মহুয়া (প্রাচীন পল্লীনাটিকা) : পালঙ্ক সই ও মহুয়ার কথোপকথন
লিখেছেন: দৌবারিক
(৬)
পালঙ্ক সই ও মহুয়ার কথোপকথন
“শুন শুন বইন মহুয়া আমার মাথা খাও ।
এক্লা কেন সইন্ধ্যা বেলা জলের ঘাটে যাও ।।
সারা নিশি কাইন্দ্যা পুয়াও চউক্ষে বহে পানি ।
একটি বার মনের কথা কওনা কেনে শুনি ।।
হাইম ফেলিয়া চাইয়া থাক ঠাকুরবাড়ীর পানে ।
নদ্যা ঠাকুর পাগল অইছে শুনছি তোমার গানে ।।”
এই কথা শুনিয়া মহুয়া বলে ধীরে ধীরে ।
“মনের আগুন নিবাই সখী বল কেমন কইরে ।।
এই দেশ ছাড়িয়া চল ভিন দেশেতে যাই ।
বুঝাইলে না বুঝে মন কি দিয়া বুঝাই ।।”
“শুন শুন শুন গো বইন মোর কথাটী রাখ ।
সাত দিন না যাও জলের ঘাটে ঘরে বইস্যা থাক ।।
আইসে যখন নদ্যার ঠাকুর বল্যা দিয়াম তারে ।
কাইল নিশিতে সুন্দর নারী গেছে তোমার মইরে ।।”
এই কথা শুনিয়া মহুয়া ধীরে ধীরে বলে ।
“আগে আমি যাইবাম মইর্যা মুরতেক না দেখিলে ।।
চন্দ্রসূর্য্য সাক্ষী সই সাক্ষী হইও তুমি ।
নদ্যার ঠাকুর হইল আমার প্রাণের সোয়ামী ।।
বাইদ্যার সঙ্গে আমি যে সই যথায় তথায় যাই ।
আমার মন বান্ধ্যা রাখে এমন স্থান আর নাই ।।
বন্ধুরে লইয়া আমি অইবাম দেশান্তরি ।
বিশ খাইয়া মরবাম কিম্বা গলায় দিয়াম দড়ি ।।”
পা…দ…টী…কা
বইন = বোন, ভগিনী ।
সইন্ধ্যা = সন্ধ্যা ।
পুয়াও = পোহাও ।
চউক্ষে = চোখে ।
হাইম = দীর্ঘনিশ্বাস ।
অইছে = হয়েছে ।
দিয়াম = দেব ।
মুরতেক = মুহূর্তের জন্য ।
বান্ধ্যা = বেঁধে ।
অইবাম = হবো ।
উৎস : শ্রীদীনেশচন্দ্র সেন রায়বাহাদুর বি. এ., ডি-লিট কর্তৃক সংকলিত মৈমনসিংহ গীতিকা [পূর্ব্ববঙ্গ-গীতিকা, প্রথম খণ্ড, দ্বিতীয় সংখ্যা], সম্পাদনা : সৈয়দ আজিজুল হক, মাওলা ব্রাদার্স, ঢাকা ।
মন্ত্রণাদাতা : মাভেরিক
বি : দ্র : এই পোস্টে আমি প্রতিলেখক (নকলনবিস) হিসেবে ভূমিকা পালন করিতেছি ।
পরবর্তী পর্ব : হুমরা ও মাইনকিয়ার পরামর্শ
আগের পর্ব :
বন্দনাগীতি
১ হুমরা বেদে
২ গারো পাহাড় : বনপ্রদেশ
৩ নদের চাঁদের সভা
৪ খেলা-প্রদর্শন
৫ নদ্যার ঠাকুরের সঙ্গে মহুয়ার জলের ঘাটে দেখা






থ্যাঙ্কস শেয়ার করার জন্য।
দৌবারিক ১৬/১১/০৮ ১২:২০ অপরাহ্ন
ধন্যবাদ ম্যাম ।
Awaiting next episodes….impatiently
Hasan Mahmud.
দৌবারিক ১৬/১১/০৮ ১২:২০ অপরাহ্ন
ধন্যবাদ হাসান ভাই । প্রতিদিন একটা করে পোস্ট করতেছি ।
আছি সাথে সাথে।
দৌবারিক ১৬/১১/০৮ ৪:১৩ অপরাহ্ন
ওখেইইইইইইইইইইই
চলুক,,,,,,,,,,,,,,,,
দৌবারিক ১৬/১১/০৮ ৪:১৪ অপরাহ্ন
অপরিচিতা নিকটারে বাইর কইরা ফালামু । খেয়াল রাখতাছি ।
গুড গুড।
আগে আমি যাইবাম মইরা মুরতেক না দেখিলে
পড়ে যাচ্ছি। ভালো লাগছে। ধন্যবাদ দৌবারিক ভাই।
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
দৌবারিক
এই পর্যন্ত 28 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ