নেতার খোঁজে
'আমরা একজন মাহাথির চাই', এ বাক্যটা বহু বাংগালী বহুবার উচ্ছারণ করেছেন; কোন মাহাথির বাংলাদেশে জন্ম গ্রহন করেনি আজ অবধি; বরং উল্টো, তারেক, মাহী, খাইরুল কবির, শেখ সেলিম, নানকরা জন্মেছে শতে শতে; এদের নিশ্চয়ই কেহ চায়নি; কেহ আগাছা চায় না, তবুও ইহারা জন্মে। মাহাথিরকে মালয়েশিয়ানরা, লি কুয়ানকে সিংগাপুরিরা বা লুলাকে ব্রাজিলিয়ানরা কি প্রার্থনার ফল হিসেবে পেয়েছিলেন? আসলে না; এরা সাধারণ লোক, অসাধারণ হয়েছেন সাধারণ কিছু নিয়ম মেনে চলে: এঁরা নিজকে সন্মান করতেন, এঁরা নিজের জাতিকে ভালোবাসতেন, জাতির প্রতি দায়িত্ব পালন করেছেন, সৎ ছিলেন, দক্ষ ছিলেন।
হাজার মাহাথির হয়তো এদেশেও জন্মেছিল; তারা পূর্ণতা পায়নি, বিশৃংল সমাজের রোলারের নীচে পড়ে হারিয়ে গেছে। এ ধরণের সমাজে জন্ম গ্রহন করা মাহাথির সহজেই এমাজুদ্দি বা মনিরুজ্জমান মিয়াও হয়ে যেতে পারে। এ সমাজ, এ অবস্হায় মাহাথিরের জন্ম দিতে পারবেনা, হয়তো; বা পারলেও মাথাথির কখনো পুর্ণতা পাবে না।
ইহুদিরা তাদের 'মাসাইয়া'র জন্য অনন্তকাল অপেক্ষা করবে মনে হচ্ছে; কিন্তু আমরা মাহাথিরের জন্য অনন্তকাল বসে থাকতে পারবো না; 'মাসাইয়া' আসিলে ওরা সবাই আবার জন্ম নিবে ও হাজার খানেক বছর 'ওলাম হা বা'তে আনন্দে থাকবে; এত লম্বা সময় আমাদের নেই, আমাদিগকে বিকল্প পথ দেখতে হবে। আমাদিগকে আইবিএম এর মতো ইণোভেটিভ হতে হবে; আইবিএম তার অরডিনারী ৬৪ টা আরএস-৬০০০ কে একত্রিত করে 'ডিপ ব্লু' সুপার কম্প্যুটার বানায়েছে; আমরাও কিছু অরডিনারী শিক্ষিত, সৎ, পরিশ্রমী ও ইনোভেটিভ বাংগালীকে একত্রিত করে 'মাহাথির' বানাবো।
মন্তব্য
আপনাকেই মাথাথিরের মতো ভাবতে হবে; চাইলে মাথাথির পাওয়া যায় না।
আপনি দেশে ফিরে আসুন। আপরা আপনাকে চাই নেতা হিসেবে।
-----------------------------------------------------
আমি পথ চেয়ে আছি মুক্তির আশায়...
হ
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""
কষ্ট পোড়াতে চাই বলে অশ্রু খুঁজি........
আইবিএম এর মতো ভাবুন। মাহাথিরের সাথে অনেক মাহাথির ছিলো।
আপনি ছাতা হিসেবে থাকবেন। আর আমরা সেই ছাতার নিচে দেশের জন্য কাজ করবো।
-----------------------------------------------------
আমি পথ চেয়ে আছি মুক্তির আশায়...
--------------------------------------------------------------------------------------------
যেসকল বিএনপি সমর্থক যুদ্ধাপরাধীদের বিচার চান, তারা একটু গু খাইয়া আসেন।
অন্য কোন চয়েস আছে বলে মনে হচ্ছে না।
নেতার মাধ্যমে উন্নতির নজিরের চাইতে সিস্টেমের মাধ্যমে উন্নতির নজির অনেক বেশি। বহু দেশ আছে যে গুলি উন্নত কিন্তু কোন কারিসমাটিক নেতা নেই।
আমাদের স্থানীয় সরকার গুলোকে ক্ষমতায়নের মাধ্যমে শক্তিশালী করতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরন করতে হবে। আইন সভা, লোক সভা আলাদা করতে হবে। ফ্লোর ক্রসিং চালু করতে হবে। নির্বাচন কমিশন আইন প্রনয়ন করতে হবে, নির্বাচন কমিশনের নিজস্ব বাজেট থাকতে হবে। মেজিস্টেটদের বিচারিক ক্ষমতা রহিত করতে হবে।
বৃটিসদের তৈ্রী করা সমস্ত আইন কাঠামোর আমূল সংস্কার করতে হবে। ওরা নেটিভদের জন্য যে আইন করেছিল সেটা দিয়েই আমরা আজো চলছি।
এইসব কিছু করানোর জন্য মিডিয়ার ভূমিকা খুব জরুরী। জনমত গঠনের মাধ্যমে রাজণীতিবিদদের উপরে চাপ সৃষ্টির মাধ্যমে ধীরে ধীরে এগুলি করা সম্ভব।
রাষ্টীয় যে কোন পদের পক্ষে শপথ গ্রহনের আগেই ঐ পদের নির্ধারিত মেয়াদের জন্য সে অন্য সকল পদ থেকে ইস্তফা দেয়া বাধ্যতামূলক করা দরকার। সরকার প্রধান এখানে দলের প্রধান হয়ে এমন এক নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে উঠেন যে ডিক্রেটরের সাথে তার তেমন পার্থক্য থাকেনা।
এইসবের উন্নতি দরকার। যার একটাও রাতারাতি হবে না। অতীতে রাতারাতি করার যে কয়টা প্রচেষ্টা নেয়া হয়েছিল তার সবই আমাদেরকে পিছিয়ে দেয়াছে।
_ _ _ _ _ _ _ _ _ _ _
আসবে আমাদেরও দিন....
"করতে হবে, করতে হবে, করতে হবে"।
কে করবে?
যারা করে তারাই নেতা।
আমাদের বইতে সব সুন্দরভাবে লেখা আছে, করার লোক নেই; যে করবে সে নেতা।
নেট হচ্ছে বিকল্প মিডিয়া, মিডিয়ার ভূমিকার কথাত বললাম। আমরা অনেকেই যার যার সাধ্যমত জনমত তৈ্রীর কাজত করছি। রাজপথে নামার কথা সময়ই বলে দেবে।
_ _ _ _ _ _ _ _ _ _ _
আসবে আমাদেরও দিন....
জনমত তৈরি হচ্ছে, মানুষ মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, ভালো কিছু ঘটবে।
ভাল কিছু ঘটবে? কবে? এদেশের মন্দগুলো আইবিএম বানিয়েছে। আর ভালোগুলো বিছানার নিচে ঘুমায় ..............
______________________________________
নিজেকে কখনও একা ভাবতে নেই......
সময় হয়েছে, আপনি পথ খুঁজুন, দেখবেন অনেকেই আপনার মতো।
নেতার দোষ কি ? দেশে নেতা তো হাজার হাজার আছে।
তার আগে দেখুন আমরা সাধারণ জনগণ, সরকারী কর্মকর্তা সহ সকলে যার যার দায়িত্ব পালন করতে রাজী আছি কি না? দেশের জন্য ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিতে প্রস্তুত কি না?
দেশে সরকারী কর্মচারী কর্মকর্তারাই হল সব সমস্যার মূল। এরা নিজেদের জন্য ঘুস-লুট করে যাচ্ছে। সরকার থেকে যে বেতনটা নেয় তার সমপরিমান পরিশ্রম যদি করতো তা হলে আজ দেশের এ অবস্থা হতো না।
আমার মতে দেশের সাধারণ জনগণ-বেসরকারী চাকুরীজীবি এবং শ্রমিকরা পরিশ্রম করে টাকা কামায়। টাকার বিনিময়ে পরিশ্রম করে।
দেশে নীতি বলতে কিছুই নেই। তা না হলে কি খালেদা ক্ষমতার জন্য যুদ্ধাপরাধীদের সর্মথন দেয়?
--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........
আপনার যুক্তি ঠিক আছে; তবে নীতি ও নেতা একই সুত্রে গাঁথা।
নেতা নীতি তৈরি করে ও নীতিকে কার্যকরি করে।
আমাদের শাসনতন্ত্র ৪ নীতির মাঝে একটা নীতি হলো: সমাজতন্তর; এই নীতি বাংলাদেশের কোথায়ও কি প্রয়োগ করা হয়েছে?
তবুও স্বপ্ন দেখে যাই একজন মাহাথিরের...
**********
স্বপ্নের কারিগর
আপনিই সে মাহাথির।