Skip to content

আজও স্বপ্ন দেখি

ব্লগারের প্রোফাইল ছবি

সেদিন রাতে ঘুম কে খুঁজতে খুঁজতে কোথায় যেন চলে গিয়েছিলাম । প্রথম আলাপেই কিছু একটা আঁচ করতে পেরেছিলাম । যখন বিদায় নেবার সময় এলো তখন তোমার বলা- "কাল আবার এসো" এ তিনটি শব্দই মনকে হয়ত নাড়া দিয়েছিল । আজ তুমি অনেক দূরে । কাছে থেকেও আজ ধরাছোঁয়ার বাইরে । রোজ রাতে তোমার স্মৃতি মনে করে যে স্বপ্লগুলো দেখি , ঠিক একই রকম স্বপ্ন হয়ত তোমার দু চোখেও ছেয়ে আছে । পার্থক্য শুধু এই যে আমি স্বপ্ন দেখি তোমায় নিয়ে, কিন্তু তুমি স্বপ্ন দেখো আরেকজনকে নিয়ে । যে স্বপ্নে একদিন আমার অস্তিভ্ব ছেয়ে ছিল, আজ সেখানে আমার জন্যে এক চিলতে স্থানও খুঁজে পাওয়া যাবে না ! হয়ত আমারটা দুঃস্বপ্ন । তবুও বেঁচে থাকতে চাই তোমার স্মৃতি আকড়ে ধরে । কষ্ট পেয়েও খুশি আমি । হয়ত তাই রোজ ছুটে আসি তোমার আঙিনায় এটা জেনেও যে তুমি আজ অনেক দূরে । প্রশ্ন জাগে "তার পরও ভালোবাসি কেনো?" ? জবাবটা হচ্ছে "ভালোবাসি তাই ভালোবেসে যাই" !!!

মন্তব্য


ব্লগারের প্রোফাইল ছবি

ভালোবাসি তাই ভালোবেসে যাই"
----------------------------- অসাধারণ লিখেছেন।

_______________________________________
বাঘ গুলো মরেছে স্বাধীনতার কালে
বিলাইরা বেচেঁ আছে গণতন্ত্রের কালে


ব্লগারের প্রোফাইল ছবি

ধন্যবাদ

:]


ব্লগারের প্রোফাইল ছবি

ঠিক একই রকম স্বপ্ন হয়ত তোমার দু চোখেও ছেয়ে আছে । পার্থক্য শুধু এই যে আমি স্বপ্ন দেখি তোমায় নিয়ে, কিন্তু তুমি স্বপ্ন দেখো আরেকজনকে নিয়ে ।


সীমিত সময়ের জীবনে, কেউ যদি আমাকে ছেড়ে চলে যায় আমি তার জন্য এক মুহূর্তও অপেক্ষা করতে রাজী না।

--------------------------------------------------------
সোনালী স্বপ্ন বুনেছি
পথ দিয়েছি আধারী রাত ........


ব্লগারের প্রোফাইল ছবি

বলা সহজ, করা কঠিন Stare

:]


ব্লগারের প্রোফাইল ছবি

ঠিক smile :) :-)


ব্লগারের প্রোফাইল ছবি

বাহ্ খুউব সুন্দর

‍‍‌‍‍‍‍**********
স্বপ্নের কারিগর


ব্লগারের প্রোফাইল ছবি

"ভালোবাসি তাই ভালোবেসে যাই"

-----------------------------------------------------------------
অমৃতের পুত্র আমি পঞ্চম, ক্ষয়ের আনন্দে চাইনা অমরত্ব।
দেহধাম ছেড়ে পাবো হয়তো স্বর্গ বা নরক; হাহ হাহ হাহ:
দেখো! মহাকাশ ডেকেছে লং-মার্চ, কেনা-বেচার ধরাধামে আমি আজন্ম এক ফুটপাথ।


ব্লগারের প্রোফাইল ছবি

সবাইকে ধন্যবাদ

:]


ব্লগারের প্রোফাইল ছবি

অন্য কাজে ব্যস্ত হলেই পারেন।

glqxz9283 sfy39587p07