জীবনানুভূতি
লিখেছেন: মাস্টার মাইন্ড
আপনি এখন পড়ছেন আমার লিখা, আপনার চোখ তা দেখছে এবং আপনার মস্তিস্ক চোখের দেখা এই শব্দ গুলো নিয়ে খেলছে। আপনি বুঝতে পারছেন এই লিখনি দিয়ে আমি আপনাকে কি বুঝাতে চেয়েছি। যদি এমন হয় যে, এই লেখা পড়ার সময় আপনার চোখ মস্তিস্কে যে বার্তা প্রেরণ করেছে এবং তার জন্য আপনার মস্তিস্কে যে রাসায়নিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা অন্য কোন উপায়ে ঘটানে যায় তবে, আপনি আমার এই লিখা না পড়েই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চেয়েছি। ব্যাপারটা একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করি। আপনি একটু আপনার এক হাত দিয়ে অন্য হাতটা স্পর্শ করুন। আপনার এক হাত অন্য হাত স্পর্শ করার কারনে আপনার লসিকা গ্রন্থি মস্তিস্কে বার্তা প্রেরন করেছে এবং আপনি বুঝতে পারছেন যে আপনি আপনার এক হাত দিয়ে অন্য হাতকে স্পর্শ করেছেন। এখন হাত দুটো বিচ্ছিন্ন করে আগের মত হউন। তার পর আপনি যেই হাতটাকে স্পর্শ করেছেন, সেই হাতটার ঠিক সেই জায়গাটার দিকে দৃষ্টি দিন। আমার কথাটা হচ্ছে যে আপনি যদি এখন, আপনার মস্তিষ্কে সেই একই বার্তা প্রেরন করতে পারেন তবে আপনার মনে হবে যে আপনার এক হাত অন্য হাত কে স্পর্শ করেছে। পুরো ব্যাপারটার কি মানে দাড়ায় একটু ভাবুন। জীবন কি শুধুই আত্নার অনুভূতি? হয়তো আমাদের পুরো জীবনটা একটা অনুভূতির খেলা। শুধু প্রান বা আত্নাই সত্যি। আমাদের বিদ্যা, বুদ্ধি, বিবেক, মন, ভালবাসা সবই আমাদের আত্নার প্রকাশিত রুপ।
আপনারা ভাবছেন আমি উল্টাপাল্টা বকছি। কেউ আছেন আমার এই অনুভূতি অথবা যুক্তিকে ভুল প্রমাণ করতে পারবেন? দেখুন মানুষ যখন মৃত্যু বরণ করে সাথে সাথেই তার শরীরে সমস্ত কিছুই একই থাকে, শুধু থাকেনা প্রান বা মন বা অনুভুতি অথবা বিবেক, বুদ্ধি। যা ধরা যায় না ছোঁয়া যায় না। এই মন প্রান ছাড়া এই শরীর অর্থহীন। এই মন বা প্রান এই শরীরের নিয়ন্ত্রক, তাই কখনো হতাশ হইনা আমি। এই বিশ্বাসই আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। সবাই বলে গর্ভবতী মা যেন ভাল চিন্তা করে, বা ভাল কাজে সময় ব্যায় করে, কারণ তা সন্তানের উপর প্রভাব পড়বে। তাই আমার মন যদি হার না মানে শরীর কেমন করে হারবে? THINK POSITIVE, BE POSITIVE.






বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করলে ব্রেইনই সব। সেখানে আত্মা বলে কি কিছু আছে? আর গর্ভবতী মা ভাল চিন্তা করলে সন্তান ভাল হবে এর তেমন কোন প্রমান আছে আপনার কাছে? মানুষের বৈশিষ্ট্য/চরিত্র কন্ট্রোল করে জীন। এখানে পারিপার্শ্বক অবস্থার প্রভাব কিছুটা আছে তবে বাচ্চার চরিত্রের উপর প্রভাব বোধ হয় পরে না। মা দুশ্চিন্তা করলে বাচ্চার ক্ষতি হতে পারে মায়ের শরীরের জন্য। অন্য কোন কারণ জানা নেই। ধন্যবাদ।
অগ্নিপুরুষ ১৩/১০/০৮ ৯:০২ অপরাহ্ন
একবার সামহোয়ার এক ছাগল জটিল এক থিওরি দিছিলো্। এক শেতাঙ্গ মহিলার ঘরে নাকি নেলসন মেন্ডেলার ছবি টাঙানো ছিলো, তাই তার বাচ্চা কালা হইছে
আমি আপনার এত গভীর ভাবের কথাগুলো তেমন বুঝিনি।একটা কথাই শুধু বুঝলাম আত্মাই সব। অনেক ধন্যবাদ।
আমি বুঝাতে চেয়েছি যে সব কিছু অনুভূতি নির্ভর, আর এই মন বা অনুভুতি আত্নার একটা অংশ। আপনাকে একটা আর্টিকেল এর কথা বলি, যেটা রহস্য পত্রিকায় ছাপা হয়েছিল ১৯৯৬ কিংবা ১৯৯৭ এ, আমার সঠিক খেয়াল নেই সময়টা। ১৬০০ শতাব্দীতে পৃথিবীর একজন নামকরা ডাক্তার ছিল। তিনি বিভিন্ন রং এর বতলে রোগীকে ঔষধ দিতেন। এবং তার ঔষধ এর স্বাধ ছিল পানির মত। সব একই স্বাধের ঔষধ এবং তা দিয়েই রোগী ভাল হতেন। আসলে তা পানি ই ছিল। রোগীকে তিনি মানষিক ভাবে বিশ্বাসী করে তুলতেন যে এই ঔষধ তার রোগ দূর করবে। এবং সেই বিশ্বাসই রোগীকে সুস্থ করতো। ব্যাপারটা মনে হয় এইবার বুঝতে পেরেছেন। মন সব কিছু নিয়ন্ত্রন করে এবং এটা একটা শক্তি, যাকে আমরা মানসিক শক্তি বলি। বৈজ্ঞানিক ভাবে প্রান বা মনের কোন সমাধান আমার জানা মতে এখনো সবার অজানা। আর সেখানেও বিশ্বাস জড়িত।
নাজনীন খলিল ১৩/১০/০৮ ৩:২২ পুর্বাহ্ন
এখন বুঝলাম। ওই বিখ্যাত ডাক্তারের নাম কি ছিল?
আর জেনেটিকসের যেই কথাটা আপনি বলেছেন তার ব্যাখ্যাও আছে। যাকে ডারউইন বলেছিলেন nature selection. যেই কারনে বরফের ভালুক সাদা বর্ণের। এভাবেই গণ এবং প্রজাতি হয়েছে। মা এবং সন্তান একই DNA Code ধারণ করে শুধু সেই কোডের কিছু অংশ প্রকৃতি নির্ধারণ করে।
Matrix ছবিটা সবাই মনে হয় দেখেছে। তার থিম ছিল virtual world. মনে হয় এইবার বুঝতে পেরেছেন আমার কথা।
নাসরিন আপা বুঝবে হয়ত । এখন আরো কঠিন করে দিলেন।
আমার ঠিক তার নাম মনে নেই। তবে তা সত্যি এবং এই কথার মাধ্যমে আপনি নিশ্চয় আমার চিন্তা ধরতে পেরেছেন।
আপনি আমার কথার আড়ালে যে যুক্তি আছে, তা একটার সাথে আরেকটা যোগ করলে সমাধানটা পরিষ্কার ভাবে ধরতে পারবেন।
ভাই, আপনি পোস্ট করার সময় ফিচার ক্যাটেগরী টা দয়া করে বাদ দিয়ে পোস্ট করবেন। এই ক্যাটাগরী এডিটর প্যানেল এর জন্য। এখানে প্রতিদিন একটা পোস্ট ফিচারে আসে।
বাহ মাম্মা, তুমি দেখি দারুণ চুর :fight:
সুশান্ত ১৩/১০/০৮ ৪:৪২ পুর্বাহ্ন
দুই অগ্নিপুরুষ? যা শালা লাগলো নি ক্যাচাল?!
মষ্তিষ্ক একটা জটিল জিনিস। আমাদের সকল অনুভুতির অনুবাদ ওখানেই হয়। এখানে প্রতিটা অনুভুতির পেছনে ইনভলভল্ড অনেক কেমিকেল রিঅ্যাকশন। তাই আইসক্রিম না খেয়েও যদি আইসক্রিম খাওয়ার অনুভুতিটা ব্রেইনে দেয়া যায়, তাও ফলাফল একি। তাই সব কিছুর পর মনটাই তাই আসল। আপনি কন্ট্রল করতে পারলে ব্যাথ্যাও পাবেন না। আপনি চাইছেন বলে হাতটা কাজে লাগছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন।
তাই আপনার কথাই ঠিক, THINK POSITIVE, BE POSITIVE. সকল সমস্যার সমাধান ওখানেই।
ভালো পোষ্ট।
ভাই কেন আমি নির্বাচিত ফিচার টা সিলেক্ট করবনা। যদি এটা এডিটর প্যানেল এর জন্যই শুধু হয়, তাহলে কেন আমার লগইন এ এই অপশন আসে। আর কেন এটা শুধু এডিটর প্যানেল এর জন্য হবে শুধু? এই লেখা নিয়েও কি আমাদের দেশে রাজনীতি চলে? সুশান্ত ভাই কি এডিটর প্যানেল এর লোক? আমার মনে হয় আপনি প্যানেল এর একজন। তাই বলছেন। এভাবে বলা ঠিক না। আপনি যদি এডিটর প্যানেল এর একজন হন , তবে এইটা সাধারণ মানুষের লগইন এ যেন না আসে সেই ব্যবস্থা করবেন। আমাকে কি করতে হবে তা আপনার বলার দরকার নাই।
সুশান্ত ১৩/১০/০৮ ১১:৪৩ অপরাহ্ন
বুঝলাম।
না আমি চোর না। এই নামটা আপনি facebook এ গেলেও দেখেত পারবেন। এবং আমি এই নাম এ নেট ব্যাবহার করি ১৯৯৯ থেকে। এখন বলেন চোর কে?
অগ্নিপুরুষ ১৩/১০/০৮ ৯:০১ অপরাহ্ন
আপনে চোর। কারণ আমার ব্লগে আমি আপনার আগে রেজিস্ট্রেশন করছি।
সুশান্ত ১৩/১০/০৮ ১১:৪৭ অপরাহ্ন
নাম চুরি করার কোন বিষয় না। তাহলে পৃথিবীতে একই নাম এর একাধিক মানুষ থাকত না। আর মানুষের কর্ম দিয়ে মানুষ বড় হয়, নাম দিয়ে না। তাই এখানে নামের ব্যবহার নিয়ে আমি চিন্তিত না।
নাসরিন ১৩/১০/০৮ ১২:০৫ পুর্বাহ্ন
আপনাদেরকে আমার একটা বাস্তব সমস্যার কথা বলি। বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাশে আমরা দু’জন একই নামের ছিলাম। একই সাবজেক্ট, একই এলাকায় বাড়ী আর্থাৎ পার্থক্য করা বেশ কঠিন ছিল। তাই আমরা ঠিক করলাম একজন ১ এবং একজন ২ হলাম। আপনারা এই ভাবে সমস্যা সমাধান করতে পারেন।
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, আমি বিবাদ ভালবাসি না। যে বুঝেনা যে নাম কোন চুরি করার বিষয় না, তার মত অবুঝ শিশুর সাথে আমি এই ব্যাপর নিয়ে কিছু বলতে চাই না।
আমার এই অগ্নিপুরুষকে প্রশ্ন যে নির্বাচিত কবিতাতে যখন আমার একটা কবিতা আসল তখন উনি কোথায় ছিল? এত পুরানো লোক উনি, কিন্তু উনি তখন কিছুই কেন বললেন না? সেটা কি কৃতিত্বের দাবীদার হওয়ার জন্য?
ট্র্যাকব্যাকঃ
আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!
আমার মেনু
মাস্টার মাইন্ড
এই পর্যন্ত 61 টি ব্লগ লিখেছেন
প্রিয় পোস্ট
কোন পোস্ট প্রিয় তালিকায় যোগ করা হয়নি।
1 জন ব্যবহারকারি এই পেইজটি পড়ছেন!
1 জন অতিথি
সদস্যরা হলেনঃ