Skip to content

সাইবার যুদ্ধে ভারত নাস্তানুবাদ: সাবাস বাংলার দামাল হ্যাকাররা

ব্লগারের প্রোফাইল ছবি

সাইবার যুদ্ধে ভারত নাস্তানুবাদ: সাবাস বাংলার দামাল হ্যাকাররা

স্বাধীনতাকামী বাংলাদেশীদের অন্তরে অন্যায়ের প্রতিবাদ করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার প্রত্যয় আজন্ম।
‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস’ (বিবিএইচএইচ) এর দামাল দেশপ্রেমিক সাইবার সেনারা ৭১ এর মত আবারও গর্জে উঠো ।
সকল বাঙ্গালী হ্যাকারদের এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত।
বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, এই যুদ্ধ মেধার যুদ্ধ। এখানে তরুণ প্রজন্মের দেশাত্মবোধের পরিচয় মিলেছে।
আমরা বলতে চাই, যতক্ষণ সীমান্ত হত্যা বন্ধ না হবে, ততক্ষণ আমাদের এ যুদ্ধ থামবে না। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্তও না। আমাদের একজন সদস্যের একটি কথা সবাইকে শোনাতে চাই (I don’t care even if death comes... I`ll keep fighting for my motherland until we get victory...!!!) এটি কেবল একজনের কথা নয়, পুরো সাইবার যোদ্ধা দলেরই মনের কথা। বিপ্লব কখনো বৃথা যায় না।


সাবাস বাঙ্গালী@ সাবাস বাঙ্গালী@সাবাস বাঙ্গালী

সারা জীবনের মত চরম শিক্ষা দাও।

মন্তব্য


ব্লগারের প্রোফাইল ছবি

টানা পাঁচ দিন ধরে চলছে বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধ। দিন যত যাচ্ছে আক্রমণ, পাল্টা আক্রমণও বেড়েই চলেছে। বাংলাদেশের হ্যাকার ঘোষণা দিয়েছে ভারতে একটি গুরুত্বপূর্ণ সার্ভার তারা হ্যাকড করে দিয়েছে। এই আক্রমণে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের পুরো সাইবার স্পেসের দখল নেয়ার কথা জানিয়ে দিয়েছে।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2012-02-14&ni=86542


ব্লগারের প্রোফাইল ছবি

এই আক্রমণে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের পুরো সাইবার স্পেসের দখল নেয়ার কথা জানিয়ে দিয়েছে।


এর ফলাফল সম্পর্কে আইডিয়া আছে কোনও ? আর ভারতের সাইবার স্পেস ধ্বংস করে ফেললেই কি ভারতীয় হ্যাকাররা তাদের বিএসএফকে কান ধরে উঠবস করানো শুরু করে দেবে ? হ্যাকিং হ্যাকিং গেম খেলার ফলাফল কি ? আল্টিমেট টার্গেট কি ?

___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।


ব্লগারের প্রোফাইল ছবি

বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, এই যুদ্ধ মেধার যুদ্ধ।


মনে হয় না। এটা এখন টেরোরিসম র দিকে যাচ্ছে। যার ফলাফল কারও জন্য সুখকর না।

.........................................................................................................................................
জলের উপর পানি না পানির উপর জল......বল খোদা বল !


ব্লগারের প্রোফাইল ছবি

সাইবার প্রোটেস্ট আবার সাইবার ক্রাইম-এ পালটে যাবে নাতো??
ভারতের সাইবার স্পেস কতো বড়???

--------------------------------------------------------
প্রতিটি জীবন্ত দগ্ধ, বাংলাদেশের প্রতিটি
রাজনীতিবিদের গলার ফাস হয়ে ফিরে আসুক।


ব্লগারের প্রোফাইল ছবি

http://www.nagorikblog.com/node/7597

------------------------------------------
কথায় না বড় হয়ে কাজে বড় হই।

glqxz9283 sfy39587p07