ভিতরে কবিতা(মনে না করলে সমস্যা নাই) দ্রুত এভয়েড করেন অথবা প্রবেশ করেন। কবিতা ভাল না লাগলে বর্জন করলেই হয়।
আর কতকাল করবি পুজা পাষাণ ঠাকুর অঞ্জনা
সে যে কেবল নিতে জানে দেয়ার বেলায় ঠনঠনা
দেখ না উঠে আসন ছেড়ে দাঁড়িয়ে রইছে বুলবুলা
সে যে আজো স্বপ্ন দেখে, পাষাণ তাকায় ফেলফেলা।
আর কতদিন বাঁধবি মনে পাষাণ তুই অঞ্জনা
দেখনা ওই বোষ্টমী যায় বাজিয়ে হাতের খঞ্জনা
মুখের বোলে মধুর স্বরে প্রেমের নামটি কেষ্ঠরাধা
ম্লান হরি ঘুরে ফেরে, কোথায় আমার রাইসোনা।
আর কত কাল করবি রে তুই ভুল ফুলেতে ভুতপুজা
শিউলি মালা শুকিয়ে গেছে ঝরছে যেন বালি ঝড়া
আর কি রে তুই দেখবি না দিয়ে একটা গা ঝাড়া
ডাকছে ঘুঘু একলা দুপুর লাগছে কেমন বুক ফাঁকা।
আর কত জীবে পেলে শিবে ভাববি তুই শিব সর্বদা
মন পেতে তোর সাঁজছে কে ছাই মেখে হরভোলা
দেখিয়ে নাচ ওই নটরাজ চাইছে পেতে কোন অপর্না
চোখটি তুলে তাকালে কোনে দেখতে পাবি ঝর্না।
একবার যদি দেখতিস চেখে দুধের চেয়ে মিষ্টি সর
মানতি তুই মানতি রে ভূতি হতে চাইতিস অভাগার চর,
তোরে নিয়ে আমি চলে যাব ছেড়ে লাল-নীল এই শহর
ভালবাসার অর্থ ভুলে তাদের কাছে অর্থ মানে পহর।
মন্তব্য
মন্তব্যে আমিই পরথম হইলাম।
--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........
ধন্যবাদ জিনিয়াস ভাই।
আপনাকে যে কি কৃতজ্ঞতা জানাবো সে ভাষা নেই। বাসায় এখন ইন্টার্নেট নেই, যে কারনে আসতে দেরী হয়েছে।
------------
অকিঞ্চন
banglaydebu.blogspot.com
অন্যরকম কবিতা।
_____________________
ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।
অন্যরকমের বলতে কি রকম উস্তাদ? তবে কবিতাটা যাকে উৎসর্গ করেছিলাম সে কেঁদে দিয়েছিল। সেকারনে এই কবিতাকে সার্থক মনে করি
------------
অকিঞ্চন
banglaydebu.blogspot.com
বাহ্ সুন্দর।
**********
স্বপ্নের কারিগর
ধন্যবাদ আপু।
------------
অকিঞ্চন
banglaydebu.blogspot.com
কেমোন যেন লাগোলো!!
-----------------------------------------------------
আমি পথ চেয়ে আছি মুক্তির আশায়...
ব্যাখ্যাঃ এক মেয়ে একজনকে পছন্দ করে। কিন্তু যাকে করে সে ওই মেয়েকে পছন্দ করে না। অতএব অই ছেলে তার কাছে পাষান শিব। "দেখিয়ে নাচ ওই নটরাজ চাইছে পেতে কোন অপর্না" অপর্না মানে দুর্গা শিবের স্ত্রী। কিন্তু অন্য এক রক্তমাংসের শিব কেন এত হাতছানি দিচ্ছে, কেন এত দৃষ্টি আকর্ষন করতে চাইছে? কোন অপর্নাকে সে চাইছে সেদিকে ওই মেয়ের ভ্রুক্ষেপ নেই। তার মন পড়ে আছে সেই পাষান শিবেই।
"তোরে নিয়ে আমি চলে যাব ছেড়ে লাল-নীল এই শহর
ভালবাসার অর্থ ভুলে তাদের কাছে অর্থ মানে পহর।"
পহর মানে এখানে সময়। যারা বলে টাইম ইজ মানি তাদের কাছে ভালবাসা গুরুত্বহীন। সেইসব পাথুরে মানুষের লাল-নীল শহর থেকে তারে দূরে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়া হচ্ছে
------------
অকিঞ্চন
banglaydebu.blogspot.com
ভালো লেগেছে।
*************************************************************************************
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
ধন্যবাদ পথিক দাদা
------------
অকিঞ্চন
banglaydebu.blogspot.com