Home » ব্লগরব্লগর

ওয়েবে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা কিছু অনুবাদের কাজ করবো

লিখেছেন: লোকালটক

বৃহঃ, ২১/০৮/০৮ – ৪:২৭ অপরাহ্ন39 টি মন্তব্য

অনাবশ্যক ভনিতা না করে সরলভাবে বলে ফেলি। ওয়েবে আমরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে কিছু অনুবাদের কাজ করতে চাই। আমার ধারণা, এ বিষয়ে অনেকেরই অভিজ্ঞতা রয়েছে- কারওবা বিস্তৃত, কারো টুকটাক। বলাবাহূল্য, অনুবাদ হবে আধুনিক, সহজবোধ্য। এজন্যই আমরা সবার অংশগ্রহণ চাই।
আপনারা জানেন, ভারতীয় বাংলার অনুবাদ চরম হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে আগেই। এমনকি বাংলাদশেও একক উদ্যোগে কেউ কেউ অনুবাদের কাজটি করেছেন, তবে তাও মানসম্পন্ন নয়।
কী কী অনুবাদ করার কাজে হাত দেওয়া যেতে পারে, এ বিষয়ে সবার কাছ থেকে প্রস্তাব চাইছি। তারপর আমরা মূল কাজে হাত দেবো।
এ ধরনের কাজ একাও করা যায়, যদিও তা সময় ও শ্রমসাপেক্ষ। তবে একসঙ্গে দশ জন যদি হাত লাগান, সেই কাজ সহজেই হয়ে যায়। ব্লগীয় উদ্যোগে এরকম কিছু কিছু কাজে, চলুন আমরা হাত লাগাই। আসুন, দাগ রেখে যাই ওয়েবের ভুবনে।

এর একটা স্বস্তিকর দিক হল, এ প্রকল্পের জন্য কারো কাছে হাত পাততে হচ্ছে না। এখানে কোনো টাকা-পয়সার ব্যাপারই নেই। অবসরে নিজেদের মেধাটুকুই শুধু শেয়ার করবো আমরা। তাও সবসময় নয়, যার যখন সময় হয় তখন তিনি কাজ করবেন।

এবং এটা আমরা পারবো।
ইচ্ছা-অনিচ্ছার ওপর ভিত্তি করে নিচের তালিকায় যোজন-বিয়োজন হতে পারে। তবে অংশগ্রহণ চাই সবারই। আশা করি, তালিকায় নাম নেই, এমন যে কেউ চাইলে এখানে নাম অন্তর্ভূক্ত করতে পারবেন। আমরা আপনাকে স্বাগত জানাই।

সম্পাদকমন্ডলী
জামাল ভাস্কর
মাহবুব মোর্শেদ
হাসিব মাহমুদ
চোর

অনুবাদ ও কারিগরি টিম
শমশের আলম
অলৌকিক হাসান
কেমিকেল আলী
টিনের সেপাই
মাহবুব সুমন
আরিফুর রহমান
মানচুমাহারা
বিপ্র
প্রত্যুৎপন্নমতিত্ব
নেমেসিস
রাশেদ
বিষাক্ত মানুষ
মানুষ
ব্লুজ

সমন্বয়কারী
লোকালটক
সুশান্ত

VN:F [1.5.0_759]
Rating: 0.0/5 (0 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
39 টি মন্তব্য | 67 বার পঠিত | |

  • অনিশ্চিত ২১/০৮/০৮ ৪:২৯ অপরাহ্ন 1
    অনিশ্চিত

    শিক্ষাবিষয়ক কোনো বইপত্র/লেখা হইলে জানাইতে পারেন। সময় পাইলে করিতে পারি।

    লোকালটক ২১/০৮/০৮ ৪:৪০ অপরাহ্ন

    জনপ্রিয় ওয়েবসেবাগুলো আমরা অনুবাদ করতে চাইছি। ঠিক বইপত্র নয়।

  • অনুপম সৈকত শান্ত ২১/০৮/০৮ ৪:৩২ অপরাহ্ন 2
    অনুপম সৈকত শান্ত

    মাহবুব মোর্শেদ?????????????

    লোকালটক ২১/০৮/০৮ ৪:৪১ অপরাহ্ন

    অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন দেখছি। কেন?

    অনুপম সৈকত শান্ত

    অনুপম সৈকত শান্ত ২১/০৮/০৮ ৪:৪৭ অপরাহ্ন

    এই মাহবুব মোর্শেদ কি সামহোয়ারইনের সেই জন???

    লোকালটক ২১/০৮/০৮ ৫:০৯ অপরাহ্ন

    জ্বি।

    অনুপম সৈকত শান্ত

    অনুপম সৈকত শান্ত ২১/০৮/০৮ ৫:১৯ অপরাহ্ন

    ভার্চুয়াল গুণ্ডা” উপাধী প্রদানকারী মাহবুব মোর্শেদ?????

    সে কি করে এই সম্পাদকমণ্ডলী তালিকায় আসে????????

  • সুশান্ত ২১/০৮/০৮ ৪:৪২ অপরাহ্ন 3

    আগা মাথা কিছুই বুঝলাম না, একটু গোছাইয়া প্লান টা দেন।

    লোকালটক ২১/০৮/০৮ ৪:৪৭ অপরাহ্ন

    আপনাদের কাছ থেকে প্রস্তাব চাই যে, জনপ্রিয় ওয়েব সার্ভিসগুলার মধ্যে কী কী অনুবাদ করা যায়। ফেসবুকের বাংলা অনুবাদ নিয়ে কাজ হচ্ছে জানি। ভারতীয় বাংলায় জিমেইলের অনুবাদও হয়েছে, যদিও হাস্যকর।
    প্ল্যান মানে কী চাইছেন?

    সুশান্ত ২১/০৮/০৮ ৪:৪৯ অপরাহ্ন

    মানে কি কি অনুবাদ করা হবে, কিভাবে সংরষ্কন করা হবে এসব আর কি!

    লোকালটক ২১/০৮/০৮ ৫:০৯ অপরাহ্ন

    ধরেন, জিমেইল। শুরুতে এটা আমরা অনুবাদ করলাম। তো, এতে আবার সংরক্ষণ করার কী আছে? আর আমরা তো সুবিধা-অসুবিধা নিয়ে পরামর্শ চাইছিই সবার কাছ থেকে।

  • বোকামাষ্টার ২১/০৮/০৮ ৪:৪২ অপরাহ্ন 4
    বোকামাষ্টার

    আমাের লইেত পােরন।

    লোকালটক ২১/০৮/০৮ ৪:৪৮ অপরাহ্ন

    আপনার নামটা নোট করে নিলাম।

  • গেদু চাচা ২১/০৮/০৮ ৪:৪৪ অপরাহ্ন 5

    অনুবাদ করেন, আপনাদের কামে কাজে আমার চোখ রাখা আছে। কামে লাগলে অওয়াজ দিয়েন।
    আপনাদের চেস্টা সফল হোক।

    লোকালটক ২১/০৮/০৮ ৪:৪৮ অপরাহ্ন

    আপনার নামটা নোট করে নিলাম। ধন্যবাদ।

    গেদু চাচা ২১/০৮/০৮ ৪:৪৯ অপরাহ্ন

    ধন্যবাদ।

  • Tonoy husneara ২১/০৮/০৮ ৫:১৩ অপরাহ্ন 6
    তনয় হোসনেয়ারা

    সরাসরি অনুবাদ অথবা বিভিন্ন সাইট পড়ে মৌলিক কোন লেখাও তৈরি করা যেতে পারে।
    আর আমি নিয়মিতভাবে কিছু বিষয়ের উপর লিখছি।

  • আরিফুর রহমান ২১/০৮/০৮ ৫:১৩ অপরাহ্ন 7

    ঠিকাসে!

    আমি ভুল না বুজলে বলতে চাইতেছে.. ‘বাংলায় ওয়েবের কিছু সেবা’ এইতো?

  • অনুপম সৈকত শান্ত ২১/০৮/০৮ ৫:২২ অপরাহ্ন 8
    অনুপম সৈকত শান্ত

    বাংলা ওয়েবের কিছু সেবা- বিষয়টি ঠিক পরিষ্কার হলো না। ফেসবুক-জিমেইলের অনুবাদ বিষয়টিও ঠিক পরিষ্কার নয়। এটা কি ফেসবুক/ জিমেইলের বাংলা ভার্সন???

    আরেকটু কি বিস্তারিত বলবেন?

  • আরিফুর রহমান ২১/০৮/০৮ ৫:২৩ অপরাহ্ন 9

    প্রশ্নোত্তরের নাম প্রস্তাব করতেছি।

  • সোনালী ডানার সঙ্খচিল... ২১/০৮/০৮ ৬:২৭ অপরাহ্ন 10
    সোনালী ডানার সঙ্খচিল...

    এম.কে.নিপু আপনাদের বিশেষ কাজে আসতে পারেন,উনার ব্যাপার্টা মাথায় রাখেন।

  • সোনালী ডানার সঙ্খচিল... ২১/০৮/০৮ ৬:৩৭ অপরাহ্ন 11
    সোনালী ডানার সঙ্খচিল...

    ঐখানে বীপ্র নামটা দেখছি,মানে কি বীপ্রতিপ? অর্থাৎ বুয়েটের বীপ্র দা?

  • সুশান্ত ২১/০৮/০৮ ৬:৪২ অপরাহ্ন 12

    জিমেইল কেম্নে অনুবাদ করবেন? এই অধিকার তো আমাদের নাই। এটা তো একটা মেইল প্রোগ্রাম, এটা অনুবাদ করার কি আছে??

    রাশেদ

    রাশেদ ২১/০৮/০৮ ৬:৪৪ অপরাহ্ন

    জিমেইলের বাংলা তো আছে। গুগল ডকস এরও আছে। তয় যেই ভাষা!

  • আবু সাঈদ জিয়াউদ্দিন ২১/০৮/০৮ ১০:১৯ অপরাহ্ন 13
    আবু সাঈদ জিয়াউদ্দিন

    ভারতীয় বাংলার অনুবাদ চরম হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে আগেই

    - একমত না। বাংলাদেশও প্রচুর বাংলা অনুবাদ হয় যা পড়ার যোগ্য নয়।

    আর “গন আদালত ব্যর্থ” হইছে যারা প্রচার করে – সে যে গনআদালতের বিষয়টা বুঝে না তা কি সে বুঝে। তার কাছ থেকে যখন কোন অনুবাদ আসবে তা হবে খন্ডিত এবং ভুল্।

    তাই নামের তালিকা দেখে হতাশ হলাম।

  • আফলাতুন ২১/০৮/০৮ ১০:৩০ অপরাহ্ন 14
    আফলাতুন

    আগে জানতে চাই আপনার কোয়ালিফিকেশন ? দেখি অনুবাদক ভাই একখান অনুবাদ করেন “I miss you”

  • নকীব ২১/০৮/০৮ ১০:৪০ অপরাহ্ন 15
    নকীব

    ছোটগল্প এবং কবিতার অনুবাদ চাইলে করবো………

  • বিবর্তন ২১/০৮/০৮ ১১:৩৬ অপরাহ্ন 16
    বিবর্তনবাদী

    জীব বিজ্ঞান বিষয়ক বই লিস্টে থাকলে আওয়াজ দিয়েন। চেষ্টা করতে পারি।

  • বিবর্তন ২১/০৮/০৮ ১১:৩৭ অপরাহ্ন 17
    বিবর্তনবাদী

    ভারতীয় বাংলার অনুবাদ চরম হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে আগেই……….

    ১০০% সত্য। ওদের অনুবাদ পড়লে বমি আসে।

  • পান্থ রহমান রেজা ২১/০৮/০৮ ১১:৫৬ পুর্বাহ্ন 18

    পত্রিকায় টুকটাক অনুবাদের অভিজ্ঞতা আছে। তয় এখানে কী লাগতে পারমু বলতে পারছি না। আবার তালিকায় উল্লেখিত কাউকে চিনিও না। তবে মনে হচ্ছে আপনাদের উদে্যাগটা শুভ। কাজে লাগলে ডাক দিয়েন। আসমুনে।

  • শামস ২১/০৮/০৮ ১২:১২ অপরাহ্ন 19
    দাদু ভাই

    আপনারা কি ধরনের অনুবাদের কথা বলছেন? এমন একটা বিষয় কি ভাবছেন যে কেউ বাংলায় লিখলে ইংরেজীতে রুপান্তর হবে এবং ইংরেজীতে লিখলে তার বাংলা রুপান্তর পাব? আমি সেইরকম একটা কিছুর জন্য আগেই অনুরোধ করছিলাম। ধন্যবাদ আপনাদের উদ্যোগের জন্য।

  • প্রলয় হাসান ২১/০৮/০৮ ৭:২৯ পুর্বাহ্ন 20

    আমার নাম কই! খেলুম না কইলাম লোকাল্টক ভাই!

  • প্রলয় হাসান ২১/০৮/০৮ ৭:২৯ পুর্বাহ্ন 21

    ;-(

  • মইনউদ্দিন১০২ ২১/০৮/০৮ ৯:৫০ পুর্বাহ্ন 22

    কাম অনলাইনে হইলে আমি হাজিররররররররররররররর!
    অপলাইনে হইলে দৌড়াই।

    মইনউদ্দিন১০২ ২১/০৮/০৮ ১০:০০ পুর্বাহ্ন

    আরেকটা কাম করা যায়, পরথমে আমার ব্লগরে বাংলায় দাড় করানো যায়।
    এই অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজী, ভালা লাগেনা।

  • মুকুল ২১/০৮/০৮ ১০:২০ পুর্বাহ্ন 23
    মুকুল

    আমি ইংরেজীতে ভালো না। তবে কেউ অনুবাদ করলে ভালো হৈছে, নাকি খারাপ হৈছে- সে বিষয়ে মূল্যবান মতামত দিতে পারমু! :-P

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা ২১/০৮/০৮ ১০:৩০ পুর্বাহ্ন

    তাতেই চলব…………. (Y)

  • রক্তাক্ত যোদ্ধা ২১/০৮/০৮ ১০:৩০ পুর্বাহ্ন 24
    রক্তাক্ত যোদ্ধা

    টেকনিক্যাল যে কোন ধরনের অনুবাদে আমি আছি……………..লিস্টে নামটা ঢুকিয়ে দেন……….. :-)

  • আমারব্লগ » যে কারণে আমারব্লগ দাঁড়াবে না ২১/০৮/০৮ ১:৪০ পুর্বাহ্ন 25

    [...] ওয়েবে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা কি… [...]

ট্র্যাকব্যাকঃ

  1. আমারব্লগ » যে কারণে আমারব্লগ দাঁড়াবে না

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!