Home » আলোচনা, প্রযুক্তি

বিডিনিউজ২৪.কমে আমার বক্তব্য প্রসঙ্গে

লিখেছেন: arup

বৃহঃ, ১৭/০৭/০৮ – ২:২৪ অপরাহ্ন18 টি মন্তব্য

(বাইরে জরুরী কাজে আছি বলে সংক্ষেপে লিখছি)
কালকে অমি রহমান পিয়াল ফোন করে জানতে চান কি ঘটনা। তাকে বলেছি ফারুক ওয়াসিফ এবং আর যারা বাংলাদেশে আছেন তারা ভালো বলতে পারবেন কেননা আমরা কিছুই অফিসিয়ালী জানিনা। যেটুকু নিশ্চিতভাবে জানি তা হল, আমাদের প্রান্তে সমস্যা নেই কোন।

BDNEWS24.com এর রিপোর্টে বলা হয়েছে

উদ্ধৃতি

সচলায়তনের প্রতিষ্ঠাতাদের একজন অরূপ কামাল টেলিফোনে মালয়েশিয়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধীদের নিয়ে সাম্প্রতিক একটি লেখা প্রকাশের পর বাংলাদেশে ব্লগটি বন্ধ করে দেওয়া হয়েছে।”

এই প্রসঙ্গে আমার প্রকৃত বক্তব্য ছিল, আমরা জানি না আদৌ ব্যান করা হয়েছে কিনা কিংবা কি কারনে করা হয়েছে। যদি সত্যিই ব্যান করা হয় তাহলে হয়তো এক সপ্তাহের লেখালেখি দেখলে বোঝা যেতে পারে।

উদ্ধৃত বাক্যটি তাই ঠিক নয়, এবং তাতে অহেতুক বিভ্রান্তি দেখা দিতে পারে।

এখনও পর্যন্ত আমার বক্তব্য একটাই এবং সেটা সুস্পষ্ট, তা হল আমাদের প্রান্তে প্রযুক্তিগত সমস্যা নেই। প্রকৃত ঘটনা জানতে চাইলে বাংলাদেশে বসে যাচাই করতে হবে। সচলায়তনকে যদি আদৌ ব্যান করা হয় তবে তা হবে দুঃখজনক। আমি খুব আশা নিয়ে বসে আছি এই আশংকা সত্য হবে না…

এই অশান্ত দিনে এখন শুধু আশাগুলোই আমাদের সম্বল…

I was told that people are confused. So this is my response..

VN:F [1.5.0_759]
Rating: 0.0/5 (0 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
18 টি মন্তব্য | 10 বার পঠিত | |

  • হিডেন স্ট্রিট ১৭/০৭/০৮ ২:২৭ অপরাহ্ন 1

    স্বাগতম প্রথমেই।

    অরুপ দা, দয়া করে হোস্টিং আইপি টা বদল করে দেখবেন? এমনো হতে পারে কেউ পারসোনালী এই আকাম টা করে থাকতে পারে। যদি তাই হয় তাইলে সেকেন্ড টাইম এই আকাম করার সাহস পাবে না।

    কারন সরকারীভাবে এই আকাম হয় নাই -এটা অনেকাংশে নিশ্চিত।

    রাশেদ

    রাশেদ ১৭/০৭/০৮ ৩:৫২ অপরাহ্ন

    আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না। টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। পারসোনাল পরিচয় আগাতে হবে। পেপারে খুব বড় করে রিপোর্ট করেও কি লাভ হবে? মনে হয় না।

  • আরিফুর রহমান ১৭/০৭/০৮ ২:৫৮ অপরাহ্ন 2

    গোপনে যদি কেউ করেই থাকে, বাংলাদেশে রাউটারের কি কোন সিকিউরিটি নাই? রাউটার এডমিনের কি কোন সুপারভাইজার নাই?

    এতো বড় একটা অভিযোগ উঠছে.. বিটিএসএল’এর পান্ডারা কি একবারও ফায়ারওয়াল কনফিগের ভেতর দিয়ে যেতে পারে না?

    কথা হচ্ছে, কয়বার আপনি পাল্টাবেন আইপি? এইটা তো চোর পুলিশ খেলা হয়ে গেল।

    আমরা কেন চোর চোর ভাব নিয়ে থাকবো?

    চোর

    চোর ১৭/০৭/০৮ ৩:০১ অপরাহ্ন

    (Y)

    রাশেদ

    রাশেদ ১৭/০৭/০৮ ৩:২৩ অপরাহ্ন

    চোর্দা, করনীয় সম্পর্কে একটা পোস্ট দেন। কেউ তো কিছু প্রস্তাব করতেছে না।

    হিডেন স্ট্রিট ১৭/০৭/০৮ ৩:২৯ অপরাহ্ন

    আমি তো করনিয় নম্বর -১ দিলাম। আমার মতে এটাই এক নমবর । বাকিগুলা আস্তে আস্তে আসবে সিউর।

    রাশেদ

    রাশেদ ১৭/০৭/০৮ ৩:৩৪ অপরাহ্ন

    বুঝতেছি না, কোন প্রবলেম আছে নাকি আইপি চেঞ্জ করাতে? বা তারা হয়ত চাচ্ছে না ডাইরেক্ট যুদ্ধ করতে। ব্যান করলে আইপি চেঞ্জ করে দেখাতে গেলে বিপদ বাড়ার চান্সও কিন্তু থাকে।

    রাশেদ

    রাশেদ ১৭/০৭/০৮ ৩:৩৮ অপরাহ্ন

    সরকারি লেভেলে পারসোনাল যোগাযোগ দিয়ে এইটা মিটীয়ে ফেলা যাবে? বা কারো কি এমন কনটাক্ট আছে?

  • ভাস্কর ১৭/০৭/০৮ ৩:২৯ অপরাহ্ন 3

    আমরা ঢাকায় একটা যোগাযোগ করতেছি…নিজেগো মধ্যে আলোচনা কইরা কর্ম পদ্ধতি ঠিক করুম…প্রতিবাদটা হওয়া প্রয়োজন মৌলিক অধিকার হরনের প্রচেষ্টার বিরুদ্ধে…

  • হিডেন স্ট্রিট ১৭/০৭/০৮ ৩:৩১ অপরাহ্ন 4

    arifur rahman, apni ki chan na j BD apatoto sobaire site ta dekhanur bebosta kora dorkar? tarpor onno chinta?

  • আরাশি ১৭/০৭/০৮ ৩:৪৬ অপরাহ্ন 5

    এখন রাগ ঝারাঝারির সময় না । সরকার যদি সত্যিই এই আকাম কইরা থাকে আমাদের সবাইরে এক হইয়া আন্দোলন করতে হইবো । কারণ , আজ সচলায়াতন, কাল আমারব্লগ পরশু তমুক ।
    এইটারে বাড়তে দেয়া যায় না ।

    তবে সমস্যা হইলো, অরূপ সাহেবের এই পোস্ট থেইকা বিষয়টা নিশ্চিত হওয়া গেল না । নিশ্চিত না হওয়ার আগে তো কোন কিছু করাও যাবে না ।

  • প্রকৃত ঘটনা আসলে কী? | আমারব্লগ ১৭/০৭/০৮ ৪:১২ অপরাহ্ন 6

    [...] তাৎক্ষণিক আবেগের ফসল হিসেবে প্রথম আলো ও বিডিনিউজে দুটি খবর প্রকাশিত হয়েছে। লক্ষ্য করে দেখবেন, দুটি সংবাদই সাধারণ ধারণার ওপর প্রতিষ্ঠিত। বিডিনিউজের সংবাদটির প্রতি স্পষ্ট দ্বিমত প্রকাশ করে সচলায়তনের অন্যতম প্রতিষ্ঠাতা অরূপ কামাল বলছেন, “….যারা বাংলাদেশে আছেন তারা ভালো ব

  • রাশেদ ১৭/০৭/০৮ ৪:১৩ অপরাহ্ন 7
    রাশেদ

    ৪৪ | তানভীর | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ১০:২৯

    একজন আমাকে নীচের কমেন্ট এবং কনটাক্ট নাম্বারগুলো পাঠিয়েছেন। দেশে (বা বিদেশে) যারা আছেন তারা এগুলোতে যোগাযোগ করে সচলায়তনের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন।

    বিটিটিবি ০১ জুলাই থেইকা কোম্পানী হইছে।
    নতুন নাম বিটিসিএল।
    এইটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ।
    সারাদেশের বিশাল সম্পত্তি অহন লুটপাট হইব আর বিদেশীরা আইসা খাইব।

    যাউকগা, একজন কইছেন ইন্টারনেটের চেয়ারম্যানের সাথে কথা কইছেন। আসলে ইন্টারনেট হইল ওভারসিজ টেলিকমিউনিকেশন রিজিয়নের অধীনে একটা বিভাগ। ইহার নাম টেলেক্স/টিপি। টিপি হইল টেলিপ্রিন্টার। এই বিভাগটি অনেক পুরানা, ইন্টারনেট চালু হইলে তাহা ইহার অধীনে দেওয়া হয়। ইহার কর্মকর্তা হইলেন একজন বিভাগীয় প্রকৌশলী, মানে ডিভিশনাল ইঞ্জিনিয়ার, যিনি ৫ম গ্রেডে টেলিকম ক্যাডারের চাকুরে। তাহার অফিস মগবাজার টিএন্ডটি তে (ফোন: ৮৩৬১৬৯৯, ফ্যাক্স: ৮৩৬০৬৯৯, ইমেইল: detelex@btt.net.bd)। এখানে কোন চেয়ারম্যান নাই। ওভারসীজ অঞ্চলের প্রধান হইলেন জেনারেল ম্যানেজার, যিনি কড়াইলে বসেন।

    বিটিটিবি’র চেয়ারম্যান যিনি ছিলেন, তিনিই এখন বিটিসিএল এর এমডি (ফোন: ৮৩১১৫০০, ৮৬৫১৮০০, ফ্যাক্স: ৮৩১২৫৭৭)। আর বিটিসিএল এর চেয়ারম্যান হইছেন পোস্ট এন্ড টেলিকম মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ (ফোন: ৭১৬২১৬০, ফ্যাক্স: ৭১৬৫৭৭৫)। মাহমুদ সাহেব টেলিটকের চেয়ারম্যান, টেশিসের চেয়ারম্যান, ক্যাবল ফ্যাকটরীর চেয়ারম্যান। আর বিটিটিবি’র সাবমেরিন কেবল ডিপার্টমেন্টরে আলাদা কোম্পানী করা হইছে, উনি সেইটার ও চেয়ারম্যান।

    অহন আর কিছু কমু না। আপনেরা কন।

    = = = = = = = = = = =
    ঊষার দুয়ারে হানি আঘাত
    আমরা আনিব রাঙা প্রভাত
    আমরা ঘুচাব তিমির রাত
    বাধার বিন্ধ্যাচল।

  • মাহবুব সুমন ১৭/০৭/০৮ ৪:৩১ অপরাহ্ন 8

    ফারুক ওয়াসিফ বলে বিটিসিএল এর ইন্টারনেট বিভাগের চেয়ারম্যানের সাথে কথা বলে নিশ্চিৎ হয়েছেন। এ নিয়ে উনি পোস্ট দিয়ে ঘোষনাও করেছেন। ইন্টারনেট বিভাগের চেয়ারম্যান বলে কোনো পদ নাই ! তাহলে উনি কার সাথে কথা বলেছেন ?

  • রাশেদ ১৭/০৭/০৮ ৮:২৮ অপরাহ্ন 9
    রাশেদ

    সচলায়তন সব সমস্যা হতে মুক্ত হোক।

  • মুকুল ১৭/০৭/০৮ ৯:০২ অপরাহ্ন 10
    মুকুল

    বিভ্রান্তি তো এখনো কাটলো না! :-S

  • অমি পিয়াল ১৭/০৭/০৮ ৯:৩৬ অপরাহ্ন 11
    অমি রহমান পিয়াল

    ভালো ক্যাচালে পড়লাম তো। আমারে রাতে অফিস থেকে ফোন করে ব্যাপারটা জানতে চাওয়া হয়। আমি বলি অরূপের সঙ্গে কথা বলে দেখি। ফোনে যা বুঝলাম তাতে ইয়েস/নো কিসুই মিন করে না। স্টোরিটা যিনি করেছেন, তারে আমি একটা ঘটনা পরযায়ক্রম দিই, আর বলি বিপ্লব রহমানের সঙ্গে কথা বলতে। এর মধ্যে বিপ্লব আমাকে জানায় যে মামারা সচল বন্ধ করে দিছে আর তার বোনকে হুমকি দিছে। রিপোটারকে এই ব্রিফিংটা দিয়ে আমি আউট অব সাইট হয়ে যাই। সকালে জামাল ভাষ্করের ফোন আর পরে অরূপের এসএমএস পড়ে আমি বুঝতে পারি কোথাো একটা গুবলেট হইছে। নিউজটা আমি উইথড্র করাইছি এসাপ। কিন্তু এরপর যেহেতু আমি অফিসে নাই, তাই আর কিছু জানি না। সচলে প্রতিবাদ লিপি দেয়া হইছে শুনছি, এখন দেখি আমার ব্লগেও তাই।
    ২৪ ঘণ্টা পর সেই রিপোটর্ারে পিটাইয়া লাভ নাই, স্যরি বলা ছাড়া উপায় দেখতেছি না

    রাশেদ

    রাশেদ ১৭/০৭/০৮ ১০:১২ অপরাহ্ন

    বিভ্রান্তি এড়ানোর জন্যই বারবার জানতে চাওয়া হচ্ছিলো, ব্যান কনফার্মড নাকি। এখন তো দেখতেছি তারাই কনফিউজড।

    আইপি আর ডিএনএস চেঞ্জের কথাও সেই কারনে বারবার বলা হইতেছে। কেন তারা এই বিষয়টা পাত্তা দিলো না বুঝি নাই এখনো। অরূপ ভাইয়ের কমেন্ট দেখে মনে হলো ওনারা এখন ধীরে চলো নীতি নিছেন। আমারব্লগরেও তাইলে মনে হয় একটু চুপ থাকা উচিত। ওনারা কি স্টেপ নেন সেইটা পর্যবেক্ষণ করি বরং।

ট্র্যাকব্যাকঃ

  1. প্রকৃত ঘটনা আসলে কী? | আমারব্লগ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!