Skip to content

আমাদের কথা

ব্লগারের প্রোফাইল ছবি

তৈলাক্ত বাঁশ ও পরিশ্রমী বানরের গল্পটি আর সমাপ্তি পায় না।
আমরা ক্রমাগত উঠতে থাকি, উঠতে উঠতে পিছলে যাই।
আমাদের জন্মক্ষণ, আমাদের ধর্ম কোনো কিছু বেছে নেয়ার অধিকার নেই।
সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক,
কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল,
কাকে বিয়ে করব কি করব না, সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক।

আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা,
তারা বলে দিচ্ছেন কোন পণ্য আমাদের প্রয়োজন, কোনটা দরকারি নয়।
রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে, কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে।

আমাদের কণ্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক।
আমরা ভাবতে শিখছি না, ভাবার ভান করছি ক্রমাগত।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে,
পান খাওয়া দাত বের করে কেউ একজন বলে দিচ্ছেন আমরা কী ভাবব, আর কী ভাবব না ।

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং।

আশ্রয় ছিল আন্তর্জাল।
হায়, সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু কানের কাছে ক্রমাগত 'হাউস দ্যাট' চিৎকার করে যাচ্ছে মূর্খ ইতররা।
কেউ দরজায় আগল দিয়েছেন, কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
কারাগারে।

এখনই উপযুক্ত সময় কিছু একটা করার।
এখনই তৈরি করতে হবে নিজের বাকভূম।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই, বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ
বাতাস।

আমারব্লগ.কম সেই প্রস্তুতি ও নিরীক্ষারই একটা পর্যায়।
এখানে কর্তৃপক্ষ বলে কিছু থাকছে না।
সাইটের জ্বালানি যারা আপাত: সরবরাহ করছেন তারা থাকবেন অন্ধ মূক ও বধির।
এখানে পূর্ব পরীক্ষা দিতে হয় না যোগ্যতার, মেধার, মননের।
ইগো দিয়ে ফুলানো আইনের বেলুন এখানে নাকের ডগায় ঝুলিয়ে রাখা হয় না নিরন্তর।

কথা হোক ইচ্ছেমতো।
যা বলা যায়, আর যায় না, সবই উঠে আসুক এখানে।
হোক প্রস্তাব, আলোচনা, তর্ক, বিতর্ক কিংবা গালাগালি।
নিজের পায়ে দাঁড়ান শক্ত হয়ে, অবস্থানকে রক্ষা করুন নিজ উদ্যোগে।
বাধা কিংবা সমর্থন - কোনো কাজেই কর্তৃপক্ষ এখানে দৃষ্টিগোচর নন।
আত্মবিশ্বাসে চিৎকার করে বলুন - এই ব্লগ কর্তৃপক্ষের নয়, এই ব্লগ -আমারব্লগ ।

এই ব্লগের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই ব্লগটি আপনার হয়ে যায়। তাই 'আমার ব্লগ' এর সঙ্গেই থাকুন।

কৃতজ্ঞতা স্বীকার :

সর্বপ্রথম কৃতজ্ঞতা আমারব্লগের সকল ব্লগারদের প্রতি। কারন তাদের লেখালেখির কারনেই আমারব্লগ তার অস্তিত্ব নিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ও বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্টানের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করছি।

- আমারব্লগ এ সোলাইমানলিপি ফন্ট ব্যবহার করা হয়েছে। ডেভেলপ করেছেনঃ সোলাইমান করিম ।

- আমারব্লগ এর লোগো ডিজাইন করেছেনঃ জিতু ও জনৈক বাঙ্গাল ।

- আমারব্লগ এর ব্যানার : ইফতেখার মোহাম্মদ, মাঝে মাঝে কার্টুনিস্ট আরিফ , অরণ্য আনাম সহ আরো কিছু ব্লগার আমারব্লগ এর জন্য সিজনাল ব্যানার বানিয়ে দিয়ে থাকেন।

- হাসিন হায়দারের ডেভোলাপ করা ফোনেটিক কী-বোর্ড , অভ্র কী-বোর্ড এবং ইউনিজয় কী-বোর্ড ব্যবহার করা হয়েছে।

- বিজয় ইউনিকোড স্ক্রিপ্ট : এস এম মাহবুব মুর্শেদ ও অরূপ কামাল ।

- আমারব্লগ ডট কম নামটি ব্লগার অলৌকিক হাসানের দেওয়া। সর্বসম্মতিক্রমে বাংলাব্লগের অলিখিত গ্রুপ "দ্যা এ টিম" দ্বারা গৃহীত।

এছাড়া নামোল্লেখ না করা অসংখ্য শুভাকাংখীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

মন্তব্য

ব্লগে লেখা যাচ্ছেনা ।দুঃখিত সংরক্ষিত লেখা আসছে ।

tuli

ব্লগ এ লেখা যাচ্ছে না কেন জানতে পারি ?

লগ আউট হয়ে আবার ট্রাই করুন।

-
কথা হোক ইচ্ছেমতো।

বাজান গো, আপনের কথা মতো কাজ করছি, কিন্তু হইতাছে না। একই কতা কয়। লেহুন যাইতো না বাজান? আমরা লেখতারতাম না?

("_") ("_") ("_") ("_") ("_") ("_") ("_") ("_")

আমি কম বুঝি...মাগার ঠিকটা বুঝি....অশিক্ষিত হইলেও অমানুষ না....

ধন্যবাদ, আমার ব্লগ আছে বলেই এখনো ব্লগিং এর ইচ্ছেটা বেঁচে আছে। জয়তু আমার ব্লগ!!

~-^
উদ্ভ্রান্ত বসে থাকি হাজারদুয়ারে!

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি একজন এডিক্টেড পাঠক ব্লগার হিসাবে।
ভাল থাকুন আপনারা ২৪/২৫ জন সবাই, পরিবার পরিজন সহ।

**********************************************
"Do not make any decisions when you are angry And never make any promises when you are happy."

ব্লগে লেখা যাচ্ছে না। লগ আউট করে আবার চেষ্টা করেছি, কিন্তু কোন লাভ হচ্ছে না।

আরমান অরণ্য লিংকন,
সহকারী চলচিত্র পরিচালক,
প্রতীক কমিউনিকেশন,
ঢাকা, বাংলাদেশ।

ভাই আপনি কি লিখতে পারেন ব্লগ???? আমারও একই সমস্যা, প্লিজ হেল্প করেন ????????

খুবই ভাল মনে হচ্ছে ।

খাজা মুহাম্মদ মাসুম

নতুন অতিথি হয়ে লেখার চেষ্টা ব্যর্থ হল , ইস......
এটিও নিশ্চয় ছাগুদেরই চক্রান্ত!

NO-28

আমি বাজপাখি আমি আসছি আপনাদের মাধে নতুন নতুন সব তথ্য নিযে। আমাদের বাংলাদেশ সোনার দেশ। আমার বিষয়গুলো এই সোনার দেশ নিয়ে সব তথ্য। আপনারা যখনই আমারব্লগ ডট কম এ প্রবেশ করবেন। আমায় স্মরণ করবেন। ধন্যবাদা বাজপাখির পক্ষ থেকে।

আমি খুব শ্রীঘ্রই আসছি আপনাদের জন্য বিশেষ কিছু আয়োজন নিয়ে

আমি নতুন ব্লগার, তাই ভেবেছিলাম চমত্‍কার কিছু ব্লক লিখব কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্লক লিখা যাচ্ছে না । এর কোন সমাধান যদি যানা থাকলে জানাবেন ।

আমি নতুন ব্লগার, তাই ভেবেছিলাম চমত্‍কার কিছু ব্লক লিখব কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্লক লিখা যাচ্ছে না । এর কোন সমাধান যদি যানা থাকলে জানাবেন ।আমি নতুন ব্লগার, তাই ভেবেছিলাম চমত্‍কার কিছু ব্লক লিখব কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্লক লিখা যাচ্ছে না । এর কোন সমাধান যদি যানা থাকলে জানাবেন ।
আমি নতুন ব্লগার, তাই ভেবেছিলাম চমত্‍কার কিছু ব্লক লিখব কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্লক লিখা যাচ্ছে না । এর কোন সমাধান যদি যানা থাকলে জানাবেন ।আমি নতুন ব্লগার, তাই ভেবেছিলাম চমত্‍কার কিছু ব্লক লিখব কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্লক লিখা যাচ্ছে না । এর কোন সমাধান যদি যানা থাকলে জানাবেন ।
আমি নতুন ব্লগার, তাই ভেবেছিলাম চমত্‍কার কিছু ব্লক লিখব কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্লক লিখা যাচ্ছে না । এর কোন সমাধান যদি যানা থাকলে জানাবেন ।আমি নতুন ব্লগার, তাই ভেবেছিলাম চমত্‍কার কিছু ব্লক লিখব কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্লক লিখা যাচ্ছে না । এর কোন সমাধান যদি যানা থাকলে জানাবেন ।

Ananda Talukdar

কিভাবে নটুন পোসট করবো

আমি নতুন ব্লগার । কিন্তু আমাদের কথা পড়ার পর লেখার ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠলো।

কিভাবে ব্লগ লিখব

রওনক


আমি নতুন ব্লগার । "নতুন ব্লগ লিখুন" চাপ দিলে ""সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।"" লেখা দেখা যাই । তাহলে কিভাবে নতুন পোস্ট করবো ।

আমি নতুন সদস্য আমি আপনাদের ব্লগে কিভাবে পোস্ট দিবো জানতে পারি কি?

http://plabon.com নতুন বই এর সাইট এটার আপনারদের সাইটে প্রকাশ করুন

সুন্দর হয়েছে

আসলে বুঝতে পারছি না কি বলব/লিখব ।।।।।।।।

প্রিয়জন

ভাই যদি পারেন, তবে পৌরানিক গল্পকথা লিখতে পারেন । সেগুলো বেশ ভাল।ভাই যদি পারেন, তবে পৌরানিক গল্পকথা লিখতে পারেন । সেগুলো বেশ ভাল।

ভাই যদি পারেন, তবে পৌরানিক গল্পকথা লিখতে পারেন । সেগুলো বেশ ভাল।ভাই যদি পারেন, তবে পৌরানিক গল্পকথা লিখতে পারেন । সেগুলো বেশ ভাল।

Ananda Talukdar

আমি পোষ্ট লিখতে পারছিনা কেন ? দয়া করে একটু জানাবেন কি ?

-অনিরুদ্ধ সাগর

আমিও লিখতে পারছি না।

আমি নতুন ব্লগার। তাই ভাবতে পারছিনা কোথা থেকে শুরু করবো। আমরা ব্লগার কী শুধু হা করে চেয়ে থাকবো আমাদের কী কিছু লেখার সুযোগ দেওয়া যাবে না? আমরা প্রাণ খুলে লিখতে চাই।আমাদের অনুমতি দেওয়া হোক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

abdullah

সন্মানিত এডমিন 'আমারব্লগ'
প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন রইল সুন্দর একটি ব্লগ তৈরী করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু দুঃখের বিষয় নতুন কোন লেখা পোষ্ট করা যাচ্ছে না। প্লিজ এই ব্যপারে একটু দেখবেন। ভাল থাকুন এই কামনা হরহামেশা

খালেদা জিয়া আওয়ামিলিগ দের বিএনপি চলে আসলে উপযুক্ত পদবি দিবে বলছেন Wink Wink Wink Laughing out loud নিজের দলের লোকের কোন খবর
নেই

আপনাদের মতামত জানতে চায়যুদ্দ অপারাদীদের বিচার রাজনইতিক বিবেচনায় হচ্চেঃ
১) হ্যাঁ
২)না

হাঁ ই তো মনে হচ্ছে।

A.Q.M Ibrahim.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মানুষ যখন সৃষ্টিকর্তার দাসত্ব অস্বীকার করে, তখন জালেমের কর্তৃত্ব তাদের উপর চেপে বসে‍!

প্রিয় আমার ব্লগের প্রযুক্তিগত দিকটা খুবই চমৎকার হয়েছে। তবে অশ্লিলতার ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার। কুরুচীপূর্ণ ভাষা কেউই কামনা করেনা। বাসাবাড়ীতে আশপাশে বাচ্চাকাচ্চারা ঘুরাফেরা করে। প্লিজ ওদের বিষয়টি চিন্তা করে অন্তত এই ব্যাপারে একটা ব্যবস্থা নিন।
তাতে আমুর পাঠক উত্তরোত্তর বাড়বেই।
ধন্যবাদ মডুকে।

A.Q.M Ibrahim.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মানুষ যখন সৃষ্টিকর্তার দাসত্ব অস্বীকার করে, তখন জালেমের কর্তৃত্ব তাদের উপর চেপে বসে‍!

আমি অনেক লেখা-লেখি করেছি কিন্তু এই অন্যায়ের মিথ্যার আর নকল এর দুনিয়া তে সঠিক প্রতিভার মূল্য নেই ।আমার একটা বই প্রকাশ করে প্রকাশক সহ মামলা খেয়েছি .যে মামলা এখনও চলছে..বই টার শিরোনাম ছিল ‍‍‍‍"হাতুরি দিয়ে শোষক শ্রেণীর মাথা ভাঙ্গ" আমার দোষ এই চলমান সমাজের সত্য কথা গুলো বলেছিলাম তাই । যা আজ আমার বুকের ভিতর জমে থাকা কষ্ট গুলো লিখে প্রকাশ করার একটা মাধ্যম পেয়েছি এজন্য কতৃপঙ্খ কে ধন্যবান ।
।এ,এইচ,তুফান

A.H.tufan

আমি জামাই, আমারে সোয়াগত করেন। রাজাকের জামাই তো কি অইছে? আপ্নাগোই তো জামাই।


আমি কি আমার প্রতিভা প্রকাশ করতে পারবোনা
ব্লগে লেখা যায়না কেন

এম,এস,ই (শাহীন)

আমিও তো লেখতে পারতাছি না

সাহাদাৎ হোসেন পারভেজ

ধন্যবাদ,

Vai blog lekha jay na kno? Plz kew ans den

লিখতে পারছিনা

আপনাদের সবাইকে সুকরিয়া।

shaheen

ব্লগে না লেখতে পেরে খুবই দুঃখ পেলাম।

ভাল থেকো

আমি নতুন ব্লগার । "নতুন ব্লগ লিখুন" চাপ দিলে ""সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।"" লেখা দেখা যাই । তাহলে কিভাবে নতুন পোস্ট করবো । Exclamation Mark Sad(

মন্তব্য লিখতে পারছি,কিন্তু নতুন ব্লগ লিখতে পারছিনা,উপায় বলুন

মন্তব্য লিখতে পারছি,কিন্তু নতুন ব্লগ লিখতে পারছিনা,উপায় বলুন

আমার ব্লগ লেখার প্রথম দিন আজ।অথচ লিখতে পারলামনা,মন খারাপ হয়ে গেল।

অপরিচিতা

Watch FREE Live BANGLA Channels + Live CRICKET + SOCCER:

www.ApnarTV.com

Watch FREE Live BANGLA Channels Online:

www.ApnarTV.com

ব্লগে লিখতে গেলে
"সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়। "

এই লেখাটি প্রর্দশিত হচ্ছে। এর কারন কি?

আজ নতুন।কাল হতে।***

আজ নতুন।কাল হতে***

আজ নতুন।কাল হতে***

আজ নতুন।কাল হতে***

আসুন আমরা সবায় এক হয়ে দেশের জন্য কাজ করি।অতীতের সব ভেদাভেদ ভুলে যাই।

লেখা যাচছেনা

"সংরক্ষিত এলাকা
দু:খিত, এই পাতাটি উন্মুক্ত নয়।"

যখন ব্লগ লিখতে যাই

এই লেখা আসে । ব্লগে লেখা যাচ্ছেনা।

কি করি?

9 Februar 2012 তারিখ রাত্র 10.52 মিনিটে আমার Amar Blog এ Khandoker Sohel নামে একটি আইডি খুলেছি। কিন্তু তারপর ৭ দিন পেরিয়ে গেথেরো কর্তৃপক্ষ শুধু দু:খই পেয়ে যাচ্ছে, ফলে আমার আর ব্লগ লেখা হচ্ছেনা। টিকেট সাবমিশন করে কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ হয়নি। আমার মনে হয় এই ব্লগ সাইটি আমার আপনার নয়- একান্ত আমার ব্লগ কর্তৃপকেরই। জানি, এখানে এই কমেন্টটি প্রযোজ্য নয়, তবু সমাধানের আশায় কমেন্টটি করলাম। দয়া করে পরবর্তী কারণীয় জানালে কৃতার্থ থাকব।

আমার খুব ভালো লাগছে Amar Blog এর সদস্য হওয়ার কারনে।।।।

লেখা প্রকাশ করার অপশন পাচ্ছি না কেন?

glqxz9283 sfy39587p07