Home » ব্লগরব্লগর

দেশে করা সব ফোনকলই রেকর্ড হবে!!??

লিখেছেন: আরিফুর রহমান

শনি, ২৩/০৮/০৮ – ১১:২৭ অপরাহ্ন31 টি মন্তব্য

আপনারা এই নিউজটা কি শুনেছেন? বাঙলাদেশে করা সব ফোনকলই নাকি রেকর্ড হবে আজ থেকে। তার মানে আপনার ব্যাক্তিগত সমস্ত কথাবার্তাই রেকর্ড হবে, সরকারী যে কেউ চাইলেই শুনতে পাবে।

প্রাইভেসি বলে কিছু আর থাকলো না তাহলে। আমাদের নাবালকত্বের সুযোগ নিয়ে এই মিলিটারী সরকার কিভাবে আমাদের গলা চেপে ধরছে। দেখুন..

VN:F [1.5.0_759]
Rating: 0.0/5 (0 votes cast)
শেয়ার করুনঃ
  • Facebook
  • Google Bookmarks
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
31 টি মন্তব্য | 8 বার পঠিত | |

  • নরকের প্রহরী ২৩/০৮/০৮ ১১:৩১ অপরাহ্ন 1
    নরকের প্রহরী

    এইটা অনেক আগেই শুনেছি…সব মোবাইল কোম্পানিকে সব কথা-বার্তার রেকর্ড রাখার জন্য বলা হয়েছে…এই কাজের জন্য ব্যাটারা টেকনিক্যাল লোকও নিয়োগ দিয়েছে

  • রাশেদ ২৩/০৮/০৮ ১১:৩৪ অপরাহ্ন 2
    রাশেদ

    হু, এইটার জন্য সফটওয়্যার আর ইনফ্রাস্ট্রাকচার নাকি মোবাইল কোম্পানিগুলোকেই অ্যারেঞ্জ করতে হহচে! জানেন নাকি?

    আরিফুর রহমান ২৩/০৮/০৮ ১১:৩৫ অপরাহ্ন

    আমি আমার আত্মীয় স্বজনের লগে কি আলাপ দেই তাতে কার কি রাইট আসে শুনার!!!

    মিজাজ টা বিলা লাগ্তাছে!! :-(

    রাশেদ

    রাশেদ ২৩/০৮/০৮ ১১:৩৭ অপরাহ্ন

    এইটার অপব্যবহার হইতে কতক্ষন? রেকর্ড করে ব্ল্যাকমেইল যদি করে নিন্ম পর্যায়ের কর্মচারীরা! :-S

    আরিফুর রহমান ২৩/০৮/০৮ ১১:৩৯ অপরাহ্ন

    হ! যেন জেজে ব্ল্যাকমেল করার জন্য যথেষ্ট ছিলো না! এখন আবার যোগ হইলো সরকার নিজেই!

    নরকের প্রহরী

    নরকের প্রহরী ২৩/০৮/০৮ ১১:৪৬ অপরাহ্ন

    তয় দুইকোটির বেশী গ্রাহকের সবগুলা কল রেকর্ড করার রেকর্ড করার মত কাঠামো অপারেটরদের নাই…যতটুকু শুনছি, কিছু বাছা লোকের নামের লিষ্ট আসে, তাদের নাম্বারগুলাতে যেসব কথা -বার্তা হয় তা রেকর্ড করে উপরে পৌছায়া দিতে হয়।

    আরিফুর রহমান ২৩/০৮/০৮ ১১:৫১ অপরাহ্ন

    একটা দেশের পুরা সব কল রেকর্ড করার অবকাঠামো শুধু মাত্র আম্রিকার আছে বলে জানতাম। যে পরিমান স্টোরেজ লাগবে, তা বাঙলাদেশে কি আদৌ আছে?

  • সুশান্ত ২৩/০৮/০৮ ১১:৪০ অপরাহ্ন 3

    সামনে বহুত আকাম হইবো এইডি দিয়া নিশ্চিত থাকেন সবাই।

  • puranpapi ২৩/০৮/০৮ ১:৪৩ পুর্বাহ্ন 4
    পুরানপাপী

    কল রের্কড কইরা রাজাকার প্রেমী মতিন বাল ফালাইবো।
    আর এটা একটা সংবিদান বিরোধী আইন। মানবাধিকার ওয়ালারা এর বিরুদ্ধে রীট করে না কেন? বাংলাদেশে সংবিধান মানুষের ব্যক্তিগত বিষয় গোপনীয়তা রক্ষা করতে বদ্ব পরিকর। জানিনা তারা নিজেরা একটা আলাদা সংবিধান বানাইয়া নিছেন কিনা।

  • বাউল ২৩/০৮/০৮ ১:৪৭ পুর্বাহ্ন 5
    বাউল

    তাইলেতো খারাপ কথা! :-O

  • আরাশি ২৩/০৮/০৮ ২:২১ পুর্বাহ্ন 6

    খাইছে ! ফোন সেক্স তাইলে এইবার বন্ধ !

  • ইনসিডেন্টাল ব্লগার ২৩/০৮/০৮ ৫:৫৯ পুর্বাহ্ন 7
    ইনসিডেন্টাল ব্লগার

    চিন্তার কথা। আপনার পিডিএফ লিন্কটি কোন্ পত্রিকার (কত তারিখের) সেটা উপরে উল্লেখ করে দিলে ভালো হয়। আর এই ব্লগের পাঠকদের মধ্যে কোন আই.টি বা টেলিকমিউনিকেশন প্রকৌশলী/বিশেষজ্ঞ যদি থেকে থাকেন তাহলে একটা বিস্তারিত পোস্ট দিলে আমরা সবাই উপকৃত হতাম যদি নিচের বিষয়গুলো ব্যাখ্যা করা যেত:

    ১। কিভাবে এই ডিটেকশন এবং রেকর্ডিং ব্যবস্থা কাজ করে?
    ২। একে কোনভাবে এড়ানোর উপায় আছে?
    ৩। ভয়েস কমিউনিকেশনের সুলভ/ কার্যকর/বিকল্প কোন ব্যবস্থা আছে কি যা এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে?

    আর এখানে কোন আইন বা মানবাধিকার বিশেষজ্ঞ কেউ থেকে থাকলে “নাগরিক স্বাধীনতা”, “প্রাইভেসি” ইত্যাদি বিষয়গুলো নিয়ে লিখলে সবাই তা পড়ে সচেতন হতে পারি।

    বাংলাদেশ ‘পুলিশ রাষ্ট্র’ হবার পথে অনিবার্যভাবে এগিয়ে যাচ্ছে। কিছুদিন পর এর সাথে বুঝি জর্জ অরওয়েলের 1984 এর দেশটির আর কোন তফাৎ থাকবে না।

    আরিফুর রহমান ২৩/০৮/০৮ ৭:৩১ পুর্বাহ্ন

    খাইচে! এই লুক দেকি সিরিয়াস লুক!

    বিগ ব্রাদারের কনসেপ্ট তো অলরেডি আছে… বিল্ডার্সবার্গ গ্রুপটা তাইলে কি!!

    হিডেন স্ট্রিট ২৩/০৮/০৮ ৭:৩৩ পুর্বাহ্ন

    ও, উনি অনেক সম্মানিত লোক :-D

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার ২৩/০৮/০৮ ৮:৩৯ পুর্বাহ্ন

    @ আরিফুর রহমান

    খাইচে! এই লুক দেকি সিরিয়াস লুক!

    >>ও আপনি ঠাট্টা করছিলেন বুঝতে পারি নাই। দিনকাল যা পড়ছে ভাই – বুঝতে পারিনা কোনটা লোকের মশকরা আর কোনটা সিরিয়াস কথা। এত চেষ্টা করেও আর সবার মত ‘সাহসী লোক’ তো হতে পারলাম না, তাই জানতে চাচ্ছিলাম আর কি। বেয়াদবি নিয়েন না। আর কি যেন “বার্গ” বললেন, ওইটা আবার কি জিনিস ভাই?

    আরিফুর রহমান ২৩/০৮/০৮ ১:২৪ পুর্বাহ্ন

    আসলে সিরিয়াস বলতে কম্প্লিমেন্ট অর্থেই বলতে চেয়েছি।

    আর বিল্ডারবার্গ গ্রুপ নিয়ে http://amarblog.com/arifuk/5552 এটাতে দেখুন।

    কন্সপিরেসি থিওরির মতো শোনায়!

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার ২৩/০৮/০৮ ২:৫১ পুর্বাহ্ন

    বিল্ডারবার্গ গ্রুপের কথা জানতাম না। কন্সপিরেসি থিওরীর মতোই শোনায়, ঠিক বলেছেন। তফাৎ হল বর্তমান পরিস্থিতিতে এসব এখন থ্রিলার উপন্যাসের চেয়েও বেশী সত্য, বেশী বাস্তব। সেদিন একজন বললো পশ্চিমের কোন শহরে (যেমন লন্ডন) নাকি আজকাল বেরোলেই প্রতিটি মানুষ দিনে গড়ে ৩০০ বারের চেয়েও বেশীবার সারভেইল্যান্স/সিকিউরিটি ক্যামেরার দ্বারা photographed হন। জানিনা তথ্যটা কতটুকু সঠিক। পশ্চিমা গণতন্ত্রে অন্তত মানবাধিকার আর আইনের শাসন প্রতিষ্ঠিত বলে তাও কিছুটা রক্ষা পায় মানুষ। কিন্তু এসব থেকে যখন আমাদের নিরাপত্তা/সামরিক বাহিনীর সর্বার্থে “মুক্তকচ্ছ” পান্ডারা শিক্ষালাভ করে বাংলাদেশের মানুষের ওপর সে সব নূর নগরী চাল ফলাতে যান, তখনি বুঝি আমাদের প্রাণটা যায় যায় করে (অনেকের এমনকি চলেও যায়; দ্রষ্টব্য ক্রসফায়ার)।

    তবে উপরে যে বিষয়গুলোতে পোস্ট লেখার অনুরোধ করেছি, তা শুধু বলার জন্যই বলিনি। এগুলো আসলেই আমাদের জানা থাকা দরকার। ইঁদুর বেড়াল খেলার এই নাটক আমরা শুরু করিনি; সামরিক এই সরকার করেছে। সুতরাং, তারা যখন তাদের শিকারী ভূমিকায় এতটা এগিয়ে আমাদের মত সাধারণ জনগণের কি উচিত না নিজেদের অসহায় শিকারের অবস্থান থেকে উত্তরণের চেষ্টা করা যতভাবে সম্ভব? যাকে বলে giving them a good run for their money? ভেবে দেখা উচিত মনে হয়।

  • মলিকুল ২৩/০৮/০৮ ৭:৩৯ পুর্বাহ্ন 8

    কালকেরটা রেকর্ড হয় নাই শুইনা শান্তি পাইলাম। আইজ থাইকা সাবধান।

    হিডেন স্ট্রিট ২৩/০৮/০৮ ৭:৪১ পুর্বাহ্ন

    :-D

    রাশেদ

    রাশেদ ২৩/০৮/০৮ ৭:৪৫ পুর্বাহ্ন

    (Y) (Y) :-D :-D

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার ২৩/০৮/০৮ ৮:৪০ পুর্বাহ্ন

    :-D (Y)

  • সৈকত আচার্য ২৩/০৮/০৮ ৯:৪০ অপরাহ্ন 9

    @আরিফঃ আপনাকে ধন্যবাদ এমন গুরুত্বপূর্ন একটা পোষ্টের জন্য। এই সিদ্ধান্ত সরকার যেদিন নেয় এবং পত্রিকায় খবর যেদিন বেরোয় সেদিন বা তার পরের দিন গুলোতে কোন কোন রাজনৈতিক-সামাজিক ও মানবাধিকার গ্রুপগুলো এর বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান নেয় তা ফলো আপ করা আমি মনে করি জরুরী।যদি কোন পত্রিকার কত তারিখের সংবাদ তা উল্লেখ করতেন তাহলে তার সূত্র ধরে এগুনো যেত।

    বড়-ছোট রাজনৈতিক দল গুলোর অবস্থান এ ক্ষেত্রে পরিস্কার করা জরুরী মনে করি আমি । কারন এই প্রশ্ন পাশ কাটিয়ে যারা সামনের দিন গুলোতে ক্ষমতায় আসতে চায় বা শরিক দল হতে চায় তারা কি বলল তা ভীষন জরুরী।যারা এই মৌলিকতম অধিকারটির ব্যাপারে নিরব তাদের বিষয়ে আমাদের সরব হতে হবে বৈকি!

    “সারাজীবন ক্ষমতায় থাকার বিষয়ে নিশ্চিত” এমন রাজনৈতিক দল ছাড়া বাকী সকলেই এর প্রতিবাদ-প্রতিরোধে এগিয়ে আসা উচিত। কারন, কে, কখন,কিভাবে কোথায় বলি হয়ে যায় তা কি কেউ জানে?
    আর হ্যাঁ, ইন্সিডেণ্টাল ব্লগারের যে আলোচনাটা এধানে দেখলাম তাতে মনে হয়েছে ঊনি ব্যাপারটা সিরিয়াসলিই নিয়েছেন। যেমনটি আপনি নিয়েছেন বলেই এই পোষ্টটি দিতে পেরেছেন। ই ব্লগার তার মতামত পিন পয়েণ্টেট করতে চেয়েছেন। তার প্রত্যুত্তরে আপনি কি বলেছেন বুঝতে পারিনি।

    আরিফুর রহমান ২৩/০৮/০৮ ১:২৮ পুর্বাহ্ন

    আমিও সিরিয়াসলিই নিয়েছি। তবে ব্যাস্ত থাকায় ভালভাবে বোঝাতে পারিনি ই.ব্লগারকে যা বলতে চেয়েছি।

    ১৯৮৪ নামের বইটাতে যে বিগ ব্রাদারের থিওরির কথা বলা আছে, সেটাই আজ বাস্তবায়ন হতে দেখছি।

    তাই ওনাকে কম্প্লিমেন্ট দিয়ে ‘সিরিয়াস’ বলেছি।

    তবে কল রেকর্ড করার ব্যাপারটা খুবই দুশ্চিন্তাজনক।

    কে যেন বলেছিলো, ‘সু যখন চুপ করে হাত গুটিয়ে বসে থাকে, কু বাড়ার জন্য সেটাই যথেষ্ট’

    মানে আমাদের নীরবতাই যথেষ্ট ধ্বস নামিয়ে আনার জন্য।

    সৈকত আচার্য ২৩/০৮/০৮ ২:৩০ পুর্বাহ্ন

    @আরিফঃ অনেক ধন্যবাদ আপনাকে।

  • নকীব ২৩/০৮/০৮ ৯:৫৯ অপরাহ্ন 10
    নকীব

    সর্বনাশা কতা…………… :-S

  • রায়হান রশিদ ২৩/০৮/০৮ ৪:১৩ অপরাহ্ন 11

    এই বিষয়ে পোস্ট:
    http://www.nirmaaan.com/blog/acharjeesaikat/171

  • রাগিব ২৩/০৮/০৮ ১:২৮ অপরাহ্ন 12

    এটা বিশ্বাসযোগ্য/feasible না। অংক করে দেখা যাক।

    বাংলাদেশে মোবাইল আছে ৩.৩ কোটি, বা ৩৩ মিলিয়ন। ধরা যাক এদের অর্ধেক, মানে ১৬.৫ মিলিয়ন বা ১ কোটি ৬৫ লাখ ফোন থেকে দিনে আউট গোয়িং ফোন করা হয়। বা কমিয়েই ধরি, ১ কোটি বা ১০ মিলিয়ন আউটগোয়িং ফোন করা হয়। ধরা যাক, দিনে ১৫ মিনিট কথা বলা হয়। তাহলে ১৫০ মিলিয়ন মিনিটের কথা দিনে রেকর্ড করতে হবে। ১ মিনিট রেকর্ড করতে জায়গা কতো লাগে? এমপিথ্রি হিসাবে ভালো কোয়ালিটির ১ মেগা, আর খারাপ কোয়ালিটির ধরাযাক ০.২৫ মেগা জায়গা লাগে। তাহলে ১৫০ মিলিয়ন মিনিটে লাগবে কতো? ১৫০ মিলিয়ন * ০.২৫ = 37500000 মেগাবাইট = 37500 গিগাবাইট = 37.5 টেরা বাইট। এখন বলেন, বাংলাদেশে এই খরচ বহন করবে কে?

    কাজেই, আইন টাইন করলে কী হবে, টেকনলজিতে আর খরচে তা সম্ভব কতটুকু, সেটাই প্রশ্ন। ঘাবড়ানোর কিছুই নেই।

    সুশান্ত ২৩/০৮/০৮ ৩:১৭ অপরাহ্ন

    (Y)

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার ২৩/০৮/০৮ ৩:৫২ অপরাহ্ন

    @রাগিব / সুশান্ত

    আমরা মনে হয় মূল বিষয়টা থেকে একটু সরে আসছি। কারিগরিক সামর্থের বিষয়টা অবশ্যই হিসেবে আনতে হবে, তবে বিষয়টা কি শুধুই কারিগরিক সামর্থের? বিষয়টা সরকারের লাগামছাড়া আইনী ক্ষমতায়নেরও, সেকথা কেন ভুলে যাচ্ছি? এই আইন দিয়ে সরকার আড়ি পাতবে কি পাতবে না কিংবা তার কত টেরাবাইট তথ্য নাড়াচাড়ার সামর্থ আছে কি নেই তা তো মূখ্য না। মূখ্য হল, এই আইনের মাধ্যমে এধরণের প্রাইভেসী বা মানবাধিকারের breach আইন করে বৈধ করা হল। যেখানে এধরণের প্রতিটি আড়িপাতার সিদ্ধান্তের পেছনে judicial authorisation (বা নিদেনপক্ষে এটর্নী জেনারেল কার্যালয়ের অনুমোদন) থাকা উচিত ছিল, এখন সে সিদ্ধান্ত নিতে পারবেন একজন সাধারণ সরকারী আমলা বা কেরানী। এতে আশ্বস্ত হবার অবকাশ আছে কি?

    আর আইনী ক্ষমতা থাকলেই যে ৩৩ মিলিয়ন ফোনে একসাথে আড়িপাততে হবে, সেটা ধরে নিয়ে গাণিতিক হিসেব করার যৌক্তিকতা স্পষ্ট হলনা। একজনেরও যদি ফোনে আড়িপাতা হয় arbitrary ক্ষমতাবলে, তাকে আপনারা কিভাবে দেখবেন? সে একজন তো আমি বা আপনিও হতে পারেন। আর সারভেইল্যান্স সংক্রান্ত যে কোন বিতর্কে নাগরিক অধিকারের safeguard এর বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে আপনার আমার সেফগার্ডগুলো কোথায় বলতে পারেন?

    রাগিব ২৩/০৮/০৮ ৫:৪০ পুর্বাহ্ন

    পত্রিকার খবরটা আমি পড়িনি, কিন্তু অধিকাংশ ব্লগেই যে খবরটা উল্লেখ করা হয়েছে, তার অসম্ভাব্যতাটাই অংক করে দেখালাম মাত্র। খবরটিতে বলা হয়েছে, “সব” ফোনে – এখন সব ফোনে যে আদৌ বাংলাদেশে আড়িপাতা সম্ভব না, অংকটা সেজন্যই। আড়ি পাতার নৈতিকতা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। যারা কথা গোপন করতে চায়, আড়ি পাতার হাজারো সিস্টেম থাকলেও তারা সহজেই নজর এড়িয়ে কথা বলতে পারে (ইমেইলেও যোগাযোগ করতে পারে)। আমার গবেষণার এলাকার একটি অংশ হলো সেন্সরশীপ প্রতিরোধ – সেই বিষয়ে বিস্তর প্রযুক্তি রয়েছে।

    ইন্টারেস্টিং ব্যাপার হলো, নব্বইয়ের দশকে মার্কিন সরকার এরকম একটা প্রস্তাব করেছিলো। সব সিকিউর টেলিফোন সেটে ক্লিপার নামে একটা চিপ থাকবে, আর কথাবার্তা গোপন করার জন্য যেই এনক্রিপশন ব্যবহার করা হবে, তার একটা কী বা চাবি থাকবে সরকারের কাছে। তাই পুলিশ/কর্তৃপক্ষ চাইলেই আড়ি পাততে পারবে। কিন্তু কিছুটা প্রতিরোধ, আর কিছুটা প্রযুক্তিগত কারণে সেই প্রস্তাব ভেস্তে যায়।

  • jacki ২৩/০৮/০৮ ৩:২৩ অপরাহ্ন 13
    জ্যাকি

    thats right
    I think thats only law …
    its a thread nothing more….

ট্র্যাকব্যাকঃ

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!