বিবাহোন্মুখ পোলাপাইনদের জন্য অবশ্যপাঠ্যঃ প্রয়োজনীয় বিবাহ প্রস্তুতি (শেষ পর্ব)
লিখেছেন: মলিকিউল
আগের পর্বগুলোঃ প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব।
করনীয় ৭: কনডম সম্বন্ধে জানুন।
বাজারে অনেক ব্র্যান্ডের কনডম প্রচলিত আছে। সম্ভবত দেশে সবচে বেশি চলে সেনসেশন। এছাড়াও ইউ&মি, প্যান্থার, ল্যাটেক্স, টাইটানিক, ডুরেক্স, রাজাও ব্যবহৃত হয়। সেনসেশন সহ সব ব্র্যান্ডেরই কম বেশি নানা টাইপ/ফিচারড কনডম বাজারে পাওয়া যায়। যেমনঃ ডটেড, এক্সট্রা রিবড, সেন্টেড, প্লেইন, থিন, এক্সট্রা থিন, কন্ট্যুরড, লংলাস্টিং, ডটেড প্লাস রিবড, এক্সট্রা লং ইত্যাদি। এগুলো একেকটা একেক সময়ে/পর্যায়ে কার্যকর। সব সবার জন্য না, সব সময়ের জন্যও না।
এক নতুন ব্যবহকারীর ক্ষেত্রে প্লেন অথবা ডটেড কনডম শুরু করার জন্য আদর্শ। অর্থ্যাৎ জাস্ট প্রটেকশনের জন্য। এক্সট্রা ফিচারড কনডম গুলো শুরুতে ব্যবহার না করাই ভালো, এতে প্রথমেই এক্সট্রা ফিচারডে অভ্যাস হয়ে গেলে কনডম ছাড়া বা নরমালী এত ভালো লাগবে না। এই কনডম গুলো সময়ের সাথে সাথে যৌনজীবনে বৈচিত্র্যতা আনার জন্য ব্যবহার করতে পারবেন।
কিভাবে কনডম ব্যবহার করবেনঃ
এটা খুব কঠিন কিছু না। কনডমের প্যাকেটে লেখা থাকে ইন্সট্রাকশন। ফলো করলেই হবে। খেয়াল রাখতে হবে যেন ভেতরে কোন বাতাস না থাকে, তাই কনডমের টিপটা চেপে ধরে কনডম পড়তে হয়। বাতাস থাকলে সেক্সের সময় কনডম ফেটে যেতে পারে, তাতে প্রটেকশনের কাজ আর হলো না।
এখানে পাবেন কিভাবে কনডম পড়তে হবে।
করনীয় ৮: রোমান্টিক হউন, চিন্তা-চেতনায় বৈচিত্র্যতা আনুন।
বিয়েটা শুধু সামাজিক ও ধর্মীয় ভাবে শারীরিক মিলনের অনুমোদন না, মনের মিলনের অনুমোদনও। ভালোবাসার এমন সহজ সুযোগ আর কোন সিস্টেমে নেই। তাই ভালোবাসুন, সুযোগটা কাজে লাগান। শরীরকে শুধু প্রাধান্য না দিয়ে মনের কথাও ভাবুন। একটা মানুষ সব ছেড়ে আপনার কাছে আসছে, এটা অনুভব করার চেষ্টা করুন, দেখবেন মনটা তার জন্য এমনিতেও নরম হয়ে আসছে।
রোমান্টিক হোন, কবিতা পড়ুন, দু’একটা তার সামনে কোট করুন, রোমান্টিক গান শুনুন। গুনগুন করে গাইতে চেষ্টা করুন। বিয়ের পরে বাসর ঘরে প্রবেশের সময় যেনো সানাই বাজে সেই ব্যবস্থা করুন। রুমে ফুল রাখুন, হালকা সুগন্ধী ব্যবহার করুন, ডিমলাইট ব্যবহার করুন রাতে। কেয়ার করুন প্রথম দিন থেকেই, তাই বলে দৃষ্টিকটু ভাবে পিছু পিছু ঘুরে বেড়িয়ে তাকে সবার সামনে অস্বস্তিতে ফেলবেন না। ব্যালান্স রাখার চেষ্টা করুন। একলা থাকার অনুভুতিটা প্রথম কয়েকদিন যেনো না পায় সেদিকে খেয়াল রাখবেন।
বাইরে যাচ্ছেন, সে তৈরি হলো, বলে দিন “খুব সুন্দর লাগছে তোমাকে”। ন্যাকামি না করেই বলে দিন তার সৌন্দর্যে আপনার মুগ্ধতার কথা, প্রকাশ করুন ভালোবাসার কথা, তবে লাউড স্পিকারে না, একান্ত ঘনিষ্ঠ মুহুর্তে। আর বাইরে যাওয়ার ৩-৫ ঘন্টা আগে জানিয়ে দিন কখন বেরোতে চান, নিজে তাড়া দিন যেনো তৈরি হয়। না হলে শাড়ি-গহনা চুজ করা-সাজগোজ করাতেই রাত হয়ে যাবে।
শারীরিক মিলনের শুরুতেও ভালাবাসার প্রকাশ রাখুন, রোমান্টিকতা আগে, পড়ে পেরেক মারার কাজ।
বাসর রাতে রোমান্টিক আলাপ দিয়েই শুরু করুন, এরপর ভবিষ্যত স্বপ্ন আর পরিবারের অন্যান্য সদস্যদের কথা, পারিবারিক বিভিন্ন রীতি-নীতির কথা স্বাভাবিক টোনে বলে যান। জোর করার কিছু নেই, শুধু জানিয়ে দিন এসব দরকারী ব্যাপার। মন ভালো হলে সংসারের খারাপ চাইবেনা সে।
হানিমুনের জন্য এক্সট্রা কিছু টাকা আগেই আলাদা করে রাখুন। বিয়ের ডামাডোলে সব টাকাই খরচ হয়ে যায়, তাই সাবধান।
খুনসুটি করুন, মজা করুন, নরমাল ও ১৮+ কৌতুক গুলো বলার জন্য একজন রেডিমেড শ্রোতা পেয়ে গেছেন, কাজে লাগান। তবে বোকার মত নিজে অতীতে কি করেছেন, আপনি কত বাহাদুর তা একের পর এক না বলে গিয়ে তাকেও বলতে দিন। তার মজার কথা গুলো, বাবা-মা-ভাই-বোন-বন্ধু-বান্ধবী নিয়ে অভিজ্ঞতা গুলো বলার সুযোগ দিন। আপনি নিশ্চিত জেনে যাবেন তার পছন্দ-অপছন্দ-ভালো লাগা-দুর্বলতা। দুজন দুজনকে আবিস্কার করুন। জীবন আপনাদেরই, ভালোভাবে আপনাদেরই শুরু করতে হবে। তাকে বিশ্বাস করুন ১০০%।
চিন্তা ভাবনায় বৈচিত্র্যতা আনুন। এটা আনন্দময় বিবাহিত জীবনের মুলমন্ত্র। বিবাহিত জীবনে অনেক সময়ই একঘেয়েমী চলে আসে। মন ও শরীর দুই ক্ষেত্রেই। বৈচিত্র্যতা আনুন দুই ক্ষেত্রেই। ঘুরতে যান, মুভি দেখুন। সেক্সের জন্য নানা রকম আসন ট্রাই করুন, নানা ধরনের কনডম ট্রাই করুন। অনেক সময় ভালো মানের পর্নো ছবিও যৌনজীবনে বৈচিত্র্যতা আনতে সাহায্য করে।
করনীয় ৯: এন্টাসিড/ইমোটিল/ফ্ল্যাটামিল/ইনো সল্ট কিনে রাখুন।
বিয়ে মানেই খাওয়া দাওয়া, জোর করেই খাওয়াবে। তেল-মসলার রকমারী। পেট কিন্তু বিদ্রোহ করে বসতে পারে। বদহজম কমন একটা ব্যাপার। এই ক্ষেত্রে ইনো সল্ট বা ফ্ল্যাটামিল খুব কাজে দেয়। মনে রাখবেন, পেটে শান্তি না থাকলে সেক্স করতে ইচ্ছেও করবে না। এসিডিটির প্রব্লেম মাথাচাড়া দিয়ে উঠতে পারে, ব্যবস্থা নিন।
করনীয় ১০: মিষ্টি-ফল-দুধ-ডিম খান বেশি করে।
সেক্সের পরেই মিষ্টি-মধু-দুধ-ডিম বা বিভিন্ন ধরনের ফল খান। প্রথম দিকে ক্লান্তিটা বেশি আসবে, তাই এসব শক্তিদায়ক খাবার সাথে রাখুন। পরে অভ্যাস হয়ে গেলে এত কিছু লাগবে না।
বিয়ের আগের কয়েকদিন অযথা রাত না জেগে ঘুমানোর চেষ্টা করুন। অন্তত দিনে ৬ ঘন্টা যেনো পুরন হয়। নতুন জীবন সুস্থ-সবল ভাবে শুরু করুন।
এর বাইরেও আর যদি আর কিছু জানার থাকে তবে প্রশ্ন করুন। অনেক অভিজ্ঞ লোক আছে। সমাধান বেরিয়ে আসবে।






<:-P <:-P <:-P <:-P <:-P
আহারে!!! সিরিজটা শেষ হৈয়া গেলো!
মলিকিউল ৯/১১/০৮ ৯:০৩ অপরাহ্ন
হাহহাহা…। প্রশ্ন থাকলে করেন।
আলা_ভোলা ৯/১১/০৮ ৮:০৬ অপরাহ্ন
আহারে!!! সিরিজটা শেষ হৈয়া গেলো!
ইউটিউবে ভিডিও দেখে কন্ডম পড়ার সিস্টেম আগেই দেখে রেখেছি।
মলিকিউল ৯/১১/০৮ ৯:০৩ অপরাহ্ন
ডেমো প্র্যাকটিস করো এখন।
রাশেদ ৯/১১/০৮ ৯:০৭ অপরাহ্ন
খিক খিক!
মেলা থ্যাঙ্কস সিরিজটার জন্য।
মলিকিউল ৯/১১/০৮ ৯:১৩ অপরাহ্ন
আমিও কাল থাইকা ব্যস্ত হয়া যামু, এত সময় দিতে পারবো না হ্য়তো, তাই শেষ করলাম।
উয়েলকাম…। কামে লাগলেই কষ্ট স্বাথর্ক!
মুকুল ৯/১১/০৮ ৯:১৫ অপরাহ্ন
আপনে সময় না দিলে ব্লগটাই মরা মরা লাগবো! তবুও কাজ বড় কথা। নিজের কাজ তো করতে হৈবো!
মলিকিউল ৯/১১/০৮ ৯:২২ অপরাহ্ন
কাজ তার উপর কাল বউ-বাচ্চা আসবে ইনশাল্লাহ। এক বাচ্চাই যথেষ্ঠ আমার সব সময় নিয়ে নেয়ার জন্য। দোয়া কইরেন, আজ রাতে ওরা প্লেনে উঠবে।
রাশেদ ৯/১১/০৮ ১১:১২ অপরাহ্ন
কালকে আসবে তারা? ভালো নিউজ।
শুভ কামনা রইলো।
na na na
ea hote pare na
ea series eivabe ses hote pare na
মলিকিউল ৯/১১/০৮ ৯:২১ অপরাহ্ন
হাহাহহা….। ভাইরে প্রশ্ন থাকলে করেন। কমেন্টেই সব উত্তর দেয়া যাবে।
(F)পাঁচ নম্বরে একটা মন্তব্য দিয়ে এসেছি একটা,
এখানে মলিকিউল-ভাইয়ের সাথে সববিষয়ে একমত
তবে খাদ্যতালিকায় ডিম সংযোজনের কথা বলছি,জানি অন্যরা তাতে একমত
হবেন কিনা।
মিলনের সময় হালকা সুগন্ধি গায়ে মাখা প্রয়োজন,এবং আবছা আলো থাকলে
রোমান্টিক-ভাবটা বেশী হয়।
ধন্যবাদ সকলকে।
মলিকিউল ৯/১১/০৮ ৯:২০ অপরাহ্ন
থ্যান্কস তুষার ভাই।
আপনার দুটো পয়েন্টই এড করে দিলাম।
৫ নম্বরের মন্তব্য পড়েছি। থ্যান্কস আবারো।
মুকুল ৯/১১/০৮ ৯:২৪ অপরাহ্ন
আলো আলো বেশি আলো
ছন্দে ছন্দে মন মাতালো
মলিকিউল ৯/১১/০৮ ৯:২৭ অপরাহ্ন
আমি কিন্তু আলোতেই শুরু করছিলাম।
তয় মেয়েরা প্রথম প্রথম আলোতে ওপেন হতে চায় না। তাই আলো-আধারি।
মুকুল ৯/১১/০৮ ৮:১৪ অপরাহ্ন
হে হে হে। আমার সোজাসাপ্টা কথা, আমি আলোর মানুষ। অন্ধকারে আবার কিসের কি!
তুহিন ৯/১১/০৮ ৯:২৬ অপরাহ্ন
solo_abid ৯/১১/০৮ ৪:১১ অপরাহ্ন
Tushar Bhai, apnar shate ami o ekmot…
জাস্ট ইট হেজ বিন ডান অ্যা নাইস টিউটরিয়েল।

মলিকিউল ইজ গ্রেট!!!!!!!!!!!
মলিকিউল ৯/১১/০৮ ৯:৫১ অপরাহ্ন
থ্যান্কস চাচা। লজ্জায় ফেল্লেন।
কোন প্রস্তুতি ও প্ল্যান ছিলো এমন একটা সিরিজের। টুটুল আর মুকুল ভাইয়ের অনুরোধে শুরু করলাম। এখন মনে হচ্ছে কাজটা করে ভালোই করেছি। সবাই নিজের কথা বলছে, ভাবছে কি করবে, মিলিয়ে নিচ্ছে নিজের ফ্যান্টাসি গুলোর বাস্তবতা।
এই পোস্ট টা পড়ে ইমোশনাল হয়ে গেলাম। খুব সুন্দর এক্সপ্রেস করেছেন।
মলিকিউল ৯/১১/০৮ ৯:৫৫ অপরাহ্ন
পুরোনো কথা মনে পড়ে গেলো না? বৌদিও দুরে আছে।
আমি ইমোশনাল হয়ে আরো অনেক কথা লিখেছিলাম, পরে করে বাদ দিয়েছি।
দারূন একটা সিরিজ হল,অনেক ধন্যবাদ মলিক দা কে।
মলিকিউল ৯/১১/০৮ ১০:০৮ অপরাহ্ন
আপনাকেও ধন্যবাদ সবসময় পড়ে প্রশ্ন করার জন্য। এতে আমার লেখতে সুবিধাই হয়েছে।
কনডমের সাইজের কথাটা উল্লেখ করে দেন ভাইয়া
মলিকিউল ৯/১১/০৮ ১০:০৬ অপরাহ্ন
বাজারে প্রচলিত এভারেজ সাইজটাই ব্যবহার করবেন। ওয়ান সাইজ ফিটস অল।
এক্সট্রা লার্জ সহজলভ্য না, প্রয়োজনও নেই।
এই কয়দিন খুব ভালো লাগতেছিল কিন্তু আজ খুবই খারপ লাগছে কারন- সিরিজ শেষ!
< :-P
যা হোক আমি এখানে সদস্য হবার আগে থেকেই মলি দাদার ফ্যান! এই পোষ্ট পড়ে তো……………
এরকম দরকারি আরো পোষ্ট আশা করছি! আপনার পরিবারের পিছনে সময় দিবেন ভালো কথা মাগার আমগো ভুইল্যা যায়েন না…. ফুল ফ্যামিলিরে ধন্যবাদ!!!
মলিকিউল ৯/১১/০৮ ১০:১০ অপরাহ্ন
থ্যান্কস ভুতনাথ। এমন কমেন্ট পেলে লেখতে উৎসাহ পাই।
আপনার ইমেইল পেয়েছি। ছবিটা ভালো পাঠিয়েছেন, ভালো মেসেজ।
গেদু চাচা ৯/১১/০৮ ১১:০৬ অপরাহ্ন
ভাইস্তারে আমিও একটা মেইল দিছিলাম, এখনো উত্তর পাইনি, অপেক্ষায় আছি।
প্রিন্ট কইরা বান্ধাইয়া রাখতে হইব দেহি এই সিরিজ।
মলিকিউল ৯/১১/০৮ ১০:৩৯ অপরাহ্ন
স্পাইরাল বাইন্ডিং কইরেন, উল্টাইতে সুবিধা হইবো।
PDF akarea publish hoylo
This 387KB can change ur life
DOWNLOAD LINK
http://sites.google.com/site/learnsexinbangla/Home/Learn.pdf?attredirects=0
ভূতনাথ ৯/১১/০৮ ১১:০৩ অপরাহ্ন
থ্যাংকু আমার সময় বাচায়া দিলেন, ডাউনলোডের কাম সাইরা ফেলছি!
টুটুল ৯/১১/০৮ ১১:০৯ পুর্বাহ্ন
কিছু মন্তব্যও দরকারি ছিল…
পারলে প্রয়োজনীয় কমেন্টস সহ পিডিএফ দ্যান
ওয়েল ডান….খুবই শিক্ষামূলক হইছে…..
মলিদা এখ্খন এই ছবি রিমুভের ব্যাকস্থা করেন! আমরা অনেক কিছু শিখতে পারছি কিন্তু নোংরামি করনের ইচ্ছা আমগো কারো নাই, এইটা তুহিন মনে হয় ভুল করছে……….!!!
যা হোক ছবি সরালে খুশি হব!
তুহিন ৯/১১/০৮ ১১:১৪ অপরাহ্ন
আমি পোষ্টটা একটু সরস করবার চাইছিলাম,আপত্তি থাকলে sorry
ভূতনাথ ৯/১১/০৮ ১১:৩৮ অপরাহ্ন
পুরো পোষ্ট খানা পড়েন নাই! এর আগেই অনেকে মলিদাকে ছবি এ্যাড করনের জন্যে বলছে যদি ভালো মনে হতো তাহলে ঐ কম্মটি মলিদা নিজেই পারতো!!!
মলিকিউল ৯/১১/০৮ ১:৩৭ পুর্বাহ্ন
সড়ালাম। আমার নিজেরও ভালো লাগেনি।
ভূতনাথ ৯/১১/০৮ ৯:৫৬ অপরাহ্ন
অনেক ধন্যবাদ! আমি আপনার একজন অন্ধ নয় চোখ কান সহ ভক্ত তাই আপনারে পোষ্টের ব্যাপারে কারো খারাপ মনোভাব হোক তা চাই না।
থ্যাঙ্কস মলিকিউল। আমি সব গুলো পর্বে কমেন্ট না করলেও সব গুলোই পড়েছি। আপনার এই লেখটায় অনেকেরই উপকার হবে নিঃসন্দেহে।আবা্রো শুভেচ্ছা আপনাকে।
মলিকিউল ৯/১১/০৮ ১:৩৫ পুর্বাহ্ন
থ্যান্কস আফু!
বহুত কিছু শিখলাম পুরা পোষ্ট সিরিজ পইরা…………………………………
কামে লাগবো অবশ্যই
মলিকিউল ৯/১১/০৮ ১:৩৬ পুর্বাহ্ন
কামে লাগলেই
স্বার্থক।
জটিল সিরিজ, আইবুড়া পোলাপাইনগুলি সব পাকনা(সেক্স সেন্সে) হইয়া গেলো! মিতারে অভিনন্দন!
আইজ ১০ তারিখ, মনে রাখছি। আইজ মিতার মন ভালো। মিতা, প্রথমেইতো কইন্যাকে কোলে নিবেন? শুভেচ্ছা, আমরারে ভূইলেন না য্যান!
মলিকিউল ৯/১১/০৮ ৭:৩৮ পুর্বাহ্ন
খিতা কন মিতা। ভুলুম কেন…… ভুলা সম্ভব না….
সময় কম পাবো…। তার মধ্যেও এসে পড়বো….. এই সিরিজটা শেষ করতে পারলাম এটা একটা বড় শান্তি….
ভালো থাকেন…. কথা হবেই…..
মলিকিউল ভাইকে অনেক অনেক ধন্যবাদ..
কার কতটুকু কাজে লাগছে/লাগবে জানি না…
তবে আমার অনেক কিছু জানার ছিল …
কৃতজ্ঞতা লেখককে।
কোন প্রয়োজনে এই পোস্টে প্রশ্ন রেখে যাব … জানা থাকলে উত্তর দিয়েন …
ভাল থাইকেন… বাবুটাকে অনেক অনেক আদর জানাইয়েন…
মলিকিউল ৯/১১/০৮ ১১:০৯ পুর্বাহ্ন
ওকে টুটুল ভাই।
কামনা করি সব ঠিকঠাক মতই শুরু করতে পারবেন।
প্রশ্ন রেখে যায়েন, আমি না হলেও অন্যকেও উত্তর দেবে।
আপনার পুরো সিরিজটাই আমি পড়েছি। খুব প্রয়োজনীয় পোস্ট টির জন্য আপনাকে ধন্যবাদ দিতেই হয়।
মলিকিউল ৯/১১/০৮ ১১:১১ পুর্বাহ্ন
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
onek jotil & kutil ekta series sesh hoye gelooooooooo
বস অামার একটা সমস্যা সমাধান িদলে বড় উপকৃত হব, অামার প্র িত রােত স্থৈমথুন না করেল ঘুম অােসনা , প্র িত িদন একবার অথবা ৩ চারবার কর েত হয়, অার এই অভাসটা অামার দীঘর্ পাচঁ বৎসর যাবৎ এখন অািম এটা িকভােব বাদ েদব এবং মােঝ মােঝ েমরুদন্ড ব্যাথ্যা ক ের , এবং অামার িল েঙ্গর েগারা িচকন হ েয় েগ েছ এবং হালকা বাকা হ েয় েগ েছ, অামার বয়স মাত্র ২১, অামার খুব খারাপ লােগ ভ িবষৎ এর কথা েভ েব।
সব বস েদর েক অনুেরাধ অামােক এক িট ভাল পরামশর্ িদন
মলিকিউল ৯/১১/০৮ ১২:২৮ অপরাহ্ন
এই বয়সে উত্তেজনা বেশিই থাকে আর তা নিয়ন্ত্রন করতে না পারলে শরীরের উপর খারাপ প্রভাব পড়বেই। আবার এ বয়সে বিয়েও করতে পারবেন না।
এসবের নিয়ন্ত্রনের জন্য মনের ইচ্ছাটাই বড় কথা।
পারলে কাউকে ভালবাসুন, দায়িত্ব কাধে নিন। ভাবুন আপনি আপনার হবু স্ত্রীর অধিকার নষ্ট করছেন।
ধর্মীয় অনুশাসনে মুক্তির পথ খুজুন। আর তাও না হলে কোন মনোরোগবিদের সাথে সাক্ষাত করুন।
নিয়ন্ত্রন করা খুব সহজ না, তবে মানুষের জন্য অসাধ্য কিছুই নেই। আপনি যেহেতু আপনার সমস্যা বুঝতে পারছেন, সমাধানও আপনিই করতে পারবেন। নিজের উপর বিশ্বাস নিয়ে শুরু করুন।
রাজু ৯/১১/০৮ ৪:৩৮ অপরাহ্ন
ধন্যবাদ
এরে কামে লাগামুই একদিন ইনশা…….
তয় শেষে আইসা একখান প্রশ্ন:
দুর্ভাগা চিকন মাইয়া/পোলার মিলনের এসপেশাল টিপস-চিপসের
ব্যপারে কেউ কিছু কইলেননা ক্যা ??
অভিনন্দন বস।
সুলিখিত, তথ্যপূর্ণ , প্রয়োজনীয় একটা সিরিজ।
আরেকটা কথা, আপনার লেখার হাত খুব ভাল। অস্ট্রেলিয়ার দিনলিপি টাইপের একটা সিসরিজ শুরু করতে পারেন। খুব বেশি না অল্প করে লিখলেন দৈনন্দিন কথা বার্তা। পরে বই বের করতে পারবেন।
মলিকিউল ৯/১১/০৮ ৮:০৩ অপরাহ্ন
আপনার কথায় উৎসাহ পাই হাসান ভাই। পারবো কিনা জানি না। তবে মাথায় থাকলো, সময়-সুযোগ করতে পারলে শুরু করবো।
মলিকিউল
বস অাপনােক অেনক ধন্যবাদ ,
একবার অিধক না কর েল িক , িঠক হ েব
অার েলখা এরকম হ েচ্ছ িকভােব িলখেল অাপনােদর মত হ েব
মলিকিউল ৯/১১/০৮ ৭:৫৫ অপরাহ্ন
টিউটোরিয়াল ফলো করেন। টিউটোরিয়ালটা উপরে টুলবারে আছে।
Abul Hasnat Bhai K bolsi, chika chikna koira r koto din bia na kore thakben. tara tari kichu ekta koren pore to khal bil khali hoya jaibo……
আবুল হাসনাত ৯/১১/০৮ ৫:২১ অপরাহ্ন
পুরান বন্দু @সলো আবিদকে,
মানষেরে সুবুদ্ধি দিতাছেন ঠিক ঐদিকে নিজের যে বয়স পাইক্কা
দাত পাকা ধরছে খেয়াল করচেননি ?
Dear Molikeul Bhai, pls adv koren dhoner size ta ki matter???Boro kinba choto???
মলিকিউল ৯/১১/০৮ ৭:৫২ অপরাহ্ন
সাইজ ডাজন্ট ম্যাটার। সাইজ ছোট হলে আসন বদলান……। তখন ওমেন অন টপ ট্রাই করতে পারেন। আমি এ ব্যাপারে বেশি জানি না, আপনি কামাসুত্রের বিভিন্ন আসন গুলোর ছবি দেখুন, ওখানে বলা আছে কার জন্য কোন আসন ভালো।
রাশেদ ৯/১১/০৮ ৮:৪৩ অপরাহ্ন
যৌন বিষয়ে সাধারন জ্ঞান বইটা না পড়ে মেট্রিক পাস করলে এইসব প্রশ্ন আস্তে পারে মাথায়।
solo_abid ৯/১১/০৮ ৩:২০ অপরাহ্ন
Thanks, Bhai jan….Ekon o bia kori nai tobe age theke ektu teah nitachi r ki……….ek frnd question korechilo tai apnake ask kora.
দূরদান্ত একটা সিরিজ সমাপ্ত হইল…………একশটা তারা ।
মলিকিউল দা……এক আকাশ শুভকামনা আপনার জন্য ।
মলিকিউল ৯/১১/০৮ ৮:২৮ অপরাহ্ন
থ্যান্কস। শান্তি পাই আপনাদের কমেন্ট পেলে।
রাজু ৯/১১/০৮ ৬:০৬ অপরাহ্ন
বস প্রত্যেক দিন যদি একবার ঐ কাজটা করি, তাহলে কি আমার বড় কোন সমস্যা হবে, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পরামর্শ দেয়ার জন্য ।(F)
মলিকিউল ৯/১১/০৮ ১১:৩৪ পুর্বাহ্ন
অতিরিক্ত সব কিছুই খারাপ। এটাতো আপনিও বুঝতে পারছেন।
খুবই শিক্ষামূলক হইছে…..
বিরাট একটা কাজ করলেন বস, আমি সবগুলোই পড়েছি।
আপনি এবং যারা কো-অপারেট করেছে তাদের সবাই কে শুভেচ্ছা।
সবই তো শিখলাম .. কিন্তু বিয়া করুম কবে
অসাধারণ একটা কাজ হইছে। তবে টুটুল আর মুকুলের লাভ কি হইলো বুঝতে চাই। বিমাও নাকি বিয়া করতে চায়। তবে আগাইয়া আছে টুটুল। ডিসেম্বরের শেষে টুটুলের ফিডব্যাক পোস্ট চাই। কি শিখলো আর থিওরি ক্যামনে কাজে লাগাইলো জানতে চাই।
মুকুল ৯/১১/০৮ ৯:০৭ অপরাহ্ন
টুটলা তো হাতে হাতে ফল পাইতে যাইতেছে। আর মাত্র কয়েক দিন!
মুকুলের কথা কইতারিনা। ওর বিবাহের তো কোন লক্ষণ দেক্তাছিনা!
আন্তরিক ধন্যবাদ মলিকিউল ।
আমার মতো বাচ্চা পুরাপানদের জন্য ভীষণ কাজের পোস্ট সন্দেহ নাই ।
আরাশি ৯/১১/০৮ ১২:২৪ পুর্বাহ্ন
*পুলাপান…
টুটুল ৯/১১/০৮ ১১:০৬ পুর্বাহ্ন
আরশির ঘটনাকি সন্নিকটে?
মুক্লা কিন্তু চামে সব শিক্ষালৈল… হৈডা আবার স্বিকার যায় না… দোষ সব টুট্লার…
মন্দনা… তাও পুলাপাইন কিছু শিখুক
হাসান রায়হান ৯/১১/০৮ ১১:১৪ পুর্বাহ্ন
টুট্লার বিবাহ
মুক্লাগো দাবদাহ।
টুটুল ৯/১১/০৮ ১১:২৭ পুর্বাহ্ন
বস
পুলাপাইনগো কাটাঘায়ে নুনের ছিটা বেশী কৈরা দেন
মিলকুল ভাই তো এই সিরিজ লেইখাই ব্লগে হিট!!!
আজ এটা শেষ হয়ে গেল???
পোসে্টর অন্যতম ট্যাগ কি দিছেন টিউটোরিয়াল!!! হাসতে হাসতে শেষ!!!
মলিকিউল ৯/১১/০৮ ১১:২৩ পুর্বাহ্ন
শেখার জিনিস তাই টিউটোরিয়াল….
সব মিলায়া একটা পিডিএফ করেন ।
কষ্ট কৈরা লেখছেন। তবে পুলাপানরে এতো হাতে ধৈরা এইসব বিষয় শিখানোটা খুব ওয়াইজ মনে হৈলো না।
এইগুলা যার যার নিজের ব্যাপার। প্রত্যেকেই নিজের মতো কৈরা সাজায়া নেয়।
তবুও প্রচেষ্টায় সাধুবাদ।
মলিকিউল ৯/১১/০৮ ১১:২৫ পুর্বাহ্ন
আপনি কি মনে করেন এইটা এনাফ! এইটা একটা ব্রড ধারনা দিবে। তবে প্রয়োগের ক্ষেত্রে সবাইকে নিজস্ব প্রটোকল বানিয়ে নিতে হবে। আমি চেষ্টা করেছি একি সাথে কিছু ভুল ধারনা দুর করে দিতে।
১. মেয়েদের পিরিয়ড কি ঠিক ৩০ দিন পরে পরে হয়? আমার তো তা মনে হয় না। প্রতি পিরিয়ড থেকে নতুন পিরিয়ড কারো ৭ দিন কারো ৫ দিন কারো ৪ আগে এগিয়ে আসে। তবে যারা বিবাহিত পিল ব্যবহার করেন তাদের কিন্তু এরকম হয়না।
২. আজকাল মেয়েরা জানে বিয়ের রাতে কি হবে। আজ থেকে ২৫ আগে হলে অন্য রকম ভাবা যেত। এখান কার মেয়েরা সে রকম নয়। বরং বাসর রাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। তাই স্বামী যদি জাম্প দিয়ে না পড়ে আস্তে আস্তে অতি আস্তে সঙ্গীনি কে জড়িয়ে ধরে আর পরস্পরের দেহে বিদুৎ প্রবাহিত হয় বলে মনে হয়, মেয়েটির নাক দিয়ে কেপে কেপে গরম বাতাস বাহির হয়। চোখ দুটি নেশায় বুঁদে আসে। বুক জোড়া কেপে কেপে যায় তখন আর ঐ জেলী ফেলীর দরকার হয় না। তবে যদি এত ভালবাসার পর ও মেয়েটি ঠান্ডা থাকে তবে জোর করে কিছু করা উচিত না। এই ঠান্ডা হওয়ার অনেক কারণ থাকতে পারে- ১, যৌনতাকে নিগেটিভ ভাবে দেখা।২. মেয়েটার শরীর ঠান্ডা।৩. বরকে পছন্দ না হওয়া। ৪. বিয়ের আগে যৌনসঙ্গতার জন্য ধরা পরার ভয়। ৫. সত্যিকার অর্থে পুরুষের এত বড় লিঙ্গ (ওর কল্পনায়) কেমন করে ওর ছোট যৌনাঙ্গে প্রবেশ করবে তার ভয়।
এক ধরনের মেয়েরা আছে যাদের যৌন সঙ্গমে অভিজ্ঞতা আছে তারা কিন্তু সতী প্রমাণ করার জন্য নাটক করবে- হাউ মাউ ওরে বাবারে— প্লিজ প্লজ এখন না ইত্যাদি। ঐ ধরা খাওয়ার ভয়ে মেয়েটির যোনীতে কাম রস বের হবে না, আর পুরুষ তখন যতই চেষ্টা করে না কেন একটু ঢোকাতে পারবেনা আর বেয়াকুব পুরুষ ভাববে আহারে আমার বউটা না কত সতী!
যৌনাঙ্গ ছোট বলে কোন কথা নেই এটার প্রাকৃতিক বৈশিষ্ট্য নরমাল যে কোন সাইজ ধারণ করতে পারে যদি কাম রস বাহির হয়।
যৌন কাম করতে হলে আপনার আবাস স্থল নিরাপদ হতে হবে। আপনার শীৎকারের আওয়াজ যাতে অন্যের কানে না যায়। আমাদের দেশে সবাই চোরের মতো কাম সারে এর জন্য যৌনকামের সময় দ্রুত শেষ হয়ে যায়। তাড়াতাড়ী বির্যপাতের এ ও একটা মেইন কারণ। তাই প্রথম বাসর রাত বানান কোন হোটেলে কিংবা নির্জন ভিলায়।
যাক আমার কথা গুলা জানি আপনাদের ভাল লাগছেনা তাই এখানে শেষ করছি।
তবে আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা কোন মহিলা যদি বিয়ের আগে সঙ্গমে অভ্যস্থ থাকেন এবং উনার সেই যৌন সঙ্গির ডিউরেশন ক্ষমতা ও পেনিসের আকার উনার বর্তমান স্বামীর চেয়ে বেশী হয়। তখন ঐ মহিলার যৌন জীবনে কোন প্রভাব ফেলবে না?
এক জন যৌন অভিজ্ঞতা সম্পন্ন মেয়ে একজন যৌন অভিজ্ঞতাহীন পুরুষকে বিয়ে করাটা কি ঠিক?
সৌরভ ৯/১১/০৮ ১০:৩৪ পুর্বাহ্ন
@রামনারায়ণ………..আপনার লেখা পড়ে রসময় গুপ্তের কথা মনে পড়ল……..
মলিকিউল ৯/১১/০৮ ১১:২৬ পুর্বাহ্ন
কমেন্ট ডিলিট করতে পারতাম। করলাম না, কারন সবাই দেখুক মানুষের মন কত কুটিল ও নোংরা হতে পারে।
হাসান রায়হান ৯/১১/০৮ ১১:৩৫ পুর্বাহ্ন
রামনারায়নের বাপের নাম রসময়গুপ্ত।
মলিকিউল ৯/১১/০৮ ১১:৪৩ পুর্বাহ্ন
তাই তো কই, এত মিল ক্যা…..।
“বাপ কা ব্যাটা, সিপাহীকা ঘোড়া, কুছ নেহিতো থোরা থোরা….”
প্রলয় হাসান ৯/১১/০৮ ৯:০১ অপরাহ্ন
আমার কাছে কিন্তু তার কথাগুলো কুটিল বা নোংরা মনে হয়নি। সে যা বলেছে সত্যি বলেছে। এই জেনারেশনের বেশীরভাগ মেয়েদের ক্ষেত্রেই কথাগুলো ঠিক। তবে তার যে এই ফিল্ড অনেক অভিজ্ঞতা সেটা বেশ বোঝা যাচ্ছে।
তার প্রশ্নদুটোও গুরুত্বপূর্ন।
প্রলয় হাসান ৯/১১/০৮ ৯:০৬ অপরাহ্ন
রামের ১ নং কথার সাথে সহমত।
রামনারায়নের ভাল উপদেশ দিয়েছেন। আমার এক বন্ধু-দম্পতি, বাসার মুরুব্বিদের ভয়ে বাসর রাতে বেশী আওয়াজ করতে পারেনি। তবে হোটেল বা ভিলার মত আলাদা বাসা বা এ্যাপার্টমেন্টও খারাপ না।
যারা যৌথ ফ্যামিলিতেই থাকতে পছন্দ করেন, অথবা ঘরে স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আছেন তারা দরজা জানালায় সাউন্ড প্রুফ গ্লাস ব্যবহার করতে পারেন।
রামনারায়ণ ৯/১১/০৮ ১:২৪ পুর্বাহ্ন
এ ভাবে ও করা যায় না বিয়ের পর আলাদা বাসা ভাড়া করে নব দম্পতির জীবন শুরু করা? এতে উভয়ে পিসফুল এবং এনজয় ফুল লাইফ কাটাতে পারবে। ওদের গর্ভে যে সন্তান আসবে সে ও সজীব থাকবে। ননদ, জা, শাশুড়ীর সাথে ও ভাল সম্পর্ক থাকবে।
রামনারায়ণ ৯/১১/০৮ ১:২৭ পুর্বাহ্ন
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওদের কথা ছেড়ে দেন, সময় এলে অমনিতে বুঝতে পারে কোনটা নোংরা কোনটা কুটিল।
রামনারায়ণ ৯/১১/০৮ ১:১৯ পুর্বাহ্ন
ধন্যবাদ। তবে ডিলেট করতে পারেন এটা আপনার এখতিয়ার। জানতে পারি কি কোথায় কুটিলতা ও নোংরামি দেখলেন! দয়া করে বলুন। তারপর ডিলেট করে দিন।
আমি যখন দীপার পোষ্টের প্রতিক্রিয়া জানাই তখন জানতাম না একই বিষয়ে আপনি পোষ্ট দিয়েছেন। গেদুচাচার এক পোষ্টে বিস্তারিত অবগত হয়ে আপনার সিরিজটি পড়লাম, পড়ে বুঝতে পারলাম আপনি অনেক কষ্ট করে এই সিরিজ লিখেছেন তবে আপনার কিছুটা বাস্তবতার অভাব রয়েছে। যা স্বাভাবিক অভিজ্ঞতা বয়স ও দেখার দৃষ্টিকোনের উপর নির্ভরশীল। তাই আপনি যে দিক ছেড়ে গিয়েছিলেন সেই দিকটাই আলোকপাত করতে গিয়েছিলাম। এখানে আমি কোন কল্পনার রঙ্গিন ছবি আঁকি নাই। আমার জীবনের বাস্তব ঘটনাই বলেছি।
আমি যে পেশায় ছিলাম তার বদৌলতে অনেক মেয়ে সহকর্মী , মেয়ে বান্ধবী পেয়েছি শুধু বাঙ্গালী নয়, ইন্ডিয়ান, পাকিস্থানী, শ্রীলংকান, ফিলিপিনী, চাইনীজ, কুয়েতী, আলবেনিয়ান, লাটবেনিয়ান, মিশরী, স্পেনিসী, ইংলিশ কত শত যাদের কাছ থেকে আমার অভিজ্ঞতার সমৃদ্ধি।
আমি খুবই দুঃখিত! সত্য বলটা অন্যায় হলো বলে।
ভূতনাথ ৯/১১/০৮ ১:৩৭ পুর্বাহ্ন
তাই বলি এত গিয়ান ক্যামতে আইলো? আসলে বহু ঘাটের পানি থুক্কু জল খাইয়া রাম’দার বুদ্ধিভ্রংশ হইয়াছে। এবার মালুম হইলো কেন দিপার পোষ্টের কমেন্ট গুলা ওরকম……….. !!!
রাম’দার জন্য- :slap: :shutup:
<< মাকড়শা>> ৯/১১/০৮ ১:৪২ পুর্বাহ্ন
আহাম্মকের মত আমার পোষ্টে ওই ছবি এবং লিংক যখন পোষ্ট করেছিলেন, আপনার ক্লাস (কেলাস) জানা হয়ে গিয়েছিল।
রামনারায়ণ ৯/১১/০৮ ১:৫০ পুর্বাহ্ন
ধন্যবাদ। ইয়াং ম্যান।
<< মাকড়শা>> ৯/১১/০৮ ১:৫৩ পুর্বাহ্ন
আফনার বয়সটা জানবার একটু লোভ হইতাছে
রামনারায়ণ ৯/১১/০৮ ৪:৩২ পুর্বাহ্ন
দেখুন স্যার, আপনি শিখাবার জন্য ফিমেল বডির বিশেষ এলাকার এনাটমী পোষ্ট করলেন, আরেক জন ইউটিভি থেকে জি -স্পটের বিডিও তাতে কারো কাছে নোংরামী মনে হলোনা, মনে হলো যখন আমি সিলি টিস্যু কাকে বলে পরিচয় করানোর জন্য রিয়্যাল ছবিটি দিলাম।
আসলে নোংরামী কি ? তার সংগা কি? আমার মতে যে ব্যাক্তির যতটুকু ধারণ করার ক্ষমতা ততটুকু শ্লীল। ধারণ করা ক্ষমতার বাহিরের টুকুই অশ্লীল বা নোংরা। আপনা পোষ্টে ইউরোপিয়ান গ্রেড +১৮ দেখে মনে করেছিলাম এটা একটা এডাল্ট পোষ্ট, তাই ওটা দিয়েছিলাম। কিন্তু যা দেখলাম তা হলো নতুন বোতলে পুরানো মদ। এই আমার বল্গের আমাদের কথা তে সীমাহীন স্বাধীনতা দেওয়া হয়েছে। এখানে যে কেউ কাউকে গালী দিতে পারবে, মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে পারে। সব কিছুর স্বাধীনতা এখানে আছে তবে এটা সত্য ছবি তা পোষ্ট করা যাবেনা এ কেমন ডাবল স্ট্যান্ডার বুঝতে পারছিনা। আর এখানে আপনার পোষ্ট দেখে মনে হয় আপনারা যা বুঝেন তা ই সত্য সনাতন।
আমারতো কোন ক্লাস নেই, হরিজন সম্প্রদায়।
প্রলয় হাসান ৯/১১/০৮ ২:২৪ পুর্বাহ্ন
আরে ভাই, যারা যৌথ ফ্যামিলি থাকতেই বেশী পছন্দ করেন, বা বাসায় নিজেরই সাবালক ছেলে মেয়ে আছেন তাদের জন্য আপনার পরামর্শ কি? তারা কি খালি সেক্স করার জন্য আলাদা বাসা ভাড়া করবেন নাকি? আপনি আমার কমেন্টা বুঝেন নাই?@রাম নারায়ন।
আরেকটা কথা, “লাটবেনিয়ান” জিনিসটা কি?
রামনারায়ণ ৯/১১/০৮ ৪:০০ পুর্বাহ্ন
এমন কোন মেয়ে আছে যে তার একান্ত নিজস্ব একটা স্বপ্নপুরী চায় না?
যে সে তার স্বামী তার সন্তানদের নিয়ে তারমতো চলবে! তবে আমাদের দেশে সবার ভাগ্যে তা হয়না। মেয়েরা বাপের বাড়ীতে ও নিজের মতো চলতে পারেনা, স্বপ্ন থাকে বিয়ের পর তার একান্ত একটা ঘর আর সেটা ও বেশীর ভাগ মেয়েদের ভাগ্যে জুঠেনা।
আমি সার্বিক দিয়েই বলছি- বিয়ের পরতো অবশ্যই সুস্থ সুন্দর যৌন জীবন শুরুর জন্য একা একটা বাড়ী দরকার। অবশ্য যারা ক্ষমতা রাখে।
আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যেখানে কেউ কবাব ম্যা হাড্ডি থাকেনা সেখানে বিন্দাশ প্রেম করা যায়। নতুবা বিধিসম্মত কাজ চোরের মত সারতে হয়। আপনার লাটভিয়া পূর্ব ইউরোপের একটি দেশ।
<< মাকড়শা>> ৯/১১/০৮ ১:২২ পুর্বাহ্ন
এইখানেই অনেক গুলো বিষয়ই ঠিক নয়। রামা সাহেব নিজের মত করে সবকিছু বিচার করেছেন। সাধারন্যে সব প্রযোজ্য নয়।
প্রলয়, একই বিষয়@এখনকার মেয়েরা…এটা অনেক ব্রড একটা ব্যাপার। আমি এরকম অনেক উদহারণ দিতে পারব এখনকার মেয়েদের যারা সেক্সস জিনিস টা কি এ সর্ম্পকে কোন ধারনাই রাখে না। ছেলে-মেয়ে দুজন মিলে কিছু একটা করে এতটুকুই। এবং এরা বর্তমান মর্ডান জেনারেশনেরই অংশ।
এই লেখাগুলো বা আমার যে পোষ্ট, সেটা হচ্ছে পজিটিভ ভাবে সবার জানা টাকে বাড়ানো। সমালোচনা করলে তো এই জেনারেশনের ছেলেদেরও অনেক করা যায়। নেটে যেসব মোবাইল ভিডিও আসে সেগুলো কি মেয়েরা আপলোড করে? জানার সার্থে সবাইকে বিতর্কিত বিষয় পরিহারের অনুরোধ জানাচ্ছি।
প্রলয় হাসান ৯/১১/০৮ ২:২১ পুর্বাহ্ন
@মাকড়শা।
আমি এই বিষয়টির ব্যাপারে বেশ ভাল ভাবেই অবহিত আছি। আমার কয়েকজন বান্ধবী আছেন, যারা ম্যাচুউর সেক্স সম্পর্কে কিছুই জানে না। কেউ কেউ তো খুবি ভ্রান্ত আর হাস্যকর ধারনা করে বসে আছে।
আপিন আমার কমেন্টা আবার পড়েন। আমি বলেছি “এই জেনারেশনের বেশীরভাগ মেয়েদের ক্ষেত্রেই কথাগুলো ঠিক। ” বাক্যটার সাথে “বেশীরভাগ” শব্দটা আছে। খেয়াল করে।
অনুরোধ গ্রহন করলাম।
আপনাদের কমেন্ট পড়ে রামনারায়নকে মনে হচ্ছে একজন কুখ্যাত ক্যারেকটার। এই ব্লগে ইদানিং আমার বিচরন খুব একটা নেই। তাই সাম্প্রতিক ঘটনার কিছুই জানিনা। তার ব্যাপারেও কিছু জানি না। তার কমেন্টা ভাল লাগল বলেই বল্লাম।
এনিওয়ে, কেউ কি দীপার পোস্টার লিংক দিতে পারবেন।
<< মাকড়শা>> ৯/১১/০৮ ৩:৪৯ পুর্বাহ্ন
ধন্যবাদ
রামনারায়ণ ৯/১১/০৮ ৪:০৮ পুর্বাহ্ন
কেউ যখন দিলেন না আমিই দিচ্ছি আশা করি কমেন্ট গুলা পড়ে বেশি করে
গাল মন্দ করবেন।http://amarblog.com/dipa/21725
মলিকিউল ৯/১১/০৮ ২:১১ অপরাহ্ন
@রাম নারায়ন
মেয়েরা আগে সেক্স করলে বিয়ের পরে কি হবে এই নিয়ে আপনার অনেক উৎসাহ, তবে পুরুষরা আগে করলে পরে কি হবে এই নিয়ে আপনার কোন উচ্চবাচ্য নেই। কারনটা কি? বরং আপনার অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনি বলতে পারতেন পুরুষদের ব্যাপারটা। আপনি সে পথে যাননি। এটাই আমার কাছে নোংরামী লেগেছে। এটাই ডবল স্ট্যান্ডার্ড। আর অবিবাহিতদের মনে এরুপ নোংরা সন্দেহ ঢুকিয়ে দেয়াটাকে কুটিলতা বলেছি।
এই পোষ্ট গুলো এসেছেই সেক্স ও সেক্স কেন্দ্রিক চারিত্রিকরন নিয়ে প্রচলিত ভুল ধারনা গুলো সরিয়ে সত্যিটা জানানোর জন্য। আমি নিজেকে এত অভিজ্ঞ ভাবি না, তবে নিজের যতটুকু অভিজ্ঞতা আছে তা দিয়েই বুঝি ছেলেরা কি কি ফ্যান্টাসি ও ভুল ধারনায় থাকে।
আর মেয়েদের পিরিয়ড ৩০ দিন পর পরই হয় এটা কিন্তু আগের পোষ্টে বলা হয় নি। ধরা হয়েছে। হিসেবের জন্য। এটা সেখানে বলাও হয়েছে। সো ভুল বুঝার সুযোগ নেই….
ভূতনাথ ৯/১১/০৮ ১১:৩৭ অপরাহ্ন
বাদ দ্যান গুরু! এই সব চিকন্যা মাইন্ডের লোকের মতের জবাব দিতেও ঘৃণা করে. ওকে একটা সম্মানের সাথে :shutup:দেওন দরকার। তাইলে ওর মাথার পাগলামী কমবো……….!!!
মুনিম ৯/১১/০৮ ১১:৫৭ অপরাহ্ন
আপনি বলেন তো চাকু আপেল কাটে! না আপেল চাকু কাটে? সমান করতে গিয়ে সমতল করার প্রচেষ্টা তা ভালো! তবে প্রকৃতি এ ভাবে সমান ভাবে আমাদের সৃষ্টি করেনি। বিয়ের আগে সেক্স করা উভয়ের জন্য ভালো না। পৃথিবীর সব মানুষেরই দ্বৈত সত্বা থাকে আমার ও যেমন আছে ঠিক তেমনি আপনার ও। এটা ডাবল স্ট্যান্ডার্ড না। আপনি আমার অভিজ্ঞতার কথা বলছেন, এখানে বোধহয় আপনি একটু ভুল গেস করে ফেলেছেন। আমি বলি নাই যে আমি বিবাহ পূর্ব সেক্স বিশারদ। আমি বলার চেষ্টা করেছি যে কার্য উপোলক্ষ্যে বহু মেয়েদের সান্নিধ্যে এসেছিলাম এবং তাদের কাছ থেকে আমি তাদের দোষ ত্রুটির কথা আমি জেনেছি। আমি যখন বিয়ে করি সেই দেশের আইন অনুযায়ী আমার স্ত্রীর ভার্জিনি টেষ্ট করানোর প্রয়োজন পড়ে। আমি অনেক অনুরোধ করেছিলাম বিবাহ সম্পাদন দফতরকে যে, আমি বাংলাদেশী আমাদের এটার প্রয়োজন নাই।।তাছাড়া আমি আমার হবু স্ত্রীকে বিশ্বাস করি। ওরা বলল তা হলে তোমার বিয়ে হবেনা। এই যে ডাক্তারী টেষ্ট শুধু তাই নয়, বাসর রাতে দেখি মাটিতে পাতা সাদা বিছানা, বৌয়ের শরীরে সাদা পোষাক, মোমদানীতে কয়েকটি মোম মিট মিট করে জ্বলছে। পাশের ঘরে একজন বয়স্ক মহিলা বসে আছে। আমি তো আশ্চার্য হয়ে জীজ্ঞাসা করলাম এই সব কি? বৌ নিচু কন্ঠে বলল আজ না আমার সতীত্ব পরিক্ষার দিন! আমি বললাম প্লিজ তোমাদের ঐ পরীক্ষা টরীক্ষা বাদ দাও আমি তা মোটেও পছন্দ করিনা। বৌ বলল দেখ যদি ঐ পরিক্ষায় আমি উত্তির্ণ হতে না পারি তাতে আমার মা ভাই বোন সমাজের কাছে লজ্জা পাবে। আর আমার বৌ চায়না সে ঐ ফেমেলীর মেয়ে হয়ে তাদের লজ্জায় ফেলুক।
এইযে ঘটনা এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না আমার বৌয়ের মত শত শত মহিলা আছে যে সে ঐ পরীক্ষায় উত্তির্ণ হয়ে গর্বিত হতে চায়।
আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের মনের মতো কথা বলতে পারিনি বলে।
রাশেদ ৯/১১/০৮ ১২:০৫ পুর্বাহ্ন
এইডা কুন দেশের কথা কন!
মলিকিউল ৯/১১/০৮ ৬:৫৭ পুর্বাহ্ন
মুনিম আপনিই তাহলে রামনারায়ন? ঐ কথা গুলো বলেছিলো রামনারায়ন আর আমি তার প্রত্যুত্তর দিয়েছি। আপনাকে তো কোট করিনি।
রামনারায়ন হিসেবে আপনি দিপার পোষ্টে বলেছিলেন যে আপনার বিবাহ পুর্ব সেক্সের অভিজ্ঞতা ছিলো, যা আপনার স্ত্রীকে বিয়ের আগে বলেছিলেন, তবে উনি মেনে নেয়ায় আপনাদের সমস্যা হয় নি। আমি আপনার কথার সুত্র ধরেই বলেছিলাম আপনার পুর্বাভিজ্ঞতার কথা।
এই পোষ্ট সুচিতা শিক্ষা দেয়ার জন্য না যে এই কথা গুলো আনতে হবে। বরং এই কুমারিত্ব কেন্দ্রিক যে ভুল ধারনা আছে তা দুর করার চেষ্টা। পোষ্টে কোথাও বিবাহ পুর্ব সেক্স এনকারেজ করা হয় নি।
আপনি অযথাই হাটে যাওয়ার নৌকাটাকে নিষিদ্ধ পাড়ায় নিয়ে ভেড়াচ্ছেন।
আপনার অভিজ্ঞতা শুনলাম, ঐটা মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাড়াবাড়ি। নিন্দনীয়।
ওনেক কিসুই শিখটে পারলাম। ধন্যবাদ।
জানার কত কিছু বাকিরে!!! :surprise:
@ রাশেদ, মরোক্ক।
রাশেদ ৯/১১/০৮ ৮:১১ অপরাহ্ন
আইচ্ছা।
জব্বর পোষ্ট মনে হইতেসে..প্রত্থম থেকে পড়ে দেখতে হবে।
মলিকিউল ৯/১১/০৮ ৮:১৯ অপরাহ্ন
কন কি?
আপনে মিস করছিলেন……।
ভাতিজা ৯/১১/০৮ ৮:২৬ অপরাহ্ন
সব গুলা পড়া হয় নাই :”>
তয় যেটুকু পড়সি …অনেক কাজের পোষ্ট
জটিল: ধন্যবাদ মলিদা।
মলিকিউল ৯/১১/০৮ ৮:৩৪ অপরাহ্ন
@বিহঙ্গ,
নো ওরিস…….. কাজে লাগলেই খুশী..।
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
মলিকিউল
এই পর্যন্ত 150 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ