আমি আর আগের ঠিকানায় নাই।
খুব ঘটা করে ঘরে ফিরো বছর দশ পরে
উঁইপোকারা বেধেঁছে বাসা ততোদিনে আমার নশ্বরে
ততোদিনে গঙ্গায় পড়েছে চর
কাঁচা-পাঁকা মাথা আধো বৈশাখে পেয়েছো কি সে খবর?
সংখ্যাটা ঠিক কতো মনে নাই?
১১৮।
আমি অতো বেশি বিভাজিত হইনি হয়তো
তবু খুঁজো
কিংবা খুঁজো না আর
পৃথিবীটা বড়ো ভার।
জীবন?
সময়ের সাথে হারায় পাখি কিছুই হারায় না হয়তো
ঘুরে ফিরে আসে হয়তো বা আরো দূরে
বিগ ব্যাং।
তোমার কচি হাতে আমার কবিতা
আমার চিন্তা আমার সরল চিন্তা আমার সবল চিন্তা
আমার ভালোবাসা তোমার চেতনায়
ঠিক যেন রয়ে যায়
হয়তোবা রয়ে যায় না আর।
কে বা বলো বয়ে যায় কবিতার ভার!
তবু তুমি একবার বহু যুগ পরে
ফিরে এসো ঘরে
শূন্যের বিষণ্ণতায়
খুব বেশি স্বার্থপর কি আমি?
কিংবা তুমি?
কেউ নয় শুধু কবিতার ভয়
তুমি একবার বহু বহু যুগ পরে
ফিরো সেই শূন্য ঘরে
আমি আর নাই।
তুমি আছো আছে কান্না আছে অনিশ্চিতের ভয়
আমাদের এভাবেই বেঁচে যেতে হয়।
মন্তব্য
অনেকদিন পর
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........
গুরুপাক
***********************************************************************
"এহনবি জিন্দা আছি, মৌতের হোগায় লাথথি দিয়া
মৌত তক সহি সালামত জিন্দা থাকবার চাই"
বসেও দেখি আধ্যাতিক কবতে লিখে
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ন্যায়ের কথা বলতে আমায় কহ যে
যায় না বলা এমন কথা সহজে
আসলেই গুরুপাক মালুম হচ্ছে..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ন্যায়ের কথা বলতে আমায় কহ যে
যায় না বলা এমন কথা সহজে