Skip to content

পিলখানা হত্যাকান্ড নিয়ে একমাত্র কার্টুন

ব্লগারের প্রোফাইল ছবি

পিলখানা হত্যাকান্ড নিয়ে এই কার্টুনটি আঁকি। আমার স্কুলের সহপাঠি-বান্ধবী সোনালী’র ভাই মেজর জাহিদ আর একসময়ের কোর্সমেট মেজর মনির এই ঘটনায় বেঁচে যান। প্রতিটা ক্ষণ কি উৎকন্ঠা নিয়ে আমরা দেখছিলাম। পরে জানলাম অর্ধশত সেনা অফিসার এই ঘটনায় নির্মমভাবে নিহত হয়েছেন। আজো এর সঠিক কারন জানা যায়নি। যদিও বিচার চলছে। তবু যতোবার নিহতদের কথা মনে পরে ততোবার এই কার্টুনটা দেখি। এদেশের কিছু মানুষ তাদেরই ভাইদের কি নির্মম ভাবেই না হত্যা করলো। এ যেন নিজের দেশের পতাকাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা। ভীষন অসহায় লাগে, ভীষণ। সামান্য ডাল ভাতের জন্য কারা এমন করে মেধাবী এই অফিসারগুলোকে খুন করলো...সে কি ঐ বিডিআর সেলিম..ডিএডি তৈাহিদ..নাকি অন্য কেউ..অন্য কেউ................................................................................................
আজকের মেজর মনির ৩৫ বিএমএ লং কোর্সে ক্যাডেট হিসেবে ১৯ প্লাটুনের হয়ে বিএমএ’র জাহাঙ্গীর কোম্পানি এ ছিল। আমাদের অনেকের কোন বান্ধবী ছিলোনা আর এ্টা ছিল অপরাধ আর তাই আমরা মুনিরের বান্ধবীর নিয়মিত লেখা চিঠির কারণে আমরা কোম্পানি লাইনে সিনিয়রদের দ্বারা নিয়মিত করপোরাল পানিশমেন্ট/রগড়া/ পাঙ্গা ফল ইনে পড়তাম। গোপনে-প্রকাশ্যে মনিরকে তাই আমরা অনেকেই ইর্ষা করতাম। সেই বান্ধবীটি পরে মনির ভাবী। পিলখানা ঘটনার পরে টিভিতে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মনিরকে কাঁদতে দেখেছি আর ভেবেছি ওতো অনেক টাফ ছিল। কমব্যাট ড্রেস পরা ও কাঁদছে কেন, পরক্ষণেই ওর কষ্ট বুকে নিয়ে আমিও ঁেকদেছি। যুদ্ধ নয়, নিজের ভাইদের হাতে বিনা অস্ত্রে এ কোন লড়াই ছিল? সেই লড়াইয়ে অসহায় মৃত্যু বরণ। বেঁচে যাওয়া মনিরকে মৃত মানুষের মতো কাঁদতে দেখে আমি কেবল মনে মনে এই বলে শ্বাস নিয়েছি-এই মৃত্যু উপত্যকা আমার দেশ না ....আমার দেশ না

সাপ্তাহিক ‘মিডিয়া ওয়াচ’ এর প্রচ্ছদে এবং ‘সাপ্তাহিক’ এই কার্টুনটি ইনারে ব্যবহার করে। মিডিয়া ওয়াচের তৎকালীন সম্পাদক খালেদ মুহিউদ্দীন ছাপাবার আগে আমাকে এটি সংশোধনের জন্য বলেন। কারণ পতাকাকে কোনোভাবে বিকৃত করা যাবেনা এই আইন আছে। আমি চুপ থাকি। এতে যে কার্টুনের মূল আবেদনটাই নাই হয়ে যাবে। অতপর তিনি এটিকে পতাকা না হিসেবে দেখিয়ে কেবল মাঝের অংশটুকুকে প্রচ্ছদে ব্যবহার করেন। ‘সাপ্তাহিক’ অবশ্য পুরোটাই ছাপে

মন্তব্য


ব্লগারের প্রোফাইল ছবি

মেজর আসাদ-আসাদরে মনে পড়ছে তোরে

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

সেলিম..ডিএডি তৈাহিদ..নাকি অন্য কেউ..অন্য কেউ..........................

অন্য কেউ সেই অন্য কেউ টা কে কোন দিন আমরা এই আম জনতা জানতে পারব না।আমরা সুশীল দেশের সুশীল নাগরিক মুখ বুজে সবটা শুধু সহ্য করব।

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট। -রবীন্দ্রনাথ


ব্লগারের প্রোফাইল ছবি

বড় ভাইও ছিলেন ডিফেন্সে, তিনি লেফটেন্যান্ট র‌্যাঙ্ক পরার পর হেসে হেসে বলতেন-লেফটেন্যান্ট বানান কর(স্পেলিং কি বলতো)-জবাবে ভুল বানান করার পর বলতেন, বানানটা একটু বিদঘুটে,তারচে এভাবে শেখ-মিথ্যা+তুমি+দশ+পিপড়া=লাই ইউ টেন অ্যান্ট। আজ সেই ঘটনাও মনে পড়ছে। ওর কাধের এপুলেটের মতো সব মিথ্যে পিপড়েরা খেয়ে ফেলেছে

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

খুনিদের বিচার না হলে দেশে আগুন জলবে''''''

i am already first......


ব্লগারের প্রোফাইল ছবি

ক্ষমতার জন্য রক্তারক্তি ভাল। ডাল ভাতের জন্য রক্তারক্তি ভাল না। এই ঘটনার বিচার ও সাজা প্রকৃয়া চলমান এখানে কাজ সুষ্ঠ হচ্ছে না বলে কি আপনার সন্দেহ আছে????

****************************
ঘৃণার চাষাবাদ জারি থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।মানবতা মানুষের জন্যই সংরক্ষিত থাক।পশুদের জন্য বরাদ্দ থাক শুধুই উগ্র ঘৃণার দাবানল।


ব্লগারের প্রোফাইল ছবি

ভাই ডালভাতের অনায্য হিস্যা থেকেই হয়তো ক্ষমতা দখলের ইচ্ছা আসে,অভাবতো সব বিদ্রোহের সূচনা? বিষয়টিকে যদি এভাবে দেখি-সীমান্ত পাহারা দেবার নামে মাদক চোরাচালান করে টু পাইস কামানোতে কোনো অনৈতিকতা নেই যতোসব অনৈতিকতা ডাল ভাত কর্মসূচীতে অংশগ্রহনে? আরো অনেক কিছুই বলতে পারি-সবইতো ঐ ভাগে কম পাওয়া নিয়ে,নাকি?

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

ধন্যবাদ, ভাগ বাটোয়ারা যে আছে তা শিকার করার জন্য। প্রশ্নের জবাব টা কিন্তু এড়াইয়া গেলেন। কেউ যখন সাধু না তাহলে অন্যরে চোর বলার কোন দরকার আছে কি?

****************************
ঘৃণার চাষাবাদ জারি থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।মানবতা মানুষের জন্যই সংরক্ষিত থাক।পশুদের জন্য বরাদ্দ থাক শুধুই উগ্র ঘৃণার দাবানল।


ব্লগারের প্রোফাইল ছবি

আপনার প্রশ্নের উত্তর আমার কার্টুনের মধ্যেই আছে। আশা করি সেটা আপনি বুঝতে পেরেছেন।

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

আর ভাগ বাটোয়ারা..সেইটাতো বড়ই আদিম। এইটা নিয়ে এতোদিন পর জানতে চাওয়া! ভাগ বাটোয়ারা বিষয়টি অমি ‘শিকার’ করি নাই, মানুষ-সমাজ-রাষ্ট্র পর্যন্ত ‘স্বীকার’ করে!
আর বিচার প্রক্রিয়া নিয়ে বিশদ জানতে চাইলে কি-বা কোনো প্রশ্ন থাকলে আপনি জায়গামতো আই মিন এডমিনদের এডমিনের সাথে যোগাযোগ করেন। আমি ভাই ছাপোষা মানুষ

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

ভালু কথা আমার একটা বানান ভুল হইছে। শিকার রে আপনি স্বীকার পড়তে পারছেন বা বুঝতে পাড়ছেন। ভাগ বাটোয়ারা যদি থাকে তাইলে আহা উহু করার আর চউক্ষের পানি ফালানোর দরকার কি? সময় সুযোগমত নিজের টা বুঝে নিলেই ত হয়ে যায় তাই না? আপনার বক্তব্যে এইটা বুঝতে পারলাম যে আপনি ভাগ বাটোয়ারার জন্য এই আকাম টা হইছে বলতে চাচ্ছেন। আমার বক্তব্য হইল আমরা (আমি)কেউ সঠিক কারণ জানি না। আদালত বিচার শেষে রায় দিবেন এই আসা করতেছি। আপনি আগ বাড়াইয়া যেইটা বলতে চাইলেন তা ঠিক না।

****************************
ঘৃণার চাষাবাদ জারি থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।মানবতা মানুষের জন্যই সংরক্ষিত থাক।পশুদের জন্য বরাদ্দ থাক শুধুই উগ্র ঘৃণার দাবানল।


ব্লগারের প্রোফাইল ছবি

জ্বী, আপনার প্রশ্নের ভেতর আপনার উত্তর আছে। বুদ্ধিমানরা বোকা হবার মতো পরিস্থিতি তৈরী করেনা

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

আজ কর্ণেল তাহেরকে খুব মনে পড়ছে, মনে পড়ছে তার পলিটিকো মিলিটারী লিডারশীপের কথা-ক্যান্টনমেন্টকে খামার করে তুলে ছিলেন। স্বনির্ভর সেনাবাহিনীর ধারনা একটি অনুকরনীয় আদর্শ।

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

এদেশের কিছু মানুষ তাদেরই ভাইদের কি নির্মম ভাবেই না হত্যা করলো।



উচ্চতলার এলিট মানুষদের এই হচ্ছে মজা, অন্য সময় লাত্থ মারে বিপদে পড়লে ভাই ডাকে

___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।


ব্লগারের প্রোফাইল ছবি

অন্য সময় লাত্থ মারে বিপদে পড়লে ভাই ডাকে


চরম সত্যি একটা কথা বলেছিস!!


-----------------------------------------------------

আমি পথ চেয়ে আছি মুক্তির আশায়...


ব্লগারের প্রোফাইল ছবি

এ সত্যি বড় অপ্রিয়ও বটে!!

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

ভাই আমরাতো এখন জানতে পেরেছি যে বিদ্রোহীরা কয়েকমাস আগে থাকতেই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলো। কেউ তা আমলে নেয়নি। তাদের দাবী দাওয়াকে জন মানুষের নেতা নেতৃত্বেরা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার মত জানতে চাই

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

বিদ্রোহীরা কয়েকমাস আগে থাকতেই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলো।


তাই কি ? এহেন গোপণ খবরের সূত্র দিবেন প্লিজ ?


তাদের দাবী দাওয়াকে জন মানুষের নেতা নেতৃত্বেরা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার মত জানতে চাই


একটি সুশৃংখল বাহিনীর কিছু প্রোটকল থাকে তা নিশ্চয়ই আপনার অজানা নয়। তাদের দাবী দাওয়া উপস্থাপণ করার প্রোপার চ্যানেল জনমানুষের নেতা সিভিলিয়ানরা না, সেটা নিশ্চিত করার দায়িত্ব তাদের উর্ধ্বতন কর্মকর্তার। আর তারা যখন তাদের দাবী নিয়ে নেতাদের কাছে গেছে, তখন ডিজিএফআই কেন ব্যাপারগুলো তদন্ত করেনি ?

___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।


ব্লগারের প্রোফাইল ছবি

বিদ্রোহীরা আগেই যোগাযোগ করেছিলেন: সাংসদ ফজলে নূর তাপস তাঁর জবানবন্দিতে বলেন, বিডিআর বিদ্রোহের দুই মাস আগে ২০০৮ সালের ডিসেম্বরে বিডিআর সদস্য জাকিরের নেতৃত্বে কয়েকজন জওয়ান তাঁর কাছে আসেন। তাঁরা বিডিআরের বিভিন্ন সমস্যার কথা তাঁকে জানান। এসব সমস্যা নেত্রীকে (শেখ হাসিনা) জানানো হবে বলে তিনি জওয়ানদের জানান। ২৯ ডিসেম্বর (সংসদ নির্বাচনের দিন) ভোটকেন্দ্র পরিদর্শনের জন্য পিলখানা বুথে গেলে বিডিআর জওয়ানেরা আবার তাঁর কাছে একই দাবি তুলে ধরেন।


ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

কয়েক মাস আগে কিনা জানি না, তবে বিদ্রোহী গ্রুপ ঘটনার ক'দিন আগে দাবী দাওয়া নিয়ে সরকার দলীয় দুয়েকজন এমপির সাথে আলোচনা করেছিল ঠিকই।

সেনাবাহিনী বা বিডিআর এগুলি ট্রেড ইউনিয়ন নয় যে দিনে দিনে এমন দাবী দাওয়া উঠবে আর তা নিয়ে তদবির করা যায়। পৃথিবীর কোন দেশেই তা হয় না। তার ওপর হল সরকার দলীয় এমপিদের করনীয় কি আসলে তেমন কিছু ছিল? সেনাবাহিনী হল আসলে সংসদেরও ঊর্ধ্বে, কাগজে কলমে যাইই বলা হোক। তাদের ব্যাপারে ইন্টারফেয়ার করার মত হিম্মত সামান্য এমপি মন্ত্রীদের নেই। সেখানে সরকারী এমপি বিডাআর এর কিছু সেপাই সুবেদার লেভেলের অভিযোগ আমলে নিয়ে সেনাবাহিনীর ক্ষমতাধর মেজর জেনারেল ব্রিগেডিয়ারদের সাথে দরাদরি করবে?

সামান্য দাবী দাওয়া কেন্দ্র করে এ ধরনের রক্তারক্তি কেন হয় তার মনন্সতাত্ত্বিক বিশ্লেষন দরকার।

------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই


ব্লগারের প্রোফাইল ছবি

সামান্য দাবী দাওয়া কেন্দ্র করে এ ধরনের রক্তারক্তি কেন হয় তার মনন্সতাত্ত্বিক বিশ্লেষন দরকার।

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

একমত

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

১৪ গুরুত্বপূর্ণ ব্যক্তির জবানবন্দি

বিশেষ প্রতিনিধি | তারিখ: ২৫-০২-২০১২
http://www.prothom-alo.com/detail/date/2012-02-25/news/227617

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

কার্টুনটা অসাধারন হয়েছে।

______________________________________
'বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব'


ব্লগারের প্রোফাইল ছবি

ধন্যবাদ।

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

অযোগ্য, চরিত্রহীন কিছু সিপাহী দূরনীতি করে ভর্তি করা হয়েছিল। অফিসাররাই নিজেদের কবর নিজেরা খুড়েছে। সিপাহীদের ঠিকমত শিক্ষা দেওয়া হয় নাই।

এতে সিপাহীদের জীবন, পরিবারও ধ্বংস হল, অফিসারাও মরলো।

আমরা যদি বস্তিবাসীদের জীবনকে মূল্যায়ন করা করি, তারা একদিন আমাদের জীবনের মূল্য বুঝবে না, বুঝে না।

--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........

glqxz9283 sfy39587p07