যে কারণে আমারব্লগ দাঁড়াবে না
লিখেছেন: লোকালটক
কন্ট্রিবিউটর, যারা পত্রিকায় লেখালেখি করে, তাদের একটা ছোটখাট দল আছে মোটামুটি আমার বেশ অনুগত। মাসখানেক আগে তাদের মধ্যে চার-পাঁচজনকে আমি আমারব্লগে লেখালেখির অনুরোধ করি। সপ্তাহ যায়, পক্ষকাল যায়, ২০-২২ দিনের মাথায় তাদের জিজ্ঞেস করি, কেন তারা লিখছে না। হু-হ্যাঁ করে তারা এড়িয়ে যায়। আমি তাদের চেপে ধরি, কী সমস্যা বলো। সামহোয়্যারে নিয়মিত লিখছো, আমারব্লগে কেন নয়? মিনমিনে কন্ঠে একজন বলে, ওভারঅল ভালো লাগেনি। শুনে আমি দীর্ঘনিঃশ্বাস ফেলি।
ঢাকার ফকিরাপুল থেকে অগণন আন্ডারগ্রাউন্ড পত্রিকা বের হয়। তাতে লিড আইটেম থাকে, সেকেন্ড লিড থাকে, কয়েকটা রঙিন ছবিও থাকে। কিন্তু সেই পত্রিকা চলে না। একই ম্যাটার নিয়ে যুগান্তর-সমকাল বাজারে চলে, পাঠকের মনোযোগ কেড়ে নেয়। কেন? পার্থক্যটা কী? পার্থক্যটা হল পরিমিতবোধে আর জোরটা হল উপস্থাপনার।
সামহোয়্যারে যে পোস্ট ১০০ বার পঠিত আর ৩০টি মন্তব্য, আমারব্লগে তা ১০ বার পঠিত আর মন্তব্য হয়তো তিনটি। আর মন্তব্য দেখলে বোঝা যায়, ঠিক সপ্রাণ গতিটা এখানে গড়ে উঠেনি। সামহোয়্যারইনে যে প্রাণময় গতি, সচলায়তনে যে সিরিয়াস ভঙ্গি- কোনোটাই আমারব্লগে নেই। আমরা আমরাই মিলে অনেকটা জোর করে একটা আলোচনার ভঙ্গি তৈরি করি বটে, কিন্তু তা অনেকটা কাঠের ঘোড়া চালানোর মতোই।
কিন্তু সামহোয়্যার তিন বছরের ফসল, আমারব্লগ মাত্র তিন মাস- তুলনাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, গড়ে উঠতে সময় লাগে ঠিক। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখি, পত্রিকা যেটা দাঁড়ায়, একমাসেই দাঁড়ায়। দাঁড়ায় মানে সম্ভাবনার ঝিলিক দেখিয়ে দেয়। যেটা দাঁড়ায় না, সেটা তিন মাসে তো নয়ই, তিন যুগেও দাঁড়ায় না। ফলে নো-মডারেশনের সম্ভাবনাময় স্টান্টটিও কাজে লাগেনি স্বাভাবিকভাবেই। সবমিলিয়ে, আমারব্লগ হয়েছে অনেকটা আন্ডারগ্রাউন্ড পত্রিকার মতো- যা নিয়মিত বের হয় কিন্তু সার্কুলেশন নেই। অন্যভাবে বললে এটা হয়েছে একটা বন্ধু-সমিতি।
অগ্রদূত হয়ে সামহোয়্যারইন পাঠক টানার যে সুবিধাটা স্বয়ংক্রিয়ভাবে পায়, ক্লোজড কমিউনিটি হিসেবে সচলায়তনও লেখক না হোক- পাঠক আকর্ষণের যে একটা সুবিধা পায়, বলাবাহূল্য আমারব্লগ তার কিছুই পায় না। ঘিনঘিনে মৌলবাদীদের পদচারণা দেখে প্যাঁচালি মন টানে না ঠিক, কিন্তু ওই ব্লগের ইন্টারফেস পরিচ্ছন্ন, পরিমিতিবোধ আছে। আমারব্লগের ডানপাশে যে বড়ো অংকের আনরেজিস্টার্ড পাঠকের যে সংখ্যাটা আমরা সবসময়ই দেখি, সেটা গুগল এডসের ফসল। কিন্তু সেখান থেকে রেজিস্টার্ড ব্লগার আসছে না। এই আমরা আমরাই পাশের জায়গাটা দখল করে রাখছি। নতুন মুখ সেখানে নেই-ই বলতে গেলে, তারা আসছে না। আমি বারেবারে সতর্ক করেছি শুরু থেকেই পাঠক একবার এসে নিরাশ হলে, সে দ্বিতীয় কিংবা তৃতীয়বার হয়তো আসবে, কিন্তু তখনও যদি সে নিরাশ হয়, চতুর্থবার সে আসবে না এবং আর কখনোই সে আসবে না।
ব্লগারের চাহিদাটা যে খুব বেশি তা নয়, তারা চায় এক ক্লিকে পোস্ট খুলে সেখানে মন্তব্য দিয়ে আবার একটু রিফ্রেশ। কিংবা এক ক্লিকে পোস্ট লিখে মন্তব্যের পিঠে মন্তব্য লিখতে। ঝুটঝামেলা তারা চান না। ওয়ার্ডপ্রেসের হাজারো ঝক্কি তারা সামলাতে চান না। জাদুঘরের বিষয়বস্তু হয়ে দাঁড়ানো প্রভাত কি-বোর্ড, রাইট কিংবা লেফট অ্যালাইনমেন্ট, স্ট্রাইকথ্রু, ইনডেন্ট-ফিন্ডেন্টের কেরানিবিদ্যা তারা চান না।
আমারব্লগে হয় কী, কদিন পর পর ওয়ার্ডপ্রেসের হাজারো থিম থেকে একটা একটা নিয়ে হাজির হয়। ওই যে ব্লগার লিস্ট, ওটা দেখে কেউ দ্বিতীয় পৃষ্ঠায় যেতে চাইবেন না- এমনই বিরক্তিকর। এরা মনে করেছে, গুগল অ্যাডসেন্স যুক্ত কর্লে মনে হয় ঝাঁকে ঝাঁকে ব্লগার আসবে। কিন্তু তা মোটেও হবে না।
ব্লগ মানুষ নয় যে বাহারি পোশাকে তার স্মার্টনেস ধরা পড়বে, ব্লগের স্মার্টনেস পুরোটাই শব্দচয়ন, পরিমিতিবোধ আর উপস্থাপনার ভঙ্গিতে। ভাষার ব্যবহার তো সূচনা থেকেই প্রধান এক দুর্বলতা, শুরুতেই যা পাঠককে একটা বিরূপ ধারণা দিয়ে ফেলে। ওয়েবমাস্টারটাইপ গ্রাম্য ধারণার কথা বাদই দিলাম।
এই এতোদিনে আমার ধারণা হয়েছে, আমারব্রগের ডেভেলপার, ওয়েবমাস্টার থেকে মডারেটর- পুরো টিমের কারোরই যোগ্যতা নেই ব্লগ চালানোর। এরা আওয়ামী মানসিকতা নিয়ে ব্লগ নির্মাণ করতে চায়। এমনই হাস্যকর সেই মানসিকতা- মেধাবী ডেভেলপারকে তারা হায়ার করবে না। তাদের দরকার আওয়ামী ডেভেলপার।
শীঘ্রই আসছে প্রথম আলো ব্লগ। ওটা আসার পর আমারব্লগ আরো কিছু পাঠক হারাবে। সবকিছুর ওপর মূল কথা হল, ওয়ার্ডপ্রেসে আর যাই হোক, বাংলাব্লগ দাঁড়াবে না। একটা বড়ো অংকের বিনিয়োগ নিয়ে আমারব্লগের অ্যামেচারিজমের কোনো মানে খুঁজে পাই না! কিন্তু এরপরেও আমার এই যে উদ্বেগ, এটার পিছনেও কারণ আছে। পেছনের অনেকেই আমার বন্ধুস্থানীয় যে!
আমারব্লগ বিষয়ে আমার আগের কিছু পোস্ট-
আমারব্লগ : যা পাই, তা চাই না- যা চাই, তা পাই না!
আমারব্লগ থেমে আছে সেই এক জায়গায়!
মুক্তচিন্তার বিপক্ষে অবস্থান নেবেন না
ক্ষুদ্র ব্যাপার, কিন্তু আনন্দটা দেখা দিল বড়ো হয়ে
আমারব্লগ কি অস্থিরতায় ভুগতেছে?
আমারব্লগের জন্য কয়েকটি উচ্চাভিলাষী প্রস্তাব
নিচের পোস্টগুলো মূলত আমারব্লগের কাজে লাগানোর জন্যই পরোক্ষভাবে দিয়েছিলাম-
ওয়েবে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা কিছু অনুবাদের কাজ করবো
—–
এই পোস্টের একটি কপি সামহোয়্যারইন ব্লগেও আছে।






একচেটিয়া ও একপেশে মতামত। যে পাতে খান সে পাতে হাগার মত।
এটি কোন গঠনমূলক সমালোচনা নয়, এটি ব্লগটি ধ্বংসের ষড়যন্ত্র। ধিক তোকে!!
লোকালটক ১৪/০৯/০৮ ৯:৫১ অপরাহ্ন
আরো তো পাঠক আছে, এইগুলা নিয়া তুমি লোকালটকের এতো ভাবনা কেন? এটা একটা প্রশ্ন বটে!
আমারব্লগের পেছনে যে বা যারা আছে, তারা জানে আমারব্লগের উত্থানপর্বে আমার বেশ কিছুটা ভূমিকা আছে। সেটা তারা বলুক। আমি বলবো না।
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ১০:০৮ অপরাহ্ন
মূল্যায়ন চাচ্ছেন? ইবলিস শয়তানও সারা জাহানের সব জায়গাই সিজদা করছিলো, একটি নির্দেশ অমান্য করার জন্য সে আজ অবিশ্বাসী, অভিশপ্ত। আপনার এই একটি পোস্টই বাকি অর্জন গুলোকে ম্লান করে দিলো। মানুষের আবেগ, অনুভুতি নিয়ে অনুগ্রহ করে খেলা করবেন না। ;-(
ধিক লোকালটক!! ধিক!!!
লোকালটক ১৪/০৯/০৮ ১০:২৪ অপরাহ্ন
অর্জন ম্লান হওয়ার সংবাদে হাসি পেল। তবে সত্য তো সবসময়ই কঠিন।
ভালৈইছে, দুর্দান্ত, অসাধারণ- কারণে অকারণে এই শব্দগুলা বৈলা বৈলা শেষ করে দেওয়া হৈছে ব্লগটা। নির্মম সত্যি এইটাই।
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ১০:৩২ অপরাহ্ন
ভালো কাজকে কি ভালো বলবে না নাকি? নাকি সব তোর মর্জি মত চলবে? তোর নির্মম সত্যি নিয়া তুই বাড়িত যা!! তোর এই আকামটারে তো কেউ ভালৈইছে, দুর্দান্ত, অসাধারণ হইছে কইতেছে না!!
গেদু চাচা ১৪/০৯/০৮ ১০:৩৭ অপরাহ্ন
@লোকালটক,
ভালৈইছে, দুর্দান্ত, অসাধারণ এই কথগুলোতো কেউ কাউকে বলে দেয়না, ব্লগার নিজেই করেন। এতে কর্তৃপক্ষের করার কি আছে? এজাতীয় কথাগুলো আপনার ভালো না লাগলে আপনি বলতে পারতেন, আপনার পোস্টে তো এ ব্যাপারে কোন উষ্মা আপনি প্রকাশ করেন নি?
প্রথম আলো ব্লগ আসার আগে এই ধরনের প্রচারণার দরকার আছে! লোকাল্টক দায়িত্বটা ভালোই পালন করছেন!
লোকালটক ১৪/০৯/০৮ ৯:৫৩ অপরাহ্ন
না, সেই উদ্দেশ্য থাকলে আমি বরং চুপচাপ থাকতাম। উৎসাহ দিতাম বর্তমান ধারা চালিয়ে যাওয়ার জন্য। আমার উদ্দেশ্য প্রথম আলো ব্লগের প্রচারণা নয় মোটেও।
মনটা খারাপ কইরা দিলেন।
লোকালটক ১৪/০৯/০৮ ৯:৫৫ অপরাহ্ন
নারে ভাই, মোটা অংকের একটা বিনিয়োগ করে এরা অ্যামেচারিজম করে যাচ্ছে দিনের পর দিন। আমার দুঃখ সেখানেই।
গেদু চাচা ১৪/০৯/০৮ ১০:৩১ অপরাহ্ন
তাইলে আপনি কি চাচ্ছেন?
সত্যি কথা বলতে কি পড়াশুনা হ্য়তো অনেক করেছি কিন্তু ব্লগ সম্পরকে ধারণা খুবই কম। তার পরও যে কয়দিন ধরে ব্লগে আছি সেই কয়দিনে আপনাকে কেমন যেনো আলাদা এবং দায়িত্ত্বশীল মনে হতো। আপনার ব্ল হিস্ট্রি দেখে যা বুঝেছি আপনি আমার ব্লগের শুরু থেকেই আছেন। আচ্ছা ফিরে দেখা ৭১ টা তো বোধ হয় আপনার সম্পাদনায়, তাইনা?
ক’দিন আগে আপনি একটা প্রস্তাব করেছেন অনুবাদের। এতসব কারণেই ব্লগজগতে আপনাকে নিয়ে আমার উচু ধারণা ছিলো।
কিন্তু আজ যে পোস্ট টা দিলেন সেটা কেনো এভাবে দিলেন? আপনি আমার ব্লগের উন্নতি চেয়ে সমালোচনা করে বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারতেন। কিন্তু সেটা না করে এ ভাবে পোস্ট দেওয়া টা কি অন্তত আপনার মত একজনের উচিত হলো।
ঠিক এই পোস্টাটাই যদি লোকালটক না হয়ে অন্য কেউ দিতো তাহলে কিন্ত তার সাথে অন্যরকম ব্যবহার হত।
আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে শুনতে চাই।
“আমারব্রগের ডেভেলপার, ওয়েবমাস্টার থেকে মডারেটর- পুরো টিমের কারোরই যোগ্যতা নেই ব্লগ চালানোর।”- না’ই থাকতে পারে।
কিন্তু “এরা আওয়ামী মানসিকতা নিয়ে ব্লগ নির্মাণ করতে চায়। এমনই হাস্যকর সেই মানসিকতা- মেধাবী ডেভেলপারকে তারা হায়ার করবে না। তাদের দরকার আওয়ামী ডেভেলপার।”- এর মানে টা কি?
আপনি কি ভাবে বুঝলেন যে এরা আওয়ামী? কারণ এখানে তো কেউ কাউকে প্রভাবিত করে না। জামাতিদের কে এখানে অনেক গালি দেয়, কর্তৃপক্ষ তো কোন দিন না করে নি যে জামাতিরা এখানে এসো না? কর্তৃপক্ষ থেকে তো এখনো কেউ বলেনি যে হাসিনার গুণকির্তন করো।
তাহলে কি ভাবে আপনার ধারণ হল আমার ব্লগ আওয়ামী মানসিকতার?
একটু পরিষ্কার করে বলবেন প্লিজ।
লোকালটক ১৪/০৯/০৮ ১১:৩৯ অপরাহ্ন
আমার সম্পর্কে আপনার আগে যে ‘উঁচু ধারণা’ ছিল, তা নিঃসন্দেহে বাড়াবাড়ি। অনেকেই এরকম উঁচু ধারণা করে বসে থাকেন। কিন্তু আমি খুব সাধারণ এক লোক, যার ব্লগ খুঁজলে বলার মতো একটি লেখাও খুঁজে পাওয়া যাবে না। নির্দ্বিধায় এই অক্ষমতাটা আমি মেনে নিই।
আমারব্লগের উন্নতি চেয়ে সবচেয়ে বেশি পোস্ট সম্ভবত আমিই দিয়েছি। ওপরে পোস্টের নিচে কয়েকটা পোস্টের তালিকা যুক্ত করলাম এখন। কিন্তু তারা তো পারছে না আসলে।
আওয়ামী মানসিকতাসহ অন্য যেসব কথা বলেছি আমি, তার বিস্তারিত বলা আসলে সম্ভব নয়। কারণ ব্যক্তিগত আলাপচারিতা ব্লগে শুধু নয়, কোনোখানেই প্রকাশ করা আমার নীতিবিরুদ্ধ। আমি শুধু সেই কথাটাই বলেছি, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ না করে যতোটকু বলা যায়।
গেদু চাচা ১৪/০৯/০৮ ১২:১১ পুর্বাহ্ন
লোকালটক,
আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কাটিয়ে গেলেন। এটা ঠিক না।
এই ব্লগ আওয়ামী এটা বলার গ্রাউন্ড টা কি?
খোলসা করে বলেন।
আপনার লেখাগুলো থেকেই আমি আপনার সম্পর্কে উচু ধারণা করেছিলাম।
আওয়ামী মানসিকতাসহ অন্য যেসব কথা বলেছি আমি, তার বিস্তারিত বলা আসলে সম্ভব নয়। – কেনো নয়? যদি কারণ দর্শাতে না পারবেন তবে এমন অপবাদ দিবেন কেনো?
কারণ ব্যক্তিগত আলাপচারিতা ব্লগে শুধু নয়, কোনোখানেই প্রকাশ করা আমার নীতিবিরুদ্ধ। – আমার ব্লগ আওয়ামী-এটা বলতে পারলেন অথচ কারণ বলতে সেটা ব্যক্তগত আলাপচারিতা হয়ে যায়?
আমি শুধু এইটুকু বলব, আপনি নিজে হালকা করতে চলেছেন।
ইফতেখার মুহাম্মদ অপেক্ষাকৃত নতুন ব্লগার সে আপনার সম্পর্কে জানে, তাই আপনার লেখা পড়েই সে আপনাকে তুই বলেছে যারা আপনাকে জানে তারা এখনো তুই বলেনি। এতে করে আপনি কি আপমানিত হচ্ছে না?
লোকালটক ১৪/০৯/০৮ ১:৩৫ পুর্বাহ্ন
একজন বললো যে, বউয়ের সঙ্গে শোয়া-বসার বিষয়টা ব্যক্তিগত। তাই সে প্রকাশ্যে সেটা নিয়ে বলতে পারে না। কিন্তু আপনি গেদুচাচার ভঙ্গিটা এমন যে, সেটা শুনবেনই শুনবেন। না বললে অনুযোগ করবেন- আপনি তো পাশ কাটায়া গেলেন। আমারব্লগ আওয়ামী নয়, তাদের কারো কারো মানসিকতা হাস্যকর আওয়ামী। আওয়ামী বলার গ্রাউন্ডটা কার কাছ থেকে পেলাম, কিভাবে পেলাম- সেটা আমি প্রকাশ্য ফোরামে বলবো কোন্ যুক্তিতে?
সামহোয়্যারে অনেকে আমার পোস্টে মাইনাস দেয়, কিন্তু আমি কখনোই রিসেন্ট ভিজিটর্স লিস্ট তুলে ধরি না। কারণ সেটাকে আমি ব্যক্তিগত গোপনীয়তার অংশ বলেই ধরে নিই।
আমি আগাগোড়াই হালকা। নতুন করে হালকা হওয়ার কিছু দেখি না। আমি তো বলেছিই, আমার সম্পর্কে উঁচু ধারণার কোনোই কারণ নেই।
ইফতেখার মুহাম্মদ নামের কোন্ এক ব্লগার কী বলেছে না বলেছে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। ছারপোকা নিয়ে খেলি না।
আমি লোকালটকের পদত্যাগ দাবি করছি।
আমার ব্লগ দাড়াবেনা যে সেটা সিয়োর হলেন কি ভাবে? এমন টাতো না যে আমার ব্লগ না দাড়ালে ব্লগ কর্তৃপক্ষের সংসারে চুলা জ্বলবে না অথবা হাজার হাজার ডলার বিনিয়োগ করা হইছে সেটা উঠে না আসলে ব্লগ কর্তৃপক্ষ দেউলিয়া হয়ে যাবে ! আগ বারিয়ে এত পাকামো করার মানে কী?
লোকালটক ১৪/০৯/০৮ ১০:৩০ অপরাহ্ন
এই ব্লগের আরেকটা খারাপ দিক হল এই- এখানে কারণ ছাড়াই চাচা-জেটা-নেতা-কেতা নামে নিক তৈয়ার করা হৈছে ওপরমহলের পরিকল্পনা অনুযায়ী। সব নিকই আমার চেনা। নেপথ্যের সবার নামই আমার জানা। তবে আমি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করি। তাই এটা নিয়ে আলোচনা করার যৌক্তিকতা খুঁজে পাইনি।
আমারব্লগ যদি নাইবা দাঁড়ায়, নগদে না হোক বিনিয়োগের যদি কোনো ফলই পাওয়া না যায়- তাহলে এই ব্লগ রাখারইবা যুক্তি কী? নির্বোধের মতো নেতার এই পাকামো মন্তব্যের মানেটা কী?
গেদু চাচা ১৪/০৯/০৮ ১০:৪৪ অপরাহ্ন
আগেই বলছি ব্লগজগতে আমি নতুন।
“এখানে কারণ ছাড়াই চাচা-জেটা-নেতা-কেতা নামে নিক তৈয়ার করা হৈছে ওপরমহলের পরিকল্পনা অনুযায়ী। সব নিকই আমার চেনা। নেপথ্যের সবার নামই আমার জানা।”
কাহিনীটা একটু খুলে বলুন তো? আমি গেদু চাচা। আমাকে উপর মহলের কে বলে দিয়েছে এই নিকটি খোলার জন্য? আপনি তো সবই জানেন একটু বলুন?
নেতা ১৪/০৯/০৮ ১১:০২ অপরাহ্ন
এত দিন জানতাম লোকালটক পত্রিকাতে লেখলেখি করে এখন দেখা যাচ্ছে সে ভালো গনকও(!) তা আপনি আর কী কী গননা করতে পারেন গনক মশায়?নেতা নিকের পিছনের মানুষটার নাম টা সব ব্লগারদের জানান প্লীজ!ব্লগারা আপনার গননা দেখে মুগ্ধ হোক
লোকালটকের হয়তো জানা নেই যারা হাজার হাজার ডলার মানব কল্যানে দান করতে পারে তাদের বিনিয়োগের ফল পাওয়ার আশের ব্লগ বানাবার প্রয়োজন পরে না
আমি অতো বোদ্ধা নই। তবে সামহোয়্যারে দেখেছি রেজিস্ট্রশ্নের যে ঝামেলা তাতেই অনেক ব্লগার যাবেন না ওখানে। সচলায়তনে সব কুলীন ভদ্রলোক। মনে হয় সব জাতের মিশ্রন এখানেই আছে। তবে বাংলা টায়পিং এর সমস্যাটা আসোলেই চিন্তা করার মত। তবে আমার ব্লগ টিকবে না এটা আমি বিশ্বাস করি না।
লোকালটক ১৪/০৯/০৮ ১১:৪১ অপরাহ্ন
আপনার আশা বাস্তবে রূপ পেলে আমার অখুশি হওয়ার কোনো কারণ নেই।
অনেক বিষয়েই মতের অমিল আছে । আপনি মাঝে মাঝে আপনার চিন্তাগুলো সিদ্ধান্ত রূপে লোকেদের উপর চাপিয়ে দেন । এটা ঠিক না ।
লোকালটক ১৪/০৯/০৮ ১১:৪২ অপরাহ্ন
আমি সম্ভাবনার কথা বলেছি। যা সিদ্ধান্তমূলক মনে হয়েছে আমার নিজের লেখার অক্ষমতা থেকেই।
আমার মনে হয় কিছুক্ষন পর লোকালটক এসে বলবেন আমি শাহী মির্জার দ্বারা হ্যাক হইছিলাম। কেমন হবে বলেন তো? এই ডোমেইনে কি আইপি চেক এর ব্যবস্থা আছে, ওয়েব মাস্টারকে বলছি, এর আইপিটা চেক করেন তো আসল লোকালটক কিনা নাকি ভুয়া। আর ভুয়া হইলে ব্যান করা হোক।
এত দিন জানতাম লোকালটক পত্রিকাতে লেখলেখি করে এখন দেখা যাচ্ছে সে ভালো গনকও(!) তা আপনি আর কী কী গননা করতে পারেন গনক মশায়?নেতা নিকের পিছনের মানুষটার নাম সব ব্লগারদের জানান প্লীজ!ব্লগারা আপনার গননা দেখে মুগ্ধ হোক
লোকালটকের হয়তো জানা নেই যারা হাজার হাজার ডলার মানব কল্যানে দান করতে পারে তাদের বিনিয়োগের ফল পাওয়ার আশের ব্লগ বানাবার প্রয়োজন পরে না
আপনি মনে হয় অনেক কিছু জানেন। সামহোয়ার একটা চ্যটের ব্লগ। সেখানে যারা নিয়মিত লেখে তারা এখানে ও দেখলাম একই পোস্ট দেয় । আবার অনেকে নিক খুলেছে এখানে সাহোয়ারে মত একই নাম নিয়া। সামহোয়ারে আমি ভিজিট করেছি কিন্তুু কোন ভাল লেখা সেখানে পাই না। কত গুলি জামাতি আর হাফ জামাতি মার্কা বিএনপি নাম ধারী ছাগুরামের আস্তানা। বাংলাদেশের সংবাদিক রা যে কি লেখে ও জানে আপনের চেয়ে আমি ভাল জানি। সেটা নতুন করে বলতে হবে না। আর অন্ডার গ্রাউন্ড প ি একা সম্পর্কে আপনি কি জানেন মিয়া । তারা নিউজ প্রিন্ট সস্তায় ক্রয় করার জন্য প ি একা খুলে বসেছে। ওগো প ি একার নামতো কেউ জানে না। সবাই ব্লগ লিখে না। বেশির ভাগই কপি পেস্ট করে। আর আপনে যেসব সংবাদিক দের কথা বলছেন তার নেতানেএী দের পুটকি চেটে জীবিকা নির্বাহ করে ওগো লেখা কোন বালে পড়ে? আমার ব্লগ সবেচেয়ে ভাল ব্লগ এবং সাহসী ব্লগ।
রাশেদ ১৪/০৯/০৮ ১১:১০ অপরাহ্ন
তার কিছুই জানার কথা না। অ্যাডমিন ব্লগারদের প্রাইভেসিকে সন্মান করবে, এইটা বিশ্বাস করি।
লোকালটক ১৪/০৯/০৮ ১১:৪৪ অপরাহ্ন
সাংবাদিক মানেই লেখালেখিতে দক্ষ হবে- এমন কোনো কথা নেই। আপনার মন্তব্য ঠিক আছে @ পুরানপাপী। সাংবাদিকদের সম্পর্কে আপনার জ্ঞানকে সম্মান করি।
শুনি একটু। এটিম ইনভল্ভড ছিলো, এইটা সবাই জানে। আর কি জানেন এইটা বাদে?সব নিক চেনা মানে কি? এইখানে নিকের খেয়াল খেলে লাভ কি? আপ্নারে গালি দেয়ার জন্য নিক বানানো হবে? সচলের গ্যাঞ্জামের সময় কইশা কতগুলো থাপ্পর খাইছিলেন, সেই থাইকা কি নিজেরে খুব ইম্পর্টেন্ট মনে করেন নাকি!
বাই এনি মিনস, আপনি ডিটেইলস কিছু জানেন না। এইটা মিথ্যা বলছেন।
আওয়ামী কেডা কেডা?
আমার জানামতে লোগোগুলো বানানো ছাড়া আর কিছুতে আপনি নাই।
কি থেকে পদত্যাগ করবে?
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ১১:২৮ অপরাহ্ন
এই ব্লগের সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ!!
লোকালটক ১৪/০৯/০৮ ১১:৪৭ অপরাহ্ন
ব্লগ বিষয়ে রাশেদের মন্তব্যের দেওয়ার প্রয়োজন বোধ করি না। তবে আমারব্লগের লোগোটা যে আমার করা- কেউ একজন এটুকু স্বীকার করছে বলে স্বচ্ছন্দ বোধ করছি। আর কিছু বলার দরকার দেখি না।
রাশেদ ১৪/০৯/০৮ ১১:৫০ অপরাহ্ন
হু, সুন্দর সুন্দর লোগো দেন আপনি, এইটা অস্বীকার করার কিছু নাই। কাজ দেখলেই বুঝা যায় কার করা।
এখন আওয়ামী কেন বললেন? এইটা আওয়ামী হলে আমি নিজেও থাকবো না, অনেকেই আপত্তি জানাবে। তাই এইরকম এক্টা কথা কেন বললেন জানা দরকার আছে।
পাগলে কিনা বলে। ছাগলে কি না খায়? এটা কেউ বলতে পারে না। সব ব্লগের কি ধরনের সফলতা আগে থেকে বলা যায় না। তবে যেহেতু বাংলা ব্লগের যাত্রা শুরু সবে মাত্র তাই সফলতা বা বিফলতা নিয়ে চিন্তা না করে এগিয়ে যেতে হবে।
রিপন দাশ
হিন্দুপেইজ ডট ওআরজি
আপনার অনেক প্রস্তাব ভালো ছিলো। কিন্তু সময় তো দিবেন। ধুমধাম করে কি কিছু করা সম্ভব!
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ১২:১২ পুর্বাহ্ন
লোকালটক মনে হয় সংস্কারপন্থি (বিশেষ সময়ে বিশেষ সুবিধাপ্রাপ্ত)। @লোকালটক: গডফাডারদের নাম বলে দেন কারা আওয়ামী?
লুকাল’দা- খালি এক্টা কথা চিন্তা করেন- এই যে চামের উর্পে ‘আমার ব্লগ’ রে এত পঁচাইলেন, ঠিকই কিন্তুক পরথম পাতায় ঝুলতাছে আপনার সুচিন্তিত(!!) পোস্ট খানা।
সামইন নিয়া লেখলে পাঁচ মিনিটের মধ্যে পোস্ট সরানি সহ ফিউশন ফাইভ পাকাপাকি বেন আর সুশীলগো ঐখানে লেখলে প্যাকে গড়াগড়ি সহ নিদেন পক্ষে চিরকালীন গলাধাক্কা। এই হইলো আমার ব্লগ – আমাগো ব্লগ।
পুরা আশাহত আপনার এই পোস্ট পইড়া। ভাল থাকবেন।
গেদু চাচা ১৪/০৯/০৮ ১২:৩১ পুর্বাহ্ন
উনি তো প্রশ্ন করলে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যান।
লোকালটক ১৪/০৯/০৮ ১:২১ পুর্বাহ্ন
এটা তো কোনো যুক্তি হল না। ব্যানের ভয় থাকুক আর যাই থাকুক, আপনি কি মাথা উঁচু করে চোখের পলক না ফেলে সত্য কথাটা বলবেন না? সামহোয়্যারে কদিন পরপরই নিক বদলাতে হয় তো ওই সত্য বলার কারণেই। আমার অসংখ্য নিকের ওপর খড়গ নেমেছে সামহোয়্যারে, কিন্তু পুতুপুতু ব্লগিং আমাকে দিয়ে হয় না।
লোকালটক গেলেন কোথায়? প্রশ্নের উত্তর না দিয়ে এ ভাবে চলে গেলে কি হয়?
লোকালটক ১৪/০৯/০৮ ১:০৫ পুর্বাহ্ন
এই পোস্টের শিরোনামটা একনজর দেইখা আপনার প্রশ্নগুলা শুরু করেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা কর্তেছি। শুরু করেন ভাই…
গেদু চাচা ১৪/০৯/০৮ ১:২৪ পুর্বাহ্ন
আপনাকে যতটুকু জানি তার ভিত্তিতে আপনাকে আমি এখনো সম্মান করি। ব্লগ সম্পর্কে তথ্য জানবার জন্যই প্রশ্ন করা।
প্রশ্নতো করাই ছিলো। তার পরও নিচে আবার একত্র করে দিলাম:
১। ভালৈইছে, দুর্দান্ত, অসাধারণ এই কথগুলোতো কেউ কাউকে বলে দেয়না, ব্লগার নিজেই করেন। এতে কর্তৃপক্ষের করার কি আছে? এজাতীয় কথাগুলো আপনার ভালো না লাগলে আপনি বলতে পারতেন, আপনার পোস্টে তো এ ব্যাপারে কোন উষ্মা আপনি প্রকাশ করেন নি?
২। তাইলে আপনি কি চাচ্ছেন?
৩। আজ যে পোস্ট টা দিলেন সেটা কেনো এভাবে দিলেন? আপনি আমার ব্লগের উন্নতি চেয়ে সমালোচনা করে বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারতেন। কিন্তু সেটা না করে এ ভাবে পোস্ট দেওয়া টা কি অন্তত আপনার মত একজনের উচিত হলো?
৪। আপনি বলেছেন“আমারব্রগের ডেভেলপার, ওয়েবমাস্টার থেকে মডারেটর- পুরো টিমের কারোরই যোগ্যতা নেই ব্লগ চালানোর।”- না’ই থাকতে পারে। কিন্তু “এরা আওয়ামী মানসিকতা নিয়ে ব্লগ নির্মাণ করতে চায়। এমনই হাস্যকর সেই মানসিকতা- মেধাবী ডেভেলপারকে তারা হায়ার করবে না। তাদের দরকার আওয়ামী ডেভেলপার।”- এর মানে টা কি?
৫। আপনি কি ভাবে বুঝলেন যে এরা আওয়ামী? কারণ এখানে তো কেউ কাউকে প্রভাবিত করে না। জামাতিদের কে এখানে অনেক গালি দেয়, কর্তৃপক্ষ তো কোন দিন না করে নি যে জামাতিরা এখানে এসো না? কর্তৃপক্ষ থেকে তো এখনো কেউ বলেনি যে হাসিনার গুণকির্তন করো। তাহলে কি ভাবে আপনার ধারণ হল আমার ব্লগ আওয়ামী মানসিকতার?
৬। এই ব্লগ আওয়ামী এটা বলার গ্রাউন্ড টা কি?
৭। আপনি বলেছেন,”আওয়ামী মানসিকতাসহ অন্য যেসব কথা বলেছি আমি, তার বিস্তারিত বলা আসলে সম্ভব নয়।” – কেনো নয়? যদি কারণ দর্শাতে না পারবেন তবে আমার ব্লগকে এমন অপবাদ দিবেন কেনো?
৮। আপনি বলেছেন, “কারণ ব্যক্তিগত আলাপচারিতা ব্লগে শুধু নয়, কোনোখানেই প্রকাশ করা আমার নীতিবিরুদ্ধ।” – আমার ব্লগ আওয়ামী-এটা বলতে পারলেন অথচ কারণ বলতে সেটা ব্যক্তগত আলাপচারিতা হয়ে যায়?
৯। ইফতেখার মুহাম্মদ অপেক্ষাকৃত নতুন ব্লগার সে আপনার সম্পর্কে জানে, তাই আপনার লেখা পড়েই সে আপনাকে তুই বলেছে। যারা আপনাকে জানে তারা এখনো তুই বলেনি। এতে করে আপনি কি আপমানিত হচ্ছে না?
১০। আপনি বলেছেন“এখানে কারণ ছাড়াই চাচা-জেটা-নেতা-কেতা নামে নিক তৈয়ার করা হৈছে ওপরমহলের পরিকল্পনা অনুযায়ী। সব নিকই আমার চেনা। নেপথ্যের সবার নামই আমার জানা।”কাহিনীটা একটু খুলে বলুন তো? আমি গেদু চাচা। আমাকে উপর মহলের কে বলে দিয়েছে এই নিকটি খোলার জন্য? আপনি তো সবই জানেন একটু বলুন?
লোকালটক ১৪/০৯/০৮ ১:৫৫ পুর্বাহ্ন
আপনি কিছু একটা হয়তো জানেন, কিন্তু তার জন্য আমাকে সম্মান করার কোনো কারণ নেই। আমি সম্মান লাভের আশায় ব্লগে আসি নাই।
১. আমার মন্তব্যে এটা একটা উদাহরণ হিসেবে এসেছে। কতিপয় ব্লগারের “ভালৈইছে, দুর্দান্ত, অসাধারণ” টাইপ তৈলে আমারব্লগ কর্তৃপক্ষ বিভ্রান্ত হয়েছে বারেবারেই। ফলে তারা বুঝতে পারে না- কোন্টা ভালো আর কোন্টা মন্দ। দেখা যায়, খারাপটাকেই তারা ভালো হিসেবে ধরে এসেছে বরাবরই। আমার উষ্মাটাও এখানেই।
২. নিচের দিকের তালিকায় থাকা পোস্টগুলো বাদ দিন, আমার এই পোস্টটাই ভালো করে পড়ুন। পড়ে বোঝার চেষ্টা করুন- আমি কী চাইছি। আমার এবারকার বক্তব্য স্পষ্ট, না বোঝার কোনো কারণ নেই।
৩. খামোখা চামচামি, মোসাহেবগিরি যেসব ব্লগার করেন, তারা প্রকারান্তরে আমারব্লগের ক্ষতিই করেন এবং করবেন। সাহস করে সত্য কথাটা বলতে হবে- সেটা যার গায়েই লাগুক না কেন। অতীতে আমি প্রচুর পোস্ট দিয়েছি। তার তালিকাটাও দেখবেন পরে। কিন্তু কাজের কাজ তো কিছু নেই।
৪. আমারব্লগ আওয়ামী নয়, তাদের কারো কারো মানসিকতা হাস্যকর আওয়ামী। পোস্টেও সেটাই বলেছি। আওয়ামী বলার গ্রাউন্ডটা কার কাছ থেকে পেলাম, কিভাবে পেলাম- সেটা আমি প্রকাশ্য ফোরামে বলবো কোন্ যুক্তিতে? আমি আমার বার্তা পৌঁছে দিয়েছি। যার পাওয়ার, তিনি পেয়ে গেছেন নিশ্চয়ই।
৫, ৬, ৭ ও ৮. আমার পোস্টটি সম্ভবত পড়েননি। পড়লেও বুঝতে পারেননি। জামাতিদের স্বাগত জানানোর দায়ে তাদের আমি আওয়ামী বলিনি।
৯. ইফতেখার মুহাম্মদ নামের কোন্ এক ব্লগার কী বলেছে না বলেছে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। ছারপোকা নিয়ে আমি সাধারণত খেলি না। যখন খেলি, তখন সেটা দেখার মতো বিষয় হয়। সামহোয়্যারইনের যারা এখানে আছেন, তারা জানেন ওসবে প্রচুর অভিজ্ঞতা আমার।
১০. গেদু চাচা আমার চিন্তার বিষয় নয়।
localtalk wants to oil mamu and moti. And this post is just an example.
আপনার পোস্টা সম্পূর্ণ পড়ার আর রুচি হলো না। কারণ কোথাকার কোন পত্রিকার লেখিয়া আমার ব্লগে রুচির অভাবে লিখলো না বলে কি বুঝাইতে চাইলেন এটা আমার মাথায় ঢুকলো না। আপনার পোস্টা এখানেই এসে আমার পড়াটা থেমে গেল। তবে শিরোনামের উপর দুটো কথা বলি, ব্লগ কতৃপক্ষের কারণে জমে না, জমে ব্লগারের কারণে, তবে কতৃপক্ষের সহযোগিতা লাগে ব্লগারদেরকে ধরে রাখার জন্যে। আমার ব্লগের কতৃপক্ষ যদি এই দিকটা লক্ষ্য রাখে তবে আমি বলবো, আমার ব্লগ জমার মত যথেষ্ট ব্লগার এখন মজুদ আছে। আপনার ঐ রুচি সম্পন্ন দুই চারজন পত্রিকায় লেখিয়া ব্লগার না হলেও চলবে।
লোকালটক ১৪/০৯/০৮ ২:০৩ পুর্বাহ্ন
কী আর করবেন, বাদ দেন এইসব । কতোজন কথা বলবে। তা, মুড়ির ব্যবসা কেমন চলছে? ভাবী ভালো আছেন?
স্বাধীনতা তুমি ১৪/০৯/০৮ ২:১০ পুর্বাহ্ন
ভাল ব্লগারে চরিত্র প্রকাশ পেল এখনই। দুই কলম পত্রিকায় লিখলেই মানুষ সভ্য বা জ্ঞানী হয় না তা আপনি নিজেই তার প্রত্যক্ষ প্রমান।
সামহোয়ার নিয়ে উচ্ছ্বসিত হবার কিছু আমি দেখি না। মাস তিনেক হলো আমি সামহোয়ার-এ লিখি। খুব অল্প। ওটার গেটাপ-মেকাপ এটার চেয়ে বেটার স্বীকার করছি, কিন্তু সত্যিকার অর্থে ওটা এখন অর্থহীন একটা ব্লগে পরিণত হয়ে যাচ্ছে। লিখে শান্তি নেই, অনেক কুরুচিপূর্ণ আর অশ্লীল মন্তব্যের ঠাঁসাঠাসি, এবং সত্যিই একটা ‘চ্যাট’ ব্লগের মতো। আমি এই ব্লগের সন্ধান পেয়েছি ১৫ দিনের মতো। আমার পুরো ব্লগ রাইটিংয়ের প্রায় ৮৫% এখানে (আমার ব্লগে), ১০% এর মতো অন্যত্র, বাকি ৫% এফোর্ট সামহোয়ারে দিচ্ছি। তো, ওটার গেটাপ-মেকাপ আমাকে আর ধরে রাখতে পারেনি ভায়া এবং আমার বেশ কিছু পরিচিত জন ওখান থেকে মাইগ্রেট করে আমার ব্লগ সহ অন্যান্য জায়গায় যাচ্ছে।
আর আমি এখানে লিখছি না জেনেই – আওয়ামী নাকি বিএনপি পন্থী। না জানাটা অপরাধ বিবেচনা করে কেউ খোঁচা দিলে চলে যাব, আর যদ্দিন না যাবো তদ্দিন আমার জানার কোনও প্রয়োজন দেখছি না এটা কোন্ পন্থী। এটা যে কোনও পন্থী হতে পারে, আমি তো রাজাকার বা দেশোদ্রোহী নই, আমার সাবলীল অংশগ্রহণ এতে থাকবেই।
আর আমি অন্যান্য জায়গায় লিখে আগে সামহোয়ার আর আমার ব্লগের লিংক দিতাম তাতে, কিন্তু সামহোয়ার শ্লীলতার অনেকখানিই হারিয়ে ফেলছে বলে ওটাতে কাউকে আর আমন্ত্রণ জানাই না, এখহন লিং দিই শুধু আমার ব্লগের। দেখতে পারেন http://kobitacard.com/mm-pndsh/muktomoncho/index.php?subject=view&msg=18234
তবে ধীরে ধীরে আমার ব্লগ আরও উঠে আসবে খুব দ্রুত; এই বিশ্বাস এ কারণে যে মডারেটর এখনো খুব দ্রুত ব্লগারদের অনুরোধ শুনে থাকেন।
ধন্যবাদ।
স্বাধীনতা তুমি ১৪/০৯/০৮ ২:১৫ পুর্বাহ্ন
সামহোয়ারইন হলো গর্দভের আড্ডাখানা। সামকে নিয়ে গর্ব করার কিছুই নেই। ওখানকার কতৃপক্ষ থেকে অধিকাংশ ব্লগারই গর্দভে ভরা।
বাপরে।
বহুত কিছু দেখি হইয়া গেছে আজকে।
শুনেন লোকাল টক ভাইজান, আপনার এই পোস্টে অনেক ভয়ানক ভুল আছে । পারলে কোন ওয়ার্ডপ্রেস জানা লোক, কিছু আওয়ামিজম জানা লোক কে পোস্ট টা পড়াইয়েন। ভুল বুঝতে পারবেন।
আমারব্লগ কোন মাগনা থিম ইউজ করে না, নগদ ট্যাকা দেওয়া কেনা থিম এগুলা। আর আপনার প্রথম আলো ব্লগ রে ওপেন চ্যালেঞ্জ দিলাম । আমাদের ৩য় ভার্সন আসলে আপনার প্রথম আলো ব্লগ আলু হয়ে যাবে।
খেয়াল কইরা।
আর আওয়ামিজম ট্যাগিং কইরা লাভ নাই। করতে থাকেন যতো পারেন।
রাশেদ ১৪/০৯/০৮ ২:১৬ পুর্বাহ্ন
একটা ওপেন রিকোয়েস্ট করলাম আপনার কাছে। আশা করি বুঝছেন।
লোকালের একমাত্র উদ্দেশ্য ছিলো এইটারে আওয়ামীব্লগ ট্যাগিং করা। যাতে করে মানুষ এইখানে না আসে, এই কারনেই এই পোস্ট সে সা.ইনে দিছে।
সুশান্ত ১৪/০৯/০৮ ২:১৯ পুর্বাহ্ন
এর আগে ও একজন করতে চাইছিলো। হিন্দু সুশান্ত জড়িত আছে বলেই এটা আওয়ামি লিগ – এই রম যারা প্রচার করতে ভালোবাসে তাদের কে পুছি না।
রাশেদ ১৪/০৯/০৮ ২:২১ পুর্বাহ্ন
হ। কেউ জোর করে একটা ব্লগরে জনপ্রিয় করতে পারবে না। পাঠকে না খাইলে আমারব্লগ এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রোপাগান্ডা চালাইয়া কতদূর তারা কি করতে পারে দেখা যাক!
সুশান্ত ১৪/০৯/০৮ ২:২৪ পুর্বাহ্ন
সেটাই।
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ২:৪১ পুর্বাহ্ন
দাদা কি আর কমু, দুইদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন, দুই কলম লিখতেছে আর কপাল জোরে একটা চাকরী পাইছে, মনে করছে “কি হনু রে”। নিজেরে বিরাট সাংঘাতিক ভাবতাছে, ওর মত সাংঘাতিকরে পুছি নি? … ফকিরন্নি পুন্দাইয়্যা বৈরাগী সাজছে, এই বাল ছালেরে ব্লগে না রাখলে কি হয়। এরা শালা তো জামাতিগোর চেয়ে কোন অংশে কম না। আজাইরা পয়সা খাইয়্যা চামচামি করতাছে।
লোকালটক ১৪/০৯/০৮ ২:৩০ পুর্বাহ্ন
তা মোটেও নয়। বরং আমার পরিচিতমহলে অনেককে আমারব্লগে জয়েন করতে বলেছি। এই পোস্টের প্রথম প্যারায় তার খানিকটা আছে।
সুশান্ত ১৪/০৯/০৮ ২:৩৮ পুর্বাহ্ন
আপনি মহান। আমি আর কি বল্বো? আওয়ামিজম কই পাইলেন একটু বুঝাইয়া কইয়েন।
লোকালটক ১৪/০৯/০৮ ২:২৯ পুর্বাহ্ন
প্রথম আলো ব্লগ এই পোস্টের উদ্দেশ্য নয় কোনোভাবেই। আমি ইতিপূর্বেও একবার একথা বলেছি। তবে কেউ কেউ যে হাস্যকর আওয়ামী মানসিকতা নিয়ে ব্লগ দেখাশোনা করছেন- একথা থেকে আমি পিছিয়ে আসিনি সঙ্গতকারণেই। আর আমি কি বলেছি, আপনারা বাকিতে থিম ইউজ করেন?
তৃতীয় ভার্সন দেখার অপেক্ষায়। আরো ভালো করেন। আরো ইউজার ফ্রেন্ডলি করেন সাইটকে- এটাই প্রত্যাশা। তবে আমার পোস্টের শেষের আগের প্যারাটার যৌক্তিকতা আপনার মন্তব্য থেকে ভালোভাবেই প্রকাশ পেল।
আপনারা ওয়ার্ডপ্রেস বিশেষজ্ঞ। ভুলগুলো ধরিয়ে দিলে কৃতার্থ হই।
রাশেদ ১৪/০৯/০৮ ২:৩৩ পুর্বাহ্ন
পোস্ট থেকেঃ
কমেন্ট থেকেঃ
দুই রকম হয়ে গেলো না! একবার বলতেছেন সবাই আওয়ামী লীগ আবার বলতেছেন কেউ কেউ!
কোন কিছুর ব্যখ্যা দিতে না পাইরা আইজাইরা ম্যাৎকার মারলে তারে একটা বিখ্যাত উপাধি দেয়া হয়! জানেন আশা করি!
লোকালটক ১৪/০৯/০৮ ২:৩৯ পুর্বাহ্ন
উপাধি বিতরণ কি তুমিই করবে? তাহলে তো আপাতত একটা তিনকোনা হাসি হাসলাম।
রাশেদ ১৪/০৯/০৮ ২:৫১ পুর্বাহ্ন
উত্তর তো দিলেন না! খালি পাশ কাটান দেখি!
লোকালটক ১৪/০৯/০৮ ৩:১৬ পুর্বাহ্ন
আমি বলেছি টিমের কথা। কিন্তু কয়েকজন ব্লগারের কথায় মনে হল, তাদেরও আমি হাস্যকর আওয়ামী মনোভাবাপন্ন বলেছি। এই বিভ্রান্তি দূর করতেই “কেউ কেউ” শব্দবন্ধের অবতারণা। ব্যাপারটা কি বোঝা গেছে?
রাশেদ ১৪/০৯/০৮ ৩:১৮ পুর্বাহ্ন
তারমানে অ্যাডমিন প্যানেল আ.লীগার?
লোকালটক ১৪/০৯/০৮ ৩:২৩ পুর্বাহ্ন
বারবার একই ভুল হচ্ছে। আওয়ামী লীগার আর হাস্যকর আওয়ামী মানসিকতার মধ্যে পার্থক্য আছে। এখানে প্রশ্নটা হাস্যকর আওয়ামী মানসিকতার। টিমটার মধ্যে হাস্যকর আওয়ামী মানসিকতা আছে- বলেছি তো আগেই।
”কন্ট্রিবিউটর, যারা পত্রিকায় লেখালেখি করে, তাদের একটা ছোটখাট দল আছে মোটামুটি আমার বেশ অনুগত।”
বলতে ভুলে গিয়েছিলাম। আপনার এই লাইনটা বড্ড অপ্রাসঙ্গিক। যেই উঁচুত্বের প্রত্যাশায় আপনি এ কথাটা ব্যবহার করেছেন, তার প্রতি কিন্তু ব্লগারগণ এক বিন্দু সমীহ প্রদর্শন না করে আপনাকে বরং ধুলিস্মাত্ই করে ফেলা হেয়েছে। নিজের সম্মান তো নিজেকেই বাঁচিয়ে চলতে হবে, নাকি? ধরুন, আমি যদি এখন বলি আমি এ দেশের একটা প্রথম শ্রেণীর ডেইলির মালিক, আপনি কি লাফ দিয়ে উঠবেন? না।
স্বাধীনতা তুমি ১৪/০৯/০৮ ২:২৬ পুর্বাহ্ন
ঐ কথাটা পড়ে তার পোস্টা পড়ার রুচিই হারিয়ে ফেলি। এই কথাটা বলে সে একটা প্রফেশনের ইজ্জত মারছে। সে নাকি সেই প্রফেশনের কাজ করে। ভাবতেও ঘৃণা হয়।
লোকালটক ১৪/০৯/০৮ ২:৩৬ পুর্বাহ্ন
যখন চোখের সামনে আপনার লেখা চারটা লাইন পড়তে গিয়ে দেখি যে, চারটা লাইনই অশুদ্ধ। তখন আপনাকে ডেইলির মালিক নয়, মনে হচ্ছে ডেইরি ফার্মের গোয়ালা!
ফারিহান মাহমুদ ১৪/০৯/০৮ ৩:০৬ পুর্বাহ্ন
হ্যাঁ মিস্টার F5, আমি সেটাই বলতে চেয়েছি। মালিক বললে যেমন আপনি গোয়ালা বুঝতে পারেন, তদ্রূপ আপনার ‘বেশ অনুগত’ বললে আপনাকে ওঁদের কাজের ছেলে ভাবাটা অমূলক হয় না। এনি ওয়ে, আই হ্যাভ নো ওনারশিপ অফ এ ডেইলি। বক্তার কোন্ কথার অর্থ শ্রোতা কী বুঝতে পারেন তা বোঝানোর জন্য এ উদাহরণ দেয়া।
চারটি লাইনই অশুদ্ধ কার, আমার? হতে পারে। ১০০% শুদ্ধ তো রবীন্দ্রনাথও লিখতে পারেননি, তাঁর লেখারও তীব্র সমালোচনা হয়। তবে আপনার সাথে কম্পিউটারগত তুলনা করলে আমি অনেক পিছিয়ে, স্বীকার্য; কিন্তু ভাষাগত দিকের কথা যদি বলেন, তাহলে আমার এই ‘অশুদ্ধতা’য় পৌঁছতে আপনাকে আরও বছর পঁচিশেক অপেক্ষায় থাকতে হবে ভায়া; আমার এই অনুমান আমার ব্লগে আপনার এই লেখা আর সামহোয়ারে আপনার অন্যান্য লেখা দেখে হয়েছে।
অনেক ভালো থাকুন।
লোকালটক ১৪/০৯/০৮ ৩:২১ পুর্বাহ্ন
হ্যাঁ, আপনার কবিতা-বর্জ্য দেখে তা অনেক আগেই বুঝতে পেরেছি। সামহোয়্যারের ছাগু আমারব্লগে এসে মুক্তিযোদ্ধা বনে যায় নাকি?
ফারিহান মাহমুদ ১৪/০৯/০৮ ৩:২৯ পুর্বাহ্ন
ডিয়ার, মুক্তিযোদ্ধা বনে যাইনি, মুক্তিযুদ্ধ করেছি। কোথায় ছিলেন তখন, ৭১-এ? নিশ্চয়ই শান্তি কমিটিতে। আর জন্ম তার পরে হয়ে থাকলে ‘মুক্তিযোদ্ধা’ উচ্চারণ আপনার মুখে শোভা পায় না বলেই মনে হচ্ছে।
আওয়ামিজম কই পাইলেন একটু বুঝাইয়া কইয়েন। নাইলে লাইন গুলা কাইটা দিয়েন। নাকি পরিশুদ্ধ বাংলায় প্রশন করতে হবে?
লোকালটক ১৪/০৯/০৮ ৩:১১ পুর্বাহ্ন
স্বাধীনতা তুমির পোস্টে জবাবটা একবার দিয়েছিলাম। আবার দেই এখানে-
সুশান্ত নামের কোনো একজন যে আমারব্লগের সঙ্গে যুক্ত, তা নিয়ে সবসময় এতো সচেতন ছিলাম যে, কখনো কোনো পোস্ট বা মন্তব্যে সেটা প্রকাশ করিনি। বরং সুশান্তকে জিজ্ঞেস করেছি ওয়েবমাস্টারের কথা! বরং জিল্লুর-আশরাফুলের সাম্প্রতিক বিতর্কে আপনাকে আমি থামিয়েছি, মনে আছে?
আওয়ামী লীগার আর হাস্যকর আওয়ামী মানসিকতার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা রেখেই পোস্টটা লিখেছি। এখানে প্রশ্নটা হাস্যকর আওয়ামী মানসিকতার। সত্য বলার জন্য আমি যে কোনো চাপ নিতে রাজি আছি। এখানে আমি পিছ পা হবো না কখনোই।
লাইনগুলা মানে কী?
একটা কথা, ব্লগটা কে কে চালায়? নাম বলেন দেখি। আওয়ামী বলতেছেন, তার মানে নাম জানেন। নাম বলেন দেখি।
লোকালটক ১৪/০৯/০৮ ৩:৪৫ পুর্বাহ্ন
তুমি শিশুতোষ বিতর্ক শুরু করেছো। শুধু মনে রেখো, তোমার ধারণার চাইতে বেশি জানা আছে আমার। চমকে যাওয়ার মতো তথ্যও। তবে শিশুতোষ বিতর্কে আমার উৎসাহ নেই।
রাশেদ ১৪/০৯/০৮ ৩:৫০ পুর্বাহ্ন
একটু শুনি। আমারব্লগ সম্পর্কে আমার থাইকা আপনি ভালো জানেন কিভাবে দেখি!
প্রথম আলো ব্লগের বিজ্ঞাপন ভালৈছে ।
আর বলা বাহুল্য, বিজ্ঞাপনটা আপনে সবসময়ই ভালো বুঝেন ।
@ রাশেদ
মনে পড়ে, এই জনাব, সা ইনে আমারব্লগের বিজ্ঞাপন দিছিলো বইলা, তুমি মন্তব্যের ঘরে
প্রতিবাদ করছিলা ? ওনার জবাবটা খেয়াল আছে ?
উনি বলছিলেন, তুমি ব্যবসা বুঝো না ।
উনি যে ব্যবসা ভালো বুঝেন, খুব ভালো বুঝেন সেইটা প্রমাণ
কইরা দিলেন , নিজের চাকরীর স্বার্থটারে উপরে তুইলা ধইরা ।
রাশেদ ১৪/০৯/০৮ ৩:৩৪ পুর্বাহ্ন
লোকালটক ১৪/০৯/০৮ ৩:৪১ পুর্বাহ্ন
পুরনো কথা মনে পড়ল। আমারব্লগে যখন দু-চারজনের বেশি ভিজিটর থাকতো না, তখন আইজুদ্দিন আর আমি ব্যান খাওয়ার খড়গ মাথায় নিয়ে সামহোয়্যারে আমারব্লগের প্রচারণা চালিয়েছি। এ কারণে আইজু ব্যানও খেয়েছিলেন।
একপেশে লেখাটা ভাল লাগলনা…প্রথমত লেখাটা সামহয়ারেও দেবার কারনটা বুঝলামনা, ওখানে শিরোনামটা বদলে “নতুন ব্লগ যে কারণে দাঁড়ায় না” দিলেও আক্রমনটা মূলত আমার ব্লগকেই করা ।
ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম আপনার ভাল না লাগতে পারে, তবে সেটা সবারই যে ভাল লাগবেনা এটা ধরে নেয়াটা কি একটু বাড়াবাড়ি নয়? আমার ব্লগ আমি শুরু থেকেই পড়ে আসছি এবং এটাও বলতে পারি যে প্রথমের তুলনায় ব্লগারদের সংখ্যা, পোষ্টের সংখ্যা এবং মন্তব্যের পরিমাণ অনেক বেড়েছে। ৭-৮ দিন ব্লগে ছিলামনা, ফিরে এসে অনেক নতুন ব্লগারকেই দেখছি…আমার ব্লগ এগুচ্ছেনা, নতুন ব্লগার টানছেনা একথার সাথে একমত হতে পারলামনা।
লোকালটক ১৪/০৯/০৮ ৪:০৮ পুর্বাহ্ন
সামহোয়্যারে লেখাটা দিতে চাইনি প্রথমে। দেওয়ার পরও একটা দ্বিধা ছিল। তবে এই পোস্টে কর্তৃপক্ষ ও তাদের সমর্থকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সামহোয়্যারে দেওয়াটা ঠিকই আছে। সেখানে অনেক চেনা ব্লগার তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শিরোনাম বদলে দিলেও ওটা ছিল কেসস্টাডি। সঙ্গতকারণে আমারব্লগের নাম এসেছে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
লোকালটক ভাই, আপনার পোস্টটির শিরোনামটা ভাল লাগার মত নয়। এক্ষেত্রে বিমাদার সাথে আমি একমত। পোস্ট পড়ে মনেহয় আপনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন। কিছূ বিষয়ে আপনার সাথে একমত। যেমন, আপনি বলেছেনঃ
এইসব বিষয়গুলো সাথে একমত।
কিন্তু, “আওয়ামীঘেষাঁ” বলে যে অপবাদটা এখানকার মডু টিমের ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন, সেটার সাথে দ্বিমত পোষন করছি। এটা নিয়ে এই ব্লগের শুরু থেকেই তর্কবির্তক হচ্ছে। ছামোয়ারিনে যে যেন পোস্টাইছিলো যে, এ টিম এবার নিজেদের ব্লগে নিজেরাই লিখবে। আমি মনে করি এইসব হলো স্রেফ আগুনে ঘি ঢালার মত। আর ব্লগ চালানোর যোগ্যতার প্রশ্নেও এ্যাডমিনদের সরাসরি আক্রমনের ধরনটাও কারো ভাল লাগার কথা নয়। বেচারারা এত কষ্ট করে, নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন, ব্লগটাকে আরো সুন্দর, আরো সাবলীল করতে প্রতিনিয়ত যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এইটা অবশ্যই প্রশংসার দাবীদার। আপনি বল্লেন তাদের কোন যোগ্যতাই নাই। তাদের জন্য এটা সহজে হজম করার মত কোন মন্তব্য না।
আপনি এই ব্লগের ভালো চান। উন্নতি কল্পে আসলেই আপনার মত এত পরামর্শ আর কেউ দিতে পারে নি। এটা প্রথম থেকেই দেখছি যে, আর কেউ না হোক, শান্তদা, আপনি, রাশেদ ভাই আর শমসের ভাই এরা সারাক্ষন সাইটে লগড ইন আছেন। আপনি এই ব্লগের একজন শুভাকাংখী এ বিষয়ে কোন সন্দেহ নাই। আপনার পোস্টের ফিনিশিংয়েও বেশ আন্তরিকতা আছে। তবে প্যাচালী কথাটা কি ঠিক বলেছেন? ওখানে সবকিছু থাকা সত্ত্বেও ২/৩ জনের বেশী কখনই লগড ইন দেখি না কেন।?
আর প্রথমালো ব্লগের জন্য কোন প্রচারনার কথা মাথায় রেখে পোস্টা লেখেন নি এটা আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হচ্ছে। কারন, আপনাকে আমি যতটুকু চিনি, সরাসরি মিথ্যা কথা বলার লোক আপনি না। আপনি বারবার সবাইকে বলছেন যে সেটার সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাছাড়া, পোস্টে হাজারটা লিংক দেয়া আউলার ইমোটিকনের মত আপনার একটা বদ অভ্যাস। সুতরাং, প্রথমালো ব্লগের প্রচারনার জন্য এটা করেননি এটা আর কেউ না হলেও আমি বিশ্বাস করেছি। তাছাড়া, এই ব্লগের প্রচারনাও আপনি ছামোয়ারিনে করেছেন, সেটা নিজের চোখেই দেখেছি। তবে, প্রথমালো ব্লগের পিছনে আপনার কিছুটা হলেও স্বার্থ আছে, এটাও অনুমান করতে বেগ পেতে হচ্ছে না।
প্রথমেই আপনাকে ধন্যবাদ এই কারনে যে আপনি আপনার সাগরেদ দের আমারব্লগে লেখালেখির অনুরোধ করেছেন বলে। তাদের কাছে আমারব্লগ ভালো না লাগতেই পারে। যে কোরান আল্লাহর নিজের নাজিল করা সেই কোরান ও কিন্তু বিশ্বের প্রায় ৭৫ ভাগ লোকের ভালো লাগে না। কাজেই এটা তো সামান্য ব্লগ।
আমারব্লগ তো অন্তত স্বিকার করে যে এটা ওয়ার্ডপ্রেস থেকে নিয়েছে। মনে হয় ওয়ার্ডপ্রেস এর সাথে আপনার জাত শত্রুতা। এটা থাকা ভালো। আপনাকে কি বলেছে যে গুগল অ্যাডসেন্স যুক্ত কর্লে মনে হয় ঝাঁকে ঝাঁকে ব্লগার আসবে। নাকি এই ফিচার টা অন্য কারো নেই বলে আপনার মাথা ব্যথা করছে?
হ, আমারব্লগ এর সাথে জড়িত সবাই খ্যাত, তারা গ্রাম্য। আমরা ৮৫ হাজার গ্রামের মানুষের ভাষাতে কথা বলে শান্তি পাই। এখন কি করা? জোড় করে তো আর নিজেরে শুদ্ধ বাঙ্গাল বানানো যাবে না।
এই লাইন গুলা পড়ার পরে আসলে আর আগাতে ইচ্ছে করে না। আওয়ামী ডেভোলাপার মানে কি বুঝাইতে চাইলেন? এই প্রত্যেক্টা লাইন আসলে যথেষ্ট রেসিস্ট কমেন্ট। এইগুলা যদি “মাইনুল” অথবা কেয়ারলেস প্রজন্ম করতো তাইলে দুঃখ পেতাম না। কিন্তু মতি ভাইয়ের আদরের পাত্র যখন এই প্রশ্ন তুলে তখন আর কি বলা যায়?
ভালো, প্রথম আলো ব্লগ আসুক। আরেকটা ব্লগ বাড়লো। আমি স্বাগত জানাই । প্রথম আলো ব্লগ কোন ফ্লাটফর্মের কোড মারবে এটা বের করতে ৫ মিনিটের বেশি লাগবে । তা সেটা হাসিন করুক আর ইম্রান করুক।
ধুর, বালের ব্লগ আমারব্লগ। কি লিখুম পাইতেছি না খুজে।
এই এতোদিনে আমার ধারণা হয়েছে, আমারব্রগের ডেভেলপার, ওয়েবমাস্টার থেকে মডারেটর- পুরো টিমের কারোরই যোগ্যতা নেই ব্লগ চালানোর। এরা আওয়ামী মানসিকতা নিয়ে ব্লগ নির্মাণ করতে চায়। এমনই হাস্যকর সেই মানসিকতা- মেধাবী ডেভেলপারকে তারা হায়ার করবে না। তাদের দরকার আওয়ামী ডেভেলপার।
এই কথাগুলার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েন, লাইনে লাইন গুলা ডিলেট মাইরেন।
আমারব্লগ আওয়ামী মানসিকতার এটা জাইনা ভালা লাগলো। তো লুকাল আমি তো সবাইকে চিনি। কে কে আওয়ামী কও? আমি টেকনোলজি বুঝিনা, ব্লগ লে আউত মোটামুটি ৩ মাসে দাড়া করান হইসে আর সেটা একনও ওয়ার্ক ইন প্রসেস। তো পলিটেকিলি এটা যে আওয়ামী ব্লগ সেটা বুঝাও। এহহামিদা কি আওয়ামী লীগ করে?
আইজুদার পুস্তে মন্তব্য লিখার পর দেখি পুস্ট হাওয়া। তাই আবার লেখলাম।
লুকালরে আমি যে কারনে গাইলাতাছিনা তা হইলো তিনি মেধাবী আর আমি মেধাবী লোক পছন্দ ও করি।
তয় আমার কাছে তার কাজ যতটা স্বতঃপ্রনোদিত তার চেয়ে উদ্দেশ্যমূলক মনে হইছে বেশি। যদি উনি সত্যিই প্রথম আলোয় সংশ্লিষ্ট হয়ে থাকেন তবে বাংগাল এত কাঁচা মাছ খায়না যে এটা বুঝতে অসুবিধা হয়। দোষের কিছু নাই এতে। তিনি তার প্রফেশনের সাময়িক উন্নতির কারনে হয়তো কিছুটা সত্য, কিছুটা অনুমান, কিছুতা স্বেচ্ছাচারীতা মিশিয়ে লিখেছেন। এ আর নতুন কি? আইজকা তো দেহি বাংলাদেশ ক্রিকেট টীম অবসর নিয়া ফালাইছে কাড়ি কাড়ি টেকার আশায়।
এই অধমেরই ব্লগ থেইকা কোন উন্নতি হইলনা
[...] কাল সন্ধ্যা থেকে সারা রাত লোকালটকের ” যে কারণে আমার ব্লগ দাড়াবে না” পোস্ট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, [...]
খুব গেনসমৃদ্ধ পোস্ট। মামো এতদিনে একটা যোগ্য প্রতিদ্বন্দ্বি পাইলো।
খাইছে, এইটারে দেখি স্টিকি কইরা দিসে!
বাংলা ব্লগের মডারেটরদের আর যাই হোক, রসবোধের কোন অভাব নাই।
আইজকাল ব্যস্ততা খুব বেশী, তাই ফাকে ফাকে সময় দেই। এখন আইসা দেহি ঝড় চলতেছে। আর ঝড় উঠাইছে লুকালটক নামের একজন ঘাগু ব্লগার। পোষ্টেও তার সেইরম ভাব আছে। একটু বেশী বুঝা, মাতব্বর টাইপের ভাব।
যাইক, উপরে তো সবাই লুট ভাইরে ধুইছেই। উনি মাঝে মাঝেই লেজ গুটান, আর ছাগুগো মতন একি ব্যাখ্যা দেন। সরাসরি দেন না। পাশ কাটান। গোপন কতা প্রকাশ না করার ইথিকস্ দেখান। ওরে বলছিলাম, তারে চিনি, ওমন আছে, ওরা এমন- এই টাইপের আবাইল্যা আগাচৌ মার্কা রেফারেন্স আর গুতানো। ব্লগার ঘাগু হইলেই যে উচু মানের ব্লগার হইবো তা মনে হয় ঠিক না। উচু মান শুধু লেখার মান নিয়া না, সব মানবীয় গুন নিয়াই ধরি। শমসের ভাই, আইজু দা, সুশান্ত দা বা রাশু ভাইরে তাই দেখি যাই দেক ঘাগু হওয়ার সুযোগে নোংরামী করে না, পাকনামী কইরা নিজের মাতব্বরী ফলায় না।
আমার ব্লগ টিকবো না? তাই নাকি! সুশীল আর আবাল গ্রুপ না থাকলে ব্লগ চলে না নাকি? তাই বুঝি সচু আর সামু চলে? এইটা ঝানতাম না। আমি সামুতেও গেছি, বারোয়ারী স্টাইল লাগে, আর কমেন্টে সবাই খুব কিপ্টা। সাবধানে লেহা কয়েক লাইনের কমেন্টই বেশী। এই খানে সবাই স্বাধীন, নিজের মত লেহে। মডু নাই। কেউ কাউরে ব্লক করে ন, ব্যান করে না।
আর এইখানে যে আওয়ামী ভাবাপন্নরা আছে সেটা নিয়া আর কি কমু! সবাই তো জিগাইলো, ইথিকস এর নামে উনি পিছলায়া যায়। এইখানে বিএনপি ভাবাপন্নরাও লেহে, জামাতিরাও কপি-পেষ্ট মারে, আওয়ামী লীগও লেহে। আর নিরপেক্ষরাও সবাইরে গালায়া যায়। ছাপ্পড় মারতে চাইতেছেন নাকি? আপনিও দেহি ফরমুলার লোক, বিএনপি না হইলে আওয়ামী, আর কুনটাই না হইলে অন্য ফরমুলা।
ও বিজ্গাপনের কথা তো ভুইলাই গেছিলাম। প্রথম আলো ব্লগের প্রচার হইলো। সবাই কইলো চাকরী বাচানোর লাইগা! আমারব্লগ নাকি আবার অনেক ব্লগার হারাইবো ঐটা চালু হইলে। আপনে যে যাইবেন এইটা বাই ডিফল্ট। নুন হালাল করবেন পেইড ব্লগার হিসেবে। আপনের তো ব্লগার ভাগানি দেয়া লাগবোই। আর সদস্য তো যাইবোই, অতি সুশীলিয় আর ছাগুরা ঐ খানে খুশীতেই যাইবো। সুশীলরা এইখানে ভাত না পাইয়া হাড্ডির উপরে বাইচা আছে, আর ছাগু রা সারাদিন পোন্দানী খাইতে খাইতে দিশাহারা। ছাগুরা ঐখানে গেলে পোন্দানী তো খাইবোই না, উল্টা দিবো, কারন মতি সম্ফাদক রে পুন্দাইয়া তওবা করাইছে, এইবার মতির পিছনে থাকা বাকী গুলারেও কইরা কোর্স কমপ্লিট করবো।
প্রথম আলো ব্লগের সদস্য অনেক হইবো, অতিথী আরো বেশী, এইটা এখনই কওয়া যায়। কারন যেই পত্রিকার লেজ ঐটা, ঐ পত্রিকার ওয়েবসাইটে একবার রিফ্রেশ করলেই পাঠক সংখ্যা কয়েক’শ বাইড়া যায়। ওয়েবে আসা মাত্রই ঐটার পাঠক সংখ্যা হাজার থাকে। আর কি কমু। ঐ ব্লগও যে একি কাম করবো তা বলাই বাহুল্য, এইটা নিয়া সন্দেহ করাটাও আবালীয় কাম হইবো।
লুকালভাই লুকাল বাসের হেল্পারের মতো সব স্টপেজে থাইমা পরবর্তি গন্তব্যের হাঁক দিলেন, বুঝলাম। মাইনষে চাকরীর লাইগা কত কিছু করে, আমি সমব্যাথী।
তয় আপনের রুটি-রুজির ব্লগ ভালো না চললে আমারব্লগে আবার আইসেন বদনাম করতে। আমরা কিন্তু কমু না, “লুকালটক, আপনের কাছে আঙুর ফল টক”।
গেদু চাচা ১৪/০৯/০৮ ১১:৫৮ পুর্বাহ্ন
এইটা দিয়া একটা পোস্ট দেন।
মলিকিউল ১৪/০৯/০৮ ১২:১০ অপরাহ্ন
দিছি চাচা। পড়েন।
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ১২:১৯ অপরাহ্ন
অনেকক্ষণ পর পড়ে মজা পেলাম। বিশ্লেষন অতি অসাধারণ!
মলিকিউল ১৪/০৯/০৮ ১২:২৪ অপরাহ্ন
ব্লগ চালু কইরা প্রথমালুথালু একটা মারা খাওনের চান্স আছে। এমনিতেই ওইটা এখন জামাতের গোয়াচাটা পত্রিকা, তাগো ব্লগের দালালির ক্যারেক্টার দেইখা পত্রিকার কাটতি আরো কমবে। পত্রিকায় পাবলিক ‘নিউজ’ পড়তে চায়, ব্লগে চায় নিজের কথা সোজাসাপটা বলতে। দালালি ক্যারেক্টার বা তৈলবাজি তাই ব্লগে অচল। মুই কি হনুমান হনু রে যে আমার পিছনে রাতদিন ছাতি নিয়া দশবারোটা ল্যাখক-সাংঘাতিক ঘুরে – এই ভাব ব্লগে লইতে গেলে পাবলিক স্রেফ গুয়া মাইরা ছাইড়া দিবে।
প্রলয় হাসান ১৪/০৯/০৮ ৮:০১ অপরাহ্ন
চোর্ভাই তো ফাডায় ফালাইসেন! হাসতে হাসতে টায়ার্ড হয়া গেলাম।
আপনার সাথে একমত না । আমার ব্লগ সাফল্যের সাথে আরো অনেক দূর এগিয়ে যাবে, আর আপনার (লোকালটক) মত ধূর্ত ব্লগাররা তখন আবার এখানে ফেরার জন্য প্রশংসামূলক স্তুতি বাক্য রচনা করবে।
ভালো লাগলো লেখাটি ।

আপনার আওয়ামী মানসিকতা কথাটা শতভাগ সত্যি ।
যা এই ব্লগে ভিন্ন মতাদর্শের কেউ এসে প্রথম
দর্শনেই উপলব্দি করবে । বেশ কয়েকজনের একটি চক্র ভিন্ন ভিন্ন
নিক নিয়ে আওয়ামী কিংবা বামাদর্শ বাস্তবায়নে কিরকম সিরিয়াস তা
একানকার যে কারও রাজনোৈক ব্লগে একবার চোখ বুলালেই যথেষ্ট।
এবং এরা অনেকেই শুধুমাত্র আওয়ামী কিংবা বামাদর্শ বাস্তবায়নে
এখানকার নিয়মিত ও সক্রিয় সদস্য হয়ে বিশেষ অবদান রাখছে।
এটাও হ্য়তবা আমার ব্লগ না দাঁড়ানোর জন্য একটি অন্তরায় হতে পারে।
সুশান্ত ১৪/০৯/০৮ ১২:৫৪ অপরাহ্ন
আপনাকে লিখতে কেউ বাঁধা দিছে?
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ১:০১ অপরাহ্ন
মলিকিউল ১৪/০৯/০৮ ১:৩০ অপরাহ্ন
হাসনাত ভাই, আওয়ামী বিএনপি সবই আছে। আছে আমার মতো দলাদলি ছাইড়া দেয়া লোকও। একদলের বিরোধীতা করলেই আরেকদল হইলো না। আমারও প্রথমদিকে মনে হইতো এখানে আওয়ামী বেশী। কারন আমি দলীয় দিক থেকে দেখতাম। এখন মনে হয় না। কারন সবাই আছে। বিএনপির সমর্থকরা চাপে পড়ে বেশী, তার কারন জামাতের সাথে জোট। আবার আওয়ামী লীগ আতাত করলে, ইফতার করলেও প্রতিবাদ হয়। আপনি লেখেন, ইচ্ছা মতো। দরকার হইলে আমারে ইমেইল কইরেন, আমি আরো ইস্যু দিয়া দিমু, একসময় দলাদলি করতাম বইলা অনেক কিছুই পেটে আছে। তবু আওয়ামী ছাপ্পড় দিয়েন না। যারা দলাদলি ছাড়ছি, হেগো গায়ে লাগে।
আমি ব্লগে নতুন। যদিও কিছু ব্লগ আমি লিখেছি কিন্তূ আমি মনে করি ওগুলো ব্লগ লেখার প্রেক্টিস ছাড়া আর কিছু নয়। দুঃখের বেপার হলো এটি ছারা এখনো আমি লোকালটকের কোন ব্লগই আমি পরিনি। হয়তো পরার পর তার বলতে পারবো তার এই ব্লগ কনো উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে কি-না।
তবে আমি সবার মন্ত্যব্য কে সম্মান করি। কে আওমেলীগ কে বিএনপি এটাও দেখতে চাইনা। সব মিলেই আমরা। তবে আমার মনে হয় কোন ব্লগকে করত্রিপক্ষ উদ্দেশ্যপূরবক ভাবে কনো দলের ব্লগ বানালে সে তার নিজের পায়ে কুড়াল মারা ছাড়া অন্য কোন লাভ হবে না।
তবে লক্ষ করেছি এইখানে গালি বেশী হয়। তারা ব্লগের ক্ষতি বেশি করছে।
আমি এই ব্লগের উন্নতি চাই।
শেষে আমি বলতে চাই যারা লোকালটকের লেখাকে নেগেটিভ মনে করছে তারা এতো বেশী মন্তব্য না করে আমার ব্লগের উন্নতি কল্পে তারা নিজেরা সুপারিশ পু্রবক ব্লগ লিখুন।
আমারব্লগ দাঁড়িয়ে গেছে । আরো সামনে যাবে । (L)
হতাশ হচ্ছেন কেনো?
আমি তো অনেক আশা নিয়েই এখানে এন্ট্রি মারলাম..
সামহয়্যার তো বেশি সন্ন্যাসীর গাঁজনে পরিণতম হয়ে ওঠে প্রায়ই..সেটাই কি ভাল
আপনি কি তাই চাছ্চেন..
মন্তব্য অলপ হোক , কিন্তু গঠন মূলক হলেই তো ভাল ।
আর সদস্য…..
সেটা কি কোন খানেই বাড়চে আসলে..সেই ঘুরে ফিরে..একই দল সবর্ত্র।
আমারব্লগের এখন একটাই সমস্যা তা হল এর চেহারা। ঘিঞ্জি একটা ভাব আছে, সেই সাথে একটু রঙচং দরকার। চকচক করলেই সোনা হয় না ঠিক, কিন্তু চকচক করলে খারাপও হয় না।
বিভিন্ন আইটেমকে পেইজের বিভিন্নদিকে সুন্দর ভাবে Distribute করলে আরো সুন্দর হবে।
সুশান্ত ১৪/০৯/০৮ ৮:৫৭ অপরাহ্ন
এগুলা তো ঠিক আছে। কিন্তু আওয়ামীকরনের নিন্দা জানাই।
[...] হাস্যকর আওয়ামী মানসিকতার পার্থক্য আমর সেই পোস্টে আমি বলেছি টিমের কথা। কিন্তু কয়েকজন [...]
“এই ব্লগের আরেকটা খারাপ দিক হল এই- এখানে কারণ ছাড়াই চাচা-জেটা-নেতা-কেতা নামে নিক তৈয়ার করা হৈছে ওপরমহলের পরিকল্পনা অনুযায়ী। সব নিকই আমার চেনা। নেপথ্যের সবার নামই আমার জানা।”
ঘাঘু ব্লগাররাও যে বোকাচোদার মতো কথা বলে এইটা পড়ে জানলাম, আগে জানতাম না।
জটিল জুক্স দেখা গেলো। সামুতে কখনও এত মজা পাই নাই
যতই প্রচারণা চালাও প্রথম আলু ব্লগ বাল ফালাইবো।
সুশান্ত ১৪/০৯/০৮ ৪:৩৪ অপরাহ্ন
[...] ১৪ সেপ্টেম্বর লোকালটক যে কারনে আমারব্লগ দাঁড়াবে না শিরোনামের ব্লগের পর আমারব্লগ এর কিছু [...]
বিরাট রাজনীতি!!!
‘যখন চোখের সামনে আপনার লেখা চারটা লাইন পড়তে গিয়ে দেখি যে, চারটা লাইনই অশুদ্ধ। তখন আপনাকে ডেইলির মালিক নয়, মনে হচ্ছে ডেইরি ফার্মের গোয়ালা!’–কলহরত বাচ্চার মতো কথা, যেন একটা আরেকটাকে বলছে: তোর বাপের চেয়ে আমার বাপের অনেক ট্যাকা, আমাদের বাসায় কালার টিভি আছে!
আফসোস!!!
কে কয় খারাইবো না.. ক-খন খারায়া হাটা দিবার লাগসে..একটু পরে দৌড়াইবো ..
[...] শুরু একটি ভবিষ্যতবানী দিয়ে, তার পর অনেক পর্ব হয়ে গেছে মাঝে, [...]
৫ মাস পেরিয়ে গেছে।
আমারব্লগ কী শুয়ে আছে এখনো?
হ্যা জ্ঞানী, হাগিয়া ঢালিও পানি।
লোকালটক সাহেব তো আমার ব্লগের কবর খোঁড়ার যথেষ্ট চেষ্টা করেছেন দেখা যাচ্ছে। তাতে কতোটা কাজ হয়েছে। কিছু ইউজার হয়তো কমেছে। কিন্তু আমার এখন যারা আছি তারাও আমার ব্লগকে শক্তিশালী করতে পারি। আপনার প্রত্যাশিত প্রথম আলোব্লগ যে সুপারফ্লপ করেছে সেটা আশাকরি এখন বুঝতে পারছেন।
থার্ড ভার্সনের প্রতীক্ষায় আছি…………..।
লুকালঠগ তুমি কুতায়…….
হ রে বাপু তুমার ভবিষ্যদ্বাণীই ঠিক । এইটা দাঁড়ায়না ।
খালি দৌড়ায় ।চলতেই থাকে । দাঁড়ানোর ফুরসৎই পায়না ।
miman ১৪/০৯/০৮ ১১:২১ অপরাহ্ন
হ, হাছা কতা । এইডা তো খারায়না । খালি চলতেই থাকে ।
হাস্যকর
এইহানেও লোক হাসাইতে আইচোচ?
লোকালের এ বিষয়ে একটা আপডেট দেওন দরকার, আমার ব্লগের বর্তমান পরিস্হিতি কি? আমরা কি খাড়াইয়া আচি না শুইয়া পড়সি
ইফ্তেখার মোহাম্মদ ১৪/০৯/০৮ ২:০২ পুর্বাহ্ন
@ডাক্তার আইজুদ্দিন, হে খাড়াইয়া আছে না হুইয়া পড়ছে তাই জিগান আগে।
এই পুস্টরে পা বান্ধিয়া সদর দরজার সামনে ঝুলাইয়া রাখা হউক!! লোকজন যাতে আসতে যাইতে ছেপ মারিতে পারে
লুকাল রে ধইরা আনা হোক,আইস্যা বলুক আমার ব্লগ= আমাদের ব্লগের কি অবস্থা,নাকি তিনি নিজের …ঢাকায় ব্যস্ত ?
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
লোকালটক
এই পর্যন্ত 66 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
কোন পোস্ট প্রিয় তালিকায় যোগ করা হয়নি।
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ