Home » প্রযুক্তি

সম্প্রতি দেখা একটি সাড়াজাগানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র![রিপোস্ট]

লিখেছেন: লোকালটক

রবি, ১০/০৮/০৮ – ১২:০৮ পুর্বাহ্ন2 টি মন্তব্য

বাংলা চলচ্চিত্রে এখন দুঃসময় চলছে। গত কয়েক বছরে ভালো সিনেমা বলতে হাতেগোণা দুএকটি অথবা শূন্য। তবে আশার কথা, তরুণরা চলচ্চিত্রের এ দুঃসময়ে হাল ধরতে এগিয়ে আসছে। কিছুদিন আগে অনেকটা অগোচরে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। চিত্রসমালোচকরা একে অত্যন্ত উঁচুদরের সিনেমা বলে অভিহিত করেছেন। চিত্রনাট্য, সঙ্গীত, চিত্রগ্রহণ, নৃত্য পরিচালনা- সবদিক থেকেই এটি প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যদিও অনেক সমালোচক পরিচালনায় কিছুটা দুর্বলতা খুঁজে পেয়েছেন, তথাপি শক্তিশালী চিত্রনাট্যের গুণে তা ঢেকে গেছে পুরোপুরি। অভিনয় কুশলতা এ ছবির সবচেয়ে উল্লেখযোগ্য দিক। লক্ষ্যণীয় যে, প্রচলিত বাংলা ছবির ফর্মুলা এ ছবিতে অনুসরণ করা হয়নি। প্রথা ভাঙার একটি প্রচেষ্টা আমরা পুরো চলচ্চিত্রজুড়েই দেখতে পাই। নায়ক ও তার সঙ্গীদের বিরুদ্ধে খলনায়কদের বিজয় আমাদের সমাজ বাস্তবতার নির্মম চিত্রকেই তুলে ধরে বলে আমি মনে করি।

সময়-সুযোগ করে দেখে আসুন ছবিটি।

[ওয়েবমাস্টার আমার এই পোস্ট ভুলক্রমে (?) মুছে দিয়েছিলো, তাই আবার রিপোস্ট করলাম]

VN:F [1.5.0_759]
Rating: 2.5/5 (2 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
2 টি মন্তব্য | 39 বার পঠিত | |

  • সন্তোষ ডি'কস্তা ১০/০৮/০৮ ১:১৯ পুর্বাহ্ন 1

    আমি কার, কে তোমার!
    বাহ! সুন্দর তো!!!

  • অমিত আহমেদ ১০/০৮/০৮ ১:৫৬ অপরাহ্ন 2
    অমিত আহমেদ

    দেখলাম।
    নায়িকাটা কে?

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!