কোথা আছি কোথা নাই
বুঝি না তো কিছু
তবু কেন বার বার
নিই তোমাদের পিছু ।
বাসায় ছিলাম অফিসে ছিলাম
এখন কম কম
ইংরেজি আর হিন্দির চাপে
যায় যায় দম ।
ফি বছর আমি কেন
ফিরে ফিরে আসি
সালাম, বরকত ও শফিউরে
শুধু ভাল বাসি ।
তোমাদের মায়া কান্না আর
আমার ০৮ ই ফাগুন
নিত্য জ্বলিছে হৃদয় মম
রাবণের চিতা সম , দ্বিগুণ--দ্বিগুণ ।
মন্তব্য
ভাল লাগল কবি।
________________________________
আমি কিংবদন্তীর কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি বিচলিত বর্তমান
এবং অন্তিম সংগ্রামের কথা বলছি।
অনেক ধন্যবাদ । কিন্তু আমার মায়ের বর্ণ মালাকে বাঁচিয়ে রাখার উপায় কী ?
আমাদের উচিত বাংলা ভাষাকে সম্মান দেখানো।
অন্তহীন শুভ কামনা আপনার প্রতি ।
অনেক সুন্দর।
*********************************
আমি তাদের দলে যারা নিকৃষ্টকে ভালবাসে
নিকৃষ্ট থেকেই উৎকৃষ্টের সৃষ্টি....
তাই চেয়ে থাকে অবিরত অপলক দৃষ্টি......।।
অশেষ ধন্যবাদ ।
ভাষার ছড়া ভালো লাগলো। অভিনন্দন কবিকে।
জালাল উদ্দিন মুহম্মদ
শুভেচ্ছা নিরন্তর