১১/
কেন আমার হয়নারে মরন,..
কেন আমার হয়নারে মরন,
বুকের ভিতর আগুন জলে- তোর কথা হলে স্বরন।।
কেন আমার চোখে- আসে ছলছল জল,
তুই বিহনে কাঁন্দে পরাণ- কি কারনে বল,
কত জনকে দেখলাম আমি- কেহই নাইরে তোর মতন।।
কেন আমার নষ্ট হইল- সুন্দর এই পৃথিবী,
বাঁচতে কেন ইচ্ছা হয়না- নোংরা লাগে সবই,
দেখি কেন তোরই ছবি- বন্ধ করলে দুই নয়ন।।
কেনরে তুই মনে আশার বাসা বেঁধেছিলি,
কেনই আবার করুন ঝড়ে- হঠাৎ ভেঙ্গে দিলি,
আমারওতো একদিন ছিল- খুব সুন্দর একটা জীবন।।
তাং ১০/০১/০৬ইং সারদা রাজ।
মন্তব্য