Home » কবিতা, সাহিত্য

চুম্বন ফিরিয়ে নিলে

লিখেছেন: মুকুল

বৃহঃ, ১৯/০৬/০৮ – ১১:৩১ অপরাহ্ন21 টি মন্তব্য
আমার ধুমপানের অভ্যাস ছিলো, একটু বেশিই ছিলো।
সিগারেটের প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পড়ে
ক্ষতিকর অভ্যাস হিসেবে মেনে নিলেও, ছাড়তে পারিনি।
তুমি বলেছিলে, ফুসফুস পোড়ানো যন্ত্রণাটা ছেড়ে দিতে;

বিনিময়ে দেবে হাজারো চুম্বন।
আমিও ভেবেছিলাম একটি সিগারেটের
বিকল্প হতে পারে একটি চুম্বন।
 
তাই একটি চুম্বনের জন্য ছুটে গিয়েছিলাম।
তোমার ঠোঁটের বাঁকা হাসিতে কোন সতর্কীকরণ বার্তা দেখিনি;
আমি নিশ্চিন্তে বিকল্প নেশায় মজে ছিলাম।
 
যখন তোমার কাছে যেতাম, মুখে থাকতো সুগন্ধী চকলেট;
পাছে তুমি টের পেয়ে যাও, অভ্যাসবশত: ভুল করে
এখনো দুএকটি টানা হয়ে যায়।
 
আমি সিগারেট ছেড়েই দিয়েছিলাম প্রায়;
পোড়া ফুসফুস ফিরে পাচ্ছিলো স্বাভাবিক ছন্দ।
তোমার চুম্বন কখনোই ফিরিয়ে নেবে না জেনে
স্বল্প সময়ে ফুসফুস পোড়ানোর বিচ্ছিরি নেশাটা কাটিয়ে উঠেছিলাম। 
 
তখন কি জানতাম-
চুম্বন এক ভয়ংকর অগ্নি,
লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ;
ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়!

মাইজদী, নোয়াখালী

১৯ জুন, ২০০৮

VN:F [1.5.0_759]
Rating: 0.0/5 (0 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
21 টি মন্তব্য | 20 বার পঠিত | |

  • ডাক্তার আইজুদ্দিন ১৯/০৬/০৮ ১১:৩৯ অপরাহ্ন 1
    ডাক্তার আইজুদ্দিন

    খবরই আছে

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ১১:৪১ অপরাহ্ন

    কি খবর? :-O

  • রাশেদ ১৯/০৬/০৮ ১১:৩৯ অপরাহ্ন 2
    রাশেদ

    উরে! কেয়া পোস্ট রে!

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ১১:৪২ অপরাহ্ন

    তোমার আবার কি হৈলো রাশু?!! ;-)

    রাশেদ

    রাশেদ ১৯/০৬/০৮ ১১:৪৪ অপরাহ্ন

    কিছুই না! ;-(

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ১১:৪৮ অপরাহ্ন

    এই কবিতাটা আমার ব্লগেই প্রথম দিলাম। সা.ইনে একটু পরে দিছি। :)

    রাশেদ

    রাশেদ ১৯/০৬/০৮ ১২:০১ পুর্বাহ্ন

    :-)

  • শারফুদ্দীন ১৯/০৬/০৮ ১১:৪৬ অপরাহ্ন 3
    শারফুদ্দীন

    আমি ছাইড়া দিতাম চাই মাগার আমারে চুমানির কিউ নাই

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ১১:৫০ অপরাহ্ন

    কি আর করা!!! বিয়া কইরা ফালান! (H)

  • গাউস ১৯/০৬/০৮ ১২:১৩ পুর্বাহ্ন 4
    গাউস

    খারাপ ছেলেরা সিগারেট খায়

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ১২:১৯ পুর্বাহ্ন

    হ। কথা সত্য! (H)

  • সবাক ১৯/০৬/০৮ ১২:৩৭ পুর্বাহ্ন 5
    সবাক

    বিড়ি ছাইড়েরন না বস !!!

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ৬:৫৩ অপরাহ্ন

    বিড়ি খুব খারাপ। চান্স পাইলেই ছাইড়া দেওনের খেয়াল আছে। (H)

  • মাথামোটা ১৯/০৬/০৮ ১:০৪ পুর্বাহ্ন 6
    মাথামোটা

    খবরদার মুকুল বিড়ি ছাইড়ো না।
    দরকার লাগলে আমরা নতুন কইরা ভাবী খুজুম। তবুও তুমি ষ্টীল থাইক।

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ৬:৫৪ অপরাহ্ন

    আগে নতুন ভাবী খুইজা বাইর কর। দেরি কর্লে কিন্তু ছাইড়া দেওনের সম্ভাবিলিটি আছে! ;-)

  • ছায়ার আলো ১৯/০৬/০৮ ৯:০৬ পুর্বাহ্ন 7

    খাইছে আমারে ! :-O

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ৯:৫৯ পুর্বাহ্ন

    ছালুর আবার কি হৈলো!!!! :-O

    তোমার মনের কথা কইয়া দিলাম না কি? ;-)

    ছায়ার আলো ১৯/০৬/০৮ ১:২২ পুর্বাহ্ন

    কবতে লেখ তুমি আর পচাও আমারে…ভালোই তো! :)

    রাশেদ

    রাশেদ ১৯/০৬/০৮ ১:২৩ পুর্বাহ্ন

    (Y) (Y)

  • বিষাক্ত মানুষ ১৯/০৬/০৮ ১:৫২ পুর্বাহ্ন 8

    লা জবাব দোস্ত !!! লা জবাব । (Y)
    ফাইভ স্টার ।

    মুকুল

    মুকুল ১৯/০৬/০৮ ১০:৩৩ অপরাহ্ন

    থ্যাঙ্কু দোস্ত। :-D

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!