বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বই মেলায় যাবো ,
কিন্তু সাথে যাওয়ার কাউকে পাচ্ছিলামনা...তাই যাওয়া হয়নি...পরশুদিন ফেইসবুকে রুবেল ভাইয়ের স্ট্যাটাস এ দেখলাম আমারব্লগের স্টলে অনেক গুলো নতুন বই আসার কথা,আর তিনিও ঢাকায় থাকবেন আরও ২ দিনের মতো... finally আজকে কয়েকটা ফ্রেন্ড এর সাথে গেলাম...
আমারব্লগের স্টল নাম্বার ছিল ৩৭৫,আমার ব্রেইন ছোট বেলা থেকেই অনেক ভাল তো,তাই শুধু লাস্টের ডিজিট মনে ছিল
যাই হোক...অনেকক্ষণ পরে চোখের সামনে আসলো আমারব্লগের স্টল...সবচেয়ে মজার ব্যাপার স্টলের সামনে সেই ছোট বেলার পরিচিত মুখ...আজাদ মাস্টার...আগেই বলে রাখি,আমার সৌভাগ্য (???) যে, একজন মাস্টার আমার স্কুলের ক্লাস-মেট ছিল
আর এই মহা তথ্য আমি আবিষ্কার করেছি এই বছরের পহেলা ফেব্রুয়ার্য...বাংলা ব্লগ দিবসে
আজাদ মাস্টার ঐ দিন না আসলে হয়তো কখনও জানতেই পারতামনা ... যাই হক,স্টলের সামনে কিছুক্ষণ কথা হল...কিন্তু পরিচিত আর কাউকে দেখলাম না...ভিতরে ছিল একটা ভাইয়া আর আপু...চিনি নাই
তাদের বললাম যে পরে আবার আসবো...মুড অফ হয়ে গেল...ফোন দিলাম রুবেল ভাইয়াকে,কপাল ভালো,তিনি ধাঁরে কাছেই ছিলেন,শাহবাগ...আধা ঘণ্টা ঘুরাঘুরি করে আবার আসলাম,এবার দেখা মিলল রুবেল ভাইজানের...সাথে অনুলেখা ভাইয়া...আরেক জন পাঠক ভাইয়ের সাথেও পরিচয় হল
ফটোগ্রাফি ডিকশনারি সহ স্টলের সবগুলো বই ঘাটলাম...'স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় দিবস সংকলন' নামের একটা বই কিনলাম...ফাকে ফাঁকে মোবাইল দিয়ে কয়েকটা ছবিও তুল্লাম...এবার সবার সাথে গেলাম বই মেলার ক্যাফেটেরিয়ায় ...কফি খেলাম সবাই মিলে...তারপর শুনলাম ব্রেকিং নিউজ...'আগামী বার,আমার ব্লগের যেকোনো প্রোগ্রামে,আমাদের সবার প্রিয় ফটোগ্রাফার সব ভাইয়ারা অনুলেখা ভাইয়ার থ্রেট খেতে যাচ্ছেন
' কারণ একটা complain আছে তাঁর
ফটোগ্রাফার ভাইয়াদের বদৌলতে অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সবাই নাকি র্যাম্প মডেল হয়ে গিয়েছিলাম, অনুষ্ঠান ভিতরে,আমরা (মডেলরা !!!) বাইরে
anyway,ভাবলাম জীবনে শেয়ার করার মতো একটা ছবিও তুলিনি ওভাবে, যাও আজকে তুললাম,সেটাও মোবাইলে ... তাও ভাবলাম,আজকের বিকাল টা enjoy করেছি অনেক...তাই শেয়ার করি আপনাদের সাথে
...

আমারব্লগের স্টল, ৩৭৫ নং...

আমার প্রকাশনীর প্রকাশিত গ্রন্থের একাংশ

আমার প্রকাশনীর প্রকাশিত গ্রন্থের একাংশ

আশা রাখি পরবর্তীতে আমারব্লগের আমরা সবাই মিলে যাবো বই মেলায় আর আড্ডা দিবো ধুমায়ে
till then,tata
ভালো থাকবেন সবাই...
মন্তব্য
ভাইতো মন খুলে লিখতে পারো, তবে লেখো না ক্যানো?
আজ পরিচয় হল, ভাল লেগেছে, লাইনে থেকো ভাডি।
____________________
ঘর ছেড়ে ধন খুঁজিস কেন বনে বনে?
ধন্যবাদ ভাইয়া
পরিচিত হয়ে আমারো ভালো লাগলো । ভালো থাকবেন ।
...............................................................
আমরা মরলে তো রাস্তার কুকুরও কাঁদবে না...
অনু আপার ভুড়িটা যা হইছে না
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
কে যেন টিপ্পা দিছিল আইজকা।
____________________
ঘর ছেড়ে ধন খুঁজিস কেন বনে বনে?
ঘটনা তো সুবিধার মনে হইতেছে না
আসল ঘটনা খুলে বলেনতো
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........
...............................................................
আমরা মরলে তো রাস্তার কুকুরও কাঁদবে না...
আমি এই কথাটাই লিখতে চাইছিলাম
তয় ভুড়ি কমাইবার ভাল এক দাওয়াই জানি আমি
১০০% কমবে
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........
...............................................................
আমরা মরলে তো রাস্তার কুকুরও কাঁদবে না...
অনু আপা আর
জাগো ভাইতো দেখি ভালুই চালাইতাছে।
আমিও এখুনু যাইতারিনাইক্কা।
_____________________
ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।
তাহলে কষ্ট করে একদিন সময় করেন ভাইয়া,চলেন, আরেকটা ছোট খাটো গেট টুগেদার করি বই মেলায় <:-P
...............................................................
আমরা মরলে তো রাস্তার কুকুরও কাঁদবে না...
আমি আর মেলায় যামু না
======================
শিশু অপরাধ করে না ভুল করে
আমি তাহলে আবার ভুঁড়ির ছবি তুলবো কিভাবে ?
(
...............................................................
আমরা মরলে তো রাস্তার কুকুরও কাঁদবে না...
ছবি তুলে ব্লগে দিবেন জানলে তো সেইভ করে আইতাম
-----------------------
The road to success is always under construction....
শেভ করে আসলে কি আর মুঠোফোনে ছবি তুলতাম ??
...............................................................
আমরা মরলে তো রাস্তার কুকুরও কাঁদবে না...
ভাই কি ব্যাক্তিজীবনে এফ এম রেডিওর "আর জে" ? নাইলে লেখার মধ্যে এত ইংলিশ শব্দ কেন ? ইংলিশ শব্দ লিখলে সেটা বাংলা অক্ষর দিয়ে লিখলে দেখতে ভাল লাগে।
এমনিতে লেখা ভাল, বেশী করে ব্লগ পড়ুন আর লিখতে থাকুন
___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।
দুঃখিত ভাইয়া,দেরী করে রিপ্লাই দেয়ার জন্য ... আর ধন্যবাদ কমেন্টসের জন্য...না ভাইয়া,আমি আমি আর.জে নই... দুঃখিত আমি কথা গুছিয়ে লিখতে পারিনা বলে,তাই যা মাথায়ে এসেছে,তাই লিখেছি
তবে ভবিষ্যতে সাবধান হবো অবশ্যই
ভালো থাকবেন...
...............................................................
আমরা মরলে তো রাস্তার কুকুরও কাঁদবে না...