বাংলায় নাম
শারফুদ্দীন
পরিচিতি
সদর দরজা
ভালোবাসা :( ...............

আমি একদিন ভালোবেসেছিলাম কিন্তু সেদিন বুজিনি ভালোবাসার মানে কি? ভালোবেসে সেদিন নিজেকে বিশ্বপ্রেমিক ভেবেছিলাম, শার্টের কলারের নিচের কয়েকটা বোতাম খুলে সাগরপাড়ে একলা হেঁটে বিড়ি টেনে হেঁড়ে গলায় গেয়েছিলাম, “"তুমি নির্জন উপকূলে নায়িকার মত......." ” সেদিন আমার কাছে ভালোবাসার মানে ছিল গোপন প্রিয়ার চকিত চাহনিতে কলিজার গোড়ায় শিরশির অনুভুতি, সেই অনুভুতিতে হয়েছিলাম শিহরিত। সেই দিন কুনো ভ্যালেন্টাইন দিবস ছিলনা, ছিল অন্য দশটা বর্ষার দিনের মত হালকা কালো মেঘে ঢাকা আকাশ, ঝরেছিল বৃষ্টি, ছিলো কদমের মাস বহেনি ফাল্গুনি হাওয়া। তিনতলার জানালার ফাঁক গলিয়ে হাতে বৃষ্টির পানি নিয়ে খেলা করা কুনো সপ্তাদশী’র স্নিগ্ধ মুখ দেখে অজানা ভালোলাগায় নিজে আন্দোলিত হওয়া, আমার কাছে ভালোবাসার মানে ছিল কখন আবার দেখা হবে সে আশায় সারাদিন ঐ জানালা পাহারা দেয়া। সেই বরষায় জানালা দিয়ে সপ্তাদশী’র ছুঁড়ে মারা কদম কুড়িয়ে নিয়ে ভাবি আমার মতন চোট্টার কাছেও কেউ ভালোবাসা চাইতে পারে ! শেষ হয় সব চাওয়া পাওয়ার, শেষ হয় সব লেনদেন...... হয়তোবা সেই সপ্তাদশী আজ বেশ সুখেই আছে নয়তোবা না... জানিনা সে কথা। জানিনা সে ভাবে কি সে আমার কথা ......... চাইনা সে ভাবুক। অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আজো ভাবি সেই বরষার দিন, সেই কদমফুল......... ভুলতে চাই বারবার, যায়না ভোলা। ভালোবাসার বিনিময়ে ভালোবেসেই যেতে হয়।
আজকাল আর সপ্তাদশীদের খুনী চাহনিতে কাঁপেনা হৃদয়। দিন যায় দিন আসে, দেখা হয়না বরষার কদম, ফাল্গুনের গাঁদা কিংবা বাসন্তীর বানে ভাসা কুনো তরুণী’র খোঁপা। প্রহসনগুলো শিখিয়ে দেয় ভালোবাসার নিয়মকানুন, সেই নিয়মে চলাটাই এখন ব্রত। তবুও ছন্নছাড়া অবসরগুলোতে অবসন্ন মন হয়ে উঠে বিদ্রোহী, ফিরে যায় সেই সব দিনে, না জানি কোন ভালোবাসায় ............ কখনো কখনো অপ্রত্যাশিত মরুঝড়, মেঘে ঢাকা আকাশ, এলোমেলো বৃষ্টিতে হারিয়ে যাই আমার শহরে, কত্তোদিন সাগরপাড়ে হৈ হুল্লোড় করে বৃষ্টিতে ভিজিনা। ব্যালকনিতে একলা বসে মরু জ্যোৎস্নায় হারিয়ে যাই... কত্তোদিন সমুদ্র জ্যোৎস্নায় ঝাউবনে বসে গেলা হয়না মেড ইন চাকমা
পাইনা মাটির সোঁদা গন্ধ, কতোদিন দেখিনা মা’য়ের মুখ .......... কখনো কখনো নিজের অজান্তেই ভিজে যায় চোখ। ভালোবাসাগুলো এখন সব জড়ো হয় এক সুতোয়, অতীত হাতড়ে খুঁজে নিতে হয় কেবল। মায়ের থাপড়ানিতে, বাবার দাবড়ানিতে খুঁজে পাই ভালোবাসা। মায়ের কান্নাজড়ানো কন্ঠে “বুলবুল” ডাক কিংবা বাবার "“পাঁচ ওয়াক্ত নামায সময় মতন পড়িস”" উপদেশে খুঁজে পাই নিঃস্বার্থ ভালোবাসার স্বাদ।
আজকের দিনে এক পৃথিবীর সব ভালোবাসা তাদেরই দিলাম যারা ভালোবাসা দিতে জানে, যাদের ভালোবাসায় থাকেনা কখনো পরমাণু পরিমান স্বার্থ।
- ক্যাটেগরি:
- শারফুদ্দীন-এর ব্লগ
- মন্তব্য প্রদানের জন্য লগইন অথবা রেজিস্টার করুন
- ১৯৫ বার পঠিত
Twitter-এ প্রকাশ করুন

মন্তব্য
যারা ভালোবাসার মূল্য দিতে জানে না, ভালোবাসা কী তাইই বোঝে না, যারা ভালোবাসার নামে অন্যের জীবন নিয়ে খেলতে ভালোবাসে তাদের জন্য শুধু ঘৃণা।
-----------------------------------------------------
আমি পথ চেয়ে আছি মুক্তির আশায়...
ভাইকো ছ্যাকা কি জোরসে খাইচিলেন ?
(স্বাক্ষরঃ দিশাহারা পূটকি লাল)
*****************************
তোমার দগ্ধ দেহ
এইবার ঢেকে যাক নবজাত রোদে।
তোমার রক্তে ভিজে পোড়ামাটি ফিরে পাক প্রাণ।
তুমি সেই আগামীর মাঠে
ফলাও দু'হাত ভরে দগদগে আগুনের ধান।
(স্বাক্ষরঃ দিশাহারা পূটকি লাল)
*************************************************************************************
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
(স্বাক্ষরঃ দিশাহারা পূটকি লাল)
আপনার ঐ খালাত বোনের খবর কি ?
তার বিভাহ হৈয়া গেসে
(স্বাক্ষরঃ দিশাহারা পূটকি লাল)
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
আজকের দিনে এক পৃথিবীর সব ভালোবাসা তাদেরই দিলাম যারা ভালোবাসা দিতে জানে, যাদের ভালোবাসায় থাকেনা কখনো পরমাণু পরিমান স্বার্থ।
পোস্টে
দিশেহারা লালে লাল-ফাল্গুন
--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........
১০০% হালাল কমেন্ট
( বিএসটিআই অনুমোদিত )
BSTI : BDS 0103:2010
ভালবাসার জয় হোক!
ই-বুক :: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে
এই পৃথ্থির বাহক নাকি 'ভালবাসা', জানি না।
____________________
ঘর ছেড়ে ধন খুঁজিস কেন বনে বনে?
হে হে, বদ্দা, মরুভূমি, সে ও তো সাগর, বালুর সাগর। আমার যে চারপাশে পাহাড়, কোনোদিকেই কিছু দেখার উপায় নেই।
একদিন তুমি আমি ককসোবাজারে ফুটবল খেল্বানি, রেডি থাইকো
~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!
ছ্যাঁকা কেউ দেয়, কেউ খায়। সাগর পাড়ে বিড়ি টানা আর পান করার বড়ই ইচ্ছা বুঝি ? উদ্ভ্রান্ত যেতে চান কেন? আপনিও ছ্যাঁকা !!!
----------------------------------------------------------------
ইচ্ছে আছে উড়ব সোজা, কিম্বা বেঁকে ...
হুম
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
আপ্নে মিয়া মানুষ ভালা না, দিলেন তো মনডা খ্রাপ করায়া
___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।
ভালোবাসা দিবসে ভালোবাসার পোষ্টমর্টেম!!
ভালা পাইলাম।
_____________________
ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।
"সখী ভালোবাসা কারে কয়?
ভালোবাসা মানে শুধু অভিনয়
সখী ভালোবাসা কারে কয়?
ভালোবাসা কি শুধু অপচয়?
ভালোবাসা মানে প্রতারিত কিছু ক্ষত
বিক্ষত হৃদয়ে..."
----রুপম ইসলাম।
******************************************************************
লাল-দাড়ি , কলমা পড়া, সুন্নতের যাঁরা দেন দোহাই...সেইসব ছাগুদের সেলাম
( সাইদীর ওয়াজ বাজিয়ে বাজিয়ে কান খেয়েছে কাঠমোল্লা )