মহুয়া (প্রাচীন পল্লীনাটিকা) : গভীর নিশিতে মহুয়ার সঙ্গে নদ্যার ঠাকুরের পুনর্মিলন
লিখেছেন: দৌবারিক
(৮)
গভীর নিশিতে মহুয়ার সঙ্গে নদ্যার ঠাকুরের পুনর্মিলন
ফাল্গুন মাসে চল্যা যায়রে চৈত্র মাসে আসে ।
সোনার কুইল কু ডাকে বইস্যা গাছে গাছে ।।
আগ রাঙ্গিয়া সাইলের ধান উঠ্যাছে পাকিয়া ।
মধ্য রাত্রে নদ্যার চান উঠিল জাগিয়া ।।
শিরে ছিল আর বাশীটি তুল্যা নিল হাতে ।
ঠার দিয়া বাজাইল বাশী মহুয়ায় আনিতে ।।
আসমানেতে চৈতার বউ ডাকে ঘনে ঘন ।
বাশী শুন্যা সুন্দর কইন্যার ভাঙ্গ্যা গেল ঘুম ।।
সুখে ঘুমায় বাইদ্যার দল নয়া ঘরে শুইয়া ।
ঘরের বাইর হইল কইন্যা পাগল হইয়া ।।
ধীরে ধীরে চল্যা কইন্যা নদীর ঘাটে আসি ।
আইস্যা দেখে নদ্যার ঠাকুর বাজায় প্রেমের বাশী ।।
কোলাকোলি গলাগলি করে দুইজন ।
নদ্যার ঠাকুর কহে কথা শুন দিয়া মন ।।
“মা ছাড়বাম বাপ ছাড়বাম ছাড়বাম ঘর বাড়ী ।
তোমারে লইয়া কইন্যা অইয়াম দেশান্তরি ।।”
বাইদ্যার ছেড়ী কান্দে ধইর্যা নদ্যার ঠাকুরের গলা ।
“আমি নারী পাগলিনী বন্ধুরে তুমি গলার মালা ।।
তিলেক মাত্র না দেখিলে হইরে পাগলিনী ।
পিঞ্জরায় বাইন্ধ্যা রাখছে পাগলা পঙ্খিনী ।।
ফুল যদি হইতারে বন্ধু ফুল হইতে তুমি ।
কেশেতে ছাপাই রাখতাম ঝাইড়িয়া বানতাম বেনী ।।
আমি মরি জলে ডুব্যারে বন্ধু আমার মাথা খাও ।
ছাড়ান দিয়া আমার আশা ঘরে চল্যা যাও ।।”
দুইয়ে জনে এতেক করে হুমরা তাহা দেখে ।
চল্যা গিয়া কতক দূর পাছে পাছে থাকে ।।
রাত্রি ভোরে নদ্যার ঠাকুর ফিরে নিজের বাড়ী ।
সকালবেলা চলে কইন্যা লইয়া ঘাঘুরী ।।
পা…দ…টী…কা
সোনার = স্বর্ণের মতো আদরের ।
কুইল = কোকিল ।
কু ডাকে = কুহু শব্দে ডাকে ।
আগ রাঙ্গিয়া…পাকিয়া = শালি ধানের অগ্রভাগ রঞ্জিত হয়ে বা পক্ব হয়ে উঠেছে ।
আর = আড়, যে বাঁশি হেলিয়ে ধরে বাজাতে হয়—কৃষ্ণের বাঁশির মতো ।
ঠার দিয়া = সঙ্কেত করে ।
চৈতার বউ = পাপিয়া, আমরা যে পাখিকে “বউ কথা কও” বলে থাকি ।
নয়া = নতুন ।
ছাড়বাম = ছাড়ব ।
অইয়াম = হবো ।
পাগলা পঙ্খিনী = পাগলা পাখিকে ।
ছাপাই = ঢেকে ।
ঝাইড়িয়া = ঝেড়ে ।
বানতাম = বাঁধতাম ।
ঘাঘুরী = গাগরি, কলসি ।
উৎস : শ্রীদীনেশচন্দ্র সেন রায়বাহাদুর বি. এ., ডি-লিট কর্তৃক সংকলিত মৈমনসিংহ গীতিকা [পূর্ব্ববঙ্গ-গীতিকা, প্রথম খণ্ড, দ্বিতীয় সংখ্যা], সম্পাদনা : সৈয়দ আজিজুল হক, মাওলা ব্রাদার্স, ঢাকা ।
উদ্যোক্তা : মাভেরিক
বি : দ্র : এই পোস্টে আমি প্রতিলেখক (নকলনবিস) হিসেবে ভূমিকা পালন করিতেছি ।
পরবর্তী পর্ব : শেষ বিদায়—মহুয়ার উক্তি
আগের পর্ব :
বন্দনাগীতি
১ হুমরা বেদে
২ গারো পাহাড় : বনপ্রদেশ
৩ নদের চাঁদের সভা
৪ খেলা-প্রদর্শন
৫ নদ্যার ঠাকুরের সঙ্গে মহুয়ার জলের ঘাটে দেখা






মহুয়া আজ অনেক বেশী রূপসী।
দৌবারিক ১৮/১১/০৮ ৯:১৪ পুর্বাহ্ন
মহুয়া পড়লে আমার একজনের কথা বেশি মনে পড়ে ।
বাউল ১৮/১১/০৮ ৯:৩৫ পুর্বাহ্ন
আহারে!
এগুলোই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। দারুন কাজ করছেন দৌবারিক ভাই। সাথে আছি আর খুব মজা পাচ্ছি। চালাইয়া যান।
দৌবারিক ১৮/১১/০৮ ৯:১৬ পুর্বাহ্ন
চাচা, আপনারা ৫/৬ জন ছাড়া কেউ পড়ে না ।
Maverick ১৮/১১/০৮ ৯:৩৩ পুর্বাহ্ন
সংখ্যা দিয়ে ভালোবাসা মাইপেন না, ভাই।

আইনস্টাইনের চেয়ে চটুল নায়িকারা মানুষের দৃষ্টি বেশি আকর্ষণ করত। কত বচ্চর হ্য়া গেল, মহুয়া কিন্তুক আছে।
তয় আমাদের জীবন গতিময় তো, সবার হ্য়তো বেশি সময় হয়না।
গেদু চাচা ১৮/১১/০৮ ১০:৫৭ পুর্বাহ্ন
এটা কোন সমস্যা না। সব কিছু সবাই পড়বে, সবাই বুঝবে, সবাই পছন্দ করবে তেমনটা আশা করাও ঠিক না। একটা কথা মনে রাখবেন, আপনার লেখা, আপনার মন্তব্য আপনাকেই প্রকাশ করে। আর তাই লিখবেন নিজের ইচ্ছায়, নিজের পছন্দে আমরা সাথে আছি।
একটা ক্যাচাইল্যা বা চটুল পোস্ট দেন দেখবেন মন্তব্যের অভাব হবে না। বিশেষ কোন উপযোগিতা ছাড়া ভালো লেখায় মন্তব্য এরকমই আসবে বলে মনে হয়।
ধন্যবাদ কষ্টসাধ্য কাজটি চালিয়ে যাওয়ার জন্য। আমরা মজা পাচ্ছি, সাথে আছি।
চলুক বাহে……।
দৌবারিক ১৮/১১/০৮ ৯:১৬ পুর্বাহ্ন
দেখি পারি কি না ।
গেদু চাচা ১৮/১১/০৮ ১০:৫৯ পুর্বাহ্ন
নাননানা, এটা কি বলেন, সন্দেহ করছেন কেনো? আপনাকে পারতেই হবে। আপনার এই পোস্ট দ্বারা আমরা বুঝি আপনি নিজেও এ ধরণের বইষয় পছন্দ করেন। আর আপনার ভালো লাগা থেকেই তো লিখে যাবেন। জানি টাইপ করতে আপনার হয়তো কষ্ট হয়, কিন্তু ভালো কিছু করতে হলে তো খুব সহজে পারার কথা না।
চালিয়ে যান।
দৌবারিক ১৮/১১/০৮ ১১:০৮ পুর্বাহ্ন
চাচা, টেনশন লইয়েন না । এগুলা অভিমান আছিল । মহুয়া তো আমি কমপ্লিট করবই । আর আমার টাইপ করতে বিন্দুমাত্র কষ্ট হয় না, আর আমার স্পিড ততটা খারাপ না ।
গেদু চাচা ১৮/১১/০৮ ১১:৩২ পুর্বাহ্ন
থ্যাঙ্কস!!!
হ্যাঁ আইজকা বড়ই সৌন্দর্য্য।
বাঁশি বাজানো….হুমম…
দৌবারিক ১৮/১১/০৮ ৯:১৯ পুর্বাহ্ন
বড়ই সৌন্দর্য!!
দৌবারিক ভাই, নয়া পাগল আইছে। চালায়া যান!
দৌবারিক ১৮/১১/০৮ ৩:১২ অপরাহ্ন
নয়া পাগল আইজ নিজে নিজে প্যাঁচে পড়ছে ।
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
দৌবারিক
এই পর্যন্ত 28 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ