Skip to content

খাদ্যে ফর্মালিন শনাক্তকরণ ও তা দূর করার উপায়

ব্লগারের প্রোফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নে ফর্মালিন অতিবিপদজনক ক্যাটাগরীতে। ফর্মালিনের বোতলে উপরের ছবিটা ব্যবহার করা বাধ্যতামুলক করা হয়েছে।
কিভাবে বুঝবেন খাদ্যে ফর্মালিন দেওয়া?
মাছঃ ফর্মালিন দেওয়া মাছ ও মাছের আষঁটে...............................
কিভাবে মাছ থেকে ফর্মালিনের দূর করবেন?
পরীক্ষায় দেখা গেছে ...............................

ফর্মালিন (-CHO-)n হল ফর্মালডিহাইডের (CH2O) পলিমার। ফর্মালডিহাইড দেখতে সাদা পাউডারের মত। পানিতে সহজেই দ্রবনীয়। শতকরা ৩০-৪০ ভাগ ফর্মালিনের জলীয় দ্রবনকে ফর্মালিন হিসাবে ধরা হয়। ফর্মালিন সাধারনত টেক্সটাইল, প্লাষ্টক, পেপার, রং, কনস্ট্রাকশন ও মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। আমাদর মত উন্নয়নশীল দেশগুলোতে (বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া ইত্যাদী) ফর্মালিনের মূল ব্যবহারের পাশাপাশি খাদ্যদ্রব্য সংরক্ষণে বর্তমানে অনৈতিকভাবে ব্যভার করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নে ফর্মালিন অতিবিপদজনক ক্যাটাগরীতে। ফর্মালিনের বোতলে উপরের ছবিটা ব্যবহার করা বাধ্যতামুলক করা হয়েছে।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ র্ফমালিন ত্বকের এলার্জি, নিউমোনিয়া, এ্যাজমা (সাধারনত দীর্ঘদিনের সংস্পর্শে), গলা ব্যথা, ফুসসুসের সংকোচন, নাক ও শ্বাসনালীর পীড়াসহ চোখের ইরিটেশন করতে পারে (ফর্মালিনের বাষ্প)। অত্যাধিক মাত্রায় গ্রহণের ফলে শরীরের অভ্যন্তরীন মেমব্রেন ক্ষতিগ্রস্থ হওয়াসহ ডায়রিয়া, রক্ত বমি, কোলন ক্যানসার (পাইলস- কৃতজ্ঞতা মাটিবাবা ওরফে সত্যের সেনানী), মূত্রে রক্তও দেখা দিতে পারে।
বৈজ্ঞানিকভাবে মানুষের জন্য ফর্মালিনের লিথাল ডোজ হল ৩০ মিলিলিটার। বাতাসে ২ পিপিএমের নিচের মাত্রাকে গ্রহণযোগ্য হিসাবে ধরা যায়।

কিভাবে বুঝবেন খাদ্যে ফর্মালিন দেওয়া?

মাছঃ ফর্মালিন দেওয়া মাছ ও মাছের আষঁটে শক্ত, মাছের কান উল্টালে ভিতরে লাল দেখা যায় (আমার গ্রামে খালসা বা কানটা বলে মনে হয়), মাছ মাছ গন্ধ থাকে না বললেই চলে এবং সর্বপরি সাধারনত খুব কম মাছি ফর্মালিন দেওয়া মাছে বসে( এইখানে উল্লেখ্য যে, সবকিছুই খাচ খেয়ে চলে, দীর্ঘদিন মাছ বাজারের মাছি ফর্মালিনে কিছুটা অভ্যস্থ হলে ফর্মালিন দেওয়া মাছ বাড়িতে আনলে সহজে মাছি ঐ মাছে বসবে না)। ফর্মালিন দেওয়া শুটকি মাছে রান্না করার পরেও শক্তভাবটা যায় না।

ফলঃ ফর্মালিন দেওয়া ফল শনাক্ত করা বেশ কষ্টসাধ্য। কারন অনেক ফলেই ফেরোমন থাকে।

কিভাবে মাছ থেকে ফর্মালিনের দূর করবেন ?

১। পরীক্ষায় দেখা গেছে পানিতে প্রায় ১ ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফর্মালিনের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়।
২। লবনাক্ত পানিতে ফর্মালিন দেওয়া মাছ ১ ঘন্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফর্মালিনের মাত্রা কমে যায়।
৩। প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারন পানিতে ফর্মালিন যুক্ত মাছ ধুলে শতকরা প্রায় ৭০ ভাগ ফর্মালিন দূর হয়।
৪। সবচাইতে ভাল পদ্ধতি হল ভিনেগার ও পানির মিশ্রনে (পানিতে ১০ % আয়তন অনুযায়ী) ১৫ মিনিট মাছ ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ১০০ ভাগ ফর্মালিনই দূর হয়।

এছাড়া ফর্মালিন শনাক্তকরণের রাসায়নিক দ্রব্যও বাজারে আজকাল পাওয়া যায় সুলভ মুল্যে (এইটা কিন্তু আমার কোম্পানী না)।

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি

ভেরী গুড! লাইক ইট!

--------------------------------------------------------------------------------------------
যেসকল বিএনপি সমর্থক যুদ্ধাপরাধীদের বিচার চান, তারা একটু গু খাইয়া আসেন।

ব্লগারের প্রোফাইল ছবি

ধন্যবাদ বস।

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

ভাল পরামর্শের জন্য ধন্যবাদ।

______________________________________
'বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব'

ব্লগারের প্রোফাইল ছবি

কৃতজ্ঞতা

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

ভালো তথ্য দিয়েছেন ...... ধন্যবাদ .....!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বহতা নদীর মতো বয়ে চলে সময়, সাথে চলে জীবন নামের তরী, কখন ডুবে যাবে, কে জানে!

ব্লগারের প্রোফাইল ছবি

আপনার উপকারে আসলে আমিও আনন্দিত।

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

ভালো তথ্য দিয়েছেন ...... আপনাকে ধন্যবাদ .....

====================================

দেখা হবে বন্ধু, পশুরের ঘোলাজলে, বাতসের নোনতা গন্ধে, কেওড়ার বনে আর ছৈলার ফুলে ..........

ব্লগারের প্রোফাইল ছবি

দরকারী পোস্ট। থাম্বস আপ।

আমাদের দেহে ন্যাচারালি যে ফরমাল ডিহাইড পাওয়া যায়, সেটার পরিমাণ কতটুকু?

বৈজ্ঞানিকভাবে মানুষের জন্য ফর্মালিনের লিথাল ডোজ হল ৩০ মিলিলিটার।

আমাদের দেশে মাছে যে ফরমালিন পাওয়া যায় তার সাথে তুলনা করলে ৩০ মিলি কতটুকু বেশী হবে?

.
~ ‎"I am the way, the truth, the life" - Horus ~

ব্লগারের প্রোফাইল ছবি

প্রথম প্রশ্নের উত্তর আপাতত জানা নাই। জানতে পারলে আপনাকে জানবো।

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

আমাদের দেশে মাছে যে ফরমালিন পাওয়া যায় তার সাথে তুলনা করলে ৩০ মিলি কতটুকু বেশী হবে?

গুরুত্বপুর্ন প্রশ্ন।
কিন্তু প্রথমে জানা প্রয়োজন যে ফরমালিন শরিরে জমে থাকে নাকি রেচন প্রক্রিয়ায় বার হয়ে যায়?
রেচন প্রক্রিয়ায় শরিরে থেকে বের হয়ে গেলে খুব বেশি সমস্বা হওয়ার কথা না।

/~~<(O|O)>~~\
...........~............
শান্তির জন্য যুদ্ধ

ব্লগারের প্রোফাইল ছবি

ডাক্তার সাবেরে অনেক ধন্যবাদ এই জন গুরুত্বপূর্ন/কল্যান মুলক পোষ্ট দেওয়ার জন্য।

~***********************~
//যার সাথে সংসার করা সম্ভব নয় তার সাথে পিরিতের কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না।\\

ব্লগারের প্রোফাইল ছবি

অনেকদিন পরে দেখা মিলল আপনার। কেমন আছেন?

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

বাপ দাদার দেওয়া নাম রাখছেন দেখা যায়।

(মলের সাথে রক্ত, একটা বাংলা নাম ছিল মনে পড়ছে না আপাতত)

- মনে হয় পাইলস।

------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই

ব্লগারের প্রোফাইল ছবি

গরু হারালে এমনই হয় জনাব সত্যের সেনানী। Wink

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

প্রয়োজনীয় পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ Star Star

---------------------------------------------
ধরার বুকে আমি এক আগন্তুক,
ঘুরি-ফিরি এথা-সেথা পেতে সুখ।

ব্লগারের প্রোফাইল ছবি

একবার স্বপ্ন(একটু বেশি বিশ্বাস করেছিলাম) থেকে প্রায় ৮ কেজির একটা কাতাল মাছ কিনি। কিন্তু বাসায় আনার পরে বুঝতে পারি এইটাতে ফরমালিন দেয়া। বাসায় সবাই তো আমার উপর ক্ষেপে যায়! এর পর থেকে আমার মাছ কেনা বন্ধ। ব্যাপারটা ভালো হলো না খারাপ হলো এখনো বুঝতে পারি না। ভালোর মধ্যে মাছ কিনার ঝামেলা থেকে মুক্ত। কিন্তু এখন মাছ খেতে গেল কেমন জানি লাগে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-- --

ব্লগারের প্রোফাইল ছবি

কেমিকেল আলীর কেমিকেল নিয়ে পোস্ট ভাল পাইলাম Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud
মাছ থেকে যেমন ফরমালিন দূর করার তরিকা দেখালেন, ফল থেকে কীভাবে ফরমালিন দূর করা যাবে ?

___________________
------------------------------
শ্লোগান আমার কন্ঠের গান, প্রতিবাদ মুখের বোল
বিদ্রোহ আজ ধমনীতে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য।।
দূর্জয় গেরিলার বাহুর প্রতাপে হবে অস্থির চঞ্চল প্রলয়
একজন সূর্যসেনের রক্তস্রোতে হবে সহস্র নবীন সূর্যোদয়।।

ব্লগারের প্রোফাইল ছবি

দরকারী পোষ্ট, কাজে আসবে।

....................................................................................

আমরা ছুডলোক, গালিবাজ। জামাত শিবির ছাগুর বিরুদ্ধে গালাগালি করেই যাব, প্রতিরোধ করেই যাব। সুশীলতার মায়েরে বাপ। আমরা ছাগু ও সুশীলদের উত্তমরূপে গদাম দিয়ে থাকি

ব্লগারের প্রোফাইল ছবি

মাছের কালসা লাল হলে ধরা হয় যে মাছ টাটকা। এটাই জেনে আসছি।
যাহোক এখন বাজারে গেলে উপরের তরিকায় মাছ পরখ করে দেখে কিনতে হবে।

ব্লগারের প্রোফাইল ছবি

ভেরি গুড মিঃ কেমিক্যাল আলি। অনেক মূল্যবান তথ্য দিলেন। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন। আর আপনি বড় হলে যেন পাইলট হন। সে দোয়া করি।

-----------------------
মনের শুদ্ধতাই পবিত্রতা

ব্লগারের প্রোফাইল ছবি

ফরমালিন দূর করার ফরমুলা আপনি কি আগেই জানতেন? না জানতেন না?
যদি জাইনা থাকেন তা হলে দুইখান কথা আছে
১। আপনি নিজেই ফরমালিন আমদানী করেন জনগন জানলে আপনার ব্যবসার ক্ষতি হবে।
২। আপনার একটা হসপিটাল আছে, ফরমালিন খাওয়ার পর অসুস্থ হইয়া আপনার হসপিটালে ভর্তি হবে আর আপনার টাকা রোজগার হবে।

--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........

ব্লগারের প্রোফাইল ছবি

আপনার পোষ্টটি আমাদের জন্য অনেক সহায়ক। বিশেষভাবে ফরমালিন মুক্ত করার প্রক্রিয়া আমাদের অনেকের ভালভাবে জানা ছিল না। আর নামের সাথে পোষ্টের বিষয়ের মিল থাকায় আপনাকে পাঁচতারা

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
যে ব্যাক্তি নিজের সমালোচনা করতে পারে, সেই সর্বোত্তম
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ব্লগারের প্রোফাইল ছবি

দরকারি পোস্ট। প্রিয়তে রাখলাম।

-------------------------
সর্বংসহা ধরিত্রী মাঝে মাঝে হিংস্র হয়ে ওঠে
বাঙালি আবার জেগেছে জামাত-শিবিরকে রুখতে ...
জয় বাংলা।

ব্লগারের প্রোফাইল ছবি

বাজারে গিয়েই টেনশনে পরে যাই। কোনটার মাঝে ফরমালিন আছে আর কোনটার মাঝে নাই বুঝতে পারিনা। এমন দরকারি পোস্ট উপকারে লাগবে। ফল কিভাবে ফরমালিন মুক্ত করব সেটা যদি জানাতেন উপকারে লাগত।

------------------------------------
উপদেশের চেয়ে দৃষ্টান্ত বেশী শিক্ষণীয়

ব্লগারের প্রোফাইল ছবি

আপনার নিক সার্থক। ভাল পোস্ট

.....................................
মায়ের লাঞ্ছিত বুকে শকুন নখের দাগ... কে পেরেছে ভুলে যেতে কবে? ধর্ষিতা বোনটির বিভীষিকা মাখা চোখ আমায় জাগিয়ে রাখে, ডেকে বলে,
মনে রেখো এদিনের শোধ নিতে হবে!! , যদি বল ঘৃনাবাদী, দ্বিধাহীন মেনে নেব তাও

ব্লগারের প্রোফাইল ছবি

ফলের থেকে কেমিক্যাল বিষের প্রকোপ কিছুটা হলেও মনে হয় রেহাই পাওয়া যায় খোশা ছাড়িয়ে খেলে। এখানকার অনেককে এই উপায় অবলম্বন করতে দেখেছি। ফরমালিনের ব্যাপারে জানি না, তবে খোসা ছাড়িয়ে খেলে নাকি অন্যান্য সার ও পেষ্টিসাইড জাতীয় কেমিক্যাল থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। যদিও এতে ফাইবারের পরিমান অনেক কমে যায় কারন ফলের খোসায় হাই ফাইবার থাকে।

------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই

ব্লগারের প্রোফাইল ছবি

আসলে ব্যাপার হল সব ফল বা সবজির তো আর খোসা থাকে না। যেমন টমেটোর কথাই ধরুন। কিংবা ফুলকপির কথা। এগুলোর খোসা ছড়ানোর উপায় থাকে না। আর কিছু সবজি আছে যেগুলোর পানিতে দীর্ঘক্ষণ রাখাও যায় না, আবার ভিনেগারেও ডুবানো যায় না।

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

সেটা তো বটেই। তবে যতটা বাঁচা যায়। কৃত্রিম খাদ্যের প্রকোপ এখন এতই বেড়েছে...

------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই

ব্লগারের প্রোফাইল ছবি

খুব দরকারি পোস্ট। ধন্যবাদ।

============================================================================
জয় হোক সত্যের! জয় হোক মানবতার!!!
রামনা্রায়ণের রাম চিঠি http://www.amarblog.com/munim/posts/134846

ব্লগারের প্রোফাইল ছবি

আপনাকেও ধন্যবাদ।

------------------------------------
ছোট বেলায় গাধার দুধ খেয়ে বড় হয়েছি বলে এখন মনে হয় সবাই আমার মত গাধার দুধ খেয়েই বড় হয়- আফসান চৌধুরী, নির্বাহী সম্পাদক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ব্লগারের প্রোফাইল ছবি

দরকারি পোস্ট। ধন্যবাদ আপনাকে ।

ব্লগারের প্রোফাইল ছবি

দরকারি জিনিস
ভালো হইছে

=======এই দেশে শিক্ষার হার ৪৮% হইলেও কবির হার শতকরা কত আমি তা জানি না, কারন আমি কবি না আমি কাক, তাও আবার পাতি কাক আর আমি আজো কুবিতা ফেরী করি আর কবিতা কিনতে পয়সা জমাই যাতে করে এক জন বুদ্ধিমান দানব হইতে পারি।========

glqxz9283 sfy39587p07