Skip to content

উইকিলিক্‌স-এর ব্লগ

ব্লগারের প্রোফাইল ছবি

06DHAKA3147 ঢাকার বাতাসে বিভিন্ন রকম গুজব

রেফারেন্স আইডি : 06DHAKA3147
তারিখ : ৩১/০৫/২০০৬
বিষয় : ঢাকার বাতাসে বিভিন্ন রকম গুজব ।
শ্রেনী : গোপনীয়।
শ্রেনীকরণ : রাজনৈতিক/অর্থনৈতিক কাউন্সিলর ডি. সি. ম্যাকালাফ।


সারাংশ : গত সপ্তাহের গার্মেন্টস ফ্যাক্টরী নিয়ে ঘটে যাওয়া দাঙ্গা আর রাষ্ট্রপতি আহমেদ এর আকস্মিক অসুস্থতা, এই দুটো ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া ঢেলে সাজানোর ষড়যন্ত্রের নানা গুজব দেশব্যাপী আবারো পুর্নজীবিত হল। এগুলোর মধ্যে যেটা সবচেয়ে কম সুদূরপরাহত তা হল, দলকে নির্বাচনের ভরাডুবির হাত থেকে রক্ষা করার জন্য প্রধান মন্ত্রী বেগম জিয়া নিজেকে রাষ্ট্রপতির পদে আসীন করবেন। রাজনীতির চলমান ধারা নিয়ে যে হতাশা এবং দেশে রাজনীতির যে তীব্র মেরুকরণ, এসব গুজবে তারই প্রতিফলন ঘটেছে। যখন বাংলাদেশীরা মূলত অসামরিক “তৃতীয় শক্তি” কর্তৃক “দুই মহিলা” থেকে দেশকে রক্ষার সিনারিও সম্পর্কে আমাদের মনোভাব আঁচ করার চেষ্টা করে, তখন পরিষ্কার এবং খোলাখুলি ভাবে অগণতান্ত্রিক বা সংবিধান বর্হিভুত যেকোন সমাধান কে প্রত্যাখান করে যাওয়াটাই আমাদের জন্যে অপরিহার্য। (সারাংশ শেষ)

ব্লগারের প্রোফাইল ছবি

09DHAKA829 পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক হিমাগারে

রেফারেন্স আইডি : 09DHAKA829
তারিখ : ২৪/০৮/২০০৯
বিষয় : পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক হিমাগারে
শ্রেণী : অতি গোপনীয় (রাষ্ট্রদূত মরিয়ার্টি কর্তৃক শ্রেণীকৃত)।

ব্লগারের প্রোফাইল ছবি

06DHAKA6719 রাষ্ট্রদূতকে জিয়াঃ আপনারা সবাই আওয়ামীপন্থী

রেফারেন্স আইডি : 06DHAKA6719
তারিখ : ৩০/১১/২০০৬
বিষয় : রাষ্ট্রদূতকে জিয়াঃ আপনারা সবাই আওয়ামীপন্থী
শ্রেণী : গোপনীয়

২৯ নভেম্বর রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ৭৫ মিনিটের সাক্ষাতকারে মিলিত হন। মিশনের প্রধান ব্যক্তিদের সাথে দেখা করার উদ্যোগটি তিনিই নিয়েছিলেন। এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান, দলের মহাসচিব মান্নান ভূঁইয়া এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন ।

ব্লগারের প্রোফাইল ছবি

06DHAKA6301 আন্তঃদলীয় সংলাপ আবারও শুরু হয়েছে; খাজনার চেয়ে বাজনা বেশি

রেফেরেন্স আইডি : 06DHAKA6301
তারিখ : ১৬/১০/২০০৬
বিষয় : আন্তঃদলীয় সংলাপ আবারও শুরু হয়েছে; খাজনার চেয়ে বাজনা বেশি
শ্রেণী : গোপনীয় (শ্রেণীকরণ চার্জ দ্য এফেয়ার’স গীতা পাসিকৃত )।

ব্লগারের প্রোফাইল ছবি

06DHAKA6392 নির্বাচন সংস্কার নিয়ে সংলাপ খুঁড়িয়ে চলছে

রেফারেন্স আইডি : 06DHAKA6392
তারিখ : ২৩/১০/২০০৬
বিষয় : নির্বাচন সংস্কার নিয়ে সংলাপ খুঁড়িয়ে চলছে ।
শ্রেণী : গোপনীয় (শ্রেণীকরণ গীতা পাসিকৃত)

আসন্ন জানুয়ারি ২০০৭-এর নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মান্নান ভুঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ২৩ অক্টোবর তারিখে নির্বাচনী সংস্কার নিয়ে আওয়ামী লীগের দাবিদাওয়া নিয়ে ষষ্ঠ বারের মত আনুষ্ঠানিকভাবে মিলিত হন । বৈঠক ২০ মিনিট চলে এবং বৈঠকের পর কোন দল বিবৃতি দেয়নি। প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগের শেখ হাসিনার পৃথক পৃথক সৌদি আরব সফর শেষে এটাই প্রথম বৈঠক ।

ব্লগারের প্রোফাইল ছবি

06DHAKA2573 জেএমবি সন্ত্রাসী কার্যকলাপের তদন্ত এগিয়ে চলেছে – একটা পর্যায় পর্যন্ত

রেফারেন্স আইডি : 06DHAKA2573
তারিখ : ০৩/০৫/২০০৬
বিষয় : জেএমবি সন্ত্রাসী কার্যকলাপের তদন্ত এগিয়ে চলেছে – একটা পর্যায় পর্যন্ত
শ্রেনী : অতিগোপনীয় ।

সারসংক্ষেপ :
এপ্রিলে জেএমবি-র শেষ দুই শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতারের মাধ্যমে বিএনপি তার জেএমবি অভিযানের এক বিশাল ধাপ অতিক্রম করল। সব মিলিয়ে ৬৯৩ জন জেএমবি কর্মী গ্রেফতার হয়েছে, ১৪১টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং ৩১ জন ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছে।

ব্লগারের প্রোফাইল ছবি

08DHAKA374 সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলায় অব্যাহত প্যাঁচ কষাকষি

রেফারেন্স আইডিঃ 08DHAKA374
তারিখঃ ২৫/৩/২০০৮
বিষয়ঃ সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলায় অব্যাহত প্যাঁচ কষাকষি।
শ্রেণীঃ গোপনীয়

বার্তা প্রেরণকারীঃ গীতা পাসি - চার্জ দ্যা এফ্যায়ার্স

সারসংক্ষেপঃ বাংলাদেশী সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আরো একবার মূলতবি হওয়ার পর ১৮ মার্চ র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন তাঁকে নেশাজাতীয় ওষুধ রাখার সন্দেহে পুনরায় স্বল্প সময়ের জন্য আটক করেছিল। অভিযোগ দায়ের না করে তাঁকে ঐ রাতেই ছেড়ে দেওয়া হয়। সালাউদ্দিন সোয়েব চৌধুরী এর আগে [দূতাবাসের] রাজনৈতিক কর্মকর্তাকে জানিয়েছেন তিনি ডিজিএফআই-এর পরিচালকের সাথে আলোচনা করছেন কীভাবে তাঁর বিরুদ্ধে মামলা স্থায়ীভাবে খারিজ করা যায়।

ব্লগারের প্রোফাইল ছবি

07DHAKA396 তারেক জিয়া ও অন্যান্যরা গ্রেফতার

রেফারেন্স আইডিঃ 07DHAKA396
তারিখঃ ১১/০৩/২০০৭
বিষয়ঃ তারেক জিয়া ও অন্যান্যরা গ্রেফতার
শ্রেণীঃ গোপনীয়

৭ই মার্চ রাতে বাংলাদেশের পুলিশ প্রায় একই সময়ে গ্রেফতার করে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র) , সাবেক স্বাস্হ্যমন্ত্রী ড: খন্দকার মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম আওয়ামীলীগ নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরীকে। আরো গ্রেফতার করা হয় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ ড: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বাংলা দৈনিক জনকন্ঠ পত্রিকার সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ। তারেক কে ৮ ই মার্চ আদালতে হাজির করে রিমান্ডে নেয়া হয়।

ব্লগারের প্রোফাইল ছবি

06DHAKA6224 আন্তঃদলীয় সংলাপ চলছে

রেফারেন্স আইডিঃ 06DHAKA6224
তারিখঃ ১০/১০/২০০৬
বিষয়ঃ আন্তঃদলীয় সংলাপ চলছে।
শ্রেণীঃ গোপনীয় (চার্জ দ্য এফেয়ার’স গীতা পাসিকৃত )


সার-সংক্ষেপঃ ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের মধ্যে নির্বাচন নিয়ে আজ চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে । বৈঠকের পর আওয়ামী লীগের আব্দুল জলিল সাংবাদিকদের বলেন যে, দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর মত বিভিন্ন ইস্যুতে একমত পোষণ করেছে। কিন্তু মিডিয়া ও একান্তে দুই দলের নেতারা আলোচনা ফলপ্রসূ হওয়ার ব্যাপারে এখনো আশাবাদী নন। পরবর্তী বৈঠকের তারিখ ঠিক হয়েছে ১৬ অক্টোবর ,যখন প্রধানমন্ত্রী জিয়া এবং আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা দু’জনেই বিদেশে থাকবেন। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোন পক্ষ থেকে সামান্য ছাড় দেয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

ব্লগারের প্রোফাইল ছবি

05DHAKA2222 ঢাকা ভিসা ভাইপার রিপোর্ট – এপ্রিল ২০০৫

রেফারেন্স আইডিঃ 05DHAKA2222
তারিখঃ ১০/০৫/২০০৫
বিষয়ঃ ঢাকা ভিসা ভাইপার রিপোর্ট – এপ্রিল ২০০৫
শ্রেণীঃ গোপনীয়


দূতাবাসস্থ ভিসা ভাইপার কমিটি ১ মে ২০০৫ তারিখে সভায় বসে। কমিটি বাংলাদেশের ইসলামি আন্দোলন বিষয়ে সফররত আরএও বিশ্লেষকদের বক্তব্য শোনে। কমিটি ভিসা ভাইপার কর্মসূচীতে অন্তর্ভুক্তির জন্য নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী ইসলামি গ্রুপগুলোর কয়েকজন নেতাকে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে।

Syndicate content
glqxz9283 sfy39587p07