বাংলায় নাম
সাদা স্বপ্ন
পরিচিতি
সদর দরজা
দেখে এলাম "রানওয়ে"
দেখে এলাম রানওয়ে , উঁহু , যারা ইতি মধ্যে ভেবে ফেলেছেন যে আমি এয়ারপোর্টের রানওয়ে দেখতে গিয়েছিলাম , তাদের হতাশ করতে হচ্ছে । গিয়েছিলাম "রানওয়ে " নামক একটি চলচ্চিত্র দেখতে । পরিচালনা করেছেন প্রয়াত খ্যাতনামা পরিচালক তারেক মাসুদ , প্রযোজনা করেছেন ক্যাথরিন মাসুদ । প্রদর্শিত হচ্ছে শাহবাগ পাবলিক লাইব্রেরীতে।
গতকাল অনেকদিন পর বন্ধুবান্ধব সহযোগে একটি চক্কর দিবস পালন করলাম । ইতিউতি চক্কর দেয়ার একটি বিশেষ অংশ ছিল শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরীতে রানওয়ে দেখতে যাওয়া । চলচ্চিত্রটি প্রদর্শন করা হচ্ছে প্রয়াত পরিচালক তারেক মাসুদ এবং মিশুক মুনির স্মরণে । ৩ টার শোয়ে টিকিট কেটে সিট বেছে নিয়ে বসে পরলাম । হল ছিল হাউসফুল । চারপাশের অবস্থা দেখে একটু দুঃখই হল । কোন কোন চেয়ারের হাতল ভাঙা , বেশ একটু চাপা এবং অপরিপাটি পরিবেশ । কর্তৃপক্ষ একটু সৎ ভাবে দায়িত্ব পালন করলেই অবস্থা আরো ভাল হতে পারে ।
যথাসময়ে শো শুরু হল । ঢোকার পথে তারেক মাসুদের আরেকটি শর্টফিল্ম "নরসুন্দর " এর পোস্টার দেখে বন্ধুরা মিলে যুক্তি করেছিলাম এটিও এসে দেখে যাব । মুভি শুরু হতেই একটু ভড়কে গেলাম । দেখাচ্ছে নরসুন্দর । ভাবছিলাম কোন ভুল হল নাকি । যাই হোক , কি আর করা এটাই দেখি! ভেবে দেখতে শুরু করলাম । ১৯৭১ এর প্রেক্ষাপটে জীবনের একটি খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে " নরসুন্দর " । চিত্রগ্রহনে ছিলেন মিশুক মুনির। শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত দক্ষতার সাথে সুনিপুণ ভাবে। এখানেই তারেক মাসুদের বৈশিষ্ট্য । সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত এই পরিচালকের প্রতি মনটা আবারো শ্রদ্ধায় ভরে গেল । কিছুক্ষণের মধ্যেই শর্টফিল্মটি শেষ হয়ে গেল । রানওয়ে শুরু হল এর পরপরই , তখন বুঝতে পারলাম এতক্ষণ " নরসুন্দর " দেখেছি বোনাস হিসেবে ।
একরাশ মুগ্ধতা নিয়ে দেখা শুরু করলাম , সেই মুগ্ধতা বজায় ছিল একেবারে শেষ পর্যন্ত । রানওয়ে নির্মিত হয়েছে বাংলাদেশে ২০০৫ / ২০০৬ এর জঙ্গিবাদের প্রেক্ষাপটে । অনেক বিতর্কিত এই চলচ্চিত্রটি তারেক মাসুদ বাংলাদেশে মুক্তি দিতে পারেননি রাজনৈতিক বাঁধার কারণে কিন্তু সাহসী এই পরিচালক ছবিটির কোন অংশ কাটছাঁট করতে রাজী হননি, পরে এখন ক্যাথরিন মাসুদ ছবিটি মুক্তি দিয়েছেন কিছুটা কাটছাঁট করে কেবলমাত্র তার স্বামী এবং মিশুক মুনির এর স্মৃতি রক্ষার্থে ( শোনা কথা , সত্যতা যাচাই করিনি ) । এয়ারপোর্ট এর কাছে বস্তিতে বসবাসরত একটি নিম্নবিত্ত পরিবারকে ঘিরে রানওয়ের ঘটনাবলী আবর্তিত হয় যেখানে বৃদ্ধ দাদা শয্যাশায়ী , পরিবারের কর্ত্রী ক্ষুদ্রঋণের বেড়াজালে আবদ্ধ হয়ে প্রাণপণে খেঁটে সংসার চালাচ্ছেন , তার স্বামী তাদের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে কাজের আশায় মধ্যপ্রাচ্য( সম্ভবত ) পাড়ি জমিয়েছে , ছোট মেয়েটি উদয়াস্ত শ্রম বিক্রি করে গার্মেন্টস এ আর মাদ্রাসা ফেরত বড় ছেলেটি একটি উপার্জনের সন্ধানে ঘুরে বেড়ায় ।
পাঠক নিশ্চয়ই ধরে ফেলেছেন এতক্ষণে যে , সিনেমাটির মূল চরিত্র এই বড় ছেলেটি যার নাম রুহুল । রুহুল একটু ধার্মিকমনা ছেলে । হন্যে হয়ে ঘুরছে একটি চাকরীর আশায় । মনে তার আশা একটি উপার্জনের উপায় করতে পারলে সংসারের একটু সচ্ছলতা এনে মনের কথাগুলো ছোট বোন ফাতেমার বান্ধবী শিউলিকে জানানো । একটি সময়ে জঙ্গিদের দৃষ্টি পরে রুহুলের উপর । সুনিপুণ ব্রেইনওয়াশ এর পর সে জড়িয়ে পরে তথাকথিত জঙ্গিদের সঙ্গে । রুহুলের ইসলামি বেশধারী জঙ্গিদের ফাঁদে পরার টানাপোড়ন আর তাকে জড়িয়ে পরিবার টির শেষ পরিণতি জানতে হলে দেখে আসুন " রানওয়ে " । বাকিটা বলে দর্শকদের আগ্রহ নষ্ট করতে চাইনা । এতোটুকু নিশ্চয়তা দিতে পারি রানওয়ে দেখে ঠকবেন না । যাতায়াতের ধকল , সময় আর টিকিটের টাকা সবই ষোলআনা উসুল মনে হবে ছবিটি দেখার পর ।
আমি এক সাধারণ দর্শক । একটি চলচ্চিত্রের পরিপূর্ণ আলোচনা / সমালোচনা করার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই । রানওয়ে ছবিটি দেখে আমার মনে হয়েছে বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত একটি ছবি । মনে হয়নি আমি পর্দায় কোন চলচ্চিত্র দেখছি । মনে হয়েছে আমি যেন একটি জীবন দেখছি রূপালী পর্দায় । প্রতিটি শট যেন সাধারণ জীবনের এক একটি বাস্তব চিত্রায়ন । রানওয়ে আমার মনের কোনে জায়গা করে নিয়েছে অসাধারণ একটি চলচ্চিত্র হিসেবে , আপনাদেরও ভাল না লেগে উপায় নেই । শ্রদ্ধেয় চিত্রপরিচালক তারেক মাসুদের যোগ্যতা দক্ষতার আরও একটি নিদর্শন " রানওয়ে " ।
ছবির নাম -- রানওয়ে , সাথে বোনাস হিসেবে পাচ্ছেন " নরসুন্দর "
স্থান -- শাহবাগ পাবলিক লাইব্রেরী
প্রদর্শনের সময়সূচী -- প্রতিদিন দুপুর ৩ টা , বিকেল ৫ টা এবং সন্ধ্যা ৭ টা , ২১ ফেব্রুয়ারি পর্যন্ত । বিশেষ প্রদর্শনী সকাল ১০টা এবং বেলা ১২ টায় কেবল মাত্র অমর ২১শে ফেব্রুয়ারীতে ।
টিকিট মূল্য -- ৫০ টাকা
*** আগাম টিকেট পাবেন পাবলিক লাইব্রেরীতে প্রতিদিন সকাল ১০ টা থেকে ।
*** ৫ টার শোয়ে টিকেট কাটার লাইন অনেক লম্বা দেখেছি , ৫/৭ টার শো দেখতে হলে আগাম টিকেট কাটা ভাল । ৩ টার শোয়ের আগে টিকেট কেনার লম্বা লাইন পাইনি , যদিও প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল ।
[ যদি দেখেন , ছবিটি কেমন লাগল জানাতে ভুলবেন না ]
- ক্যাটেগরি:
- সাদা স্বপ্ন-এর ব্লগ
- মন্তব্য প্রদানের জন্য লগইন অথবা রেজিস্টার করুন
- ২৪৬ বার পঠিত
Twitter-এ প্রকাশ করুন

মন্তব্য
ভাল লাগলো ।
কি? ছবি নাকি রিভিউ ? মন্তব্যের জন্য ধন্যবাদ
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
সাদা স্বপ্নের রিভিউ টা কিন্তু সাদামাটা হয়নি।
পড়ে ছবিটি দেখার অনেকের ই আগ্রহ জন্মাবে। সেদিক থেকে সফল।
*************************************************************************************
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
অনেক ধন্যবাদ
, ছবিটি দেখে ফেলুন ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
..................................................................
তোমার আমার ঠোঁটের মাঝখানে কয়েক ফোঁটা স্কচের বিস্বাদ আর অর্থহীন চুম্বনের ওড়াওড়ি
আমি আর তুমি-
পৃথিবীর আদিম মানব-মানবী
ক্যামেরার কাজ অসাধারন । একেবারে বাস্তব । জলদি দেখে আসুন , মিস করা উচিৎ হবে না । একুশের উপর শর্ট ফিল্ম তো দেখিনি , মিস করলাম নাকি ? নরসুন্দর ফাউ হিসেবে দেখেছি ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
না মিস করেননি, কারণ আয়োজকরা এক সেশনে ‘নরসুন্দর’ এক সেশনে ‘একুশে ফেব্রুয়ারি’ দেখিয়েছে।
..................................................................
তোমার আমার ঠোঁটের মাঝখানে কয়েক ফোঁটা স্কচের বিস্বাদ আর অর্থহীন চুম্বনের ওড়াওড়ি
আমি আর তুমি-
পৃথিবীর আদিম মানব-মানবী
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
ভালো লাগলো পোস্ট। ছবিটির ট্রেইলার দেখেছি তবে নেটে এখনও কোথাও খুঁজে পাই নি। যদি জানা থাকে অনুগ্রহ করে জানাবেন কী কোন ওয়েব সাইটে পাওয়া যাবে? ধন্যবাদ।
----------------------------
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
দুঃখিত , আমি টেক প্রতিবন্ধী মানুষ । ডাউনলোড এর খবর জানিনা
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
ভাই সবকিছু নেটে খুজেন ক্যান? একটু কষ্ট করে যদি হলে গিয়ে না দেখেন তবে কিসের জন্য চলচ্চিত্রকাররা সিনেমা বানাবে। সিনেমা বানাতে তো টাকা লাগেরে ভাই। আর তারেক মাসুদের মত পরিচালকেরা নিজেরা কষ্ট করে টাকা ম্যানেজ করে/নিজের গ্যাটের পয়সা খরচ করে সিনেমা বানায়। আমাদের উচিত হলে গিয়ে সে সিনেমা দেখে তার কষ্টের মূল্য একটু হলেও পয়সা দিয়ে দিয়ে পরিশোধ করা।
এই ছবি নিষিদ্ধ হবার দাবীতে জংগী মিছিল এখনো শুরু হয়নি কেন ভেবে একটু অবাক লাগছে।
সত্যের সেনানীরা মনে হয় এখনো খবর পাননি, ব্লগেও দেখি তেমন সাড়াশব্দ নাই।
------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই
জঙ্গি মিছিল এর কথা বাদ দেন ভাই , সরকারই তো এই ছবি পুরনাঙ্গ অবস্থায় মুক্তি দিতে দেয়নি । এখন নাকি ক্যাথরিন মাসুদ অনেক খানি কাটছাঁট করে ছবিটি মুক্তি দিয়েছেন । যদিও এটি শোনা কথা , তবে অবস্থা দেখে কথাগুলো সত্যি ই মনে হয়েছে । ছবিতে সরাসরি সরকারের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা দেখানো হয়েছে । এখন মিলিয়ে নিন ২০০৫ এ কোন সরকার ক্ষমতায় ছিল ।
এক কাজ করুন না , ছবিটি দেখে ফেলুন । সময়সুচি সহ সবকিছু উপরে দেয়া আছে ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
আমি বাইরে থাকি, সহসাই দেখতে পারছি না। অপেক্ষা করতে হবে কিছুটা। তবে অবশ্যই দেখব।
মাটির ময়নার বেলাতেও এমন হয়েছিল। জংগী মিছিলের পর্যায়ে যাবার আগেই সরকার থেকেই ছাড় দেওয়া হচ্ছিল না কারন তাতে নাকি সংখ্যাগুরু মানূষের প্রিয় ইসলামকে হেয় করা হয়েছে।
গত সপ্তাহে মাটির ময়না আবার দেখেছিলাম, তারেক মাসুদ যে কি চিত্র পরিচালক ছিলেন তা আবারো বুঝতে পেরেছি। ডিভিডিটায় শ্যুটিং এর অনেক ভেতরের কথা, কিভাবে চিত্রায়িত হয়েছিল এসবও ছিল।
------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই
হুম , রানওয়ের ক্যামেরার কাজ মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট । অসাধারন , একেবারেই বাস্তব। পর্দায় দেখছি বলে মনেই হয়নি ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
সত্যের সেনানী আবু তাহের ওরফে বাতিল মাহমুদরে দেখতেই পারতেছি
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
??? কাহিনি কিতা বেকা ভাই ?
আমিই ভুল করতেসি নাকি মন্তব্যটা স্যাটায়ার আসিল ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
মাইট্যা আসলেই বুঝবেন
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
মাইট্যা কি / কে ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
বাতিল মাহমুদ = মাটিবাবা > মাইট্যাবাবা > মাইট্যা
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
হুম
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
ঠিক কইছ বেলু ছাগু।
------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই
ছাগু সভাপতি যেইখানে আমিও সেইখানে
----------------------------------------------------------
ছাগু আর ছাগু নাই। বিবর্তনের ধারায় এরা শুয়োর হয়ে গেছে
@সাদা স্বপ্ন ভাই
লেখাটির জন্য ধন্যবাদ। কিন্তু লেখাটিতে কিছু তথ্যগত ভুল রয়েছে। আশাকরি সংশোধন করবেন।
১। রানওয়ে মুক্তি পেয়েছিল ২০১০ সালের ১৬ই ডিসেম্বর। তারেক মাসুদ প্রথার বাইরে গিয়ে ছবিটিকে প্রথম মুক্তি দেন চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের স্টুডিও থিয়েটার হলে ৩ দিন ব্যাপী প্রদর্শনীর মধ্য দিয়ে সেটি শুরু হয়। এরপরে তারেক মাসুদ নিজ দায়িত্বে সারা দেশে ঘুরে ঘুরে ১ বছর ধরে ছবিটি প্রদর্শন করেছে।
২। রানওয়ে চলচ্চিত্রটির মুক্তি পেতে সেন্সর বোর্ডে কোন সমস্যা হয়নি। পুরা আনকাট অবস্থায় এটি সেন্সর বোর্ড থেকে মুক্তি পায়।
৩। পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে রানওয়ে, নরসুন্দর এর পাশাপাশি একুশ নামে দুই মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি ও দেখানো হচ্ছে। এ তিনটি ছবিতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের সাথে মিশুক মুনির চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন।
ছবিটি অসাধারন সে বিষয়ে কোন সন্দেহ নেই। অসাধারন বললেও কম বলা হয়।
বলেন কি? আমিও তো শুনেছিলাম যে ছবিটি মাত্র মুক্তি পেয়েছে?
------------------------------------------------
স্বাধীনতার ৪০ বছর পরেও কি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করার কেউ আছে?..আমার তো মনে হয় না কোন পাগল ছাড়া কেউ এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করতে পারে! - ফারুক ভাই
রানওয়ে এর চট্টগ্রামে একটি বিশেষ প্রদর্শনী হয়েছিল সেটি আমিও জানি । আমি শোনা কথা গুলো ব্র্যাকেট এ উল্লেখ করেই দিয়েছি । তবে আগেই যদি মুক্তি পেত এতদিনে এটি সারাদেশে ছড়িয়ে পরার কথা । ডিভিডিও পাওয়া যাওয়ার কথা । বিশেষ প্রদর্শনী আর ছবি মুক্তি পাওয়া এক কথা নয় । আপনি আপনার তথ্য গুলোর রেফারেন্স দিলেই আমি মূল লেখায় সংশোধন করে দেব । আর একুশ নামের শর্ট ফিল্ম টি আমি দেখিনি , তবে ১৮তারিখের আগে একটি স্পেশাল স্ক্রিনিং হয়েছিল , সেটিতে দেখিয়ে থাকতে পারে । ২১ তারিখে ১০ টা এবং ১২ টায় আবার স্পেশাল স্ক্রিনিং হবে । ভাল থাকবেন । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
অতি অবশ্যই ছবিটা দেখব। এইটা নিজের কাছে নিজের নোটিস।
আপনার রিভিউ ভাল লাগল।
_ _ _ _ _ _ _ _ _ _ _
আসবে আমাদেরও দিন....
অবশ্যই দেখবেন । মন্তব্যের জন্য ধন্যবাদ
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
ভালো লাগলো।
~~~~~~~~~~~~~~~~~~~
জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ।
আসুন আমরা পাকিস্তান,পাকিস্তানী আর তাদের সমর্থকদের ঘৃনা জানাই।
We hate Pakistan,Pakistani & their supporters.
www.facebook.com/WHPPTS
ধন্যবাদ
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
তথ্যটির জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

আজ একুশে পদক পেলেন তারেক মাসুদ। উনার পদক গ্রহণ করলেন উনার স্ত্রী ক্যাথরিন মাসুদ। অন্যরকম একটা পরিবেশ তৈরী হয়েছিল তখন। কিছুদিন আগে রানওয়ের অংশবিশেষ দেখেছিলাম। দুর্দান্ত লেগেছে। পুরোটা দেখার তীব্র ইচ্ছে আছে। আপনার পোস্টের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
**********
স্বপ্নের কারিগর
তথ্যটির জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
হটাৎ বন্ধুর আমন্ত্রণে ছবিটি দেখতে গেলাম। এককথায় অসাধারন একটি ছুবি। ছবিটি দেখার পর তারেক মাসুদ এর জন্য চোখে জল চলে আসল। আর বুঝলাম কি হারালো এই জাতি।
ঠিক
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
এখনো দেখি নাই।
-----------------------------------------------------
আমি পথ চেয়ে আছি মুক্তির আশায়...
সময় করে দেখে ফেলেন
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "
এখনো দেখি নাই।
১০০% হালাল কমেন্ট
( বিএসটিআই অনুমোদিত )
BSTI : BDS 0103:2010