-:: রাজার দুধ পুকুরের গল্প ::-
লিখেছেন: ইফ্তেখার মোহাম্মদ

এক দেশে এক রাজা ছিলো। তো রাজা একবার খুব শখ করলো আমি একটি দুধের পুকুর তৈরি করবো, যেমনি ভাবা তেমনি কাজ। রাজা সমস্ত রাজ্যে এলান করে দিতে বললেন প্রত্যেক প্রজা যেখান থেকে পারুক এক ঘটি দুধ আগামী শুক্রবার নিয়ে আসবে এবং তার দুধ পুকুরে দিবে। রাজ্য জুড়ে সবাই মহাচিন্তায় পরে গেল এত দুধ পাই কই? অগ্যতা কি আর করার সপ্তাহ ভরে চিন্তা করে যে যে যার যার মত বুদ্ধি বের করলো কি করা যায়। কাকতালীয় ভাবে সকলে একটি জিনিসই চিন্তা করলো,”সবাই তো দুধই দিবে আমি না হয় এক ঘটি জল দিব”। অবশেষে শুক্রবার এলো, সবাই যে যার যার মত পুকুরের এক ঘটি করে জলই দিতে লাগলো, দিন শেষে দেখা গেল রাজার দুধ পুকুরের স্বপ্ন আর সফল হলো না। দুধ পুকুর আর পাচটা সাধারন পুকুরের মত হয়ে গেল।
যে কারণে গল্পটি মনে পড়লো, কাল থেকে দেখছি আওয়ামী লীগ প্রার্থি মনোনয়ন দিচ্ছে। এবারের মনোনয়নে কোন রূপ বানিজ্য হয় নাই, বড় বড় নেতাদের লবিংও তেমন একটা কাজে আসে নাই। তবে অনেক স্থানে অজনপ্রিয় ও অপেক্ষাকৃত দূর্বল প্রার্থিকে মনোনয়ন দেয়াতে, তৃণমূলে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই ভাবছে, সারাদেশেই তো আওয়ামী লীগ ভালো করবে আমাদের এই এক আসন না পেলে কি এমন ক্ষতি হবে? রাগ/অভিমান করে এমনটি ভাবলে রাজার দুধ পুকুরের গল্পেরই পুনরাবৃত্তি হবে। সাধু সাবধান!






সব আসলে আওয়ামী লীগই জিতবে সেটা ভাবা হবে চরম বোকামী।
ইফ্তেখার মোহাম্মদ ১৮/১১/০৮ ১০:৫৩ পুর্বাহ্ন
এমনটি বলি নাই, ভালো করবে বলেছি। আর ভালো করার জন্য সব জায়গায় প্রস্তুতি তো ভালো রাখতে হবে। এমনটি বুঝাতে চাইছিলাম।
গেদু চাচা ১৮/১১/০৮ ১১:১০ পুর্বাহ্ন
অনেকেই ভাবছে, সারাদেশেই তো আওয়ামী লীগ ভালো করবে আমাদের এই এক আসন না পেলে কি এমন ক্ষতি হবে?
আমি মুলত এটা পিক করেছি। এক আসন না পেলে করতে করতে যদি দেখা যায় অনেক আসনই না পায়। তাই প্রার্থী মনোনয়নে দুরদর্শীতা কাম্য।
ভাইরে অনেক দুর যেতে হবে এখনও। এত আত্মবিশ্বাসে আবার সমস্যা হবে আগের মত। আর আমাদের মত দেশে আরো অনেক ফ্যাক্টর আছে নির্বাচনের ফলাফল নির্ধারনে। সো সাধু সাবধান। কেউ যেন জল ঘোলা করতে না পারে।
দেখেন হাজী ইস্যুটা সামনে আসে কখন!
সহমত
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
ইফ্তেখার মোহাম্মদ
এই পর্যন্ত 182 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ