দেশে এই মুহূর্তে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা কতো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিদ্যুৎমন্ত্রী-প্রতিমন্ত্রী তা জানেন না। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ একটা আনুমানিক হিসেব দিয়েছেন তাদের ওয়েবসাইটে- গতকাল দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিলো ৫৬০০ মেগাওয়াট এবং উৎপাদিত হয়েছে ৪৮৬৬ মেগাওয়াট বিদ্যুৎ , সরকারী হিসেবে গতকাল বিদ্যুৎ ঘাটতি ছিলো মাত্র ৭৩৪ মেগাওয়াট। এ চাহিদা ঠিক কিসের ভিত্তিতে নির্ণীত হয়েছে তা আমার জানা নেই, তাদের ওয়েবসাইট অনুযায়ী দেশে ৮৪৬৫ কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে, সেসব সঞ্চালন লাইন দেশের শতকরা ৪০ শতাংশ জনগণ/গ্রাহকের গৃহে, ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করছে, সেটা অবশ্য কয়েক বছর আগের হিসেব।