২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী সকাল ৯.২৬ মিনিট থেকে বি ডি আর দরবার হলে দুই দিন ব্যাপী পৃথিবীর ইতিহাসের অন্যতম কলঙ্কিত যে কিলিং মিশন শুরু হয় তাতে বাংলাদেশের ৫৮ জন সেনা অফিসার শহীদ হয় ! অর্থাৎ বলা যায় দরবারে অংশ নেয়া প্রায় দুই তৃতীয়াংশ সেনা অফিসার শহীদ হয় ..অথচ অবাক করা তথ্য ,
আমাদের স্বাধীনতাযুদ্ধে দেশের সর্বমোট ৫৫ জন সেনাঅফিসার শহীদ হয় ! তাও এর ভিতরে সবাই সরাসরি যুদ্ধে নয় , তাদের কেউ কেউ সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য কারণে নিহত হয় ।
বার বার বিদেশী হায়েনাদের হাতে সরাসরি আমাদের যতোনা মৃত্যু হয় তার চেয়ে বেশী দেশীয় পিচাশদের হাতে আমাদের মৃত্যু হয় , আজব সেলুকাস এই দেশ , বড় বেশী আজব ।
অনেক প্রশ্ন মনে আসে
সেই দিনের শহীদদের লাশের অসহায়ত্বের কথা , বাচ্চাদের আর্ত চীৎকার , কিম্বা মেয়েদের সম্ভ্রম হারানোর ভয়াবহতা আজ কয়জন মনে রেখেছে ?
এই অস্বাভাবিক হত্যাকাণ্ডের পিছনে কারা ? এতো বড় ঘটনা র কতটুকু সাধারন মানুষ জানতে পেরেছে ? বাস্তবতা কতটুকু প্রকাশ পেয়েছিল ? বিচার ব্যবস্থা কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে ? সব কি আমরা জানতে পারছি ?
তবে কি মাত্র তিন বছরের মধ্যেই দুনিয়া কাঁপানো এই হত্যাকাণ্ড ধামাচাপা দেয়া হচ্ছে !
কিছু দিন পরেই হয়তো আমরা নাকের লোম টানতে টানতে জিজ্ঞেস করবো -- "আচ্ছা ২৫ ফেব্রুয়ারী কি হয়েছিল " !
স্বাভাবিক , এ দেশ এখনো কনফিঊসড দেশের স্বাধীনতার ঘোষক নিয়ে , যে দেশে যুদ্ধ অপরাধীরা ন্যাশনাল ফ্ল্যাগ গাড়িতে এসির বাতাস খায় সেখানে বিডিআর হত্যাকাণ্ড বেমালুম ভুলে যাওয়া অতি স্বাভাবিক ।
ইতিহাস তাহলে ভাবেই চাপা পড়ে যায় ......
সকল সেনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি ভালোবাসা ও শুভকামনা
মন্তব্য
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
স্বাভাবিক , এ দেশ এখনো কনফিঊসড দেশের স্বাধীনতার ঘোষক নিয়ে , যে দেশে যুদ্ধ অপরাধীরা ন্যাশনাল ফ্ল্যাগ গাড়িতে এসির বাতাস খায় সেখানে বিডিআর হত্যাকাণ্ড বেমালুম ভুলে যাওয়া অতি স্বাভাবিক ।
ইতিহাস তাহলে ভাবেই চাপা পড়ে যায় ......
সকল সেনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি ভালোবাসা ও শুভকামনা
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........
যেকোনো হত্যাকাণ্ডই আমাদের পীড়া দেয়
সুন্দর সমাজের প্রতাশায়
সকল সেনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি ভালোবাসা ও শুভকামনা
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট। -রবীন্দ্রনাথ

_____________________
ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।
সকল সেনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি ভালোবাসা ও শুভকামনা
আমাদের হতভাগা দেশে প্রতিনিয়ত এতো বেশি দুর্ঘটনা ঘটছে, যে একটার নিচে আরেকটা চাপা পড়ে যাচ্ছে।
গুরুত্বপূর্ণ ব্যপার গুলোও গুরুত্বহীন হয়ে যাচ্ছে।
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
পুরোপুরি সহমত
গুরুত্বপূর্ণ ইতিহাস চাপা পড়ে যায়