদস্য হলাম । আমিও নতুন পোষ্ট লিখতে পারছিনা । খুবই বিব্রতকর , নতুন পোস্ট লিখার জায়গায় লিখা " সংরক্ষিত ---"।
Ivan Orokkhito
Ivan Orokkhito
আপনে কেডা?
-------------------------------------------------------------------------------------------------------
রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেল টয়লেট টিস্যুতে।
আমি মলি কি উল
--------------------------------------------------------------------------------
আবার আসিব ফিরে, ধানসিঁড়ি নদিটির তীরে এই বাংলায়
ব্লগের নীতি মালা মেনে ও নতুন ব্লগ তৈরী করতে পারবোনা?
------------------------------------------------------------------
নিজে বদলে যাও, দেখবে বাকিরা আপনাতেই বদলে যাবে।
নতুন ব্লগ লিখা যায় না, লগ আউট হয় না!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ন্যায়ের কথা বলতে আমায় কহ যে
যায় না বলা এমন কথা সহজে
ব্লগারের প্রোফাইলে ব্লগারের নিকের পরিবর্তে ব্লগার লগইন ইউজারটি দেখানো মনে হয় ঠিক নয়। তাই আমার অনুরোধ লগইন বা ইউজার আইডিটি না দেখিয়ে ব্লগারের নিকটি দেখালেই ভাল হয। মডারেটর, ডেভলপার ও কর্তৃপক্ষের কাছে এটা বিনীত অনুরোধ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে, তাহাদের সবার সমান।"
আমি নতুন পোস্ট করতে পারছি না।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি । এডমিন ভাই
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি । এডমিন ভাই
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এই যে এত এত হাউকাউ করছেন, কেউ কি শুনছে? আমার তো মনে হয়না। ব্লগে আজই নাম লেখালাম। তবে পড়ছি আরো অনেক আগে থেকে। সেই তখন থেকে দেখছি, লোকেরা এই একই অভিযোগ করছে। কেন, এর কি সহ্জ কোন সমাধান দেয়া যায় না? নিশ্চই যায়। ছোট্ট করে এক জায়গায় লিখে দিলেই হ্য়, কিভাবে এই হ্য়রানি থেকে রেহায় পাওয়া যায়। বিশেষ করে নুতনরা যেন এই পরিস্থিতিতে না পরেন। কিন্তু হয়েছে কি আজ পর্যন্ত? না। তাই বলি, কেহ শুনছে না, পড়ছে না আমাদের এই জন্জাল! No body care's abaut this!
_____________________
Do others what you wants
Others do you. // D. Silva
হা লিখতে পারছি না।
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি । এডমিন ভাই
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়। কি করতাম একটু কহাইন।
---------------------------------------
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে ।
-----------------------------------------
কি করতাম এহন কইনচেন দেহি ??
^_^
*--*--*--*--*--*--*--* *--*--*--*--*--*--*--*
"আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো..
এক কণা জ্যোৎস্নার জন্যে,
এক টুকরো মেঘের জন্যে,
আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায়
হারিয়ে যাও
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে ।
কি করবো??
নীতিমালা একটু নতুন নতুন মনে হয় ?
**************************************
আগে মা বলেছিল - " রাজাকার থেকে দুরে থাকিস বাবা"
এখন বলে - " রাজাকারের গন্ধ থেকে বেঁচে থাকিস"
খোশ আমদেদ মডারেশন, খোশ আমদেদ।
....................................................................................
আমরা ছুডলোক, গালিবাজ। জামাত শিবির ছাগুর বিরুদ্ধে গালাগালি করেই যাব, প্রতিরোধ করেই যাব। সুশীলতার মায়েরে বাপ। আমরা ছাগু ও সুশীলদের উত্তমরূপে গদাম দিয়ে থাকি
আমি নতুন। আপনাদের সকলের সহযোগিতা চাই। এই বাংলাকে যেন কোন রাক্ষস কোন দিন আর ক্ষত বিক্ষত করতে না পারে। এ জন্য আমার কলমের বিচরণ আজ থেকে শুরু।----
নতুন আমি, চাই নতুন ব্লগ লিখতে। কিন্তু সেটা উন্মুক্ত নয় কেন?
-------------------------------------------------------------
''তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া-
তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।।''
-----------------------------কবি ফররুখ আহমদ
ব্লগ লিখতে পারছি না।
দুঃখিত। সংরক্ষিত এলাকা।
এরকম লেখা আসে কেন?
সময় হয়েছে, পৃথিবীটাকে বদলে দিতে হবে, আমূল...
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
কি করতাম???
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি ।
ভাই ব্লগে যদি ব্লগাররা অশালিন ভাষায় মন্তব্য করে, তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হবে বা হচ্ছে জানাবেন কি?
নতুন ব্লগ লিখতে পারছিনা। সমাধান চাই।
"সিটিসেল গ্রাহক সেবা বনাম ভন্ঢামি"
অনেক দিন ধরে লিখবো লিখবো করেও লেখা হচ্ছে না। সিটিসেল এর গ্রাহক সেবার মান খুবই নাজুক ব্রতমানে। কল করলে- সমস্যা বলার পর দী্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। কাস্টমার সারভিস এ যারা আছেন তারা প্রশিক্ষনপ্রাপ্ত নন। তারা পাঞ্চ সেট কি তা জানেননা! আর নেটওয়া্ক সারভিস ঠিকমতো পাওয়া যায় না। রমযানে বাঙ্কে গেছি, নেটওয়া্ক ছিলনা।
আর এখন যে অদল বদল অফার চলছে - চরম ভুয়া। আমি যে তিন ব্রান্ডের হ্যান্ডসেট নিতে চেয়েছিলাম তা শেষ হয়ে গিয়েছিল। পাক্কা ৪৫মিনিট অপেক্ষার পর বলা হলো সেট নাই নেখ্সট উইক এ আসতে পারে, আপনার কন্টাক নাম্বার দিন আমরা আপনাকে কল করবো। নো কল ইয়েট। ভাবছি বাঙ্লা লায়ন কিনবো ইন্টারনেট ইউসেজ এর জন্য।
কল এব্ঙ নেট সারভিস দিন দিন হ্রাস পাচ্ছে। তাই সিটিসেল কে জানাচ্ছি বিদায়!
সংরহ্মিত এলাকা । দুঃখিত ,এই পাতাটা উন্মুক্ত নয় লেখা আসে কি করি ,প্লিজ বলুন ।
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি ।
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি ।
লেখফ বের হোচে না, বাংলা ফোনট কি েখানে পরোজো নোয়??
সদস্য হয়ে খুব ভাল লাগলো, কিন্তু নতুন কিছু লিখতে পারিনা কেন? আমরা নতুন ব্লগার রা কই লিখবো? বলতে পারেন?
আমি ব্লগে মাত্র যোগ দিলাম, কিন্তু কোন পোস্ট দিতে পারছিনা, কেন এটা হচ্ছে?
ryhun
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি ।
স্বপ্নচারী
"রাজনীতি যে করে আর রাজনীতি সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে ।
(বিঃদ্রঃ- এখানে রাজনীতি বলতে পলিট্রিক্স কে বোঝানো হয়েছে।"
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি ।
আমি যে কোন একটা পোষ্ট সেভ করে রাখতে চাই যেটা প্রকাশ হয়েছে কিন্তু সাময়িকভাবে ড্রাফট হিসাবে দেখতে চাই কিভাবে সম্ভব?
--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........
নতুন যোগ দিলাম ।
Supan
নতুন ব্লগ লিখতে পারছিনা। সমাধান চাই।
abc
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
????????????????????????????
কেউ জবাব দিচ্ছে না কেন ?
নতুন ব্লগ লিখায় সমস্যা হচ্ছে। লিখা যাচ্ছে না। কি উপায়, কি করনীয়, কেন এমন হচ্ছে ?
জবাব আসছে না কেন ?
----------------------------------------------------------------------
প্রয়োজনীয় বই ডাউনলোড করতে পারবেন এই সাইট টি থেকে । সব ধরণের বই ই পাবেন পর্ণগ্রাফি ছাড়া
www.freeebook0.blogspot.com
নতুন ব্লগাররা কতদিন পর ব্লগ পোস্ট লিখতে পারবেন্?
নির্মক্ষিক আপনি রেজি করবার সাথে সাথে লেখালিখি আরম্ভ করতে পারেন এবং তা ফ্রন্ট পেজেই প্রকাশিত হবে ।
____________________________________
একটা টাইম মেশিন দরকার ছিল, কেউ কি ধার দিবেন ?
বিপ্লবিরা যদি বেশি দিন না বাচে, তাহলে বিপ্লব কে এগিয়ে নিয়ে যাবে কে?
সুইটি আলম
নূতন বিপ্লবীরা
..................................................................
যুদ্ধ মানে স্বপ্ন দিয়ে স্বপ্ন বাঁচাই
আজকে যুদ্ধ স্বপ্নের সুরে স্বপ্ন সাজাই
স্বপ্নের হাতে হাত রেখে দেখো বাঁচবো আজ
আমিই যোদ্ধা.. আমিই দারুণ স্বপ্নবাজ.....
আমি পোষ্ট লিখতে পারছিনা কেন ? দয়া করে একটু জানাবেন কি ?
-অনিরুদ্ধ সাগর
ব্লগ লিখতে পারছি না
দুঃখিত এ পাতাটি উন্মুক্ত নয়
দয়া করে সমাধান দিন।
আমি ব্লগে নতুন যোগ দিলাম কিন্তু
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি ।
.................................................
প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন
ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন
ধিক্ ধিক্ বলে তারে কাননে সবাই
সূর্য উঠি বলে তারে “ভালো আছো ভাই ? ”
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়। কেও কি সমাধান দেবে?
মডু ভাই, আপনি কোথায়
ত্বরিত জবাব চাই।।
লিখতে এসে ব্লগে দেখি
সেই সুবিধা নাই!!
সংরক্ষিত করে ফেললেন
কেন কোনও সমস্যা?
মোদের সাথে শেয়ার করুন
বাতলে দিব রাস্তা।।
_____________________________________________________
এবার ছুটবে ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয়
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
মানে কি ??????? জবাব
সংরক্ষিত এলাকা দেখায় কেন? কাদের জন্য সংরক্ষিত???
পথের প্রান্তে নয়, পথের দু'ধারে আমার গন্তব্য
ব্লগে মুভি যোগ করবো কিভাবে?
মন্তব্যে ছবি যোগ করবো কিভাবে?
জানালে খুশি হব।
;
;
;
হৃদয়ে একাত্তর
সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।
নতুন ব্লগে লিখতে চাইলে এই লেখা আসে।
ব্লগ লিখতে পারছিনা আমি । এডমিন ভাই
এমন কেন হচ্ছে দেখবেন কি প্লিজ ??????????
রানা..
Dehs prem desh prem muke shothokuti bar boler cheye, onthore desher porti athotuku
dayboddotha thakle o ajj shadin deshe aboddo hoye kew ognishikay dhohon hotho na, kew nikuz
pore golitho lash pani tee vashtho na, kew athota hoyran ja kunu shanthona-e shanthi dissena..
Amra tho agachar shagore shater kattee chaina......
amra drishtibihin karo hath dore poth cholte chaina....
amra shadin deshe shadinothabihin kunu jibon chaina....
prarthona, koma, balobasha, udarotha, shothotha, bishshas,dayboddotha, shadinotha, ar maje
pethe chai shadin desher shad abong ar maje-e kuje nibo amra jiboner poripurnotha.........mk
1st member holam Amarblog......kisu akta likte gelam ,,,lika jasse na ,,,1st kisu akta pablish korbo bole
bolg ashlam....but ....jai huk ami ajj publish korbo mon tik korechi tai nitimala tee e pablish korlam........sry
যদিও আমি লিখতে চেষ্টা করিনা কবিতা
ভাবলেই শ্বাস বন্ধ হয়ে আসে কোথায় হারালো স্বাধীনতা
লিখতে দিচ্ছেন না কেন???
আরমানউজ্জামান
আমি নতুন ব্লগে লিখতে চাই।নিজেকে প্রকাশ করব ভেবেই তো ব্লগের সাহায্য তবে কেন এই বাধাঁ।
নতুন ব্লগার আমি । কিন্তু লিখতে পারছিনা কোনো লিখা । কেনো ??? অনেকেই এই অভিযোগ করেছেন কিন্তু এডমিন এখনো পর্যন্ত কোনো উত্তর দিচ্ছেন না । <:-P <:-P
(
**********************
**********************
দুঃখ আমার সাথেই আছে
তবু দেখো দুঃখী আমি নইতো,
কিসের এত দুঃখ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছো...
পৃথিবীতে বল বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প। । ।
নয়া ব্লগার গো লিখবার দেন না কিলায় ভাই
আন্নে লিখতি ছান, এটু ব্লগডা ঘুরেন, হাওয়া খান, গপ্প স্পপ করেন। হের পর না হয় জ্ঞান দিয়েন।
*
অ,টঃ "ডানোর পট" মানে বেকুব, ভোদাই, তেল চুকচুক, হোঁতকা, ফার্মের মুরগী, নিজের ঘড় ছাড়া বাহিরের কিছু জানে না, আশৈশব বাবা মার আদরে কোলে কোলে পালিত, সকল বিপদ আপদে সুট করে পালিয়ে যাওয়া, মায়ের দুধের বদলে ডানোর দুধের পটের দুধ খেয়ে রিষ্ট পুষ্ট এক আধা মানব।
ইস লিখা জাচ্ছে না
নবান্নের ডাক
প্রথম পাতায় আমার কিছু থাকলে, আমি কি কিছু আর প্রথম পাতায় প্রকাশ করতে পারবনা? আমি কিভাবে ফ্লাডিং এড়াবো?
এডমিন ভাই-জানাবেন?
jjj
*****************************************************************************************
যুদ্ধাপরাধীদের বিচার চাই
ওরে ভাই। এডমিন কই? নতুন ব্লগাররা কেমনে লিখবে?
<><><><><><><><><><>
সততা মানুষিক প্রশান্তি আনে।
এই সাইট এ ব্লগ লেখার চেস্টা করে কোন লাভ নাই মনে হচ্ছে। কারন নামে ইহা আমার ব্লগ হইলেও কামে একটা মিডিয়া যেখানে কিছু ব্লগার তাদের নিজের ইচ্ছা মত লিখবে আর আমরা ম্যাঙ্গো পাবলিক সেই ব্লগ পইরা হাততালি দিব। প্রতিক্রিয়া থেকে বাচতেই এদের এই ব্যাবস্থা। কিন্তু জনাব ফেসবুক নামে একটা সাইট আছে জানেনতো ? আপনাদের এই ব্লগ এ একটা পোস্ট দিলে হয়ত ১০০ লোক পরবে। আর ফেসবুকের ১০ ১৫ হাজার ফ্যান ওয়ালা পেজ এ আপনাদের সাইট এর নামে ২ টা বাজে কথা বললেই টের পাবেন ব্লগিং করিতে কত মজা। এর জন্যই বলছি নতুন দের সুযোগ দিন। নয়ত খালি মাঠে ফুটবল খেলার মজা টের পাবেন অচিরেই।
আমি বাংলাদেশ এর মানুষ।
৫ ঘন্টার ব্লগীয় বয়সেই এতকিছু দেখে ফেলেছেন অনিক সাহেব?এই ফুটানিটা মুখে না নিয়ে একটু বাস্তবে করে দেখান না।না জেনে না শুনে ঠাস ঠাস দ্রুম দ্রুম মন্তব্য করে ফেলাটা কিন্তু দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়।
*****************************
তোমার দগ্ধ দেহ
এইবার ঢেকে যাক নবজাত রোদে।
তোমার রক্তে ভিজে পোড়ামাটি ফিরে পাক প্রাণ।
তুমি সেই আগামীর মাঠে
ফলাও দু'হাত ভরে দগদগে আগুনের ধান।
অনেক আশা নিয়ে ব্লগে একাউন্ট খুলেছি। দয়া করে ব্লগে লেখার সুযোগ দেন।
ভাল থেকো
শুরু থেকেই লেখক-কবিদের অগণ্য বক্তব্য অথচ একই প্রশ্ন।ওয়েবসাইটের পরিচালক/নিয়ন্ত্রকরা কোনো জবাব দেবার প্রয়োজন মনে করছেন না কেন,সেটাই তো বিস্ময়কর!ব্লগ আমাদের জন্য উন্মুক্ত নয় কেন?নীতিমালায় এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ নেই।আশা করি কর্তৃপক্ষ এ বিষয়ে অনতিবিলম্বে সদুত্তর দিতে সক্ষম হবেন!!
Raisuddin Gayen
আমারব্লগে অ্যাকাউন্ট খুলেই লেখা শুরু করতে পারেন, কোন প্রকার বাড়তি পারমিশনের দরকার হয় না। তবে ইমেইল অ্যাড্রেসটি সঠিক হতে হবে এবং তার মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাকটিভেট করে নিতে হবে। সবই ব্লগারের হাতে।
-
কথা হোক ইচ্ছেমতো।
ধন্যবাদ।আমার ব্লগ তথ্যকেন্দ্র/কর্তৃপক্ষ,
আমার প্রশ্নের সহানুভূতিপূর্ণ উত্তর দেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি!!
Raisuddin Gayen
অচীন পাখী- এক
নিউইয়র্কের কেনেডি বিমান বন্দর। ২৮ ডিসেম্বর সকাল ন’টা। আর মাত্র কয়েক ঘন্টা পর আবুধাবি’র এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট ৮৪৬ ছেড়ে যাবে দুবাইয়ের উদেশ্যে। দুবাইয়ে পাঁচ ঘন্টা বিরতির পর ঢাকার উদেশ্যে একই এয়ারলাইন্সের ৮০২ ফ্লাইট ছাড়বে। হিসেবে দু’দিন হলেও দিবা-রাত্রির ব্যবধান বাদ দিলে প্রায় দেড় দিনের যাত্রাপথ।
লাউঞ্জে আরো অনেক যাত্রীর মতো আমরাও অপক্ষার পালা গুনছি। কখন না বোর্ডিং পাসের ডাক আসে! সিকিউরিটির কড়াকড়িতে তিন ঘন্টা আগেই বিমান বন্দরে এসে উপস্থিত। জুতা-বেল্ট, পকেটের ওয়ালেট কিছুই নিরাপত্তার দাপট থেকে রেহাই পায়নি। সবচেয়ে অসস্থিকর ছিল জুতা-বেল্ট খোলা। মাত্র এই ক’বছরে আমার মতো নির্বিরোধ যাত্রীরা সন্ত্রাসের কাছে কতটা অসহায় হয়ে গেলো? ভাবনা আমাকে নিয়ে যায় এক যুগ আগে। কুয়ালালাম পুরে আমি, আমার স্ত্রী আর কোলের শিশু অনন্যা কেমন করে মাইল খানেক পথ দৌড়ে বিমানে উঠেছিলাম। আমাদের জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান অতিরিক্ত দশ মিনিট অপেক্ষা করেছিল। কার্গো’র দরজা বন্ধ হয়ে যাওয়ায় লাগেজ এসেছিল পরের দিনের ফ্লাইটে। আজকের দিনে এসব কল্পনা মাত্র। এয়ারলাইন্সগুলোর কাছে যাত্রীরা এখন সন্দেহের, কখনো আতঙ্কের।
সম্ভবত বিশ্বাস-অবিশ্বাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছে এ বিশ্ব। কারন এখানে মানুষে-মানুষে ব্যবধান বেড়ে গেছে। এক দলের চালাকি কিংবা শোষণের কাছে অসহায় হয়ে পড়েছে আরেক দল। মানুষ মানুষকে পরাজিত করে বেঁচে থাকার কৌশল অবলম্বন করেছে। এক অসমান প্রতিযোগিতায় ছিটকে পড়ছে কিছু মানুষ। এরাই হেরে যাওয়ার যাতনা সইতে না পেরে আশ্রয় নিচ্ছে চোরাগোপ্তা হামলার, কিংবা আমাদের ভাষায় সন্ত্রাসের! উড়োজাহাজ, নৌ জাহাজ, কিংবা বড় দালান-কোঠায় হামলা- কোনটাই বিচ্ছিন্ন নয়!
যে নতুন পৃথিবী, আর নতুন বিশ্ব দর্শনের বাণী আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সুনামীর মতো তরঙ্গায়িত হবে বলে আমার বিশ্বাস, তার কিছু আলামত আমি টের পাচ্ছি। প্রেসিডেন্ট ওবামা তা টের পেয়েছিলেন বলেই হয়তো নির্বাচনের আগে ‘চেঞ্জ-চেঞ্জ’ বলে চেঁচাচ্ছিলেন। কিন্তু পরিবর্তনের কোন আলামত সংখ্যাগরিষ্ঠ দরিদ্র আমেরিকাবাসী দেখেনি
ক্ষমতার কাঠামোই এমন। হাকিম নড়ে তো হুকুম নড়ে না! প্রেসিডেন্ট বদলে যেতে পারে, কিন্তু যে কাঠামোর উপর আমেরিকা দাঁড়িয়ে- তার পরিবর্তন হবে না। আব্রাহাম লিঙ্কনের সেই মর্মবাণী- ডেমোক্রেসি ফর দ্যা পিপল, বাই দ্যা পিপল, অফ দ্যা পিপলের জায়গায় দিনে-দিনে স্থান করে নিয়েছে ডেমোক্রেসি অফ দ্যা কর্পোরেট, বাই দ্যা কর্পোরেট, ফর দ্যা কর্পোরেট।
গণতন্ত্রের এমন ব্যবহারিক নিয়তির কথা জানলে গ্রীক দার্শনিকরা হয়তো তাদের এই আবিস্কার সম্পর্কে নতুন করে ভাবতেন। কিন্তু সে সুযোগ সম্ভবত আর নেই। কর্পোরেটগুলোর পেশী শক্তিতে ধর্মগ্রন্থের মতো অমোঘ হয়ে গেছে গণতন্ত্র। এখন এমন এক আঁধার- যখন ‘গণতন্ত্র’ আর গণ মানুষের হাতে নেই।
সাধারন মানুষ শক্তি হারিয়ে ফেলেছে। তারা বোবা এবং ভাষাহীনও। কারন কর্পোরেট কব্জা করে নিয়েছে প্রচলিত মিডিয়াও। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে দ্বিধাহীন চিত্তে বলতে পারি নাইন-ইলিভেন পরবর্তিতে আমেরিকার গতি নির্দেশ করেছে এই মিডিয়া, অর্থাৎ পত্র-পত্রিকা, টেলিভিশন-রেডিও। পৃথিবীব্যাপী যুদ্ধাবস্থা সৃষ্টিতে আমেরিকার সংখ্যা গরিষ্ঠ মানুষের সায় ছিল না। তথাপি এই যুদ্ধ আমেরিকার জন্য এক নতুন পরাজয় নিশ্চিত করেছে। তাহলো মানবিক এবং অর্থনৈতিক।
প্রেসিডেন্ট ওবামা যে কথা বলতে এবং যে কাজ করতে ভয় পাচ্ছিলেন, আজ সে কথাগুলোই নিঃশঙ্ক চিত্তে বলছেন রিপাবলিকান প্রার্থী রণ পল। একেই বলে সময়ের দাবি। তরুন ওবামা’র ভুলের মাশুল দিতে ৭৬ বছর বয়সের এক বৃদ্ধ আজ বাঘের হুঙ্কার ছেড়ে বলছেন- যুদ্ধই আমেরিকার জন্য শেষ অস্ত্র নয়! পল নির্বাচিত হলে পৃথিবীর সর্বত্র প্রায় ১৩০টি আমেরিকান ঘাঁটি সরিয়ে ঘরে নিয়ে আসবেন। এতে করে যেমন যুদ্ধের দামামা থেকে নিষ্কৃতি পাবে পৃথিবী, তেমনি লাঘব হবে আমেরিকার অর্থনৈতিক টানাপড়েন!
সংখ্যা লঘিষ্ঠ হয়ে ওবামা যেমন ইতিহাস তৈরি করেছিলেন, সবচেয়ে বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট হয়ে রণ পল’ও তৈরি করবেন আরেক ইতিহাস। বয়সের ভারে রণের কথা মুখে আটকে যায়, তাতে কী। আমেরিকার অগ্রসর তরুন সমাজ তাকে চিনতে ভুল করেনি। সিএনএন কিংবা গেলাপ পোলের হিসেবে রণ পল পিছিয়ে থাকলেও অন লাইনের হিসেবে এগিয়ে! সোশাল মিডিয়া ইন্টারনেট এখন গণ মানুষের অস্ত্র, বোবার ভাষা। এই অস্ত্র যেমন কালো ওবামার বিজয় ছিনিয়ে এনেছিল, একইভাবে তা ঘটবে রণ পলের ক্ষেত্রেও।
মিট রম্নি’র কাছে প্রাইমারীতে রণ হেরে যাবেন, পরিবর্তন প্রত্যাশী আমেরিকানরা তা মনে করে না। মিট রম্নি’র পেছনে কর্পোরেট হাউজগুলো যতই অর্থ ঢালুক। রণের পেছনে থাকবে ‘অকুপাই ওয়ালস্ট্রীটের’ তরুণ দল। তারাই চাঁদা তুলে অর্থ যোগাবে রণ’কে। ২০১২ সালের নির্বাচন তাই আমেরিকার গতি নির্ধারক। সাম্রাজ্যবাদী ব্রিটেনকে পরাজিত ও রক্তাক্ত করে যে আমেরিকা স্বাধীনতা ও মৈত্রীর পতাকা উর্ধে তুলে ধরেছিল, তা সমহিমায় টিকে থাকবে কি না, তাও নির্ধারিত হবে এ বছরের নভেম্বরে।
১৯ জানুয়ারি ২০১২, নিউইয়র্ক
zahirul chowdhury
আমিও কিছু লিখতে পারছিনা।
ঘজগয়ুয়ুয়ু
আমি নতুন একাউন্ট খুলেছি, ব্লগ লিখতে চাই। কিন্তু কিভাবে লেখা প্রকাশ করব বুঝতে পারছি না। "নতুন ব্লগ লিখুন' অপশনে ক্লিক করলে 'সঙরক্ষিত এলাকা : দুক্ষিত এই পাতাটি উন্মুক্ত নয়' লেখা আসে। আমি কিভাবে আমার লেখা প্রকাশ করতে পারব ? কেউ কি আছেন যে আমাকে বিষয়টি খুলে বলবেন? আপনাদের সকলের সাহায্য কামনা করছি . . .
(^_^)
লেখতে পারিনা।
......
............
........................
ভাল করে দেখ।
তোমার অতীত সম্পর্কে নিশ্চিন্ত হও
ভবিষ্যৎ এর হাসিল নাও
তারপর বর্তমান ঠিক কর।
আমি এই মাত্র ব্লগটিতে সদস্য হলাম । নতুন পোষ্ট লিখতে পারছিনা । " সংরক্ষিত!!!!!"
সবারই দেখি একই সমস্যা। আমারব্লগ তথ্যকেন্দ্র থেকে যে জবাব দেয়া হয়েছে তা মনে হয় কারো মাথায় ঢুকে নি। আরে ভাই, আপনারা যারা লিখতে পারছেন না তারা যে ইমেইল দিয়ে ব্লগে রেজিষ্ট্রশন করেছেন সেই ইমেইল খুলে দেখেন amarblog থেকে একটি ইমেইল গিয়েছে। সেখানে যে confirmation link দেয়া আছে তাতে ক্লিক করে আপনার একাউন্টটি কনফার্ম করুন। তারপর লিখতে থাকুন।
ব্লগিং হোক আপনার আনন্দের উৎস!!
______________________________________
নিজেকে কখনও একা ভাবতে নেই......
সবি করচি
......
............
........................
ভাল করে দেখ।
তোমার অতীত সম্পর্কে নিশ্চিন্ত হও
ভবিষ্যৎ এর হাসিল নাও
তারপর বর্তমান ঠিক কর।
আমি নতুন সদস্য হয়েছি । কিন্তু নতুন ব্লগ লিখতে -ব্লগ লিখুন এলাকায়-প্রবেশ করলেই দেখা যায়-এলাকাটি সংরক্ষিত । লিখবো কি করে? পোষ্ট করবো কি করে? জানতে পারলে ভালো হতো।
নিরূপায় হয়ে তাই এখানেই ০১টি কবিতা পোষ্ট করলাম ।
জীবন
জীবন মানে
খুপড়ি থেকে বেরিয়ে এসে
আগবেলা
সূর্যের মুখোমুখি
হওয়া ।
জীবন মানে
মধ্যাহ্নে
বেতাল নৃত্য
চৌহদ্দি জুড়ে অসম যুদ্ধ ।
জীবন মানে
সব কিছু ফেলে দিয়ে
অপরাহ্নে
মাটির কাছাকাছি সটান ঘুমিয়ে পড়া ।
9 Februar 2012 তারিখ রাত্র 10.52 মিনিটে আমার Amar Blog এ Khandoker Sohel নামে একটি আইডি খুলেছি। কিন্তু তারপর ৭ দিন পেরিয়ে গেথেরো কর্তৃপক্ষ শুধু দু:খই পেয়ে যাচ্ছে, ফলে আমার আর ব্লগ লেখা হচ্ছেনা। টিকেট সাবমিশন করে কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ হয়নি। আমার মনে হয় এই ব্লগ সাইটি আমার আপনার নয়- একান্ত আমার ব্লগ কর্তৃপকেরই। আমি কোন ফ্যাক আইডিও না। নিজের না, পরিচয় সবই ঠিক আছে। তবুও ব্লক লিখতে গেল কর্তৃপক্ষের কেন অনর্থক দু:খ প্রকাশ বুঝতে পারছিনা।দয়া করে পরবর্তী কারণীয় জানালে কৃতার্থ থাকব।
আরে এ্যাডমিন আমি লিখতে পারছি নাহ। কি করবো ? সংরক্ষিত এলাকা, মানে কি ?
আমি ানেক কিছু বলতে চাই। তাই আমাকে বলার সুযোগ দিন। দয়া করে ব্লগে পোস্ট করার নিয়মাবলী বলে দিন।
spiderbangla
আমি নতুন কিনতু কিভাবে লিখব জানাবেন???
ব্লগ সাইটে আসলুম ব্লগ লিখতে l এসে দেখি আমাদের জাতীয় সংসদের মত নতুন ব্লগ লেখার জায়গাটাও সংরক্ষিত করা আছে !! পদক্ষেপ নিলে খুশি হতাম
:]
রেজিস্ট্রেশন করার পরে অন্তত ১২ থেকে ২৪ ঘণ্টা সময় দিন একাউন্ট এক্টিভ হওয়ার জন্য।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ধন্যবাদ @উদভ্রান্ত
:]