জীবন যন্ত্রণা : মুক্তিযোদ্ধা করুনা বেগমের পাশে এসে দাঁড়ান
লিখেছেন: আসাদ



১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশে নারী এসে দাঁড়িয়েছিল স্বাধীনতার সুমহান মন্ত্রে উজ্জীবিত, দীক্ষিত হয়ে। মমতাময়ী নারীর হাত সেদিন বিদ্রোহী হয়েছিল দেশ মাতৃকার মুক্তির লক্ষে মরণপন সংগ্রামে। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাবেই বহু নারী যুদ্ধের এই উত্তাল দিনগুলোতে অংশ নিয়েছিলেন। সেই যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন করুনা বেগম। যুদ্ধে অংশ গ্রহণ করে জয়ি হলেও আজ জীবন যুদ্ধে হারতে বসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করুণা বেগম।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১৩নং কেবিনে, এ -বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই মূহুর্তে তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। মুক্তিযোদ্ধা করুনা বেগমের মেয়ে হাসমাত আরা আজ ১৮ নভেম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থ সাহায্য চেয়েছেন।
একজন মুক্তিযোদ্ধাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব।
আপনারা মুক্তিযোদ্ধা করুনা বেগমের পাশে এসে দাড়াবেন এই প্রত্যাশাই করি।
সাহায্য পাঠাবার ঠিকানা
সঞ্চয়ী হিসাব নং – ১২৩০০৩৪৬৮৪১
সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা।






কর্তৃপক্ষ দয়া পোস্টটি স্টিকি করুন।
মাইকেল জেক ১৮/১১/০৮ ৪:০৮ অপরাহ্ন
ভাই কিছু বুজলাম না কি বোঝাতে চাইছেন।
করুনা বেগমরে নিয়া আমি একটা পোষ্ট দিয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা এমনই ভাবে অকালেই মৃত্যর পথে এগিয়ে চলেছে।
Related post
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
আসাদ
এই পর্যন্ত 99 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
কোন পোস্ট প্রিয় তালিকায় যোগ করা হয়নি।
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ