Skip to content

একুশ মানে

ব্লগারের প্রোফাইল ছবি

একুশ মানে বর্ণমালার গান,
একুশ মানে বাকস্বাধীনতার বাঁধনহারা প্রাণ।
একুশ মানে সুর, একুশ মানে মূর্ছনা,
একুশ মানে প্রতিবাদে ফেটে পরা তারুণ্যের উন্মাদনা।
একুশ মানে যুদ্ধ, একুশ মানে ত্যাগ,
একুশ মানে হাজার বছরের শাশ্বত আবেগ।

একুশ মানে চির উন্নত শির,
একুশ মানে গর্জে ওঠা শত বাঙালী বীর।
একুশ মানে চেতনা আর আত্মত্যাগের গাঁথা,
একুশ মানে জসীমউদ্দিনের অমর নকশীকাঁথা।
একুশ মানে স্বাধীনতা আর একুশ মানে বিজয়,
একুশ মানে বুক পেতে নেয়া বুলেটের পরাজয়।
একুশ মানে অত্যাচারীর টুটি চেপে ধরা বাঙালীর জয়গান,
একুশ মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো বলিদান।

মন্তব্য


ব্লগারের প্রোফাইল ছবি

Crown সুন্দর , চালিয়ে যান ।


ব্লগারের প্রোফাইল ছবি

খুব ভালো।

*********************************

আমি তাদের দলে যারা নিকৃষ্টকে ভালবাসে
নিকৃষ্ট থেকেই উৎকৃষ্টের সৃষ্টি....
তাই চেয়ে থাকে অবিরত অপলক দৃষ্টি......।।


ব্লগারের প্রোফাইল ছবি

অনেক ধন্যবাদ @ব্লগার প্লেটো ও @এমদাদুল হক তুহিন।

---
জানার কোন শেষ নাই,
জানার মাঝেই আনন্দ তাই,
অন্যকে জানালে আরো বেশি আনন্দ পাই,
আমাকে কেউ জানালে ধন্যবাদ ভাই,
আরো জানতে চাই, জানাতে চাই,
যা জেনেছি তা ছড়িয়ে দিতে চাই,
এভাবেই বাড়বে জ্ঞানের পরিধি ভাই,
আজীবন জ্ঞান অর্জন করে যেতে চাই।

glqxz9283 sfy39587p07